24/03/2025
প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাসুদ একাডেমি Masud Academy, Education, pirgachha, Rangpur.
❤️মাসুদ একাডেমি ❤️
একটি শিক্ষামূলক ফেসবুক পেজ
--------------------------------------------------------------------------------
Class 6-12 পর্যন্ত শিক্ষা বিষয়ক
সকল ভিডিও পেতে পেজটি ফলো করুন
24/03/2025
প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন।
13/03/2025
বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি কর্তৃক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। নেকমামুদ আপডেট পাবলিক স্কুল উপজেলা পর্যায়ে প্রথম স্থান।
11/03/2025
প্রত্যেক মেয়েরই কিছু লুকায়িত প্রতিভা থাকে।
#ফান_পোস্ট ।
06/03/2025
“যখন আল্লাহ আছেন, তখন কোনো চিন্তা নেই—আলহামদুলিল্লাহ।” ✨
জার্মান ডক্টরস এর সহায়তায় সেকেন্ডারি স্কুল এনরোলমেন্ট অফ গার্লস প্রজেক্টের মাধ্যমে আসাদ মতিউর আনন্দলোক বিদ্যালয়ের ৫ম শ্রেণী থেকে উত্তীর্ণ মেয়ে শিক্ষার্থীদের উপকরণ প্রদান করা হয়। মেয়ে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজন অনুযায়ী বাইসাইকেল, স্কুল ব্যাগ, নগদ অর্থ বিতরণ করা হয়।
বক্তব্য রাখছিলেন তাম্বূলপুর ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান জনাব Rashid Mukul স্যার।
15/01/2025
কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে? নিশ্চয়ই না! জীবন যেমন পুষ্পশয্যা নয় তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে রয়েছে ভাঙ্গা গড়ার বিরাট ইতিহাস।
বুদ্ধিদীপ্ত মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে একটাই স্বপ্ন দেখে "জীবনে কিছু করতে বা হতে হবে"। হ্যা আর এই কিছু হওয়ার পিছনে অনেক কিছু করতে হয়। অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ঝড়ো,ধমকা ও ঠুংকো হাওয়ার মুখোমুখি হতে হবে। আমাদের জীবনে কিছু বিষয় এমন থাকে যা থেকে কখনো শিক্ষা দেয়, কখনো প্রেষণা যোগায়।
জীবনে এই "কিছু" করার জন্য নিজের ইচ্ছাশক্তির পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তা হল "অনুপ্রেরণা"।এই অনুপ্রেরণা যেমন কোন মানুষ দিতে পারে, আবার কয়েকটি শব্দগুচ্ছ কিংবা একটি বাক্য অথবা একটি ছোট গল্প থেকেও পাওয়া যেতে পারে। আবার আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকেও অনুপ্রেরণা নিতে পারি।
দিন যত যাচ্ছে জীবন যাপনের ধরণও পালটে যাচ্ছে পাল্লা দিয়ে। বদলে যাচ্ছে জীবনে কিছু অর্জনের নকশা। কঠিন থেকে কঠিনতর হচ্ছে জীবনে যাত্রা। তাই কখনো কখনো হতাশা ভর করে বসে কাঁধে যেন আর নামতে চায় না। এই সময় যদি সাহস দেয়ার মত কিংবা অনুপ্রেরণা দেয়ার মত বা "অনুপ্রেরণার গল্প" শুনানোর মত একটা হাত বা কাঁধ পাওয়া যায়। তখন 'হতাশা' নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশ হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আর সেই সাথে স্বপ্নটিও উড়বে বলে ডানা ঝাপটিয়ে হয়ে যায় ভারমুক্ত।
তাই হতাশ হলে চলবে না, যতই সংকটময় মুহুর্ত আসুক, যতই কঠিন পরিস্থিতি আসুক, হতাশাকে প্রশয় দেওয়া যাবে না। সফলতার মালা গলায় পড়তে হলে, জীবন থেকে হতাশাকে ঝেড়ে ফেলতে হবে, সমস্যাকে ঝেড়ে ফেলে, তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই ইনশাহআল্লাহ।
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
09/01/2025
ভুল থেকে শিক্ষা নিন
১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?
২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়?
৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?
৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?
৫।"আমার কেউ সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়েই ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.....?
৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!
৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!
৮।"আমাকে দেখতে খারাপ"-> ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলেন?
৯।"আমার কপাল টাই খারাপ"-> কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?
১০। "আমি হতাশায় ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন.....?
নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"
কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন....? নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , আত্ম সমোলোচনা করেছেন...? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় করা যাবেনা এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন।
তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!
08/01/2025
আপনার লাইফ চেঞ্জ করতে কয়টা বই পড়া উচিৎ?
খুব বেশি না।
কেবল একটা ভালো নন-ফিকশন বইও আপনার জীবন বদলে দিতে পারে।
তাহলে কী বই পড়বেন?
আমি এখানে এমন কিছু বইয়ের তালিকা দিচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে। এই বইগুলো শুধুমাত্র পড়ার জন্য নয়, বুঝে বুঝে পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য।
আপনার মাইন্ডসেট ঠিক করার জন্যঃ
১. Letter from the Stoic - Seneca
২. The Four Agreements - Don Miguel Ruiz
৩. 12 Rules for Life - Jordan B. Peterson
৪. Mindset - Carol S. Dweck
৫. The Alchemist - Paulo Coelho
৬. 7 Habits of Highly Effective People - Stephen R. Covey
আপনার হেলথ ঠিক রাখার জন্যঃ
৭. Outlive - Peter Attia
৮. Ikigai - Héctor García & Francesc Miralles
আর্থিক বুদ্ধিমত্তার জন্যঃ
৯. The Psychology of Money - Morgan Housel
১০. I Will Teach You to Be Rich - Ramit Sethi
১১. How to Get Rich - Felix Dennis
১২. Rich Dad Poor Dad - Robert Kiyosaki
১৩. Think and Grow Rich - Napoleon Hill
১৪. Economics in One Lesson - Henry Hazlitt
১৫. Tax-Free Wealth - Tom Wheelwright
১৬. What Every Real Estate Investor Needs to Know About Cash Flow - Frank Gallinelli
স্কীল ডেভেলপমেন্টের জন্যঃ
১৭. Traction - Gino Wickman
১৮. The Goal - Eliyahu M. Goldratt
১৯. $100M Offers - Alex Hormozi
20. Deep Work - Cal Newport
২১. The Compound Affects - Darren Hardy
২২. Atomic Habits - James Clear
মার্কেটিং বিষয়কঃ
২৩. $100M Leads - Alex Hormozi
২৪. Ogilvy on Advertising - David Ogilvy
একটা কথা সবসময় মনে রাখবেন—
জীবনে সফল হতে গেলে হাজার হাজার বই পড়া লাগবে না। কয়েকটা ভালো বই আর সেগুলোর শিক্ষা কাজে লাগালেই যথেষ্ট।
©
07/01/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ডায়নামিক কোচিং সেন্টার (ছাওলা)
৬ষ্ঠ হতে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের ভর্তি চলছে।
বই ছাড়া আমরাই প্রথম অধ্যায়ভিত্তিক শীটের মাধ্যমে ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
ক্লাস শুরু: ০৮-০১-২০২৫ ইং রোজ বুধবার থেকে
ক্লাস শুরুর সময় বিকেল ৫ ঘটিকা।
ফ্রি ক্লাস- ০৮-০১-২০২৫ থেকে ১১-০১-২০২৫ পর্যন্ত।
পরিচালক:
মো: মনিরুজ্জামান মনজু
এমএসসি(ইঞ্জি:), আইসিটি বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
যোগাযোগ : ০১৭৭৪-৩৮২৫৫৫
স্থান: ছাওলা স্কুলের ৫০ গজ পূর্ব পার্শ্বে।
বি.দ্র: ভর্তি ফর্ম অফিস থেকে সংগ্রহ করতে পাড়বেন।