কারমাইকেল কলেজ. রংপুর

কারমাইকেল কলেজ. রংপুর

Share

Carmichael University College Rangpur

03/08/2025

~~ ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ইতিহাসে প্রথম ছাত্রী সতী ঘোষ ~~

ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজের ইতিহাসে প্রথম নারী শিক্ষার্থী ছিলেন সতী ঘোষ। তাঁর নিজের ভাষায় সেই সময়ের কলেজের ও তখনকার পরিবেশের বিবরণ।

ত্রিশের দশকে রংপুর কারমাইকেল কলেজ : স্মৃতিচারণ

বাংলাদেশে রংপুর শহরের কারমাইকেল কলেজের ছাত্রী ছিলাম আমি ১৯৩২- ১৯৩৪ এ। ঐ কলেজে আমাকেই প্রথম মহিলা ছাত্রী নেওয়া হয়েছিল, তার আগে মেয়েদের নেওয়া হত না। আমার পরেই সব ক্লাসেই মেয়েদের ভর্তি করা শুরু হয়। আমি ইংরাজিতে অনার্স নিয়ে বিএ পড়তাম এবং রংপুর কারমাইকেল কলেজ থেকেই বি এ পাশ করেছিলাম।

প্রথমেই কলেজের বাড়ীর কথাটা বলি। ইসলামি শিল্প রীতিতে তৈরি বিরাট লম্বা ধরণের একতলা বাড়ী। ছাতের ওপরে একটা খুব জোরালো বাতি জ্বলত, হাজার দুহাজার – কত ওয়াট হবে জানিনা, স্টেশন থেকে দেখা যেত। রংপুর শহরে ঢুকতে স্টেশন থেকে কলেজের প্রাঙ্গণের পাশ দিয়ে যেতে হত। বিরাট মাঠের মধ্যে কলেজের বাড়ী, বিঘে বিঘে জমি, যেন তেপান্তরের মাঠ, মাঠের চারিদিকে দূরে দূরে অধ্যাপকদের ছোট ছোট বাড়ী, ছোট বড় মিলিয়ে ৩/৪ খানা ঘর, বারান্দা দেওয়া। দুটো হস্টেল ছিল, একটা বিজ্ঞানের ছাত্রদের, একটা কলা বিভাগের ছাত্রদের।

আমাদের সময়ে কলেজের অধ্যক্ষ ছিলেন ডক্টর ডি এন মল্লিক, কেম্ব্রিজের র‌্যাংলার। প্রেসিডেন্সি কলেজের অঙ্কের অধ্যাপক ছিলেন, অবসর নিয়ে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ হয়ে আসেন। ভদ্রলোক ব্রাহ্ম ছিলেন। খুব হাসিখুশি, ফুর্তিবাজ, ছাত্র-ছাত্রীদের সঙ্গেও ব্যবহার খুবই ভাল ছিল। পক্বকেশ বৃদ্ধ – মাথার সব চুলই সাদা, কিন্তু ফর্সা গায়ের রং আর বুদ্ধিপ্রদীপ্ত চেহারা, চলা-ফেরা বৃদ্ধের মত মোটেই ছিলনা, খুব খাটতে পারতেন। ১০টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতেন, বাড়ী এত কাছে, তবু টিফিনের সময় বাড়ী যেতেন না, শুধু এক গ্লাস লেবুর জল খেতেন, ওঁর ঘর পেরিয়ে আমি অনার্স ক্লাস করতে যেতাম। দেখলেই হেসে হেসে বলতেন – “সাহিত্য পড়ে আর কি করবে? অঙ্ক কর, অঙ্কই জীবনে কাজে লাগবে।”

অধ্যাপকদের মধ্যে ইংরাজি অনার্স পড়াতেন – অমূল্যধন মুখোপাধ্যায় এম এ, পিআরএস। এঁদের মধ্যে অমূল্য বাবু কলকাতার আশুতোষ কলেজে চাকুরী নিয়ে আসেন, প্রিয়রঞ্জন সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজির লেকচারার হন, সুধাংশু বাবু ইংলণ্ডের লীডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাশ করে কলকাতা রিপন কলেজে ইংরাজি অধ্যাপক নিযুক্ত হন।

আমার বাবা ড. নগেন্দ্র মোহন গুপ্ত রংপুর ট্রেনিং কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি প্রথম বাঙালি ভিয়েনা ইউনিভার্সিটি থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ডক্টর মেঘনাদ সাহা আমার বাবার কাছে জার্মান ভাষা শিখেছিলেন। আমার বাবার পিএইচডির বিষয় রসায়ন হলেও বটানিও একটা বিষয় ছিল। তিনি রংপুর কারমাইকেল কলেজে আই এ , আই এস সি পরীক্ষার একটা বিষয় বটানির জন্য বটানি বিভাগ খোলান, এবং নিজে সেই বিভাগে বটানি পড়াতেন। আমার ভগ্নীপতি জিতেন্দ্র মোহন সেন গুপ্ত কারমাইকেল কলেজ থেকে বি এ পাশ করে এম এ তে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে কারমাইকেল কলেজেই অঙ্কের অধ্যাপক নিযুক্ত হন। রংপুর কারমাইকেল কলেজের ছাত্রদের মধ্যে নাট্যকার তুলসী লাহিড়ীর নাম করা যেতে পারে। পরে তিনি বি এ পরীক্ষায় বাংলা ভাষায় প্রথম হয়ে “বঙ্কিম মেডেল” পেয়েছিলেন। আর একজন কারমাইকেল কলেজের ছাত্র – রংপুরের তাজহাটের রাজ পুরোহিতের ছেলে রবীন্দ্রনাথ মৈত্র “মানময়ী গার্লস স্কুল” লিখে যশস্বী হয়েছিলেন।

কলেজের একটা পত্রিকা ছিল। খুব ভালো ভালো লেখা বেরোত। একজন মেধাবী ছাত্র, গিরিজা প্রসন্ন রায় চৌধুরী – জমিদারের ছেলে। সংস্কৃত অনার্সে কারমাইকেল কলেজ থেকেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন। আমার বাবার কাছে জার্মান পড়তে আসতেন। বি এ পাশ করবার পরই মেনিনজাইটিস রোগে তাঁর অকালমৃত্যু ঘটে। গিরিজা প্রসন্ন রবীন্দ্রনাথের “মদনভষ্মের পর” – এর সংস্কৃত পদ্যে অপূর্ব অনুবাদ করেছিলেন, দু-চার লাইন এখনো মনে আছে – কলেজ পত্রিকায় ছাপা হয়েছিল। এখনো মাঝে মাঝে ভাবি, কলেজ-পত্রিকাগুলো রেখে দিলে পারতাম – রংপুরের স্মৃতি।

সম্পাদকের নোট: ড. সতী ঘোষ (গুপ্ত) ( ১৯১৩-১৯৯২) কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলা বৈষ্ণব সাহিত্য নিয়ে পিএইচডি করেন। পূর্ববঙ্গে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। দার্জিলিংয়ের মহারাণী গার্লস স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করে ১৯৩০ সালে বেথুন কলেজে ভর্তি হন। সেখানে অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে পরিচয় ঘটে। ১৯৩২-৩৪ এ রংপুর কারমাইকেল কলেজে ইংরাজিতে বিএ পড়েন। এরপর ১৯৩৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৩৮ সনে এম এ পাশ করেন। পরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ভূপেন্দ্রনাথ ঘোষের সঙ্গে বিবাহ-বন্ধনের আবদ্ধ হন। পরবর্তীতে অধ্যাপক সুকুমার সেনের অধীনে গবেষণা করেন।

সূত্র : Bangladesh on records

©

26/06/2025

অভিনন্দন নবাগত কারমাইকেলিয়ানদের ❤️❤️

18/06/2025

মাস্টার্সে আজকের মেরিট লিস্টে যারা চান্স পেয়েছেন সবাইকে অভিনন্দন 💐

03/06/2025

কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো: ইসহাক স্যার,অধ্যাপক পদার্থবিজ্ঞান,আজ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রজিউন।মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল দশ ঘটিকায় কারমাইকেল কলেজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।উক্ত নামাজে জানাযায় সকল ধর্মপ্রাণ মুসলমানকে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করা হল।
অনুরোধক্রমে
অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর।

02/06/2025

#হারানো বিজ্ঞপ্তি #

দেবীগঞ্জ থেকে রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা দিতে আসার পর থেকে জান্নাতুল ফেরদৌস নামের একজন ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আপনারা কেউ ছবির মেয়েটিকে দেখে থাকলে অনুগ্রহ করে - 01767504199 নম্বরে নক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

29/05/2025

🔥ব্রেকিং নিউজ~
অনার্স ২য় বর্ষের খাতা পুনঃমূল্যায়নের নোটিশ প্রকাশ।
অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন(Recheck) আবেদন করা যাবে আগামী ২ জুন থেকে ২২/০৬/২০২৫ তারিখ পর্যন্ত।

✅Online-এ আবেদন করে অনলাইন পেমেন্ট করলেই হবে।
✅প্রতি পত্র আবেদন ফি ১২০০৳ (এক হাজার দুইশত ৳)
✅অনলাইনে আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবা(বিকাশ,নগদ,রকেট) মাধ্যমে টাকা জমা দেয়া যাবে।

29/05/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার OMR এর নমুনা কপি।

Photos from কারমাইকেল কলেজ. রংপুর's post 27/05/2025

অনার্স প্রথম বর্ষ (২০২৩- ২০২৪) শিক্ষাবর্ষ পরীক্ষা ২০২৪ সালের জরুরী নোটিশ

07/05/2025

কারমাইকেল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক, রবিউল ইসলাম,
৩৬ তম বিসিএস কর্মকর্তা
আজ সকাল ১০:৩০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ তাআলা স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন 🤲🕋

Want your school to be the top-listed School/college in Rangpur City?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Rangpur City