19/08/2026
যে সকল শিক্ষার্থী রাঙামাটিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছো তাদের জন্য পহেলা সেপ্টেম্বর হতে শুরু হচ্ছে। ইতোমধ্যে একটি রানিং ব্যাচ আছে।সে ব্যাচ এ নতুন কোন শিক্ষার্থী নেওয়া হবে না। নতুন ব্যাচ এ যারা ভর্তি হতে চাও আগে থেকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আসন সীমিত।
যোগাযোগ : ০১৬০৬৭৪০৪৩১
04/08/2026
স্বাগত হে নবাগত!
বিজয়ী হও সংগ্রামমুখর এই ভবে
স্বীয় মহিমায় উদ্বেলিত করো সবে।
জীবনভর সৎ সঙ্গে থেকো সতত
গুণী ও মানীর কাছে হইও আনত।
সুকর্ম সম্পাদনে রেখো সদা মতি
প্রাণবৎ কারো করো নাকো ক্ষতি।
মদ, মাদক ও নেশা জেনো সব মিছা
স্বজাতি ও স্বদেশেরে দাও যেন দিশা।
আনন্দঘন এই দিনে পিতার শুভেচ্ছা নিও
আদর্শবান মানুষ হয়ে পিতৃঋণ শোধ দিও।
#জনকের প্রত্যাশা
০৪/০৮/২৬ খ্রি.
টিওসি, তবলছড়ি, রাঙামাটি।
17/07/2026
যতদিন কোন চাকমা প্রেমিক তার প্রেমিকাকে হারানোর বেদনায় কুঁকড়ে যাবে ততদিন আপনার গাওয়া "হুদু গেলে ধনপুদি......", " মোনতলা আদামর তান্যাবি হুদু গেলে তুই আহঝি....." গানে উপশম খুঁজবে।
যতদিন জুম পাহাড়ে জুমিয়াদের ঘরের বারান্দায় তথা ইজোরে পূর্ণিমার চাঁদ তার মনোহর আভা ছড়াবে ততদিন তরুণ-তরুণীদের কন্ঠে গুঞ্জরিত হবে আপনার গাওয়া "চোত মাচ্যা জুনও পহরত গায় গায় ইজরত বোই..." গানটি।
যতদিন পাহাড়ে জুম্ম জাতির বিভেদ জিইয়ে থাকবে (যদিও আমরা জানি এই বিভেদ কৃত্রিম) ততদিন জুম্ম আবাল-বৃদ্ধ-বনিতা আপনার গাওয়া "ও ভেইলক! হোল বাজেদঙ আর হদক" গানে ঐক্যের তাগিদ অনুভব করবে।
নশ্বরতার ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে অবিনশ্বরতার অসীম জগতে তোমাকে সাদর সম্ভাষণ।
#গুণীজনেরপ্রতিশ্রদ্ধার্ঘ্য
07/07/2026
Angila Ruskin University Uk থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করায় সংগীতা চাকমা দিশাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সংগীতা আমার শৈশব ও কৈশোরের সহপাঠী। ৮ম শ্রেণি পর্যন্ত আমরা একসাথে পড়েছি।
কোন এক কারণে সংগীতার সাথে আমার যোগাযোগ নেই কম করে হলেও এক যুগ। তথাপি আমি তার এই অর্জনে আনন্দিত ও গর্বিত।
বিদেশ বিভূঁইয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রী নেওয়ার মাহেন্দ্রক্ষণে সংগীতা চাকমা দিশার স্বকীয় পোশাক পরিধানের এই ছবি নতুন জুম্ম প্রজন্মকে দিশা জাগাক। তারা বুঝুক শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, শেকড়ের সাথে সংযুক্তির মধ্যেই গৌরব নিহিত।
যতদূর মনে পড়ে সংগীতা চাকমা কখনোই ক্লাস টপার ছিলেন না। কিন্তু তার আজকের এই অর্জন সাক্ষ্য দেয়- জীবন আসলে একটা ম্যারাথন দৌড়। শুরু নয় শেষটাই গুরুত্বপূর্ণ। সংগীতার এই অর্জন সহজে জীবনযুদ্ধে হাঁপিয়ে ওঠা যে কারোর জন্যই প্রেরণাসঞ্চারী দৃষ্টান্ত হয়ে থাকবে।
সংগীতার আনাগত দিনগুলো আরও বেশি সাফল্যমণ্ডিত হোক।
06/07/2026
Following is the answer to the question no. 6:
6) e+b+i+d+j+a+h+g+c+f
06/07/2026
Answer to question no. 5:
5. (a)elements
(b)essential
(c)polluted
(d)smoke/fume
(e)kinds/types
(f)healthy/sound
(g)check
(h)impossible
(i)control
(j)awareness
06/07/2026
Answer to the question no. 4 is as follows:
4. (a) regarded
(b) cultures
(c) associated
(d) due to
(e) cocoon
(f) butterfly
(g) wings
(h) connected
(i) beauty
(j) symbols
06/07/2026
The following is the answer to the question no. 1 (A)
1. A) a(iii)
b(iii)
c(i)
d(ii)
e(iv)