15/04/2026
প্রতিবাদলিপি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্বপ্ননীড়-এর পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার নওগাঁর পত্নিতলা উপজেলা প্রতিনিধি জনাব ইখতিয়ার উদ্দিন-এর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে একটি প্রতারক চক্রের ঘৃণ্য কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে।
উক্ত ঘটনায় দেখা যায় যে, একটি চক্র (মোবাইল নম্বর: ০১৮২২৩২৯২৫৪) ব্যবহার করে ‘স্বপ্ননীড়’-এর নাম ভাঙিয়ে এবং প্রতিষ্ঠানটিকে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর অঙ্গসংগঠন হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করে এক নিরীহ নাগরিককে প্রতারণার চেষ্টা করেছে। এটি কেবল বিভ্রান্তিকরই নয়, বরং আইনত একটি দণ্ডনীয় অপরাধ।
স্বপ্ননীড় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানাচ্ছে যে:
উক্ত প্রতারক চক্র বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি/গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো ধরনের প্রত্যক্ষ, পরোক্ষ কিংবা দূরবর্তী সম্পর্ক নেই।
‘স্বপ্ননীড়’ সম্পূর্ণ স্বাধীন একটি সংস্থা; কোনো নির্দিষ্ট ফাউন্ডেশনের অঙ্গসংগঠন হিসেবে আমাদের পরিচয় দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন।
এই ধরনের কোনো অনৈতিক বা প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে ‘স্বপ্ননীড়’ অতীতে কখনো জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।
আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
স্বপ্ননীড় সর্বদা মানবকল্যাণ, শিক্ষা বিস্তার ও সেবামূলক কার্যক্রমে নিবেদিত একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান। অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের অমূল্য আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের পথচলা অব্যাহত রাখবো—ইনশাআল্লাহ।
বিনীত,
স্বপ্ননীড় পরিবারের পক্ষে—
রাকিবুল আরাফাত রোজ
সভাপতি, স্বপ্ননীড়
তারিখ: ১৫-০৪-২৬
রিয়াদ ইসলাম
সাধারণ সম্পাদক, স্বপ্ননীড়