MCQ Review Exam

MCQ Review Exam বিসিএস। ব্যাংক। নিবন্ধন। প্রাইমারী
১১-২০তম গ্রেডের জব আপডেট সহ
এমসিকিউ প্রস্তুতি পরীক্ষা..

14/11/2025

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০২৫

১) গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চূড়ান্ত ফলাফলের কারণে এবার দেড় লক্ষ+ প্রার্থী বেড়ে যাবে।

২) জেলা বা উপজেলায় যতগুলো শুন্য পদ আছে, তার সবগুলোই নিয়োগ দিবে না। কিছু শুন্য পদ সংরক্ষণ করে বাকিগুলো নিয়োগ দিবে।

৩) এ বছর ৯৩% মেধায় নিয়োগ পাবে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে চাইলে, নিয়মিত পড়াশোনা করুন।

-শুভ কামনা।

14/11/2025

★★প্রধানমন্ত্রীকে শপথ পড়ান - রাষ্ট্রপতি
★★মন্ত্রীদেরকে শপথ পড়ান - রাষ্ট্রপতি
★★প্রতিমন্ত্রীদেরকে শপথ পড়ান - রাষ্ট্রপতি
★★উপমন্ত্রীদেরকে শপথ পড়ান - রাষ্ট্রপতি
★★স্পিকারকে শপথ পড়ান - রাষ্ট্রপতি
★★ডেপুটি স্পিকারকে শপথ পড়ান - রাষ্ট্রপতি
★★ প্রধান বিচারপতিকে শপথ পড়ান - রাষ্ট্রপতি

রাষ্ট্রপতিকে শপথ পড়ান কে -------???

11/11/2025

সম্প্রতি যারা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) -তে ব্যবহারিক পরীক্ষা দিবেন, তাদের জন্য রি-পোস্ট!!

👉 ১।রিটেন+এমসিকিউ পরীক্ষায় ভালো করলাম।কিন্তু টাইপিং-খারাপ হলো।তাহলে কি ভাইবায় ডাকবে??

*উত্তরঃ-না।টাইপিং-এ আলাদা পাস করতে হবে।

👉 ২।টাইপিং-এ কেমন গতি থাকলে পাস?

*উত্তরঃ-সার্কুলারে যে গতি চায় ব্যবহারিকে সেই অনুযায়ীই গতি থাকলেই পাস। অর্থাৎ প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।

👉 ৩।ইংরেজিতে গতি বেশি কিন্তু বাংলায় গতি অনেক কম।কিন্তু গড়ে ২০+।তাহলে কি পাস হবে??

**উত্তর-না। বাংলা, ইংরেজিতে আলাদা ভাবে পাস করতে হবে।

ধরা যাক ইংরেজিতে গতি ৩২।আর বাংলায় গতি ১৮।তাহলে ফেইল আপনি।দুটোতেই ২০+ থাকতে হবে।

👉 ৪।কিভাবে এই পরীক্ষা নেয়?

*উত্তরঃ সফটওয়্যারের মাধ্যমে। পাশাপাশি শীটও দেয়। একটানা ১০+১০ মিনিট।

👉 ৫।কীবোর্ডে কি বাংলা লেখা থাকবে??

*উত্তরঃ- লজিটেক কিবোর্ডে আছে কিন্তু ডেল কিবোর্ডে নাই।

👉 ৬।পাচ স্ট্রোক কি?

**উত্তরঃ-এটা মানে একটা পূর্ণাঙ্গ শব্দ লিখতে কয়বার key চাপ দিচ্ছেন তাকে বুঝায়।

উদাহরণঃ-আমাদের একটা শব্দ।

এখানে-া+অ+ম+া+ে+দ+র

৭টা স্ট্রোক।

**ইংরেজিতে ৫ স্ট্রোক বলতে ৫ টা অক্ষরকেই বুঝায়।কারণ ইংরেজিতে বাংলার মতো আলাদা (কার) নেই।

👉 ৮) কি ধরনের কি বোর্ড থাকে?

**উত্তরঃ- লজিটেক ও ডেল।

👉 ৯। ভুল সংশোধন করা যায়?

উত্তরঃ- হ্যা যায়।

👉 ১০ ব্যাকস্পেস দিলে ভুল ধরে?

উত্তরঃ- না। কোনো ভুল ধরে না। তবে বেশি ব্যাকস্পেস দিলে এমনেতেই স্পীড কমে যায়।

👉 ১১। কোন মোড ও কোন ফন্টে লিখতে হয়?

উত্তরঃ- ইউনিকোড ও নিকষ ফন্ট। (ফন্ট অটো সেট করা থাকে, আপনি শুধু ইউনিকোড মোড দিবেন।)

👉 ১২। কিভাবে টাইপ পরীক্ষা শুরু হয়?

উত্তরঃ- মনিটরে দুইটা বক্স থাকবে। একটা রুল নম্বর আরেকটা পাসওয়ার্ড। রুল নম্বর আপনি দিবেন, পাসওয়ার্ড তারা বলে দিবে।

👉 ১৩। ক্যারেক্টার কিভাবে হিসাব করা হয়।

উত্তরঃ- উইথ স্পেস।

👉 ১৪। বিজয় ক্লাসিক ও ইউনিকোডের পার্থক্য কি?

উত্তরঃ- একটাই পার্থক্য রেফ-এর ক্ষেত্রে।

👉 ১৫। পরীক্ষার হলে সাথে কি নিয়ে যেতে হবে?

উত্তরঃ- প্রবেশপত্র ও কলম।

👉 অভ্র ব্যবহার করা যায় কিনা?

উত্তর- ২/১ টা ল্যাবের কিছু মনিটরে আছে। ভাগ্য ভালো হলে পেতেও পারেন। পাওয়ার সম্ভাবনা ২%।

11/11/2025

'Personnel'এর বাংলা অর্থ কি?
ব্যক্তিগত
ব্যক্তি সম্পর্কীয়
কর্মীগণ
ব্যক্তিগত বিষয়

21/08/2025

#দুদকের #কনস্টেবল পদের নিয়োগ পদ্ধতি [বিস্তারিত ]:
মো: সাইফুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর, দুদক

সম্প্রতি দুদকের কনস্টেবল পদে ৯১টি শূন্য পদের নিয়োগের সার্কুলার প্রকাশিত হয়েছে।

#আবেদন শুরু : ১৩ ই আগস্ট ২০২৫
#আবেদন শেষ : ১১ই সেপ্টেম্বর ২০২৫
#আবেদনের বয়সসীমা :১৮থেকে ৩২ বছর

পরীক্ষা খুব দ্রুত হয়ে থাকে।সেই হিসেবে অক্টোবর ধরে প্রস্তুতি নিতে পারেন।

আবেদনের #শিক্ষাগত যোগ্যতা: SSC বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে উত্তীর্ণ।

#শারীরিক যোগ্যতা:
#উচ্চতা: ছেলেদের ১৬৮ সে.মি.
মেয়েদের/তৃতীয় লিঙ্গের জন্য : ১৬১ সে.মি.
#দৃষ্টিশক্তি: ৬/৬[চশমা ছাড়া]

মো: সাইফুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর, দুদক

#পরীক্ষা পদ্ধতি :

#১ম ধাপ: প্রিলিমিনারি

৩৫ টি MCQ থাকে ৭০ মার্ক থাকে।

সাধারনত: বাংলা[১০টি MCQ]+ইংরেজি[ ১০টি MCQ] + GK[9-10 টি]+ গণিত[5-6 টি]

GK সাধারণত Recent বেশি দিয়ে থাকে।

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য MP3/অগ্রদূত থেকে MCQ গুলো পড়ে ফেলতে পারলে +English [Master/Competitive থেকে গুরুত্বপূর্ণ টপিকসের শুধুই MCQ]+ ২ মাসের সাম্প্রতিক তথ্য পড়তে পারলে প্রস্তুতি যথেষ্ট।

যেহেতু দুদক একটা ব্র্যান্ড তাই প্রতিযোগিতা একটু বেশিই হয়। সহজ প্রশ্ন ভুল করলে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হবে।

তাই ভালো প্রস্তুতি এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারলেই উত্তীর্ণ হবেন ইনশা আল্লাহ।

#২য় ধাপ: শারীরিক বাছাই

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীর মাঝে থেকে শারীরিক বাছাই হবে।
যা যা দেখা হবে:......

শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ছেলেদের ১৬৮ সে.মি.
মেয়েদের/তৃতীয় লিঙ্গের জন্য : ১৬১ সে.মি.
দৃষ্টিশক্তি: ৬/৬[চশমা ছাড়া]

অতিরিক্ত তথ্য যা সার্কুলারে নাই : BMI[বিএমআই] ১৮-২৫ হতে হয়।

#তৃতীয় ধাপ: মৌখিক পরীক্ষা [৩০ মার্ক]

#চতুর্থ ধাপ: ভেরিফিকেশন

#পঞ্চম ধাপ: চূড়ান্ত নিয়োগ

পদোন্নতি:

বিধি অনুযায়ী ৮ বছর কনস্টেবল হিসেবে চাকরি করার পর আপনি প্রমোশন পেয়ে ASI [কোর্ট সহকারী ] [১৪গ্রেডে] পদে পদোন্নতি পাবেন।

তবে এটি তৎকালীন পরিস্থিতি এবং পদ শূন্য থাকার উপর নির্ভরশীল।

ASI এর পরবর্তী ধাপ AI[সহকারী পরিদর্শক ][১১ গ্রেড]

AI[সহকারী পরিদর্শক ] এর পরবর্তী ধাপ: কোর্ট ইন্সপেক্টর /উপসহকারী পরিচালক।

পদোন্নতির ট্রি:

কনস্টেবল
কোর্ট সহকারী
সহকারী পরিদর্শক
কোর্ট ইন্সপেক্টর /উপসহকারী পরিচালক
সহকারী পরিচালক
উপপরিচালক
পরিচালক
মহাপরিচালক

আপনি কনস্টেবল হিসেবে যোগদান করে হয়তো চাকরিজীবনে পদোন্নতি পেয়ে সর্বোচ্চ ১০ম গ্রেড পর্যন্ত যেতে পারবেন। এর বেশি আশা করা সমীচীন হবে না।

বেতন-ভাতা: আপনি ১৭তম গ্রেডে বেতন পাবেন+ রেশন সুবিধা পাবেন[সর্বোচ্চ ৪ সদস্য পর্যন্ত ]+ রিস্ক ভাতা ১৫০০+ টিএ ডিএ ইত্যাদি।

#কাজ:
চিঠিপত্র পৌছানো/নোটিশ জারি/ বিভিন্ন অভিযান পরিচালনায় সহযোগিতা / তদন্তকার্যে সহযোগিতা ইত্যাদিসহ উর্ধ্বতন কতৃপক্ষের আদেশে অন্যান্য কাজ।

সবার জন্য শুভকামনা ❤️

ধন্যবাদান্তে,

মো: সাইফুল ইসলাম
কোর্ট ইন্সপেক্টর
দুর্নীতি দমন কমিশন

22/03/2025

ঈদের আগে এতো নিয়োগ দেয় যে বেকার চাকরি প্রত্যাশীরা পাঞ্জাবি কেনার টাকা দিয়েও আবেদন করতে দ্বিধা করে, জুতা সে তো বিলাসিতা।সেন্ডেল গ্যাঞ্জি ছাড়া ঈদে আর কিছুই জোটেনা।আল্লাহ সবার আসা পূরণ করুণ।

👉 প্রতিষ্ঠানঃ প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI)👉 পদের নামঃ বিভিন্ন👉 পদ সংখ্যাঃ ২৫৫টি👉 আ...
22/03/2025

👉 প্রতিষ্ঠানঃ প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI)
👉 পদের নামঃ বিভিন্ন
👉 পদ সংখ্যাঃ ২৫৫টি
👉 আবেদন ফীঃ ২০০/-, ১০০/- ও ৫০/- টাকা
👉 আবেদন শুরুঃ ৬ এপ্রিল ২০২৫
👉 আবেদনের লিংকঃ https://ndr.teletalk.com.bd/

23/01/2025

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন,
হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে। আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না। আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে। আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে! অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার! অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে। তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন। কে জানে?হয়ত আপনার করা একটি

তুমি....নিজেকে তখনি বদলাতে পারবে!যখন,তুমি explanation দেওয়া ছেড়ে দেবে।যখন, কারোর কাছ থেকে তুমি কোনো expectation রাখবে না...
16/01/2025

তুমি....
নিজেকে তখনি বদলাতে পারবে!
যখন,তুমি explanation দেওয়া ছেড়ে দেবে।
যখন, কারোর কাছ থেকে তুমি কোনো expectation রাখবে না।
যখন, তোমাকে কেউ hurt করলে তুমি
সেখান থেকে হেসে বেরিয়ে আসবে।
আর,অপমান করলে it's okk বলে।
কেউ যোগ্যতা নিয়ে কথা বললে
সময়ের অপেক্ষায় তাকে ছেড়ে দিয়ে
নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।
যখন, তুমি ego বা অহংকার নয়,
Self respect নিয়ে বাঁচবে এবং
অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচবে।
পরিস্থিতিটা কঠিন হলেও
পরিণতিটা সুন্দর হবে।
লাইফটাও better হবে।

জুবলী আক্তার
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
©

04/01/2025

আসসালামু আলাইকুম,
শুভ সকাল।
🔹আজ শনিবার,
🔹এখন শীতকাল 🥶
♦️৪ই জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ।
♦️২০ই পৌষ,১৪৩১বঙ্গাব্দ।
♦️৩রা রজব, ১৪৪৬ হিজরি।

03/01/2025
03/01/2025

আসসালামু আলাইকুম,
শুভ পূর্বাহ্ণ,
আজ শুক্রবার,
শীতকাল ❄️ 🥶
♦️৩রা জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ।
♦️১৯ই পৌষ,১৪৩১বঙ্গাব্দ।
♦️২রা রজব, ১৪৪৬ হিজরি।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MCQ Review Exam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category