Shijak College

Shijak College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shijak College, College & University, shijak, Rangamati.

16/10/2025

২০২৫সালে HSCব্যাচ যারা ভালো রেজাল্ট করেছেন সবাইকে অভিনন্দন🎉

শিজক কলেজ:
মোট পরীক্ষা দিয়েছে- ৩১২ জন, -২৮৪ জন, পাশের হার-৯১.০৩%, জিপিএ-৫: ০৫ জন।

যারা খারাপ করেছে হতাশ হওয়ার দরকার নাই৷ খারাপ করা মানে একেবারে থেমে যাওয়া না, ভুলগুলো সংশোধন করে নতুন উদ্যমে শুরু করা।

16/10/2025

এইচএসসি পরীক্ষা-২০২৫ #রাঙ্গামাটি_পার্বত্য_জেলা কলেজসমুহের তুলনামূলক ফলাফল-
#রাঙ্গামাটি_সদরঃ
১। রাঙ্গামাটি সরকারি কলেজ: মোট পরীক্ষা দিয়েছে-৯৮৪ জন, পাশ-৪০৯ জন, পাশের হার-৪১.৫৭%, জিপিএ-৫: ১৭ জন।
২। রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৯৪৫ জন, পাশ-২১৩ জন, পাশের হার-২২.৫৪%, জিপিএ-৫: ০২ জন।
৩। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ২২২ জন, পাশ- ১৮৯ জন, পাশের হার-৮৫.১৪%, জিপিএ-৫: ০৫ জন।
৪। রাঙ্গামাটি পাবলিক কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ২৭২ জন, পাশ- ৬৫ জন, পাশের হার-২৩.৯০%, জিপিএ-৫: ০০ জন।
৫। রাঙ্গামাটি বিএম কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ১৯৭ জন, পাশ- ১৪১ জন, পাশের হার-৭১.৫৭%, জিপিএ-৫: ০১ জন।
৬। মাওরুম কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৪৮ জন, পাশ-০৬ জন, পাশের হার-১২.৫০%, জিপিএ-৫: ০০ জন।

#বাঘাইছড়ি
১। শিজক কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৩১২ জন, পাশ-২৮৪ জন, পাশের হার-৯১.০৩%, জিপিএ-৫: ০৫ জন।
২। কাচালং সরকারি কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৩৯৩ জন, পাশ-৩৫৭ জন, পাশের হার-৯০.৮৪%, জিপিএ-৫: ০০ জন।
#বরকল
১। বরকল রাগীব রাবেয়া কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ১০৫ জন, পাশ-৪৪ জন, পাশের হার-৪১.৯০%, জিপিএ-৫: ০০ জন।

#জুরাইছড়ি
১। শলক কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ১৭ জন, পাশ-০৫জন, পাশের হার-২৯.৪১%, জিপিএ-৫: ০০ জন।
#কাপ্তাই
১। বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ১৮৪ জন, পাশ-১৮৪ জন, পাশের হার-১০০%, জিপিএ-৫: ১০ জন।
২। কর্ণফুলী সরকারি কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৭১৫ জন, পাশ-২৪১ জন, পাশের হার-৩৩.৭১%, জিপিএ-৫: ০ জন।
#কাউখালী
১। কাউখালী সরকারী কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৩৭১ জন, পাশ-৯৮ জন, পাশের হার-২৬.৭২%, জিপিএ-৫: ০ জন।
২। ঘাগড়া কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৫৯ জন, পাশ-০৫ জন, পাশের হার-০৮.৪৭%, জিপিএ-৫: ০ জন।
৩। সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ১০ জন, পাশ-০৮ জন, পাশের হার-৮০%, জিপিএ-৫: ০ জন।

#লংগদু
১। লংগদু সরকারী কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ২৭৬ জন, পাশ-৮৮ জন, পাশের হার-৩১.৮৮%, জিপিএ-৫: ০ জন।
২। গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ৫৭ জন, পাশ-১৬ জন, পাশের হার-২৮.০৭%, জিপিএ-৫: ০ জন।

#নানিয়ারচর
১। নানিয়ারচর সরকারি কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ২২৬ জন, পাশ-৩৮ জন, পাশের হার-১৬.৮১%, জিপিএ-৫: ০ জন।

#রাজস্থলী
১। রাজস্থলী সরকারি কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ১২৯ জন, পাশ-১৪ জন, পাশের হার-১০.৮৫%, জিপিএ-৫: ০ জন।
২। বাঙ্গালহালিয়া সরকারি কলেজ: মোট পরীক্ষা দিয়েছে- ১৯৬ জন, পাশ-১৮ জন, পাশের হার-০৯.১৮%, জিপিএ-৫: ০ জন।

04/05/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

19/01/2025

অভিনন্দন শ্রেষ্ঠী চাকমা 🎉❤️🍀

শিজক কলেজ থেকে এই ১ম মেডিক্যাল শিক্ষার্থী হিসেবে সুযোগ অর্জন করার জন্য । তোমার জন্য শিজক কলেজ পরিবার আজকে গর্বিত এবং শুভ কামনা রইলো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Photos from Shijak College's post 15/10/2024

এইবারে শিজক কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল -৪৪১ জন, তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন–৪১৬ জন এবং GPA -5 পেয়েছেন ৫ জন। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন 💚
নিচে জিপিএ-ফাইভ প্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থীদের ছবি।

03/07/2024

প্রিয় পরীক্ষার্থী বৃন্দ,

এইচএসসি পরীক্ষা- ২০২৪ এর আগামী কাল ০৪/০৭/ ২০২৪ ইং তারিখ রোজ- বৃহস্পতিবার ইংরেজি ১ম পত্র বিষয়টি বাঘাইছড়ি-২(২৬০), শিজক কলেজ কেন্দ্রে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
তাই সকল পরীক্ষার্থীদের উক্ত কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হল।

বিদ্রঃ আকস্মিক বন্যার করানে কাচলং সরকারি কলেজে আগামীকালকের এইচএসসি পরিক্ষা স্থগিত করা হয়েছে।

08/04/2024

HSC written exams will begin on June 30 with Bangla first paper exams and will continue till August 11. Practical exams will be held from August 12 to August 21, according to the routine.

26/11/2023
13/09/2023

মানুষকে খুশি করার কিছু চমৎকার উপায়!

মানুষকে খুশি করা, মানুষের প্রিয় হয়ে ওঠা কি খুব কঠিন? তোমার কী মনে হয়? আসলেই কি মানুষকে খুশি করতে কি অনেক কিছুর প্রয়োজন হয়?

আজ তোমাদের সাথে শেয়ার করবো এমন কিছু চমৎকার জিনিসের কথা যেগুলো তোমাকে মানুষের প্রিয় হয়ে উঠতে, মানুষে খুশি করতে অনেক সাহায্য করবে। আবার এই জিনিসগুলো একেবারেই ফ্রি!

কী সেগুলো? চলো জেনে নেই!

১। সালাম - কখনও নিজের বাসায় দারোয়ান কিংবা সিএনজি বা রিকশাওয়ালা মামাকে সালাম দিয়েছো? কখনও বাসার নিচের দোকানের মামাকে সালাম দিয়ে তার কুশলাদি জিজ্ঞেস করেছো? দিয়ে দেখো একবার! দেখবে তুমি তাদের কতটা আপন হয়ে গেছো। আর সালাম দেওয়ার পর ওই মানুষগুলো যে ভুবন ভোলানো প্রাণখোলা হাসিটা ফেরত দেয় সেই হাসিটা তোমার দিন গড়ে দিতে যথেষ্ট। আর এই অমূল্য হাসিটা পেতে কী প্রয়োজন? শুধু তাদেরকে একটা সালাম দেওয়া।

এই সালাম কিন্তু ফ্রি!

২। সম্মান - কথিত আছে, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। তাই তুমি যদি সম্মান প্রত্যাশা করো তাহলে সম্মান করতে শেখো। পৃথিবীতে যত প্রতিষ্ঠিত আর সম্মানিত মানুষ আছেন তারা সবাইকে সম্মান করেন। সবার মতামতকে সম্মান দিতে জানেন। আর এই সম্মান দেওয়ার অভ্যাস তোমাকে সবার কাছে প্রিয় করে তোলে।

আর এই সম্মান করতেও কিন্তু অর্থের প্রয়োজন হয় না।

৩৷ স্নেহ - বড়দেরকে যেমন সম্মান করতে হয় তেমনি ছোটদেরকেও স্নেহ করতে হয়। ছোটরা সরল, অবুঝ আর অনুকরণপ্রিয়। ওরা তাই শিখবে যেসব ওদের আশেপাশের বড়রা করে। তাই তুমি যদি ছোটদের স্নেহ করো তাহলে ছোটরাও তাই শিখবে। তারাও তাদের চেয়ে বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে।

আর এই স্নেহ করাতেও খরচাপাতির বালাই নেই।

৪৷ ভালোবাসা - সম্মান আর স্নেহ তো গেলো। এবার আসি ভালোবাসায়। আমাদের কাছে বন্ধুত্বের সম্পর্কের মানেটাই অনেকটা বদলে গেছে। আমরা মনে করি বন্ধু মানেই তাকে তার কোনো একটা দোষ বা ত্রুটি নিয়ে পচানো। বন্ধুত্ব মানেই পচানো। কেউ তোমার বন্ধু হলেই তাকে পচানো জায়েজ। আসলেই কি তাই? এমনটা কি হওয়া উচিত? বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। তোমার বন্ধু, প্রিয়জন, সহকর্মী আর কাছের মানুষগুলোকে ভালোবাসতে শেখো। তাদেরকে গুরুত্ব দিতে শেখো। তাদের মূল্যায়ন করতে শেখো। এই মানুষগুলো মূল্যবান। এই মানুষগুলো বিশেষ। পরিবারের পর তোমার যে কোনো বিপদের তোমার পাশে কিন্তু এই মানুষগুলোই থাকবে।

তাই তাদেরকে ভালোবাসো। আর এই ভালোবাসায় খরচা নেই।

৫৷ সময় - তুমি একটা মানুষকে অনেক বেশি মূল্যবান কিছু দেবার ক্ষমতা রাখো। এবং সেটাও কোনো প্রকার খরচাপাতি ছাড়াই। হ্যাঁ, আমি বলছি সময়ের কথা। একটা মানুষের কাছে অনেক বেশি মূল্যবান জিনিসগুলোর একটি হলো সময়। তোমার পরিবারকে তোমার কাছের মানুষগুলোকে সময় দাও। তাদের কাছাকাছি থাকো। তাদের সাথে কথা বলো। তাদের কথা শোনো। একসাথে বাইরে খেতে যাও কিংবা বেড়াতে যাও! যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তাদের জন্যে এইটুকু তো করতেই পারো? তাই না!

সময় দিতে সবসময় পয়সা লাগে না।

৬। সহমর্মিতা - তোমার কাছের কেউ যখন কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যায় কিংবা কোনো বিপদে পড়ে তখন চেষ্টা করো তার পাশে থাকার। তার কথা শোনার। দেখবে এই খারাপ সময়টা কেটে যাবার পরও ওই মানুষটা তোমাকে মনে রাখবে।

সহমর্মিতায় খরচা নেই।

৭৷ সহযোগিতা - তোমার কাছের কোনো পরিচিত কাউকে কোনো সমস্যায় পড়তে দেখলে চেষ্টা করো তাকে সাহায্য করার। কেউ পড়া বুঝতে কষ্ট করলে তাকে পড়া বুঝিয়ে সাহায্য করো। কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তাকে সাহস দাও। শহরে কিংবা প্রতিষ্ঠানে কেউ নতুন এলে তাকে সবার সাথে পরিচিত হতে সাহায্য করো।

এই কাজগুলো কিন্তু একদম ফ্রি। উল্টে বিনিময়ে পাবে সবার ভালোবাসা।

৮৷ ক্ষমা - ক্ষমা মহৎ গুণ। নিজের দোষে ক্ষমা চাওয়া আর অন্যের দোষে ক্ষমা চাওয়া মহৎ লোকের বিশেষত্ব। এখন থেকে এই অভ্যাসটা শুরু করো। ক্ষমা করে দেওয়ার মাঝে একটা অদ্ভুত অন্যরকমের প্রশান্তি আছে। আর নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইতে প্রয়োজন অনেক সাহসের।

তবে হ্যাঁ, এতে টাকা-পয়সার প্রয়োজন নেই কিন্তু!

৯৷ প্রশংসা - আমরা প্রশংসা করার বেলায় বরাবরই মহাকৃপণ। কারও ভালো অভ্যাস কিংবা কাজের জন্যে আমরা কখনও প্রশংসা করি না। আর তাই নিজেরাও সচরাচর প্রশংসা পাই না। কেমন হয় যদি এখন থেকেই এ কাজটা শুরু করি?

তোমার প্রশংসা যদি কারও দিনটাই সুন্দর করে দেয় তাহলে কিন্তু মন্দ হয় না! কী বলো?

১০। ধন্যবাদ - ছোট্ট একটা মিষ্টি হাসিমাখা ধন্যবাদ তোমাকে সবার প্রিয় করে তুলবে অনায়াসে। বিশ্বাস হচ্ছে না? কাউকে তার কোনো একটা ছোট্ট কাজের জন্যে ধন্যবাদ দিয়েই দেখো না! সাথে সাথে টের পাবে!

আমরা অনেকেই বন্ধুদেরকে নিজস্ব সম্পত্তি ভেবে বসি। বন্ধু হয় বলে ধরেই নেই যে আমি বিপদে পড়লে তাদের কর্তব্যই আমাকে সেখান থেকে উদ্ধার করা। বন্ধুদের ধন্যবাদ দিতে নেই।

এটা করা ঠিক না। যেকোনো উপকার, সাহায্য আর পরামর্শের জন্যে ধন্যবাদ আমাদের সকলের প্রাপ্য। ধন্যবাদ দিতে তো আর টাকা লাগে না! তাও এত কিপ্টেমি কেন?

১১৷ কৃতজ্ঞতা - কখনও কারও কোনো একটা সাহায্য, পরামর্শ, উপদেশ খুব কাজে লাগলে আমাদের উচিত সেই মানুষটার প্রতি সেজন্যে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাসটা তোমাকে অন্য আর পাঁচটা সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। মানুষের কাছে প্রিয় করে তোলে!

আর হ্যাঁ, মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করতেও কিন্তু খরচাপাতির বালাই নেই।

দেখলে তো, মানুষকে খুশি করতে একেবারেই ফ্রি কতগুলো সুন্দর সুন্দর উপায় বলে দিলাম? এবার বলো তো, আমাকে কীভাবে ফ্রি তে খুশি করবে?

Photos from Shijak College's post 15/07/2023

অভিনন্দন শিজক কলেজ টীম!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ রাঙ্গামাটি জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাঘাইছড়ি উপজেলার "শিজক কলেজ"

রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে ৩-১ গোলে রাঙ্গামাটি সরকারি কলেজ কে হারিয়ে এই গৌরব অর্জন করে শিজক কলেজ। সেরা খেলোয়াড় ও সেরা গোল কিপারও নির্বাচিত হয়েছে শিজক কলেজ টীমের খেলোয়াড় ।

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Shijak
Rangamati
4580