হযরত ওয়ায়েস কারনী (রহঃ)-এর পবিত্র মাজার শরীফ😊🥰
ইয়া রব্বাল আলামীন!
গাফিলতি ও গুনাহর অন্ধকার আমার কলবে রাজত্ব কায়েম করেছে।
হে পরম করুণাময় আল্লাহ!
আপনার প্রিয় ওলি হযরত ওয়ায়েস কারনী (রহঃ)-এর মর্যাদা ও বরকতের ওসিলায়
আপনি তাঁর কলবে যে নূরের আলো দান করেছিলেন,
সে নূরের বরকতে আমার কলবকেও আলোকিত করে দিন।
আমীন, ইয়া আরহামার রাহিমীন। 🤲
হযরত ওয়ায়েস ক্বরণী - রঃ সুন্নিয়া মাদ্রাসা
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَق
Iqra bismi rabbikallazi khalaqa
★★★ আব্বু–আম্মু, দোয়া করো—
আমি পড়ছি
হজরত ওয়ায়েস ক্বরণী (রাঃ) সুন্নিয়া মাদ্রাসায়,
কুরআন ও সুন্নাহর নূর গ্রহণ করে,
আদবে মুস্তাফা ﷺ শিখে,
আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদায়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর আদর্শ অনুসরণ করে
নিজেকে একজন আদর্শ মুমিন হিসেবে গড়ে তুলতে চাই।😊🥰
হযরত ওয়ায়েস ক্বরণী - রঃ সুন্নিয়া মাদ্রাসা
আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমাদের মাদরাসায় সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।তালিবে ইলমদের নিয়মিত অধ্যয়ন, গভীর মনোযোগ ও ইলমের প্রতি তাদের আন্তরিক আগ্রহ সত্যিই প্রশংসনীয়।
15/01/2026
পবিত্র মেরাজ রজনীর আমলসমূহ
14/01/2026
সম্মানিত অভিভাবকদের জন্য বিশেষ ঘোষণা
আলহামদুলিল্লাহ,
আমাদের মাদ্রাসার ভর্তি কার্যক্রম জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত চলমান থাকবে।
ফেব্রুয়ারি থেকে নতুন ভর্তি গ্রহণ করা হবে না।
আপনার সন্তানের দ্বীনি ও আখলাকি শিক্ষার সুন্দর ভবিষ্যতের জন্য আজই ভর্তি নিশ্চিত করুন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দান করুন। আমিন।
14/01/2026
নবীজির ﷺ ছুরুত মোবারক তিনটি।
১ ছুরুতে হাক্কী।
২ ছুরুতে মালাকী।
৩ ছুরুতে বাশারি।
১ ছুরুতে হাক্কী মি'রাজ রজনীতে
প্রকাশ হয়েছে। যেখানে নূরের তৈরি
ফেরেস্তা জিব্রাঈল (আ) সিদরাতুল
মুন্তাহার পরে আর যেতে পারে না।
জিব্রাঈল( আ) বলেন।
ﻻ ﺍﻗﺪﺭ ﻭﻟﻮﺧﻄﻮﺕ ﺧﻄﻮﺓ ﻻﺣﺘﺮﻗﺖ
অর্থ হুজুর! আমি আর যেতে পারবোনা, যদি এক পা অগ্রসর হই,তাহলে আমার ছয়শত নূরের পাখা জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে।
সেখানে আমাদের নূরের নবীﷺ যেতে পারে।
নবীজির ﷺ রুহ মোবারক নূর দ্বারা সৃষ্টি।
শরীর মোবারকও নূর দ্বারা সৃষ্টি।
২ ছুরুতে বাশারি মানবীয় শরীরে কোন ছায়া ছিল না কারন তা নূরের শরীর ছিল। এজন্য নবীজির ﷺ
body মোবারকও নূরের ছিল।
আরেকটি কারণ হল নবীজির ﷺ ছুরুত
মোবারক শয়তান ধারন করতে পারেনা।
কারণ নবীজির ﷺশরীর মোবারক নূর ছিল।
হাদিসে এসেছে-
ﻋﻦ ﺍﺑﻰ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻣﻦ ﺭﺍﻧﻰ ﻓﻰ ﺍﻟﻤﻨﺎﻡ ﻓﻘﺪ ﺭﺍﻧﻰ ﻓﺎﻥ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﻻﻳﺘﻤﺜﻞ ﻓﻲ ﺻﻮﺭﺗﻰ .
অর্থ হযরত আবু হুরায়রা (র) থেকে
বর্ণিত, নিশ্চয়ই নবীজি ﷺ বলেছেন, যে
আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই
আমাকে দেখেছে। কেননা শয়তান
আমার ছুরুত ধারণ করতে পারে না।
(মিশকাত শরীফ ৩৯৪ পৃষ্ঠা)
নবীজি ﷺ নূরের মানুষ ছিলেন। কারন
নবীজির ﷺ শরীরে ছায়া ছিল না।
হাদিসে রয়েছে-
ﻋﻦ ﺫﻛﻮﺍﻥ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﺍﻥ ﺭﺳﻮﻝ
ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻪ ﻭﺳﻠﻢ ﻟﻢ ﻳﻜﻦ ﻳﺮﻯ
ﻟﻪ ﻇﻞ ﻓﻰ ﺷﻤﺲ ﻭﻻ ﻗﻤﺮ .
(জুরকানী শরীফ ৪র্থ খন্ড ২২০ পৃষ্ঠা)
অর্থ- হযরত জাকওয়ান (রা) থেকে
বর্ণিত, তিনি বলেন, প্রখর রোদে এবং
চাঁদের আলোতেও নবীজির ﷺ শরীর
মোবারকের কোন ছায়া ছিল না।
৩ ছুরুতে মালাইকি ফেরেস্তার সামনে প্রকাশ হয়েছে।
রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লামের রূপ বা অবস্থা বা ছুরুত তিনটি যথাঃ-
ছুরতে বাশারী,
ছুরতে মালাকী ও
ছুরতে হক্কী।
(তাফসীরে রুহুল বয়ান ও তাফসীরে কাদেরী)।
সাধারণ মানুষ শুধু দেখতে পায়
বাশারী ছুরতটি। অন্য দুটি ছুরত বা
অবস্থা খাস লোক ছাড়া দেখা ও
অনুধাবন করা সম্ভব নয়।
তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।”
— (সহিহ বুখারি)
২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ক্লাস ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
আপনার সন্তানের দ্বীনি শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে দেরি না করে আজই তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিন।
শৈশবই হলো জ্ঞান ও চরিত্র গঠনের সর্বোত্তম সময়। এই সময়েই কুরআন, সুন্নাহ ও আদব-আখলাকের শিক্ষা দিলে সন্তান গড়ে উঠবে একজন আদর্শ মুসলিম হিসেবে—ইন শা আল্লাহ।
❝💚💚💚আল্লাহুম্মা সাল্লি ওয়া'সাল্লিম আ'লা
নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)❞💚💚💚
06/01/2026
ইয়া রাসুলুল্লাহ (ﷺ) 💚
ওহে প্রভু, আরজ করি,
পাপী আমি, তোমার দরবারে,
নবীজি ﷺ কে না দেখাইয়া,
না শুইয়াইবেন আমাকে কবরে।😊🥰
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rangamati
Opening Hours
| Monday | 09:00 - 13:00 |
| Tuesday | 09:00 - 13:00 |
| Wednesday | 09:00 - 13:00 |
| Thursday | 09:00 - 13:00 |
| Saturday | 09:00 - 13:00 |
| Sunday | 09:00 - 13:00 |