সিভিল ইঞ্জিনিয়ার ভাইভার ১০টি প্রশ্ন ও প্রফেশনাল উত্তর
⸻
১. নিজের পরিচয় দিন।
উত্তর:
“ধন্যবাদ স্যার। আমি হাবিবুল বাশার জীবন, পাবনা জেলা থেকে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি ২০২১ সালে। গত কিছু বছর ধরে কনস্ট্রাকশন ও পাইলিং-সংক্রান্ত বাস্তব কাজে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেছি। দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং সাইটে সমস্যা সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি।”
⸻
২. আপনি কোন কোন কাজে দক্ষ?
উত্তর:
“আমি লে-আউট করা, এস্টিমেট প্রস্তুত, রডের বার বেন্ডিং স্কেজিউল, কংক্রিট মিক্স ডিজাইন, সার্ভে, পাইলিং সুপারভিশন, কোয়ালিটি কন্ট্রোল এবং মেটেরিয়াল ম্যানেজমেন্টে দক্ষ। এছাড়া সাইটের দৈনিক অগ্রগতি রিপোর্ট, লেবার ম্যানেজমেন্ট ও সেফটি মেইনটেইন করতে পারি।”
⸻
৩. আগে কোথায় কাজ করেছেন ও চাকরি পরিবর্তন করছেন কেন?
উত্তর:
“আমি আগে ___ কোম্পানিতে (যদি নাম থাকে বলেন) সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি।
আমি নতুন পরিবেশে আরও শিখতে চাই এবং বড় স্কেলে কাজ করার সুযোগ খুঁজছি। আমার দক্ষতাকে আরও কাজে লাগাতে পারবো এমন প্রতিষ্ঠানে কাজের আগ্রহ থেকেই চাকরি পরিবর্তন করছি।”
⸻
৪. এস্টিমেট করতে দিলে কীভাবে করবেন?
উত্তর:
“প্রথমে ড্রয়িং স্টাডি করবো—তারপর BOQ প্রস্তুত করবো। প্রতিটি আইটেম অনুযায়ী রেট অ্যানালাইসিস করবো। RCC, Brick work, Plaster, Earth work—সব আইটেম পরিমাপ (Take-off Quantity) করে সঠিক Calculation দিবো। ভুল কমানোর জন্য সবশেষে ক্রসচেক করবো।”
⸻
৫. রড, একক, পাইলিং ও কনস্ট্রাকশন সম্পর্কিত প্রশ্ন
উত্তর (সংক্ষেপ):
• ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ CFT
• ১৬ মিমি রডের ওজন = 1.58 kg/m
• লে-আউট = ড্রয়িং থেকে Grid সেট করে Total Station/Auto Level দিয়ে মার্কিং
• Pile load test → Safe load নির্ধারণ
• Slump test → Fresh concrete workability চেক
(ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে বলবেন)
⸻
৬. আপনি আমাদের কোম্পানিতে কেন আসতে চান?
উত্তর:
“আপনাদের প্রজেক্টগুলো অনেক স্ট্যান্ডার্ড ও সুনামসম্পন্ন। এখানে কাজ করলে শেখার সুযোগ বেশি এবং ক্যারিয়ার গ্রোথও ভালো। আমি দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সাথে থেকে মানসম্মত কাজ করতে চাই—এটাই আমার প্রধান উদ্দেশ্য।”
⸻
৭. আমাদের কোম্পানি সম্পর্কে কিছু জানেন বা জানতে চান?
উত্তর:
“জি স্যার, আপনাদের চলমান প্রজেক্টগুলো সম্পর্কে ধারণা নিয়েছি। বিশেষ করে ___ (যদি নাম জানেন তবে বলবেন) কাজগুলো খুব স্ট্যান্ডার্ড।
আর জানতে চাই—আপনাদের সাইট ম্যানেজমেন্ট প্রক্রিয়া ও ট্রেনিং সাপোর্ট কেমন?”
⸻
৮. আমরা কেন আপনাকে চাকরি দেবো?
উত্তর:
“আমি দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং মাঠ পর্যায়ে কাজ করার পূর্ণ অভিজ্ঞতা রাখি। সমস্যা হলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং টিমকে ম্যানেজ করতে পারি। কম নির্দেশনা পেলেও নিজের কাজ নিজে প্ল্যান করে করতে পারি—এই সক্ষমতাই আমাকে উপযুক্ত প্রার্থী করে।”
⸻
৯. একজন সিভিল ইঞ্জিনিয়ারের দায়িত্ব কী? আপনি সব কাজ করতে পারবেন?
উত্তর:
“জি স্যার। একজন ইঞ্জিনিয়ারের মূল দায়িত্ব—
• সাইট সুপারভিশন
• কোয়ালিটি কন্ট্রোল
• লে-আউট
• সেফটি নিশ্চিত করা
• মেটেরিয়াল ম্যানেজমেন্ট
• রিপোর্টিং ও কাজের অগ্রগতি বজায় রাখা
আমি চাপের মধ্যে কাজ করতে পারি এবং সাইটের প্রয়োজনীয় সব দায়িত্ব নিতে প্রস্তুত।”
⸻
১০. স্যালারি কত আশা করেন?
উত্তর:
“স্যার, কোম্পানির রুলস এবং আমার দায়িত্ব অনুযায়ী আপনি যা ন্যায্য মনে করেন, আমি সেটাই গ্রহণ করতে প্রস্তুত। তবে মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী ___ (যে পরিমাণ প্রয়োজন বলবেন) আশা করি।”
Zenith Engineering
Passion Be a Good Engineer...�
26/11/2025
কলাম ঢালাইয়ের আগে অবশ্যই আমাদের ড্রয়িং -ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা চেক করার পরোও আমাদের আরো অনেক বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়।
------------------------------------------------------------------------
১। রড গুলো রিংয়ের সাথে ডাবল বান দেওয়া হয়েছে কিনা।
২। মেইন রড এবং রিং রড গুলো বাঁধার সময় মাঝে কোন ফাঁক থাকা যাবেনা।
৩। ল্যাপিং রডের দৈর্ঘ্য ঠিক আছে কিনা এবং ল্যাপিং রড ভালোভাবে গুনা দিয়ে বাঁধা হয়েছে কিনা।
৪। সাটার জয়েন্টে গেজকেট বা অন্য কোন লিকেজ প্রতিরোধক ফর্ম দেওয়া হয়েছে কিনা।
৫। কভারিং ঠিক আছে কিনা।
৬। রিং রড এবং মেইন রডের স্পেসিং ঠিক আছে কিনা লক্ষ্য রাখতে হবে।
৭। সাটার পরিস্কার করা হয়েছে কিনা এবং সাটার ওয়েল দিয়েছে কিনা দেখতে হবে।
৮। সাটারে কোন ফাঁক বা ফুটা আছে কিনা দেখতে হবে। থাকলে সেটা বন্ধ করে দিতে হবে।
৯। কভারিং ব্লকের সাইজ ঠিক আছে কিনা এবং ব্লক গুলো পর্যাপ্ত কিউরিং করা হয়েছিলো কিনা সেটা নিশ্চিত হতে হবে।
১০। ল্যাপিং জয়েন্ট রুলস অনুযায়ী দিয়েছে কিনা। রিং এবং টাই স্পেসিং ঠিক আছে কিনা লক্ষ্য রাখতে হবে।
🏗️ রডের সাইজ অনুযায়ী ওজন (প্রতি রড ≈ 39.5 ft)
🔹 8 mm রড
📏 প্রতি ফিটে ≈ 0.120 কেজি
⚖️ মোট ওজন ≈ 4.75 কেজি
🔹 10 mm রড
📏 প্রতি ফিটে ≈ 0.188 কেজি
⚖️ মোট ওজন ≈ 7.42 কেজি
🔹 12 mm রড
📏 প্রতি ফিটে ≈ 0.271 কেজি
⚖️ মোট ওজন ≈ 10.69 কেজি
🔹 16 mm রড
📏 প্রতি ফিটে ≈ 0.481 কেজি
⚖️ মোট ওজন ≈ 19.00 কেজি
🔹 20 mm রড
📏 প্রতি ফিটে ≈ 0.752 কেজি
⚖️ মোট ওজন ≈ 29.69 কেজি
🔹 25 mm রড
📏 প্রতি ফিটে ≈ 1.175 কেজি
⚖️ মোট ওজন ≈ 46.39 কেজি
---
💡 মনে রাখুন:
✅ সঠিক রডের সাইজ ও ওজন জানা খুবই গুরুত্বপূর্ণ।
🏢 এটি আপনার ভবনের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করে।
---
13/10/2025
📌 টপিক: “বাংলাদেশে যে সকল সিমেন্ট পাওয়া যায়?”
🧱 ভূমিকা:
বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, যা নির্মাণ কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার হয়। প্রতিটি সিমেন্টের নিজস্ব বৈশিষ্ট্য, গুণমান ও প্রয়োগ ক্ষেত্র রয়েছে।
🔍 মূল বিষয়:
✅ **বাংলাদেশে সাধারণত যে ধরণের সিমেন্ট পাওয়া যায়:**
১. **Ordinary Portland Cement (OPC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-I 52.5N
➤ Standard: EN 197 Type CEM-I
➤ Standard: ASTM C 150 Type-I
➤ দ্রুত শক্ত হয়
➤ প্রধানত RCC ও স্ট্রাকচারাল কাজে ব্যবহৃত হয়
➤ রাস্তা, ব্রিজ, কলাম ও বিম নির্মাণে আদর্শ
➤ Clinker: ৯৫-১00%
➤ Gypsum: 0-৫%
২. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/A-M(S-V-L), 42.5N
➤ Standard: ASTM C 595
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৮0-৯৪%
➤ Fly Ash & Slug: ৬-২0%
➤ Gypsum: 0-৫%
৩. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/B-M(S-V-L), 42.5N
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৬৫-৭৯%
➤ Fly Ash & Slug: ২১-৩৫%
➤ Gypsum: 0-৫%
৪. **Portland Pozzolana Cement (PPC):**
➤ Standard: IS 1489 (Part-1): 2015
➤ Clinker: ৬৫-৭৫%
➤ Fly Ash & Slug: ১৫-৩৫%
➤ Gypsum: 0-৫%
৫. **White Cement:**
➤ ফিনিশিং, ডেকোরেটিভ ও অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয়
➤ সাধারণ কাঠামোগত কাজে ব্যবহৃত হয় না
✅ **সিমেন্ট বেছে নেওয়ার সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত:**
- নির্মাণ কাজের ধরন (স্ট্রাকচারাল না নন-স্ট্রাকচারাল)
- প্রয়োজন অনুযায়ী OPC না PCC
- পরিবেশগত শর্ত (ভিজা এলাকা, সালফেটযুক্ত মাটি ইত্যাদি)
- সিমেন্টের উৎপাদনের তারিখ ও সংরক্ষণের অবস্থা
- ব্যাগে আর্দ্রতা বা চুন দানা আছে কিনা যাচাই করা
🧠 মনে রাখার মতো কথা:
“সিমেন্টের ধরন ঠিক না হলে, ডিজাইন যত ভালোই হোক কাঠামো টিকবে না।”
ঃ সিভিল কাজের কোটেশন ঃ
১/ বাউন্ডারির ওয়াল আউট টু আউট মাপ হিসেবে গ্রেডবীম পর্যন্ত প্রতি বর্গফুট ২৯০/-( দুইশত নব্বই ) টাকা।
২/ কাঠ সাটারিং প্রথম ছাদ, ছাদের আউট টু আউট মাপ হিসাবে প্রতি বর্গফুট ২৪০/-( দুইশত চল্লিশ টাকা।
# স্টীল সাটারিং কাজ ছাদ মাপে ৪০০ টাকা প্রতি
বর্গফিট,
৩/ দ্বিতীয় ছাদ হতে প্রতি ছাদে ৭% হিসেবে এবোভ প্রদান করতে হবে।
৪/বাউন্ডারি ওয়ালের কাজ প্রতি বর্গফুট ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।
৫/ ছাদের উপরের সকল কাজ যেমন - সিড়ির রুমের ছাদ, লিফট মেশিন রুম, প্যারাপেট ওয়াল,ওভারহেড ওয়াটার রিজার্ভার ইত্যাদি কাজের বিল প্রথম ছাদের বিলের সমান হবে।
শর্তাবলি ঃ
১/কাঠ সাটারিং মেটারিয়ালসহ সকল ধরনের যন্ত্রপাতি ঠিকাদার বহন করবে।
২/ সকল ধরনের নির্মাণ সামগ্রী যেমন ইট বালু রড সিমেন্ট ইত্যাদি সাইটের এর নিকটে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব মালিকপক্ষের।
৩/ ফাউন্ডেশনের সময় মাটি প্রটেকশন এর প্রয়োজন হলে সে দায়িত্ব মালিকপক্ষের।
৪/ সাইটে সেফটি এবং পানি কিউরিং এর দায়িত্ব মালিকপক্ষের।
৫/ গ্রেড বীম ঢালাইয়ের পরে ১০০% বিল, ছাদ ঢালাই এর পরে ৫০% বিল, ব্রিকওয়াল কমপ্লিট এর পরে 20% বিল, ভিতরের প্লাস্টার শেষ হলে ১৫% বিল এবং বাহিরের প্লাস্টার শেষ হলে বাকি ১৫% বিল প্রদান করতে হবে।
৬/ প্রতিদিন লেবার প্রতি ৬০০/- টাকা হারে খোরাকি প্রদান করিতে হবে।
৭/ প্লটে ভিটি বালি প্রয়োজন হলে ভরাট করার খরচ মালিকপক্ষ বহণ করবেন।
কাজ ধরা আগে কাজের বাবদ এডভান্স আলোচনা মাধ্যমে....
সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন
০১৭১১৩০৭৬৩১
21/08/2025
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%
✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)
✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)
✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)
✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)
✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)
✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counterslab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
ইঞ্জি. মোঃ মেহেদী হাসান
বিএসসি ইঞ্জিনিয়ার ( সিভিল)
বিল্ডিং কনসালটেন্ট, ডিজাইনার ও সুপারভিশন
MIEB, RDA Enlisted
01971-989584 (Call / WhatsApp)
07/08/2025
সিঁড়ি (Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যঃ-
------------------------------------------------------------------------
ইমারতের এক তলা থেকে অন্য তলায় নিরাপদ, সহজ ও দ্রুত যাতায়াতের জন্য যে কাঠামোগত ব্যবস্থা গৃহীত হয়, তাকে সিঁড়ি বলা হয়। এটি ধাপ (Steps) সমন্বয়ে গঠিত একটি চলাচল পথ।
১। সিঁড়ির প্রস্থ (Width of Stair):
বসতবাড়ি: ন্যূনতম প্রস্থ ৯০ সেমি।
পাবলিক ভবন: প্রস্থ হওয়া উচিত ১.৫০ থেকে ১.৮০ মিটার।
২। সিঁড়ির ধাপের সংখ্যা (Number of Steps per Flight):
প্রতিটি ফ্লাইটে ১০ থেকে ১২টি ধাপ রাখা শ্রেয়, যাতে চলাচল আরামদায়ক হয়।
৩। হেডরুম (Headroom):
হেডরুম কমপক্ষে ২.১০ মিটার থেকে ২.৩০ মিটার হওয়া উচিত।
ল্যান্ডিং এর প্রস্থ ফ্লাইটের প্রস্থের সমান বা তার চেয়ে বেশি হওয়া প্রয়োজন।
৪। সিঁড়ির প্রকারভেদ (Types of Stairs):
একমুখী সিঁড়ি (Straight Stair)
ডগ্-লেগড সিঁড়ি (Dog-legged Stair)
ওপেন নিউয়েল সিঁড়ি (Open Newel Stair)
জিওমেট্রিক্যাল সিঁড়ি (Geometrical Stair)
বৃত্তাকার সিঁড়ি (Circular Stair)
বাইফারকেটেড সিঁড়ি (Bifurcated Stair)
৫। ট্রেড ও রাইজারের সম্পর্ক (Relationship Between Tread and Riser):
সিঁড়ির ঢাল সাধারণত ২৫° থেকে ৪০° কোণের মধ্যে রাখা হয়। ঢালের সুবিধাজনক বিন্যাসের জন্য ট্রেড ও রাইজারের মধ্যে সম্পর্ক বজায় রাখা আবশ্যক।
কোড অনুযায়ী মাপকাঠি:
American Standard:
Tread + Riser = ৪৪ সেমি
Tread × Riser = ৪০০–৪৫০ বর্গসেমি
Indian Standard:
Tread + 2 × Riser = ৬০ সেমি
Tread × Riser = ৪০০–৪১০ বর্গসেমি
ACI Code (American Concrete Institute):
বসতবাড়ি:
রাইজার: ১৫–১৮ সেমি
ট্রেড: ২৩–২৭ সেমি
পাবলিক ভবন:
রাইজার: ১৪–১৫ সেমি
ট্রেড: ২৫–৩০ সেমি
৬। ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয় (Weight Calculation of Waist Slab):
সিঁড়ির ঢালু অংশকে ওয়েস্ট স্ল্যাব বলা হয়।
ধরা যাক:
R= রাইজারের উচ্চতা
T= ট্রেডের প্রস্থ
S= ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব
ওজন নির্ণয়ের সূত্র:
ওজন= S×(R2 +T2 )×24/T
৭। ধাপের ওজন নির্ণয় (Weight of Stair Step):
সূত্র:
W=১২×Rকেজি/বর্গমিটার
এখানে,
R= রাইজারের উচ্চতা
W= ধাপের ওজন
07/08/2025
ইটের গাঁথুনির মানেই ভবনের মজবুত ভিত্তি! ইটের পর ইট, আর সঠিক মশলার বন্ধনে তৈরি হয় একেকটি দৃঢ় দেয়াল।
✅ প্রথম শ্রেণির ইট
✅ সঠিক অনুপাতে সিমেন্ট-বালি
✅ নির্ধারিত সময়ের মধ্যে মশলার ব্যবহার
✅ মানসম্মত কিউরিং ও পয়েন্টিং
এই সবকিছুই নিশ্চিত করে টেকসই, শক্তপোক্ত ও দৃষ্টিনন্দন নির্মাণ।
ভবন হোক আবাসিক বা বাণিজ্যিক, গাঁথুনির প্রতিটি ধাপে চাই যত্ন আর অভিজ্ঞতা।
06/08/2025
ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ-
-----------------------------------------------------------------------
🔹ফর্মওয়ার্ক ও সেন্টারিং
১। ছাদের শাটারিং (formwork) শক্তভাবে বসানো হয়েছে কিনা
২। নিচে সেন্টারিং এর পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয়েছে কিনা
৩। ফাঁকফোকর বা লিকেজ আছে কি না
🔹 রডের ফিটিং ও টাইং
১। ডিজাইন অনুযায়ী রড বসানো হয়েছে কিনা (Structural Drawing অনুযায়ী)
২। Top bar, bottom bar, crank bar, distribution bar ঠিক আছে কিনা
৩। কাভার ব্লক বসানো হয়েছে কিনা (সাধারণত ১৮-২৫ মিমি)
৪। রডে মরিচা থাকলে তা পরিষ্কার করা হয়েছে কিনা
🔹ইলেকট্রিক ও পাইপলাইন চেক
১৷ বৈদ্যুতিক কনডুইট (electrical conduit) ঠিকভাবে বসানো হয়েছে কিনা
২। পানির পাইপ বা অন্য যন্ত্রাংশ বসানো হয়ে গেছে কিনা
🔹লেভেলিং ও স্লোপ
১। ছাদে সঠিক লেভেল রাখা হয়েছে কিনা
২। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ঢাল (slope) ঠিকভাবে রাখা হয়েছে কিনা
🔹মশলা প্রস্তুতির ব্যবস্থা
১। কংক্রিটের অনুপাত ঠিক আছে কিনা (যেমন = 1:2:4, 1:1.5:3)
২। কংক্রিট মেশানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, বালি, পাথর, পানি প্রস্তুত আছে কিনা
৩। মিক্সার মেশিন ও লেবার ঠিক আছে কিনা।
🔹ভাইব্রেটর ও কারেন্ট
১। কংক্রিট ঢালাইয়ের সময় air gap দূর করতে ভাইব্রেটর প্রস্তুত আছে কিনা (সম্ভব হলে ডিজেল ভাইব্রেটর মেশিন রাখবেন)
২। কারেন্ট ও পানির ব্যবস্থা নিশ্চিত করা।
🔹আবহাওয়ার অবস্থা
১। বৃষ্টি হলে ছাদ ঢেকে রাখার ব্যবস্থা আছে কিনা (যেমন:পলিথিন, ত্রিপাল)।
২। খুব বেশি গরম হলে ঢালাইয়ের পর পানি দেওয়ার প্ল্যান।
🔹টিম প্রস্তুত আছে কিনা
১৷ ঢালাই শুরু হলে একটানা কাজ করার জন্য লেবার, মিস্ত্রি, হেলপার প্রস্তুত।
২। Supervisor বা অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন কিনা।
🔹অতিরিক্ত টিপস:
১। সম্ভব হলে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নিবেন।
২। ঢালাইয়ের পর অন্তত ৭ দিন ধরে প্রতিদিন পানি দিতে হবে (curing)।
৩। ঢালাইয়ের সময় “joint” যেন না পড়ে, সেজন্য একটানা ঢালাই করুন।
৪। শ্রমিকদের জন্য সেফটির ব্যবস্থা করুন।
06/08/2025
🏢ভাইবা প্রশ্ন সমাধানঃ
১. সোয়েল টেস্ট রিপোর্টে কি কি থাকে?
উত্তর: মাটির ধরন, পানির লেভেল এসপিডি বলা থাকে।
২. এসপিটি কি
উত্তর: SPT=Standard penetation test.
৩. লে আউট কি?
উওর: ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৪. গ্রিড লাইন কাকে বলে?
উওর: কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৫. সেন্টার লাইন কাকে বলে?
উওর: যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৬.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উওর: কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৭. Layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উওর: প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫' এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
৮. আচ্ছা আমরা পাইল কেন করি?
উত্তর: সয়েল টেস্ট অনুযায়ী মাটির ভারবহন ক্ষমতার চেয়ে ভবনের আগত লোড বেশি হলে ড্রীপ ফাউন্ডেশন করে মাটির শক্ত স্তরে লোড টান্সফেরেন্ট করার জন্য পাইল করি।
৯. পাইল লে আইট কিভাবে করতে হয়?
উওর: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১০. পাইলে ওয়াস কেন দেওয়া হয় কেনো?
উত্তর: বোরিং এর ভিতরের কাদা মাটি পরিষ্কার করার জন্য।
১১. কত সময় দেওয়া হয়?
উত্তর: ৩০ মিনিট বলা হয় কিন্তু পানি পরিষ্কার না আসা পর্যন্ত করলে ভাল।
১২. পাইলের মসলায় স্লাম বেশী কেন দেওয়া হয়।
উত্তর: মসলা যেন কোন পানি না টানে কারন, বোরিং এর পানি ময়লা থাকে।
১৩. পাইল শেষে কতদিন পরে পাইল ভাঙ্গা যায়?
উত্তর: ২৮ দিন।
১৪. পাইল কেন ভাঙ্গতে হয়?
উত্তর: ঢালায়ের সময় পাইলের নীচের কাদা নরম মাটি পাইল ঢালায় শেষে মাথায় এসে জমা হয় ফলে পাইলের মাথার কংক্রিট দুবল হয় সেই জন্য ভাঙ্গা হয় তাছাড়া পাইলের মাথ
06/08/2025
#লে_আউট_বিস্তারিত_____
লে- আউট হলো যে বিল্ডিং নির্মিতি হবে তার প্রপার ড্রয়িং সরাসরি প্রস্তাবিত জমির উপর স্থাপন করতে হবে।
একটা উদাহরণঃ যেকোন কাজ শুরু করার আগে কাজের একটি রূপরেখা বা লে-আউট তৈরী করা খুবই দরকার।
যেমন ধরুনঃ কোন দর্জি যখন পোষাক তৈরী করে তখন কাপড় কাটার আগে কাপড়ের উপর একধরণের দাগ দিয়ে নেয়। পরে সেই দাগ অনুসারে কাপড় কাটে সেলাই করবার জন্য। এই কাপড় কাটবার আগে দাগ দিয়ে নেয়া কে ওই পোষাকের জন্য লে-আউট দেয়া বলা হয়।
লে-আউট দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী ( যাহা ঠিকাদার সরবরাহ করবে)। যেমনঃ
১) স্টিল মেজারিং টেপ ১৬'-০" এবং ১০০'-০" লম্বা (স্টিল টেপ)
২) হেমার।
৩) লাল রঙ এবং ব্রাশ (গ্রীড লাইন মার্কিং এর জন্য)।
৪) সুতা (প্লাষ্টিক)
৫) মাটাম
৬) ওয়াটার লেভেল পাইপ
৭) বাশের খুটি
৮) তাগারি
৯) কার্নি, ইত্যাদি।
ভবনের লে-আউট দেয়ার জন্য আজ কাল টোটাল ষ্টেশনের বহুল ব্যবহার চোখে পড়ছে। বাংলাদেশে বেশ কিছু ডিজিটাল সার্ভে কোম্পানী আছে যারা টোটাল ষ্টেশনের মাধ্যমে নির্ভুলভাবে ইমারতের লে-আউট দিয়ে থাকে। তারপরও নিচে লে-আউট দেয়ার জন্য প্রয়োজনীয় উপাদানের নাম দেয়া হলঃ
১। টোটাল ষ্টেশন বা লেভেল মেশিন
২। নাইলনের সুতা
৩। পেরেক
৪। হাতুড়ি
৫। অস্থায়ী বাঁশের খুটি
৬। স্থায়ী কঙ্ক্রীটের খুটি
৭। স্টীলের একটি বড় সমকোনী ত্রিভুজ
৮। স্টীল টেপ (১০০ ফুট)
৯। মাঝারি সাইজের প্লাম্ব বব বা ওলোন
#মেটেরিয়ালঃ
সিমেন্ট ১ ব্যাগ
লোকাল সেন্ড ১০ সি.এফ.টি
#বর্ননাঃ
কোন ভবনের লে-আউট দেয়ার জন্য যে ড্রয়িং তৈরী করা হয় সেখানে সাধারনত a,b,c,d…… ও 1,2,3,4…… এই দুই ধরণের গ্রীডলাইন ব্যবহার করা হয়ে থাকে।
a,b,c,d…… গ্রীড লাইনগুলো একে অপরের সমান্তরাল
আবার 1,2,3,4…… গ্রীড লাইনগুলোও পরষ্পর পরষ্পরের সমান্তরাল হয়ে থাকে।
কিন্তু a,b,c,d…… গ্রীড লাইনগুলো 1,2,3,4……গ্রীড লাইনের সাথে সমকোণ তৈরী করে। এই দুই ধরণের গ্রীড লাইনের ছেদ বিন্দুটিতে সাধারণতঃ কলাম বা দেয়ালের অবস্থান করে থাকে।
লে-আউট দেয়ার প্রধান কাজ হলো ড্রয়িং থাকা উপরে বর্ণিত ঐ সমস্ত গ্রীডলাইনগুলোকে বাস্তব মাপজোপের মাধ্যমে প্রকৃত জমিতে স্থানান্তর করা। কয়েকটি ধাপের মাধ্যমে সেই কাজটি প্রকৌশলীরা করে থাকেন-
প্রথমে একটি বেসলাইন (Baseline) বা সীমারেখা নির্ধারণ করতে হয়।
সীমারেখাটি সাধারণত পার্শ্ববতী কোনো ভবন বা রাস্তার মধ্যরেখা (centerline) এর সমান্তরালে একটি নির্দিষ্ট দুরুত্বে চিহ্নিত
06/08/2025
🚫সয়েল টেস্ট (Soil Test) হলো মাটির গুণগত মান ও বৈশিষ্ট্য নির্ধারণ করার একটি পরীক্ষা, যা সাধারণত কোনো নির্মাণ কাজ শুরু করার আগে করা হয়। এটি নির্মাণ প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাটির প্রকৃতি অনুযায়ী ভিত্তি (foundation) ডিজাইন করা হয়।
---
🧪 সাধারণত যেসব পরীক্ষা করা হয়:
1. Standard Pe*******on Test (SPT) – মাটির ঘনত্ব ও শক্তি নির্ধারণে
2. Core Sampling / Borehole Drilling – গভীরে মাটির স্তর বোঝার জন্য
3. Moisture Content Test – মাটিতে পানির পরিমাণ নির্ধারণে
4. Atterberg Limits Test – মাটির প্লাস্টিক ও তরল অবস্থা নির্ধারণে
5. Soil Bearing Capacity Test – মাটি কতটুকু ওজন বহন করতে পারে তা জানার জন্য
6. Shear Strength Test – মাটির কাটারোধ শক্তি বোঝার জন্য
---
🏗️ সয়েল টেস্ট ছাড়া নির্মাণ করলে কী সমস্যা হতে পারে?
ভবন বসে যেতে পারে (settlement)
ফাউন্ডেশন ফাটল ধরতে পারে
ভবনের স্থায়িত্ব হ্রাস পায়
ভূমিকম্প বা বৃষ্টির সময় ঝুঁকি বাড়ে
---
📍 কখন ও কোথায় Soil Test করা উচিত?
নতুন বাড়ি, ভবন বা বড় নির্মাণ শুরু করার আগে
একাধিক পয়েন্টে (site) করে মাটির গড় বৈশিষ্ট্য জানা উচিত
অনুমোদিত ল্যাব/ইঞ্জিনিয়ারিং ফার্ম দিয়ে করানো ভালো
---
🚫🚫 সয়েল টেস্ট কেনো করা হয়?
নির্মাণকাজ শুরুর আগে সয়েল টেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি ভবনের স্থায়িত্ব, নিরাপত্তা ও খরচ অনেকটাই মাটির মানের ওপর নির্ভর করে। নিচে মূল কারণগুলো দেওয়া হলো:
---
✅ ১. মাটির ধারণক্ষমতা (Bearing Capacity) নির্ধারণের জন্য
ভবনটি কত ওজন সহ্য করতে পারবে, সেটি বুঝতে সয়েল টেস্ট করা হয়।
যদি মাটি দুর্বল হয়, তাহলে বিশেষ ধরনের ফাউন্ডেশন দরকার হয়।
---
✅ ২. ফাউন্ডেশনের ধরন ঠিক করতে
শ্যালো ফাউন্ডেশন (প্লেন RCC footing) হবে, না কি পাইল ফাউন্ডেশন প্রয়োজন, তা নির্ভর করে মাটির গুণগত মানের উপর।
---
✅ ৩. ভবিষ্যতে মাটি বসে যাবে কিনা (Settlement) তা বুঝতে
দুর্বল বা বেশি আর্দ্র মাটি হলে ভবন ধীরে ধীরে বসে যেতে পারে।
এ সমস্যা এড়াতে সয়েল টেস্ট জরুরি।
---
✅ ৪. পানি স্তরের (Water Table) গভীরতা জানতে
অনেক সময় নিচে পানির স্তর কাছাকাছি থাকলে basement বা ভূগর্ভস্থ ট্যাংকের ডিজাইনে পরিবর্তন আনা লাগে।
---
✅ ৫. ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নির্ধারণে
কিছু মাটির ধরন ভূমিকম্পের সময় ব
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rangpur
5400