09/02/2025
এইদেশে সুশীলতা দেখিয়ে কোনো লাভ নাই❌
আপনি কোনো দাবী আদায় করতে চাইবেন এর পরিপ্রেক্ষিতে ফর্মালি চেষ্টা করেন (আবেদন দেন, স্মারকলিপি দেন, বিভিন্ন মহলে কাগজপত্র নিয়ে দৌড়ান) কোনো কাজ হবে না। কিন্তু একই দাবী আদায়ে শাহবাগে রাস্তা অবরোধ করেন সরকার দৌড়ে আসবে..
আপনি দাবী আদায় করতে গিয়ে রেলপথ, সড়কপথ প্রয়োজনে আকাশপথ বা জলপথ বন্ধ করেন, জনদূর্ভোগ তৈরি করেন, কর্মবিরতি দেন দেখবেন আপনার দাবী পূরণ হবে। জনগণের কি হলো না হলো দেখার দরকার নাই।
এতে করে কি হবে মানুষ আপনাকে ট্রল করবে, সামাজিকভাবে কিছু মানুষ আপনার বিরোধিতা করবে কিন্তু দিনশেষে আপনি/আপনার প্রফেশন বা কমিউনিটির লোকজন উপকৃত হবে।
আর আপনি সুশীলতা দেখিয়ে মানবতার ফেরিওয়ালা সাজবেন আর বলবেন আমরা অমুক আমরা এটা পারি না ওটা পারি না, আমরা মানবসেবার প্রতিক এবং ফলাফল দিনশেষে আপনার এসব অবদানকে মানুষ গোনায় ধরে না এবং আপনার অবস্থানের পরিবর্তনও হয়না।
সবাই ঘুমিয়ে রয়েছে। আরও কিছুক্ষণ ঘুমায় নিক। যদি কোনোদিন ঘুম ভাঙে তাহলে একসাথে নাহয় আওয়াজ উঠানো যাবে।
পরিশেষে নচিকেতার ভাষায়,
"রাজা দেয় প্রতিশ্রুতি, হ্যান কারেগা ত্যান কারেগা
কারেগা কচু আসলে ব্যাডা পকেট ভরেগা"
প্রতিশ্রুতি নিয়েই থাকি....