IHT Rangpur

IHT Rangpur বিভাগসমূহঃ
১। ল্যাব
২। রেডিওগ্রাফী
৩। ডেন্টাল
৪। ফিজিওথেরাপি
৫। রেডিওথেরাপি
৬। ফার্মেসি
(1)

আইএইচটি রংপুর এ ২০২৫/২৬ সেশনে নতুন ছাত্র ছাত্রী ভর্তির তথ্য:ভর্তির সময় কাল ২৭/১০/২০২৫---০৮/১১/২০২৫সকাল ৯:৩০ - দুপুর ২:৩০...
29/10/2025

আইএইচটি রংপুর এ ২০২৫/২৬ সেশনে নতুন ছাত্র ছাত্রী ভর্তির তথ্য:
ভর্তির সময় কাল ২৭/১০/২০২৫---০৮/১১/২০২৫
সকাল ৯:৩০ - দুপুর ২:৩০ মিনিট
সাপ্তাহিক ছুটি ( শুক্রবার ও শনিবার) এবং সরকার ঘোষিত ছুটির দিন ব্যতিত।
যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে:-
* এসএসসি / সমমান পরীক্ষার মূল নম্বরপত্র।
* এসএসসি / সমমান পরীক্ষার মূল সনদপত্র/ প্রসংশা পত্র/ সাময়িক সনদপত্র
* উল্লেখিত সনদপত্রের দুইসেট ফটোকপি সত্যায়িত ছাড়া.
* ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র রঙিন কপি
* ওয়েবসাইট হতে পারসোনাল রেজাল্ট শীট রঙিন কপি
* পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি ( সত্যায়িত ছাড়া)
* মুক্তিযোদ্ধা বা উপজাতি বা কোটায় সুযোগপেলে তার স্বপক্ষীয় সনদপত্র প্রদর্শন করতে হবে।
* ভর্তি ফি ২৫,০০০৳ ব্যাংকের মাধ্যমে এককালীন জমা দিতে হবে |
*নাগরিকত্ব সনদপত্র/ জন্ম নিবন্ধন পত্র
(হোস্টেলের সিট খালি থাকা স্বাপেক্ষে আলাদাভাবে ১২,০০০৳ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে)

ঢাকাস্থ রংপুর আই এইচ টির সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের সাময়িক খন্ড চিত্র❤️
30/03/2024

ঢাকাস্থ রংপুর আই এইচ টির সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের সাময়িক খন্ড চিত্র❤️

______❝নোটিশ❞_______অত্র ইনষ্টিটিউটের ২০২১-২০২২ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন জুলাই-...
15/06/2023

______❝নোটিশ❞_______
অত্র ইনষ্টিটিউটের ২০২১-২০২২ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন জুলাই-২০২২ইং অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় তাঁহাদের ফরম পূরণ করিতে হইবে না। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক ইস্যু করার পর তাহারা ১ম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করিতে পারিবে এবং যথাসময়ে ইহা অবহিত করা হইবে।

06/05/2023

It is to inform that the reception and Class inauguration ceremony of the admitted students of 2022-23 session at IHT Rangpur will be held on 11/05/2023 at 10.00 am in the hall room of this institution. All students are instructed to attend the event Positively.

With thanks

principal
IHT, Rangpur.

জানানো যাচ্ছে যে, আইএইচটি রংপুরে 2022-23 সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান আগামী 11/05/2023 তারিখ সকাল 10.00 টায় এই প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হবে। সকল ছাত্র-ছাত্রীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

ধন্যবাদের সহিত

অধ্যক্ষ
আইএইচটি, রংপুর।

রংপুর এর মডার্ন মোড় অর্জন স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে আই এইচ টি রংপুরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন |💐🌹
26/03/2023

রংপুর এর মডার্ন মোড় অর্জন স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে আই এইচ টি রংপুরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন |💐🌹

02/02/2023

🔰 ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, তাজহাট, রংপুর (আইএইচটি) এর ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তির জন্য নিম্নলিখিত কাগজ পত্র ও অন্যান্য যা যা লাগবেঃ-

১। এসএসসি পাশের মূল সার্টিফিকেট ( শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট ইস্যু না হওয়া পর্যন্ত টেস্টিমোনিয়াল সাময়িক ভাবে প্রদান করতে হবে অর্থাৎ প্রশংসাপত্র।

২। এস,এস,সি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মূল মার্কসীট।

৩। ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ফটো (রঙ্গিন)।👨‍⚕️
কোনো সত্যয়িত করা লাগবে না।❌

৪। জেলার স্থায়ী বাসিন্দা সম্বলিত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।

৫। ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের মূল কপি।

৬। ভর্তি পরীক্ষার রেজাল্ট কার্ড এর রঙ্গিন কপি লাগবে।

রেজাল্ট বের করার লিংকঃ
http://result.dghs.gov.bd/iht_mats/ #

৬। উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে নিজ নিজ জেলার ডেপুটি কমিশনার ও গোত্র প্রধান এর নিকট হতে চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত মূল সনদপত্র।

৭। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্বারক নং ৪৮.০০.০০০০.০০০.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ ১৮/১০/২০২০ খ্রিঃ মূলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী (পরিশিষ্ট-ক দ্রষ্টব্য) স্বীকৃত তালিকা/গেজেটের নম্বর অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে। চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বর্ণিত পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্তির যথাযথ প্রামাণাদি দাখিল করতে হবে। প্রমাণক ভুল প্রমাণিত হলে ভর্তির যোগ্য বিবেচিত হবে না। ভুল করে এই মুক্তিযোদ্ধা কোটা অপশন দিলে কোটায় আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে। মুক্তিযোদ্ধা কোটায় দাবিদার প্রার্থীর সরকার কর্তৃক জারীকৃত অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে।

ভর্তি শুরুঃ ০৫/০২/২০২৩ খ্রিঃ

ভর্তির শেষ তারিখঃ ২৩/০২/২০২৩ খ্রিঃ

বিঃদ্রঃ শুক্রবার ও শনিবার ব্যতিত, প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তি ফিঃ ২৩,০০০/- (তেইশ হাজার টাকা মাত্র)।
(৪ বছরের জন্য)

স্বাস্থ্য পরীক্ষার জন্য- ৪০০/- (চারশত টাকা মাত্র)।

অর্থাৎ সর্বমোট ভর্তি ফিঃ ২৩,৪০০/- (তেইশ হাজার চারশত টাকা মাত্র)

হোস্টেল ফিঃ ১২,০০০ /- টাকা ( ৪ বছরের জন্য )

#ধন্যবাদ_সকলকে

হাসপাতাল থেকে আনার পরপর সবাই শুধু বাচ্চাটার কথা জিজ্ঞেস করবেন না, সাথে বাচ্চার মার কাছেও জানতে চান সে কেমন আছে, তার কেমন...
31/01/2023

হাসপাতাল থেকে আনার পরপর সবাই শুধু বাচ্চাটার কথা জিজ্ঞেস করবেন না, সাথে বাচ্চার মার কাছেও জানতে চান সে কেমন আছে, তার কেমন লাগছে।

বাচ্চাটা দুধ পাচ্ছে কিনা, ঠিক মতো পটি করছে কিনা এটা জানার পাশাপাশি মাকেও জিজ্ঞেস করেন তার কিছু খেতে মন চায় কিনা।

নতুন মাকে একের পর এক বাচ্চা কিভাবে মানুষ করতে হবে, কিভাবে পালতে হবে এসব না শিখিয়ে তাকে একটু ঘুমাতে, বাচ্চাটাকে একটু পারলে নিজে রাখুন যেন তার মা একটু রেস্ট পায়।

নতুন বাচ্চা দেখতে আসলে দুই হাত ভরে শুধু বাচ্চার জন্য খেলনা আর পোশাক না এনে মায়ের জন্যও কিছু আনুন, কারন এতো বড় যুদ্ধটা তো সেই জয়ী হয়ে এসেছে তাইনা?

মা কি কি খেলে বাচ্চা মোটা হবে, ফর্সা হবে, বুদ্ধিমান হবে এসব পরামর্শ না দিয়ে তাকে বরং তার পছন্দের খাবারগুলো এনে দিন।

মনে রাখবেন- বাচ্চা জন্মদান কোন অন্যায় বা পাপ না যে একসাথে সবাই তাকে জ্ঞান দেবেন, বাচ্চা সামান্য অসুস্থ হলে সবাই মিলে তাকে ব্লেম করবেন, তাকে বারবার প্রমাণ করবেন সে খারাপ মা।

বাচ্চা জন্মদান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এই কাজের জন্য তাকে পুরষ্কার দিন, ভালোবাসা দিন, অভিনন্দন জানান।

একদিনের ভেতরেই তাকে পার্ফেক্ট মা বানিয়ে ফেলার ট্রেইনিং দেয়া শুরু করবেন না, কারন একটু কম ট্রেইনিং পেলেও বাচ্চা পালনে তার কোন সমস্যা হবেনা। কারন অনেক শিশুই তো মা হারা হয়ে জন্ম নেয়, কই তারা তো মারা যায়না।

রাস্তায় পাগলিনী হয়ে বাচ্চা কোলে নিয়ে ঘুরে যে নারী, সেও কিন্তু কোন ট্রেইনিং ছাড়া বাচ্চা বড় করে তোলে একদিন। তাতে কিন্তু সেই বাচ্চাটাও মারা যায়না।

©- Nadia Parvin Juthi ✍️

IHT Waitting 2022-23
31/01/2023

IHT Waitting 2022-23

IHT Marite 2022-23
31/01/2023

IHT Marite 2022-23

👉 সিজারে "মা"য়ের কষ্ট 😭সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে!৭টা পর্দা কেটে বাচ্চাটাকে দুনিয়া...
30/01/2023

👉 সিজারে "মা"য়ের কষ্ট 😭

সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু লোকের মুখে!

৭টা পর্দা কেটে বাচ্চাটাকে দুনিয়াতে আনতে হয়। আধা ঘন্টার ভিতর ৩টা স্ল্যালাইন শেষ হয়।
মোটা সিরিঞ্জ মেরুদন্ডে দেওয়া এই ইনজেকশনটা সারাজীবন কষ্ট দেয়। যখন অবসের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগীর মতো ছটফট করতে হয়।
আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। প্রতি টা মিনিট যেন এক ঘন্টার সমান, সময় যেন যায় নাহ। প্রিয় মানুষদের মুখখানা দেখার জন্য অস্তির হওয়া। ঘন্টার পর ঘন্টা,কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো না,,,, তার সাথে খিচুনি,নিথর শরীরে থরথর কাপুনি। হাতে ক্যানোলাই স্যালাইন চলছেই, অন্য দিকে গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায়, একফোটা জলের জন্য কতো আকুতি মিনতি কিন্তু ২৪ ঘন্টার আগে কোন জল দেয়া হয় না।
মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কীসের কষ্ট।তখন..........
বাচ্চা যেভাবেই হোক না কেনো,যার বাচ্চা সেই জানে কতটা সে সহ্য করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত।

অনেকেই বোঝে না,
শুধু তাঁদের জন্য🙏💕

🔷 মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ (ডিপ্লোমা)🔷 IHT এর পূর্ণরূপ- Institute of Health Technology🔷 Medical Techn...
28/01/2023

🔷 মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ (ডিপ্লোমা)
🔷 IHT এর পূর্ণরূপ- Institute of Health Technology
🔷 Medical Technologist -MT

✅মেডিকেল টেকনোলজিস্ট - একজন মেডিকেল টেকনোলজিস্ট রোগীর দেহের টিস্যু, রক্ত ও তরল পরীক্ষার মাধ্যমে রোগের ধরন ও কারণ বের করতে সাহায্য করেন এবং ঔষধ বিতরণ,সংরক্ষন,মাত্রা ও মান নিয়ন্ত্রন,বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় সহ রোগীকে বিভিন্ন এক্স-রে এবং থেরাপি দিয়ে থাকেন।

✅মেডিকেল টেকনোলজিস্টের কাজ কী?

♦️ ল্যাবরেটরী মেডিসিন- রোগ সঠিক ভাবে নির্ণয়ের জন্য ল্যাবরেটরী টেকনোলজিস্টগণ রক্ত,মলমূত্র,থুথু, প্রভৃতির নমুনা শ বিভিন্ন জটিল ও কঠিন রোগের পরীক্ষা করে থাকেন।

♦️ ফার্মেসী- ফার্মাসিস্টগন (বি-গ্রেড) সাধারণত ঔষধ উতপাদন্ন, বিতরণ, সংরক্ষণ, ব্যাবহার বিধি,মাত্রা ও মান নিয়ন্ত্রন,গুনাগুন ইত্যাদি সম্পর্কে কাজ করে থাকেন।

♦️ রেডিওলজি এন্ড ইমেজিং-আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রেডিওলজিস্টগ্ণ বিভিন্ন হাসপাতালে ও ডায়াগনিস্টিক সেন্টারে এক্স-রে,ইসিজি, সিটি স্ক্যান ,ডেন্টাল এক্স-রে,এমআরাআই সহ বিভিন্ন পরীক্ষা করে থাকেন।

♦️ ডেন্টাল- একজন ডেন্টাল টেকনোলজিস্ট দাঁত ও মুখের ছোট ও রোগ ভেদে বড় রোগের চিকিৎসা দিয়ে থাকেন। এরা দাঁত তোলা, বাঁধা, দাঁত স্কেলিং ও ফিলিং সহ মুখের বিভিন্ন চিকিৎসা প্রদান করে থাকেন।

♦️ ফিজিওথেরাপী- ফিজিওথেরাপি টেকনোলগিস্টগণ দূর্ঘটনা কবলিত,শারীরিকভাবে অক্ষম এবং প্যারালাইসিস রোগীদের বিশেষ ধরণের থেরাপী প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।

♦️ রেডিওথেরাপী- ক্যান্সার আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য রেডিওথেরাপী টেকনোলজিস্টগ্ণ লিনার এক্স-রে, স্টিমুলেটর,কোভাল্ট প্রভৃতি অত্যাধুনিক মেশিনের সাহায্যে বিশেষ ধরণের থেরাপী দিয়ে থাকেন।

♦️ ওটিএ (OTA)- অপারেশন থিয়েটারে ডাক্তারকে বিভিন্ন কাজে সহযোগিতা করা এবং অপারেশনে ব্যবহৃত ওটি টেবিল, ওটি লাইট, ডায়থার্মি, এন্ডোস্কোপ, লেজার, সি-আর্ম, মাইক্রোস্কোপ ইত্যাদি পরিচালনা করা। অস্ত্রোপচার পদ্ধতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সহায়তা করা।রোগীর বিভিন্ন তথ্য সংরক্ষন করা।

♦️ আইসিএ (ICA)- আইসিএ টেকনোলজিস্টগণ নিবিড় পরিচর্যা ইউনিটের সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ওষুধ ব্যবহার, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকেন। নমুনা পরীক্ষা করা, রেকর্ড বজায় রাখা এবং পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেওয়া সহ যেকোনো জরুরি চিকিৎসা পরিস্থিতি পরিচালনায় সহায়তা করে ।

🔷সরকারী পর্যায়ে কর্মক্ষেত্রের সুযোগ -
একজন টেকনোলজিস্ট বিভিন্ন ক্লিনিক ,মেডিকেল কলেজ, স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে জেলা সদর হাসপাতালে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,নার্সিং ইন্সটিটিউট,ম্যাটস ইন্সটিটিউট ,বিভিন্ন সরকারী প্রশিক্ষন কেন্দ্রে চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে বিভিন্ন পদে যোগদান করতে পারেন। শিক্ষক, প্রশিক্ষক এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে বিভিন্ন সরকারী আইএইচটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ রয়েছে। সরকারী চাকুরী গ্রেড-১১

🔷 বেসরকারি পর্যায় কর্মক্ষেত্রের সুযোগ যেমন-
বেসরকারী মেডিকেল কলেজ ,বেসরকারি হাসপাতাল, বেসরকারি ক্লিনিক, ম্যাটস ইন্সটিটিউ, নার্সিং ইন্সটিটিউট ও কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ, বিভিন্ন এনজিও, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন বেসরকারি চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র , এছাড়াও নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে চিকিৎসা সেবা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

Address

Tajhat
Rangpur

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when IHT Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category