13/10/2021
বিভিন্ন #পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ জ্যামিতি প্রশ্ন
১। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
উঃ ৩৬০°(চার সমকোণ)
২। একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে, চতুর্থ কোণটির মান কত?
উঃ ৮০°(৩৬০-২৮০)°=৮০°
৩।যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকে বলে-
উঃ সামান্তরিক
৪। সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখন্ডকদ্বয় -
উঃ পরস্পর সমান্তরাল
৫।যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয় ,তাকে বলে-
উঃ রম্বস
৬। রম্বসের কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ-
উঃ সমকোণ।
৭।একটি বৃত্তের যেকোন দুইটি বিন্দুর সংযোজক রেখাকে বলে-
উঃ জ্যা
৮। বৃত্তের কেন্দ্রে ছেদকারী জ্যাকে কি বলে?
উঃ ব্যাস
৯। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যেকোন বিন্দুর সংযোজক সরল রেখাকে কি বলে-
উঃ ব্যাসার্ধ
১০।একই সরলরেখায় অবস্থিত নয় এমন নূন্যতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যাবে
উঃ ৩টি।
১১। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
উঃ অসংখ্য
১২। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত?
উঃ ২২/৭
১৩। বৃত্তের একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থল কোণ পরিধিস্হ কোণের কত গুণ?
উঃ দ্বিগুণ
১৪। বৃহস্থ সামান্তরিক একটি?
উঃ আয়তক্ষেত্র।
১৫। একটি পঞ্চভুজের সমষ্টি?
উঃ ৬ সমকোন।(২n-৪)=২×৫-৪=১০-৪=৬
১৬। একটি সুষম ষড়ভুজের অন্ত: কোনগুলির সমষ্টি কত?
উঃ ৭২০°
{(২n-৪)×৯০°}={(১২-৪)×৯০}°=৭২০
১৭। সুষম পঞ্চভুজের বহিঃস্হ কোণের পরিমাপ হবে?
উঃ ৭২°
(৩৬০÷ বাহুর সংখ্যা)°
৩৬০÷৫=৭২°
১৮। একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ -
উঃ ১২০°
৩৬০÷৬=৬০°
প্রতিটি অন্তস্হ কোণের পরিমাণ
১৮০-৬০°=১২০°
১৯।একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্হ কোণের পরিমাণ ১৬২° হলে বহুভূজটির বাহুর সংখ্যা কত?
উঃ ২০।
কোণের পরিমাণ১৮০-১৬২=১৮°
বাহুর সংখ্যা ৩৬০÷১৮=২০
ত্রিভূজের ক্ষেত্রফল:-
সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২
ভূমিXউচ্চতা
সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ১/২
সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = a/4√
(4b2-
a2) যেখানে, a= ভূমি; b= অপর বাহু
সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √(3/4)a2
যেখানে, a = যে কোন বাহুর দৈর্ঘ্য
চতুর্ভূজের ক্ষেত্রফল
===========================
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২
সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি x
উচ্চতা
অন্যান্য সূত্রাবলী
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য +
প্রস্থ)
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 x এক বাহুর
পরিমাণ
===========================
সহজভাবে মনে রাখার কিছু সুত্রঃ
১) জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৪ + ৮ = ১২
২) জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৪ + ৭ = ১১
৩) বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা ; যেমনঃ ৫ + ৭ = ১২
৪) জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৪ = ৩২
৫) জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা ; যেমনঃ ৮ × ৩ = ২৪
৬) বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা ; যেমনঃ ৫ × ৭ = ৩৫