একসাথে তিনবড়ি,তারপর রোগীর মৃত্যু!! 💊💊💊
(1) NSAID + (2) ACE inhibitor / ARB + (3) Diuretic,
যারা এমবিবিএস তারা হবেন স্মার্ট ,হাতুড়ে কাজ করবে হাতুড়ের মতো।আমরা থাকবো সবসময় কনশাস!!
যদি কখনো না জেনে এটা কোনো রোগীকে দেন
তিনটা ড্রাগ মিলে কিডনির perfusion ও filtration একসাথে নষ্ট করে দেয়।
🚫একে বলে “Triple Whammy” অর্থাৎ “তিন দিক থেকে আঘাত।”
Mechanism কী আসলে?:
চলুন একদম বেসিক ধরে ধরে দেখি 👇
🛑 NSAID → afferent arteriole constriction করবে,আর এই afferent arteriole দিয়েই তো নেফ্রনে ব্লাড আসে।
কিভাবে?
NSAID prostaglandin synthesis বন্ধ করে।
Prostaglandin সাধারণত afferent arteriole কে dilate করে রাখে → filtration বজায় রাখে।
NSAID দিলে afferent constrict → renal blood flow ↓ → GFR ↓ কমে যাবে 🚫
⚙️ACE inhibitor / ARB → efferent arteriole dilatation
-Normally, angiotensin II efferent arteriole constrict করে → GFR maintain করে।
ধরুন ইন্জিনের যে পাইপ দিয়ে পানি বের হবে সেই পাইপ চিকন হলে ট্যাংকে পানি জমা হবেনা বেশি?
Angiotensin-2 এই কাজ করে,ইফারেন্ট পাইপকে চেপে ধরে ট্যাংকে রক্ত বেশি সময় ধরে রাখে ,যার ফলে ছাকনির কাজ হতে পারে বেশি।
ACEi / ARB এই প্রসেসকে ব্লক করে → efferent পাইপকে dilate করে ফেলে → GFR আরও কমে যায়।
💧 Diuretic → volume depletion করে।বডি থেকে পানি বের করে দেয়।
Diuretic sodium-water loss করে → effective circulating volume ↓
ফলাফল → renal perfusion pressure ↓ ↓ কমে যাচ্ছে।
💣 এই তিনটা একসাথে হলে কী হয়?
🚫Renal blood flow ↓ (NSAID)
🚫Glomerular pressure ↓ (ACEi/ARB)
🚫Volume ↓ (Diuretic)
মানে এমন একটা অবস্থা তৈরি হয়,শরীরে ভলিউম কমায় ফেলে,আবার রক্ত আসার রাস্তাও সংকুচিত হয়ে যায়,আবার রক্ত ফিলট্রেট হবার সময় ও প্রেশার কমিয়ে দেয়।
➡️ Severe fall in GFR → Acute Kidney Injury (AKI)
➡️ বিশেষ করে elderly, dehydrated, diabetic, CKD patient-এ এটা life-threatening হতে পারে।মারাও যেতে পারে!!!🛑🛑🛑
জানার আসলে শেষ নাই!!
কোয়াক প্রাকটিস করে না জেনে,কিন্তু আমরা ডিটেলস জেনে বুঝে এসেসমেন্ট করে প্রেসক্রাইভ করি এটাই পার্থক্য। পার্থক্যের জায়গায় আমাদের ফোকাস করা প্রয়োজন!!
ডা.তামিম
copy post
RN Shikha
নার্সিং সম্পর্কিত পড়াশোনা পাশাপাশি হাসপাতালে কাজ সম্পর্কিত পড়াশোনা করি একসাথে 🥰
নিজেকে দক্ষ নার্স গড়ার প্রচেষ্টা 💚
#একটা গুরুত্বপূর্ণ ইস্যু,চেম্বার ও ডিসচার্জ মেডিকেশনে:
অনেক সময় আমরা দেখি MI এর রোগী clopidogrel পাচ্ছে আবার ppi ও নিচ্ছে!!
💊Clopidogrel + certain PPI (যেমন omeprazole, esomeprazole) একসাথে দিলে
🚫 Clopidogrel-এর anti-platelet effect কমে যায়।
এর মানে:
রক্ত জমাট বাঁধা (platelet aggregation) আবার বেড়ে যেতে পারে → recurrent MI / stent thrombosis / stroke risk বাড়ে।
Mechanism ,কেন এমন হয়?
রিজনিং দেখি:
1.Clopidogrel is a prodrug ,অর্থাৎ inactive form।
2.এটা CYP2C19 enzyme (in liver) দিয়ে active metabolite এ convert হয়।
3.কিছু PPI (specially omeprazole, esomeprazole) এই একই CYP2C19 pathway inhibit করে।
4.ফলে clopidogrel-এর activation কমে যায় → platelet inhibition কম হয় → therapeutic failure হবার ঝুঁকি থাকে।
MI তো খুব কমন ,আবার PPI হচ্ছে মুড়ি ড্রাগ।সো এ ব্যাপারে সচেতন হওয়া একজন ডাক্তারের জন্য জরুরী।
তাহলে এটার সল্যুশনস কী:
panto,rabiprazole,lensoprazole,dexlansoprazole দিবেন।
তাদের C2P2C19 inhibition mild..
সমস্যা হয়না
রেফারেন্স :
AHA/ACC,ESC,FDA
ডা.তামিম
Copy post
Enoxaparin কেন দেওয়া হয়??
(Indication):
Enoxaparin দেওয়া হয় রক্তে clot (জমাট বাঁধা) ঠেকাতে বা চিকিৎসা করতে।
প্রধান উদ্দেশ্য Deep Vein Thrombosis (DVT) বা Pulmonary Embolism (PE) প্রতিরোধ ও চিকিৎসা করা।
দেওয়া হয় নিচের অবস্থায়ঃ
1. দীর্ঘ সময় শুয়ে থাকা রোগী (bedridden patient)
2. সার্জারি (বিশেষ করে orthopedic surgery — hip, knee replacement) পরের রোগী
3. হার্টের রোগ যেমন
Unstable angina
Myocardial infarction (NSTEMI, STEMI)
4. ICU বা post-operative রোগীদের thrombosis prevent করতে
5. Dialysis নেওয়া রোগীদের clot prevent করতে
কাদের দেওয়া যায় না (Contraindication):
Enoxaparin দেওয়া নিষেধ বা খুব সতর্কভাবে দিতে হয় নিচের ক্ষেত্রে
1. Active bleeding (যাদের শরীরে কোথাও রক্তপাত চলছে)
2. History of hemorrhagic stroke
3. Severe thrombocytopenia (platelet খুব কম,
18/10/2025
করোনারি এনজিওগ্রাম (CAG) Report
10/10/2025
হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট কি এক???
হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট একই জিনিস নয়,
যদিও উভয়ই মারাত্মক এবং জীবন-হুমকিস্বরূপ।
হার্ট অ্যাটাক একটি রক্ত সঞ্চালনের সমস্যা, যেখানে হৃৎপিণ্ডের পেশীগুলোতে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়।
অন্যদিকে, কার্ডিয়াক অ্যারেস্ট একটি বৈদ্যুতিক সমস্যা, যেখানে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সিস্টেমের ত্রুটির কারণে হৃৎস্পন্দন হঠাৎ বন্ধ হয়ে যায়।
✅হার্ট অ্যাটাক:
👉কী ঘটে: হৃৎপিণ্ডের পেশীগুলোতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে হৃৎপিণ্ডের পেশী ক্ষতিগ্রস্ত হয়।
👉কারণ: করোনারি ধমনীতে ব্লকেজ বা রক্ত প্রবাহে বাধা।
👉লক্ষণ: সাধারণত বুকে ব্যথা বা অস্বস্তি, শ্বাসকষ্ট ইত্যাদি।
✅কার্ডিয়াক অ্যারেস্ট:
👉কী ঘটে: হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সিস্টেমে ত্রুটির কারণে হৃৎস্পন্দন হঠাৎ বন্ধ হয়ে যায়।
👉কারণ: বৈদ্যুতিক ত্রুটি, যা অনিয়মিত হৃদস্পন্দন (অ্যারিথমিয়া) তৈরি করে এবং হৃৎপিণ্ডকে পাম্প করা থেকে বাধা দেয়।
👉লক্ষণ: তাৎক্ষণিক জ্ঞান হারানো, যা একটি জরুরি অবস্থা।
👉গুরুত্বপূর্ণ বিষয়:
হার্ট অ্যাটাকের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।
কার্ডিয়াক অ্যারেস্ট একটি মেডিকেল জরুরি অবস্থা যার জন্য দ্রুত চিকিৎসা (যেমন সিপিআর এবং ডিফিব্রিলেটর) প্রয়োজন, কারণ এটি কয়েক মিনিটের মধ্যেই মারাত্মক হতে পারে।
09/10/2025
Propofol (প্রোপোফল) একটি short-acting IV anesthetic drug।
✅ এর কাজ (Mechanism & Use):
GABA receptor-এর activity বাড়ায় → brain-এর nerve activity কমিয়ে দেয়।
এতে patient দ্রুত sedation বা anesthesia তে চলে যায়।
খুব দ্রুত কাজ শুরু করে (within 30-60 sec) এবং দ্রুতই শেষ হয়ে যায় (short duration)।
👉 ব্যবহার:
General anesthesia induction ও maintenance এ।
ICU তে sedation এর জন্য (ventilator patients, procedural sedation)।
কিছু ক্ষেত্রে status epilepticus control এ।
👉 Effect:
Sedation / hypnosis দেয় (ঘুম পাড়ায়)।
Anti-emetic effect আছে (vomiting কমায়)।
👉 Side effects:
Hypotension (রক্তচাপ কমে যেতে পারে)
Respiratory depression (শ্বাস ধীর বা বন্ধ হয়ে যেতে পারে)
06/09/2025
পড়তে থাকুন
06/09/2025
03/09/2025
এক পলকে দেখতে/পড়াশোনা করতে রেখে দিতে পারেন টাইমলাইনে
ECG তে কয়টি লিড থাকে?
স্ট্যান্ডার্ড (Standard) ECG = 12 lead
✅লিডের ধরন:
1. Limb Leads (হাত-পায়ের লিড) → মোট ৬ টা
Bipolar (৩ টা):
Lead I
Lead II
Lead III
Augmented Unipolar (৩ টা):
aVR
aVL
aVF
2. Chest (Precordial) Leads → মোট ৬ টা
V1, V2, V3, V4, V5, V6
✅ সব মিলিয়ে = ১২ লিড (12 leads)
✅ 3 lead ECG → শুধু I, II, III (ICU বা emergency তে মনিটর করার জন্য ব্যবহার হয়)
Drop / drip rate calculation Formula
Drip Rate ( gtt/min)
= Total volume × Drop factor ÷ Times
Time যদি ঘন্টায় থাকে তবে তা মিনিটে কনভার্ট করতে হবে
ধরুন,
কোন রোগীর ১০০০ml infusion ৮ ঘন্টায় শেষ করতে হবে।
ড্রপ ফ্যাক্টর ২৫
Answer কি হবে? comment করে জানাবেন
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Rangpur