29/06/2024
আমি HSC 2024 এর পরিক্ষার্থী। আগামীকাল 30-06-2024 আমাদের HSC পরীক্ষা শুরু হবে। আমাদের এই ব্যাচ এ একেবারে দুঃখের দুর্দশার শেষ নেই, SSC 2022 এর সময় করোনা মহামারির জন্য দুই বছরের ও অধিক সময় বেশি পেয়ে পরীক্ষা দিয়েছি কিন্তু কোনো ক্লাস করতে পারিনি ঠিকভাবে পড়াশোনা করতে পারিনি তাও পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু HSC তে পুরো দুই বছর সময় না পেয়েই মাত্র ১৪ মাস সময় পেয়ে আমরা পরীক্ষা দিবো তাও তেমন কোনো প্রিপারেশন নেই । তার মধ্যে এখন কিছুদিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যে সমস্যা দিতাছে তার কথা আর কি বলবো। তার মধ্যে এখন আবার আবহাওয়ার অবস্থা ও বেশি একটা ভালো না। আমাদের এই ব্যাচটার মতো নিরুপায় ব্যাচ আর কোনোটাই হয়তো ছিলো না। আর তার মধ্যে ঠিকমতো পড়াশোনা ও করিনি 😇
আমরা সবাই যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে পরিবারের সবার কাছে ভালো সন্তান হিসেবে থাকতে পারি। তাদের কাছে যেন আমাদের কাউকেই ছোট হতে না হয়। সবাই আমাদের HSC 2024 এর সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন 🖤😇