বর্ণিল সাজে সজ্জিত রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সম্মানিত সহকর্মী ও সুপ্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আগামীকাল ২৬ জানুয়ারি ২০২৬ তারিখের বার্ষিক ক্রীড়া,সংস্কৃতি ও একাডেমিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য প্রস্তুত। ( ভিডিও ফুটেজ ধারণ ২৫ জানুয়ারি ২০২৬, সময় রাত ১০:৩০ টা)। আগামীকালকের অনুষ্ঠানে সবাই সাদরে আমন্ত্রিত।
Rani Dayamoyee High School
This is the official page of Rani Dayamoyee High School, (রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়)
প্রতিষ্ঠানের ইতিহাস
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়টি রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার পৌরসভার ওয়ার্ড নঙ- ০৮, উত্তর কালিন্দিপুর (রাজবাড়ী এলাকায়
24/01/2026
নিমন্ত্রনপত্র
অত্র বিদ্যালয়ের সকল সুপ্রিয় শিক্ষার্থী ও তাদের সন্মানিত অভিভাবকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২৬ জানুয়ারি/২০২৬ খ্রি. রোজ সোমবার সকাল ১০:০০ টায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গনে এক শীতকালীন পিঠা-পুলির উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের সকাল ৯:০০ টার মধ্যে উপস্থিত থাকা বাধ্যতামূলক। একইসাথে শিক্ষার্থীদের সন্মানিত অভিভাবকদের সানুনয় উপস্থিতি উক্ত অনুষ্ঠানকে আরো বেশি প্রানবন্ত ও উপভোগ্য করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।
বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকসহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিতাকাঙ্খী সকলকে উপস্থিত থেকে আয়োজিত এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সবিনয়ে অনুরোধ রইলো।
ধন্যবাদান্তে -
প্রধান শিক্ষক।
08/01/2026
২০২৬ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের “মেধা যাচাই” পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল সংশ্লিষ্ট শিক্ষার্থী তাদের সন্মানিত অভিভাবকদের জ্ঞার্তার্থে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রকাশ করা হল।
31/12/2025
Very happy new year-2026 to all of my friends, superiors, followers and youngers. May Almighty fulfill all of our dreams in coming new year.
30/12/2025
বরেণ্য রাজনীতিবিদ ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চির বিদায়ে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
North Kalindipur
Rangamati
4500