Kazy Shawon -Freelancer+Trainer

Kazy Shawon -Freelancer+Trainer

Share

Freelancer, Biker, Father, Student for the teacher, Teacher for the student!

আমি কাজী শাওন । আমার বেড়ে ওঠা, পড়ালেখা, কাজকর্ম সব রংপুর ঘিরেই। আমি ফুলটাইম একজন ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা(ডিজিটাল মার্কেটার)। আমার স্বপ্ন প্রচুর পরিমান মানুষের কর্মসংস্থান এর ব্যবস্থা করা ইন শা আল্লাহ, এবং ইতিমধ্যেই আমি আংশিক সফল। সকল পেশাজীবির মানুষকে ( যারা হালাল উপার্জন করে) শ্রদ্ধা করি এবং ভালবাসি। আমার জীবনের শেষ লক্ষ্য জান্নাত :)

বাংলাদেশের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলারের কতটা ফেরত পেয়েছি !? Bangladesh Bank Heist || Kazy Shawon 26/03/2025

https://www.youtube.com/watch?v=2uavsavfKJM&t=54s

বাংলাদেশের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলারের কতটা ফেরত পেয়েছি !? Bangladesh Bank Heist || Kazy Shawon বাংলাদেশের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলারের কতটা ফেরত পেয়েছি !? Bangladesh Bank Heist || Kazy Shawon২০১৬ সালে উত্তর কোরিয়ার Lazarus Group বাংলাদে...

07/11/2022

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।
(সংগৃহীত)

11/07/2022

সবকিছুরই একটা সময় লাগে। তবে এই ধৈর্য ধরাই কঠিন ✌️✌️

02/07/2022

Have a relax....

02/07/2022

এটা সহ দুইটা বাইক হইল। ছবিতে যতটা সহজ মনে হচ্ছে, তত সহজে এটা হয়নাই। অজস্র নিদ্রাহীন রাতের কর্মফল। আলহামদুলিল্লাহ।

31/03/2022

দৃশ্য ১ঃ মেয়ে পঞ্চম শ্রেনীতে পড়ে। মা নেই, বাবা অন্ধ। স্কুলের মেডাম তার ছেলের সাথে হুজুর ডেকে সেই পঞ্চম শ্রেনী পড়ুয়া মেয়েকে বিয়ে দিয়ে নিজের ঘরের বউ করে নিয়েছে। সে এই মর্মে বিয়ে দিয়েছে মেয়েটা যাতে পড়াশুনা চালিয়ে যেতে পারে।

দৃশ্য ২ঃ মেয়ে পঞ্চম শ্রেনীতে পড়ে। মা নেই, বাবা অন্ধ। স্কুলের মেডাম তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখেছে। বিনিময়ে পড়ালেখা এবং খাওয়া-দাওয়া করায়। বাসায় উঠতি বয়সের একটি ছেলে আছে। বাসায় যখন কেউ থাকেনা তখন সেই ম্যাডামের ছেলে মেয়েটাকে কু প্রস্তাব দিতে থাকে অথবা মেয়েটা নিজেই উঠতি বয়সের ভারে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় যা পরবর্তিতে আরো বড় ধরনের দুর্ঘটনা বয়ে আনে।

মন্তব্যঃ দৃশ্য ২ আমাদের সমাজে প্রতিষ্ঠিত সত্য। প্রায় সাংবাদিক/ অন্যান্য ধনী মানুষের বাসা থেকে কাজের মেয়েদের এমন সংবাদ ফেসবুকের কল্যানে সামনে আসে এবং দেখতে হয়। তবে এর পরেও এই সমাজের মানুষ এটাই পছন্দ করে।
দৃশ্য ১ শতভাগ হালাল। ক্লাস ৫ এ পড়া সব মেয়ে ছোট না। আবার ১৮ বছর বয়সের সব মেয়েই বিয়ের উপযুক্ত হয়না। বিয়ের জন্য সঠিক বয়স নির্ধারন করা বড় মুশকিল ব্যাপার।

19/12/2021

ফ্রিল্যান্সিং এ একটা সময় আসে, হয়তো তার কিছুদিন আগেই আপনি খুব ভাল পরিমানে কাজ এবং অর্থ পাচ্ছিলেন। হঠাত করে দুটাই ডাউন। আর তখন আপনি নিজের মধ্যে হাজারটা ভুল খুজতে ব্যস্ত। আপনার জন্য পরামর্শ ঃ এ সময়টা যথাসম্ভব স্থির থাকুন, যা সঞ্চয় হয়েছে সেটা থেকে ব্যয় করুন, মনকে শান্ত রাখুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন (কারন রিজিক তো তিনিই দেন)। ফ্রিল্যান্সিং এ আয়-উপার্জন সময়ের অনুপাতে ৩-১০ গুন পর্জন্ত বাড়ে যেটা অন্য পেশায় প্রায় অসম্ভব। বাংলা কথায় প্রথম ৩ বছর যা উপার্জন করেছেন দেখবেন পরের তিনবছর প্রথম
তিন বছরের তুলনায় হয়তো ৫-১০ গুন বেশি আয় হচ্ছে। এ জন্য খারাপ সমইয়ে আল্লাহর উপর ভরসা রেখে মনকে স্থির রেখে নিজের স্কিলটাকে আরকেটু ঘষে নিন। ফ্রিল্যান্সিং একটা লংটাইম গেম এটাকে উপভোগ করুন😍।

06/12/2021

একটি ঝাকিময় এক্সপেরিয়েন্স

04/12/2021

emojis shortcut code 8|

03/12/2021

দাড়ি রাখার সিদ্ধান্তটা আমার জীবনের সবথেকে ভাল সিদ্ধান্তগুলোর একটা। ৮-১০ জন পুংটা পোলাপান এর মত আমার মনেও কত কি দোলা দেয়, লাড়াচারা করে। শুধুমাত্র এই দাড়ির কারনেই ৫০-৯০% বিসয়ে অটোমেটিক সেই পাপ থেকে বেচে যেতে পারি।

30/11/2021

আমি অজুহাত দিতে পছন্দ করিনা! হয় আমি পারছি অথবা পারিনাই।

28/11/2021

বিলিওনিয়ার হতে চাই, কারন মানুষ তখন আমার প্রতিটি শব্দের জন্য $$ খরচ করবে😜😜

Want your school to be the top-listed School/college in Rangpur City?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rangpur City