10/07/2024
ড্রাইভার আবেদ আলী সব বলে দিয়েছেন।
যারা প্রশ্নফাঁস করে নিয়োগ পেয়েছেন,
সেই বিসিএস ক্যাডারদের তালিকা হচ্ছে!
Easy way to learn economics
10/07/2024
ড্রাইভার আবেদ আলী সব বলে দিয়েছেন।
যারা প্রশ্নফাঁস করে নিয়োগ পেয়েছেন,
সেই বিসিএস ক্যাডারদের তালিকা হচ্ছে!
এক কোটি বছর তোমাকে দেখি না
– মহাদেব সাহা
এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
… কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
‘কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়।...'
-আহমদ ছফা ।
আগত ঘুর্ণিঝড়ের কারনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
25/05/2024
শুভ জন্মদিন।
স্বর্ণমান পদ্ধতি কি?
25/05/2024
আমাদের অর্থনৈতিক চালিকাশক্তিগুলোর মধ্যে মুল উপাদান হলো টাকা।আমাদের অনেক টাকা বা সম্পদ থাকলেই আমরা অর্থনৈতিকভাবে অনেক মজবুত।আমাদের অনেক টাকা বা সম্পদ আছে বলেই আমরা ধনী শ্রেণীর। আমাদের অনেক টাকা বা সম্পদ আছে বলেই সমাজে এত দাম পাই,সন্মান পাই,দিনকে রাতে রূপান্তর ,রাতকে দিনে রূপান্তর,সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ইত্যাদি ইত্যাদি,আরো অনেক কর্মকান্ড মিনিটেই ঘটাতে পারি।
উপরে যতকথা বললাম সব কিন্তু আমাদের দৃশ্যমান লাভ,এই লাভের মাধ্যম হিসাবে কাজ করল টাকা পয়সা ও সম্পদ।
অনেক্ষন থেকে টাকা পয়সা থাকলে কি কি লাভ হয় সেগুলো নিয়ে বললাম।
এবার বলব টাকা পয়সা বা সম্পদে লোকসান কি?
মনে করি,
টাকা=সুন্দরি মেয়ে বা বউ।
টাকা=ছুটে চলা ঘোড়া।
টাকা=জলন্ত আগুন।
উল্লেখিত তিনটি বিষয়ই হলো আমাদের জন্য অনেক উপকার।এগুলো আসলে উপকার না ক্ষতিকর নিচে অলোচনা করা হলো।।
সুন্দরি মেয়ে বা বউঃ
সব ছেলেদের এক্টা কমন আশা থাকে আমার এক্টা সুন্দর বউ অথবা সুন্দর প্রেমিকা থাকবে কিন্তুু সত্যিকার অর্থে বউ অথবা প্রেমিকা যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে আপনার জীবন একদম ঝানাপানা(এলোমেলো),ঠিক তেমনি করে টাকা যদি আমরা কন্ট্রোলে রাখতে না পারি তাহলে টাকাই একমাত্র আমাদের জীবনে ঝানাপানা(এলোমেলো) হয়ে দাড়াবে।
ছুটে চলা ঘোড়াঃ
আমরা ঘোড়সওয়ারে অনেক আনন্দ পাই,কিন্তু সত্যিকার অর্থে ঘোড়সওয়ার করতে করতে যদি লাগাম হাত ফসকে ছুটে যায় তাহলে এই ঘোড়সওয়ার আমাদের দুঃখের কারন হয়ে দাঁড়াবে,ঠিক তেমনি করে টাকা দিয়ে সুখ পেতে পেতে যদি একবার টাকা নিয়ন্ত্রনে আমরা লাগাম হারিয়ে ফেলি, এই টাকাই আমাদের কষ্টের কারন হয়ে দাড়াবে।সুতরাং টাকার সদ্ব্যবহার করতে হবে।।
জলন্ত আগুনঃ
আগুন দিয়ে আমার প্রতিনিয়ত রান্নাবান্না করে থাকি,ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের দাহ করে থাকে,আদিম যুগের মানুষজন ভালো করে বুঝত আগুন থাকলে তাদের জীবন কত উন্নত হত। আসলেই কি এর শুধু উপকারি দিক আছে?না অপকারও রয়েছে যেমন,আমরা যদি আগুনের সদ্ব্যবহার না করি তাহলে সেই আগুন আমাদের নটবয়রা(মেছাকার) করে ছেড়ে দিবে,ঠিক তেমনি করে টাকার যদি আমরা অপব্যবহার করি সেই টাকা আমাদেরকে পড়িয়ে মারবে।এতে কোন প্রকারের সন্দেহ নেই।
উপরের আলোচনা থেকে বলা যায় যে,আমরা টাকার সঠিক ব্যবহার করলে টাকাই আমাদের দুনিয়াতে সুখ দিতে থাকবে।সমাজে মানসন্মান,খ্যাতি,যশ,ইজ্জত সব পাব।
আর যদি আমরা টাকার অপব্যবহার করি তাহলে আমাদের জীবনে অনেক হুমকি এসে দাঁড়াবে।
সুতরাং টাকার প্রতি যত্নশীল হতে হবে।