Lakers' Public School & College, Rangamati.

Lakers' Public School & College, Rangamati.

Share

Education To Give Next Generation a happy and fruitful education system

20/08/2026

✅ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি: ✅

বোর্ডের নির্দেশনা প্রাপ্তির পর থেকে অনলাইন আবেদনের জন্য প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে ০১:০০ ঘটিকা পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গনে ভর্তি সংক্রান্ত হেল্প ডেস্কের সহায়তা নেয়া যাবে।
❤️ Be a Lakersian!!!! ❤️

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 15/08/2026

🔷 লেকার্সে দশম শ্রেণির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ত্রিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত 🔷

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটিতে আজ দশম শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের অংশগ্রহণে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা ও এসএসসি–২০২৭ পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ, দশম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন নির্বাচনি পরীক্ষা ও এসএসসি–২০২৭ পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, যথাযথ প্রস্তুতি, সময়ের সুষ্ঠু ব্যবহার এবং পরীক্ষাভিত্তিক একাডেমিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষভাবে শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীল আচরণ ও পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে অধ্যক্ষ মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত, প্রত্যাশা ও গঠনমূলক পরামর্শ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে এসএসসি–২০২৭ পরীক্ষায় লেকার্সের শিক্ষার্থীরা সর্বোচ্চ সাফল্য অর্জন করবে—এই প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 10/08/2026

🔹শুভেচ্ছা ও অভিনন্দন 🔹
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২৬-এর গৌরবময় সাফল্য

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের জন্য আজ এক আনন্দ, গর্ব ও সাফল্যের দিন। এসএসসি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬১ জন শিক্ষার্থীর প্রত্যেকেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানের পাসের হার ১০০%।

প্রকাশিত ফলাফলে এ(+) অর্জন করেছে ৫৯ জন, এ গ্রেড পেয়েছে ৮২ জন, এ(-) পেয়েছে ১৩ জন, বি গ্রেড পেয়েছে ৬ জন এবং সি গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী।

শুধু শতভাগ পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়—এসএসসি-২০২৬-এর ফলাফলে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ তিন পার্বত্য জেলার মধ্যে ১ম স্থান এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। এই অনন্য অর্জন লেকার্স পরিবারের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের অধ্যবসায়, নিষ্ঠা, একাগ্রতা ও নিরলস প্রচেষ্টা।

ফলাফল প্রকাশের পর লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম মহোদয় সফল শিক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করিয়ে আন্তরিক অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের এই অর্জনকে ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে আরও মনোযোগী, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল হয়ে নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 05/08/2026

★লেকার্সে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন★

আজ ৫ই আগষ্ট। দুই বছর আগে এই দিনে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থান। এরই ধারাবাহিকতায় যথাযোগ্য ভাবগাম্ভীর্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ পালন করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি।
আজ বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কণ, আবৃত্তি, রচনা লিখন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম, এইসি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

সভার শুরুতে আজকের দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এবং মহামান্য প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।এরপর মঞ্চে এসে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন দুই শিক্ষার্থী। পরবর্তীতে গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মুহাম্মদ ছদর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম, এইসি জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দিবসের মূল প্রেরণা হলো আমাদের শিক্ষার্থীরা সৎ, সুনাগরিক ও দেশপ্রেমে হয়ে নিজেদেরকে গড়ে উঠতে হবে। সবাইকে আমাদের নিজ নিজ অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে তবেই এদেশের সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।’ বক্তব্যে শেষে সম্মানিত অধ্যক্ষ অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 02/08/2026

🔷লেকার্সে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা উপলক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত 🔷

গত পহেলা আগস্ট ২০২৬, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটিতে ২০২৬ শিক্ষাবর্ষের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি ও ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী নির্ধারণ এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে অভিভাবকদের অংশগ্রহণে একটি ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার্থী নির্বাচন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন। অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকবৃন্দ অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য অর্জিত হবে—এই প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

25/07/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় এইচএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ২৭ জুলাই ২০২৬ (সোমবার) থেকে পুনরায় শুরু হচ্ছে। সকল পরীক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। সকলের জন্য আন্তরিক শুভকামনা।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 18/07/2026

🔷 লেকার্সে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত 🔷

আজ, ১৮ জুলাই ২০২৬, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটিতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে একটি ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

সভার মূল উদ্দেশ্য ছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন, পরীক্ষার প্রস্তুতি এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা।

সভার সূচনায় অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ এবং লক্ষ্যভিত্তিক অধ্যয়নের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর সফলতা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

পরবর্তীতে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বর্তমান একাডেমিক অবস্থা, শ্রেণিকক্ষের অংশগ্রহণ, পরীক্ষার প্রস্তুতি, উপস্থিতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন এবং আরও উন্নত ফলাফল অর্জনে প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় পর্বে অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অভিভাবকদের সুচিন্তিত মতামত গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেন।

পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার এ আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 16/07/2026

◾লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ পালিত

“বৃক্ষ রোপণে সাজাই দেশ,
সবার আগে বাংলাদেশ।”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ উপলক্ষ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রত্যয়ে, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রাথমিক শাখা থেকে শুরু করে কলেজের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের উপস্থিতিতে লেকার্সের সবজি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে ছিল:-

◾ঔষধি গাছ — হরিতকী
◾ বনজ গাছ — সোনালু
◾ফলজ গাছ — রাম্বুটান

অনুষ্ঠানে অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ।
সবুজের প্রতি ভালোবাসা, পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

একটি গাছ শুধু একটি চারা নয়; এটি আগামী দিনের সবুজ প্রকৃতি ও সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।

Photos from Lakers' Public School & College, Rangamati.'s post 15/07/2026

◾শুভেচ্ছা ও অভিনন্দন◾

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬-এ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি অর্জন করেছে এক গৌরবময় সাফল্য।

এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন বৃত্তি অর্জন করে, প্রতিষ্ঠানের সাফল্যের মুকুটে যুক্ত করেছে নতুন পালক।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্জন:
🔹 ট্যালেন্টপুল বৃত্তি: ৯ জন
• বাংলা ভার্সন – ৫ জন
• ইংরেজি ভার্সন – ৪ জন

🔹 সাধারণ গ্রেডের বৃত্তি: ১৬ জন
• বাংলা ভার্সন – ১৬ জন

এই গৌরবময় অর্জন উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়ের উপস্থিতিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য মিষ্টিমুখেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর, সাফল্যমণ্ডিত ও আলোকিত করে গড়ে তোলার লক্ষ্যে দিক নির্দেশনামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি এ সাফল্যের পেছনে শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা, শিক্ষা-মান ও প্রতিষ্ঠানের গৌরব অক্ষুণ্ণ রাখতে সকল শিক্ষার্থীকে নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্রতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

লেকার্স পরিবারের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

01/07/2026

❤️❤️ WE ARE PROUD OF YOU LAKERSIANS ❤️❤️

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Rangamati
4500

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00