Study In China From Bangladesh

Study In China From Bangladesh Contact us if you want to study in China with scholarship.

উচ্চশিক্ষা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর একসাথে দিয়ে দিলাম। 🎓প্রশ্ন: IELTS ছাড়া কি চায়না বা মালয়ে...
29/09/2026

উচ্চশিক্ষা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর একসাথে দিয়ে দিলাম। 🎓

প্রশ্ন: IELTS ছাড়া কি চায়না বা মালয়েশিয়ায় পড়া যায়?
উত্তর: হ্যাঁ, অনেক university IELTS ছাড়াও ভর্তি নেয়, আলাদা English test বা Foundation program দিয়ে শুরু করা যায়।

প্রশ্ন: শুধু SSC/HSC result দিয়ে কি bachelor-এ ভর্তি হওয়া যায়?
উত্তর: হ্যাঁ, বেশিরভাগ university SSC-HSC result দিয়েই bachelor-এ direct admission দেয়।

প্রশ্ন: বিদেশে গিয়ে part-time job করা যাবে?
উত্তর: যাবে, তবে দেশভেদে নিয়ম আলাদা, visa পাওয়ার পর নিয়মটা জেনে নেওয়া জরুরি।

প্রশ্ন: Scholarship পেতে কি অনেক ভালো result দরকার?
উত্তর: সবসময় না, কিছু scholarship শুধু result-এর উপর, আবার কিছু motivation letter আর activity-র উপরও নির্ভর করে।

প্রশ্ন: Visa refuse হলে কি আবার apply করা যায়?
উত্তর: যায়, কারণ ঠিকভাবে বুঝে নিয়ে documents আরও গুছিয়ে আবার apply করা যায়।

আপনার মনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখুন।উচ্চশিক্ষা নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর একসাথে দিয়ে দিলাম। 🎓

প্রশ্ন: IELTS ছাড়া কি চায়না বা মালয়েশিয়ায় পড়া যায়?
উত্তর: হ্যাঁ, অনেক university IELTS ছাড়াও ভর্তি নেয়, আলাদা English test বা Foundation program দিয়ে শুরু করা যায়।

প্রশ্ন: শুধু SSC/HSC result দিয়ে কি bachelor-এ ভর্তি হওয়া যায়?
উত্তর: হ্যাঁ, বেশিরভাগ university SSC-HSC result দিয়েই bachelor-এ direct admission দেয়।

প্রশ্ন: বিদেশে গিয়ে part-time job করা যাবে?
উত্তর: যাবে, তবে দেশভেদে নিয়ম আলাদা, visa পাওয়ার পর নিয়মটা জেনে নেওয়া জরুরি।

প্রশ্ন: Scholarship পেতে কি অনেক ভালো result দরকার?
উত্তর: সবসময় না, কিছু scholarship শুধু result-এর উপর, আবার কিছু motivation letter আর activity-র উপরও নির্ভর করে।

প্রশ্ন: Visa refuse হলে কি আবার apply করা যায়?
উত্তর: যায়, কারণ ঠিকভাবে বুঝে নিয়ে documents আরও গুছিয়ে আবার apply করা যায়।

আপনার মনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখুন।

28/09/2026

Admission-এর জন্য ২টা ছোট hack 🎯

১. University-র official ওয়েবসাইটে যান, "International Admission" পেজে ঢুকে email ঠিকানা খুঁজে নিন। সরাসরি একটা ছোট email পাঠালে অনেক সময় দ্রুত উত্তর পাওয়া যায়, আর scholarship-এর তথ্যও জানা যায়।

২. Application-এর আগে নিজের SOP-এ শুধু "আমি এই subject ভালোবাসি" না লিখে, একটা ছোট real ঘটনা লিখুন যেটা থেকে আপনার আগ্রহ শুরু হয়েছে। এতে আপনার আবেদন আলাদা করে চোখে পড়ে।

ছোট কাজ, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। 😉

চায়না বা মালয়েশিয়ায় পড়তে চাইলে ইনবক্স করুন অথবা কল করুন 📞 01787128383

27/09/2026

এত tips, এত গাইডলাইন, তারপরও একই ভুল বারবার হয়। কেন হয় জানো?

কারণ পড়ে রাখা আর মানা এক জিনিস না।

সবাই জানে documents আগে থেকে গুছিয়ে রাখতে হয়, তারপরও শেষ সপ্তাহে গিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়।

সবাই জানে subject বুঝে choose করতে হয়, তারপরও বন্ধু যেখানে যাচ্ছে, সেখানেই ভর্তি হয়ে যায়।

সবাই জানে bank statement আগে ঠিক রাখতে হয়, তারপরও visa date-এর দুই দিন আগে টাকা জমা দেয়।

সবাই জানে ভাষাটা একটু শিখে যাওয়া ভালো, তারপরও ভাবে "গিয়ে শিখে নিব।"

Tips পড়লেই কাজ হয় না, সেটা জীবনে apply করলেই কাজ হয়।

তাই যারা এই পোস্টটা পড়ছো, শুধু পড়ে স্ক্রল করে চলে যেও না, আজই একটা কাজ শুরু করো, যেটা তুমি এতদিন "পরে করব" বলে ফেলে রেখেছিলে।

22/09/2026

Consultancy বেছে নেওয়ার আগে এই ছোট hack-গুলো কাজে লাগাও।

প্রথমেই জিজ্ঞেস করো, "আমার profile অনুযায়ী কোন কোন university-তে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি?" যদি এক কথায় "সব জায়গায় হয়ে যাবে" বলে, বুঝে নাও এটা সঠিক উত্তর না।

Consultancy-র আগের student-দের সাথে কথা বলার চেষ্টা করো। Review আর real experience-এর মধ্যে অনেক পার্থক্য থাকে।

কোনো fee দেওয়ার আগে জিজ্ঞেস করো, কোন কোন service-এর জন্য আলাদা আলাদা টাকা লাগবে। শুরুতে না জানলে পরে গিয়ে hidden cost-এর মুখোমুখি হতে হয়।

Visa refuse হলে কী হবে, সেটাও আগেই জেনে নাও। ভালো consultancy সবসময় এই উত্তরটা স্পষ্ট করে দেয়।

আর সবচেয়ে বড় hack, যেই consultancy তোমার প্রশ্নে বিরক্ত না হয়ে ধৈর্য ধরে বোঝায়, বুঝে নাও তারা তোমার সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক রাখতে চায়, শুধু একবারের client বানাতে চায় না।

21/09/2026

Visa interview-তে অনেক student-এর file ভালো থাকা সত্ত্বেও শুধু কিছু ছোট ভুলের কারণে refuse হয়ে যায়।

সবচেয়ে বড় ভুল হলো, "কেন এই দেশ, কেন এই university" - এই প্রশ্নের উত্তর মুখস্থ করে বলা। Officer সহজেই বুঝে ফেলে উত্তরটা মুখস্থ, নিজের চিন্তা থেকে না।

দ্বিতীয় ভুল, নিজের subject সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। কী পড়বে, কেন পড়বে, ভবিষ্যতে এটা দিয়ে কী করবে - এই প্রশ্নে আটকে যায় অনেকে।

তৃতীয় ভুল, financial answer-এ inconsistency। Bank-এ কত টাকা আছে, কে sponsor করছে - এসব প্রশ্নে confuse হয়ে ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে ফেলা বিপদজনক।

আর সবচেয়ে common ভুল, দেশে ফেরার প্ল্যান নিয়ে স্পষ্ট উত্তর না থাকা। Officer confirm হতে চায় তুমি পড়াশোনা শেষ করে ফিরে আসবে, এই বিষয়ে answer-টা clear রাখা জরুরি।

উত্তর মুখস্থ না করে, নিজের decision-টা নিজে বুঝে নাও। তাহলে যেকোনো প্রশ্নেই confident থাকা যায়।

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১১ হাজার ৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সংখ্যা...
17/09/2026

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১১ হাজার ৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সংখ্যার বিচারে বাংলাদেশিদের অবস্থান এখন তৃতীয়।

শুধু তাই না, গত এক বছরে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে প্রায় ৪৭%।

মানুষ যেটা বুঝে ফেলেছে, সেটা হলো — কম খরচে বিশ্বমানের শিক্ষা, রাজনীতিমুক্ত ক্যাম্পাস, আর ভিসা জটিলতা কম থাকায় মালয়েশিয়া এখন সবচেয়ে নিরাপদ আর বাস্তবসম্মত একটা গন্তব্য।

তথ্যসূত্র: জাগো নিউজ২৪ / দ্য ডেইলি ক্যাম্পাস

16/09/2026

মালয়েশিয়ায় calling visa নিয়ে একটা কথা ক্লিয়ার করে দেই।

শুধু টাকা রেডি থাকলেই এখন আর যাওয়া যাবে না। এবার নিয়মটা অনেকটা ইউরোপের মতো হয়ে গেছে - পাসপোর্ট সঠিক জায়গায়, সঠিক প্রসেসে জমা দিলে তবেই সুযোগ পাওয়া যাবে।

কোটা এবার অনেক কম, কিন্তু মানুষের চাহিদা আকাশছোঁয়া। মানে প্রতিযোগিতা অনেক বেশি।

এই অবস্থায় যেখানে সেখানে পাসপোর্ট জমা দিয়ে বসে থাকলে সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

তাই আগে সঠিক information নিন, সঠিক জায়গা চিনুন, তারপর সিদ্ধান্ত নিন।

15/09/2026

Admission letter হাতে পাওয়া মানেই যাত্রা শেষ না, এটা মাত্র শুরু।

এরপরের ধাপগুলো - visa, ticket, accommodation - এগুলোও ঠিকভাবে গুছিয়ে ফেলাটা সমান জরুরি।

শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রেখো না।

চায়না বা মালয়েশিয়ায় গিয়ে প্রথম কয়েক মাস অনেকেরই টাকা নিয়ে হিসাব গুলিয়ে যায়। কিছু ছোট অভ্যাস থাকলে অনেকটাই বাঁচা...
14/09/2026

চায়না বা মালয়েশিয়ায় গিয়ে প্রথম কয়েক মাস অনেকেরই টাকা নিয়ে হিসাব গুলিয়ে যায়। কিছু ছোট অভ্যাস থাকলে অনেকটাই বাঁচানো যায়।

University hostel বা dorm-এ থাকলে খরচ অনেক কমে যায়, বাইরে আলাদা flat নেওয়ার চেয়ে। প্রথম দিকে hostel-এই থাকার চেষ্টা করো।

বাইরে খাওয়ার চেয়ে নিজে রান্না করে খাওয়াটা দুই দেশেই অনেক সাশ্রয়ী। মালয়েশিয়ায় local market থেকে bazar করলে খরচ আরও কমে।

Student ID card সাথে রাখো সবসময়, transport, museum, অনেক জায়গায় student discount পাওয়া যায়, শুধু চাইলেই হয়।

টাকা আসার সাথে সাথে সব খরচ না করে একটা ছোট অংশ আলাদা রাখার অভ্যাস করো। হঠাৎ কোনো দরকারে (medical, visa renewal) কাজে লাগবে।

আর সবচেয়ে জরুরি কথা, প্রতি মাসে খরচের একটা হিসাব রাখো। শুরুতে এটা বিরক্তিকর লাগলেও কয়েক মাস পর বুঝবে এটাই সবচেয়ে বড় সাহায্য করছে।

ভাই একটা কথা বলি, ভিসার জন্য সবচেয়ে বেশি ঝামেলা হয় কোন documents নিয়ে জানেন? Bank statement।অনেকে ভাবে শুধু টাকা থাকল...
13/09/2026

ভাই একটা কথা বলি, ভিসার জন্য সবচেয়ে বেশি ঝামেলা হয় কোন documents নিয়ে জানেন? Bank statement।

অনেকে ভাবে শুধু টাকা থাকলেই হলো, যেই দিন লাগবে সেদিন জমা দিয়ে দিব। কিন্তু ব্যাপারটা এত সহজ না।

Embassy দেখতে চায় টাকাটা তোমার নিজের বা পরিবারের, হুট করে কোথাও থেকে ধার করে আনা না। এজন্য অনেক সময় দেখে গত ৩-৬ মাসের transaction, হঠাৎ কোনো বড় amount জমা হলে সেটার ব্যাখ্যা চায়।

তাই যারা সামনে যাওয়ার প্ল্যান করছেন, এখন থেকেই bank statement-টা গুছিয়ে রাখা শুরু করেন। শেষ সময়ে গিয়ে তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ছোট একটা কাজ, কিন্তু অনেক বড় সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে।

Address

Rangpur City

Telephone

+8801738145656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study In China From Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Study In China From Bangladesh:

Shortcuts

Share