Nilphamari Govt. College Page

Nilphamari Govt. College Page Nilphamari Govt. College is a leading College in Rangpur. This is official page.edu.bd

বিএনসিসি নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালিবাংলাদেশ ন্যাশনাল ক্...
13/08/2026

বিএনসিসি নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী সরকারি কলেজ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনিরা জেসমিন, বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক, সামরিক স্টাফ কর্পোরাল মোহাম্মদ মাজেদুল ইসলাম ও কর্পোরাল মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে কলেজ থেকে একটি ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

এর আগে সকালে কলেজের একাডেমিক ভবনের সামনে ঔষধি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর পৃষ্ঠপোষকতায় এবং নীলফামারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক জানান, সারাদেশে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

সচেতনতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ এবং একটি সুন্দর, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

উচ্চ মাধ্যমিক, নীলফামারী সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর ব্যবহারিক প্রাক্টিস ক্লাসের সময়সূচি
04/08/2026

উচ্চ মাধ্যমিক, নীলফামারী সরকারি কলেজ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর ব্যবহারিক প্রাক্টিস ক্লাসের সময়সূচি

উচ্চ মাধ্যমিক, নীলফামারী সরকারি কলেজ একাদশ বার্ষিক পরীক্ষার ফলাফল ও দ্বাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি
30/07/2026

উচ্চ মাধ্যমিক, নীলফামারী সরকারি কলেজ
একাদশ বার্ষিক পরীক্ষার ফলাফল ও দ্বাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি

নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রের অনার্স ১ম বর্ষ পরীক্ষা-২০২৫ এক নজরে আসন বিন্যাসতারিখ: ২৮-০৭-২০২৬অনার্স ১ম বর্ষ, (নী স ক)
27/07/2026

নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রের অনার্স ১ম বর্ষ পরীক্ষা-২০২৫ এক নজরে আসন বিন্যাস
তারিখ: ২৮-০৭-২০২৬
অনার্স ১ম বর্ষ, (নী স ক)

25/07/2026

Family Card Census-ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬
ফ্যামিলি কার্ড বাস্তবায়‌নের নি‌মি‌ত্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর নি‌য়ো‌জিতকরন সময়সীমা পুনঃ‌নির্ধালণ ও জরু‌রি নি‌র্দেশনা।

নজরুল বর্ষ-২০২৬ পালন উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা
25/07/2026

নজরুল বর্ষ-২০২৬ পালন উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা

BICM কর্তৃক আয়োজিত Free Investor Education Program Workshop
20/07/2026

BICM কর্তৃক আয়োজিত Free Investor Education Program Workshop

🌸 আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌸প্রভাষক পদে পদোন্নতিপ্রাপ্ত নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী এর ০২ জন প্রদর্শকসহ পদোন্নতি...
20/07/2026

🌸 আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌸
প্রভাষক পদে পদোন্নতিপ্রাপ্ত নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী এর ০২ জন প্রদর্শকসহ পদোন্নতি অর্জনকারী সকল সম্মানিত শিক্ষককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 💐
আপনাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিক্ষা অঙ্গনের জন্যও এক গর্বের বিষয়। নতুন দায়িত্বে আপনাদের কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক এবং জ্ঞান, সততা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত করার পথ আরও সমৃদ্ধ হোক।
🌹 শুভকামনা রইল আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

কলেজের পুকুরে গোসল করা, নামা ও সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধনীলফামারী সরকারি কলেজ, নীলফামারী
18/07/2026

কলেজের পুকুরে গোসল করা, নামা ও সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ
নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী

🌸 অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌸নীলফামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ...
12/07/2026

🌸 অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌸

নীলফামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

🌿 ১. প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক
নবনির্বাচিত সম্পাদক, শিক্ষক পরিষদ, নীলফামারী সরকারি কলেজ।
(সম্মানিত বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ)

🌿 ২. জনাব মনিরা জেসমিন
নবনির্বাচিত যুগ্ম সম্পাদক
(সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ)

🌿 ৩. জনাব মোঃ মাহফুজার রহমান
নবনির্বাচিত অর্থ সম্পাদক
(প্রভাষক, ইংরেজি বিভাগ)

আপনাদের নেতৃত্বে শিক্ষক পরিষদ আরও সমৃদ্ধ, গতিশীল ও সফল হোক—এই প্রত্যাশা রইল।

অভিনন্দন ও শুভকামনা। 🌹

Address

Nilphamari Govt Collage
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Nilphamari Govt. College Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category