Masudur Rahman

Masudur Rahman শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই.....পীর সাহেব চরমোনাই রহ.

28/02/2026
28/02/2026
28/02/2026

নরসিংদীর ঘটনায় রাজনৈতিক প্রশ্রয়ই দায়ী : ইসলামী আন্দোলন
নরসিংদীর মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে সংঘটিত কিশোরী ‘ধর্ষণ’ ও হত্যার ঘটনায় রাজনৈতিক প্রশ্রয়কেই দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এই লোমহর্ষক ঘটনার পেছনে রাজনৈতিক দুর্বৃত্তায়নই মূল কারণ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, মহিষাসুর ইউনিয়নে এক কিশোরীকে প্রথম দফায় সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিএনপির এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচারের নামে উল্টো ওই কিশোরীকে এলাকা ছাড়া করে। এতে ধর্ষকচক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে তারা কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আবারও সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করে।

তিনি বলেন, পুরো ঘটনার বিবরণ লোমহর্ষক ও বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, এই ঘটনার বিবরণে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে— রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন। অপরাধীরা মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির নিজস্ব বলয়ের হওয়ায় প্রথম দফা ধর্ষণের মতো দুঃসাহস দেখাতে পেরেছে। এমনকি বিচারের নামে নির্যাতিতার ওপরই খড়গহস্ত হওয়ায় ধর্ষকচক্র আরও উৎসাহিত হয়।

এটি রাজনৈতিক দুর্বৃত্তায়নের এক বিভৎস উদাহরণ বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি যারা রাজনৈতিকভাবে এসব অপরাধীকে প্রশ্রয় দিয়েছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মাওলানা আতাউর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান, সারা দেশের কমিটিগুলো ঠিক করুন। অপরাধী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের দলীয় কমিটি থেকে ছেঁটে ফেলুন। অন্যথায় এসব ঘটনার দায় আপনাদেরও নিতে হবে।

18/02/2026

আহলান সাহলান মাহে রমযান।
ইসলামি শারিয়ার মৌলিক মূলনীতি অনুযায়ী বাংলদেশের আকাশে পবিত্র রমযানের চাঁদ উঁদিত হয়েছে।

রেজাউল কারীম আবরার
সদস্য: জাতীয় চাঁদ দেখা কমিটি।
সংগ্রহীত।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masudur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share