Kurigram Agricultural University

Kurigram Agricultural University কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ফেসবুক পেজ।
Official page of Kurigram Agricultural University

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
27/09/2026

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

কুড়িগ্রাম, ২৭ সেপ্টেম্বর ২০২৬: শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনত....

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
24/09/2026

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, ২৪ সেপ্টেম্বর ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ব.....

বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
22/09/2026

বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

কুড়িগ্রাম, ২২ সেপ্টেম্বর ২০২৬: আনন্দঘন পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (...

22/09/2026

উত্তরবঙ্গের কৃষি, উদ্ভাবন এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করে এগিয়ে চলেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

নদীবেষ্টিত ও সম্ভাবনাময় এই অঞ্চলের কৃষিব্যবস্থাকে আধুনিকীকরণ, বিশ্বমানের গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে আমাদের পথচলা।
​আমাদের একাডেমিক পরিবেশ, ক্যাম্পাসের সম্ভাবনা এবং ভবিষ্যৎ ভাবনার এক ঝলক তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারি ভিডিওতে।

⚜️ রোভার স্কাউট ডে ক্যাম্পে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়বাংলাদেশ রোভার স্কাউটস কর্তৃক আয়োজিত ডে ক্যাম্পে কুড়িগ্রাম ক...
19/09/2026

⚜️ রোভার স্কাউট ডে ক্যাম্পে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ রোভার স্কাউটস কর্তৃক আয়োজিত ডে ক্যাম্পে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
দিনব্যাপী আয়োজিত এই ডে ক্যাম্পে রোভার স্কাউটদের দক্ষতা, নেতৃত্বগুণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে First Aid Training, Knot & Rope, Code & Cipher, Hiking-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত ডে ক্যাম্পে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ জুনাঈদ আহম্মেদ, আইডি নং : ২৫০১০৩৭ এবং আতিক আক্তার রিয়া , আইডি নং: ২৫০১০১০ অংশগ্রহণ করে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং প্রশিক্ষণ শেষে সনদ অর্জন করেন।
রোভার স্কাউটিং তরুণদের মধ্যে নেতৃত্ব, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলগত সহযোগিতা ও মানবিকতার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি তরুণদেরকে একজন আদর্শ, দক্ষ, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সহশিক্ষামূলক ও দক্ষতাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ তাদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি আরও সমৃদ্ধ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃষি রসায়ন এবং কৃষি-আবহাওয়া বিজ্ঞান কোর্সের মাঠ পরিদর্শন।
17/09/2026

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃষি রসায়ন এবং কৃষি-আবহাওয়া বিজ্ঞান কোর্সের মাঠ পরিদর্শন।

কুড়িগ্রাম, ১৭ সেপ্টেম্বর ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানের পরিধি সম্প্রস...

15/09/2026

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ (Faculty of Agriculture) কর্তৃক আয়োজিত “Fresher's Reception 2026” অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম (Prof. Dr. Md. Rashedul Islam, Vice-Chancellor) এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছা. নূর মহল আক্তার বানু (Prof. Dr. Mst. Nur Mohal Akhter Banu, Pro-Vice-Chancellor) নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের একাডেমিক ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ ।
14/09/2026

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ ।

কুড়িগ্রাম, ১৪ সেপ্টেম্বর ২০২৬: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ আমন্ত্রণে ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ই.....

'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'-এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ​বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আমন্...
14/09/2026

'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'-এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ

​বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম।

​গত ১২ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এ জাতীয় উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। "ইনোভেশন ইকোসিস্টেম টোয়ার্ড ট্রিলিয়ন ডলার ইকোনমি" এবং "ইনোভেট টু মার্কেট" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলার প্রধান লক্ষ্য হলো—গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের এক ছাদের নিচে এনে দেশীয় উদ্ভাবন ও গবেষণাকে টেকসই বাজারমুখী ব্যবসায় রূপান্তর করা।
​বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনা ও সুধীবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির মাহবুব এনাম।

​৩ দিনের এ মেলায় 'স্মার্ট কৃষি' (Smart Agriculture), 'চতুর্থ শিল্প বিপ্লব' (4IR), 'জাতীয় এআই প্ল্যাটফর্ম' এবং 'বিশ্ববিদ্যালয়কে অর্থনৈতিক উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা'সহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

​কৃষি ও প্রযুক্তিনির্ভর আধুনিক গবেষণাকে কাজে লাগিয়ে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় ভূমিকা বজায় রাখার যে নতুন অঙ্গীকার এ মেলায় প্রতিফলিত হয়েছে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সেই অগ্রযাত্রার অগ্রভাগে থেকে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

​গবেষণা, প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের সমন্বয়ে গড়ে উঠুক আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ!

Address

Vocational Mor, Kurigram Sadar, Kurigram
Rangpur
5600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809611678921

Alerts

Be the first to know and let us send you an email when Kurigram Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kurigram Agricultural University:

Shortcuts

Share