Moanoghar Residential School and College

Moanoghar Residential School and College

Share

মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ পাহাড়ের বাতিঘর
আমা জাগা আমা ঘর, আমা বেগর মোনঘর।

Photos from Moanoghar Residential School and College's post 08/06/2026

আজকের প্রাত্যহিক সমাবেশের খন্ড চিত্র

19/05/2026

মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের হাত ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাপান শিক্ষা পদ্ধতি "কুমন" চালু হলো |

30/04/2026

শোকবার্তা

অনিচ্চাবাতা সংখারা।

মোনঘর রেসিডেন্সিয়াল স্কুলের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক বাবু সতীশ কান্তি চাকমা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৩০ এপ্রিল ২০২৬ খ্রিঃ আনুমানিক দুপুর ১১:০০টার দিকে পরলোক গমণ করেন। জন্ম সনদ অনুসারে, তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর।

প্রয়াত সতীশ কান্তি চাকমা মোনঘরের আদি প্রতিষ্ঠান দীঘিনালাস্থ পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমের ছাত্র ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে মোনঘরের সেবায় নিয়োজিত ছিলেন। প্রথম দিকে তিনি মোনঘরের প্রতিষ্ঠাতা ভিক্ষুমন্ডলীর সেবায় নিয়োজিত ছিলেন। পরে মোনঘর শিশুসদনে আশ্রিত শিশুদের সেবাদানের জন্য পাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিদ্যালয়ে সংরক্ষিত তথ্য অনুসারে, ১৯৯২ সালের ২৫ ফেব্রুয়ারি হতে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুলের অফিস সহায়ক হিসেবে নিয়োজিত হন। এখান থেকে ২০২২ সালের ১ জানুয়ারিতে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন।

প্রয়াত সতীশ কান্তি চাকমা পরলোক গমনকালে তাঁর স্ত্রী, ২ কন্যা, নাতনী ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মোনঘর পরিবারের পক্ষ থেকে প্রয়াত সতীশ কান্তি চাকমার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর পারলৌকিক সদগতি ও মঙ্গল কামনা করছি। সেই সাথে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের সাথে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

সব্বে সত্তা সুখিতা হোন্ত।

অশোক কুমার চাকমা
নির্বাহী পরিচালক, মোনঘর
ও অধ্যক্ষ, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
৩০/০৪/২০২৬ খ্রিঃ

[বিশেষ দ্রষ্টব্য: আগামীকাল ১ মে, ২০২৬ দুপুর ১:০০টার দিকে রাঙ্গাপানি শ্মশানে সামাজিক ও ধর্মীয় রীতি অনুসরণ করে প্রয়াত সতীশ কান্তি চাকমার দাহক্রিয়া অনুষ্ঠিত হবে। তাঁর আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উক্ত পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।]

Photos from Moanoghar Residential School and College's post 26/04/2026

মোনঘর বিঝু পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত
~~~
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ। পার্বত্য অঞ্চলের প্রত্যেক পাহাড়ি আদিবাসী জাতির এ উৎসবের নিজস্ব নাম আছে। বিঝু, বৈসু(ক), সাংগ্রাই, সাংগ্রেই, বিহু, বিষু, সাংলান, চাংক্রান, পাতা ইত্যাদি। ১২-১৪ এপ্রিল এ উৎসব পালিত হয়।

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে উপলক্ষ্য করে প্রতি বছর মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ-এর উদ্যোগে বিঝু পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ বছরও ২৫ এপ্রিল, মোনঘর ক্যাম্পাস খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৭:১৫টায় বিঝু পুনর্মিলনী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন মোনঘর কার্যনির্বাহী পরিষদের দুই সহ-সভাপতি মিজ গৈরিকা চাকমা ও মিজ লতিকা তালুকদার।

বিঝু পুনর্মিলনী উপলক্ষ্যে সকালবেলায় শ্রেণিভিত্তিক পাজন রান্না, ঐতিহ্যবাহী খেলাধূলা ও বলিখেলা প্রতিযোগিতা ও রিলং পোয়ে ইত্যাদি আয়োজন করা হয়।

সন্ধ্যাবেলায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান, এমপি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গভর্নিং বডির সভাপতি ভেনা: শ্রদ্ধালংকার মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক প্রকাশনা ‘প্রত্যাশা ২০২৫’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও মোনঘর রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা লিখিত ‘খিলে খিলি সদক’ এবং একই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিক কবি মৃত্তিকা রঞ্জন চাকমা কর্তৃক চাকমা ভাষায় অনুদূত ’হাজার বছরের বাংলা কবিতা’ বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, বিঝু পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা পার্বত্য অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারনা লাভ করার সুযোগ পায়। একই সাথে পরস্পরের সাথে সাংস্কৃতিক বিনিময়েরও সুযোগ ঘটে।

Photos from Moanoghar Residential School and College's post 21/04/2026

এসএসসি পরীক্ষা ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

19/04/2026

বিজ্ঞপ্তি
~~~
এতদ্বারা সকল অভিভাবক ও শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে ১৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ পর্যন্ত প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের শিখন যাতে ব্যাহত না হয়, সে দিকটি বিবেচনা করে পবিত্র রোজার ছুটির সাথে সমন্বয় করে চৈত্র সংক্রান্তি ও নববর্ষের ছুটি ঘোষণা করা হয়।

যে সকল আবাসিক শিক্ষার্থী বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, সাংলান উদযাপন করতে যার যার গ্রামের বাড়ীতে গিয়েছে, তাদের সবাইকে ১৯ এপ্রিল আবাসিক ছাত্রাবাসে ফিরতে হবে।

আগামী ২০ এপ্রিল ২০২৬ খ্রিঃ থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

ধন্যবাদান্তে

অধ্যক্ষ
মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
রাঙ্গাপানি, রাঙ্গামাটি

সকল নোটিশ | Moanoghar Residential School, Rangamati 16/04/2026

নোটিশ

বিষয়: এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের প্রবেশপত্র (Admit Card) বিতরণ সংক্রান্ত

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ হতে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।

সকল পরীক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। যেসব শিক্ষার্থীর কোনো বকেয়া (ফি/অন্যান্য) রয়েছে, তাদেরকে প্রবেশপত্র গ্রহণের পূর্বে বকেয়া পরিশোধ করতে হবে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সকল শিক্ষার্থীকে যথাসময়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আদেশক্রমে
অধ্যক্ষ
মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
১৬ এপ্রিল ২০২৬

সকল নোটিশ | Moanoghar Residential School, Rangamati ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে।

09/04/2026

আজকের এই সুন্দর মুহূর্তটি আমাদের শিক্ষক পরিবারের একসাথে থাকার স্মৃতি।
একটি ছবি শুধু ছবি নয়, এর ভেতরে থাকে অনেক ভালোবাসা, সম্মান আর একসাথে পথ চলার গল্প।

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও অনুপ্রেরণার নাম।
এই ছবিটি আমাদের ঐক্য, বন্ধুত্ব এবং ভবিষ্যতের স্বপ্নকে মনে করিয়ে দেবে সবসময়।

আমাদের শিক্ষক পরিবারের প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
একসাথে এগিয়ে যাবো জ্ঞান ও আলোর পথে। 📚✨

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Rangamati
4500

Opening Hours

Monday 08:00 - 14:15
Tuesday 08:00 - 14:15
Wednesday 08:00 - 14:15
Thursday 08:00 - 14:15
Sunday 08:00 - 14:15