10/03/2026
১ম এবং ২য় ছবির ছেরাম জনপ্রিয় স্যারের (পড়ুন ভণ্ডের) গতকাল লাইক আর ফলোয়ার সংখ্যা ছিলো যথাক্রমে ২৪৯০০০ ও ২৭৮০০০। আর আজ ২৫৪০০০ ও ২৮৩০০০। মাত্র একদিনের ব্যবধানে লাইক ও ফলোয়ার ৫০০০ করে বৃদ্ধি পেয়েছে (১ম ছবি দ্রষ্টব্য)। আবার আমার সাথে ফেসবুকে সংযুক্তদের মধ্যে গতকাল পর্যন্ত উনাকে লাইক দিয়েছেন ১৬ জন। ২ জন বেড়ে আজকে সংখ্যাটা ১৮ তে দাঁড়িয়েছে।
মজার বিষয় হচ্ছে আমি নিজেও আগে এনার পেইজে লাইক দিয়েছি, কিন্তু গতকাল লাইকটা উইথড্র করেছি! বেশি বুঝি বোধহয় তাইনা? কেউ কেউ সেটা মনে করতেই পারেন। তবে অধমের অবস্থানটা আগে সম্যক অবগত হোন। তারপর নাহয় রায় দিয়েন!
প্রশ্ন হচ্ছে হাজার হাজার লোকে লাইক দিলে ও ফলো করলেই কি কোন ব্যক্তির মান ভালো হয়?
উত্তরটা দিচ্ছি। তার আগে একটু কষ্ট করে ২ নং ছবিটার দিকে তাকান। তারপর অধমের বক্তব্য হাছা না মিছা মিলানোর জন্য এই তথাকথিত পপুলার জব কোচিং টীচারের ভিডিওটা (৩নং ছবির) নিজে দেখে নিন।
এই পপুলার স্যারের ভিডিওর আলোচ্য ০২ নং Appropriate Preposition টার সঠিক উচ্চারণ 'ফ্রায়(র)/ফ্রায়র ঠু' কিন্তু তিনি উচ্চারণ করছেন 'প্রিয়র টু'!
০৩ নং টার সঠিক উচ্চারণ 'ফ্রেফারেবল/ফ্রেফআরএবল' কিন্তু তিনি উচ্চারণ করছেন 'প্রিপারেবল'!
০৭ নং টার সঠিক উচ্চারণ 'ইনডেঠইড/ইনডেঠিড ঠু' কিন্তু তিনি উচ্চারণ করছেন 'ইনডেবটেড টু'! এখানে 'b' টা Silent letter এটাই যার জানা নেই অথচ তিনি কিনা বিসিএস এবং ব্যাংক এর কোচিংও করান +৪ নং ছবি দ্রষ্টব্য) 🤭!
০৯ নংটার বনানাটাই ভুল! সঠিক বানান 'Yield to' কিন্তু তার কন্টেন্ট এ বানাটি 'Yeild to'!
১৩ নং টার সঠিক উচ্চারণ 'এজেইশেন্ঠ/আজেইশান্ঠ ঠু' কিন্তু তিনি উচ্চারণ করছেন 'এডজেকেন্ট টু'! এই Word এর ক্ষেত্রে D/d যে Silent Letter এটাও জানেন না কিন্তু তিনি অতি জনপ্রিয় ইংরেজির ঠীচার!
১৪ নং টার সঠিক উচ্চারণ 'ফেইঠাল/ফেইদাল ঠু' কিন্তু তিনি উচ্চারণ করছেন 'পেটাল টু'!
ভয়াবহ ব্যাপারটা হচ্ছে এমন অল্প জেনে কিংবা কম জেনে বেশি জানার ভানকারী শিক্ষকের সংখ্যা এদেশে নেহাৎ কম নয়। এদের শাস্তি হওয়া উচিত।
আমার সাথে ফেসবুকে সংযুক্ত যারা এনার ফলোয়ার তাদের সবিনয়ে আবারও স্মরণ করিয়ে দিতে চাই 'চকচক করলেই সোনা হয় না'। তদুপরি 'ভালো জিনিসের খুব একটা বিজ্ঞাপন লাগে না'।
#অধমের চোখে
১০/০৩/২৬
08/03/2026
বেজভাগ চাঙমায় মুয়েদি,মনেদি লেদা অয়সঙ আভিল্যেজ হানদে অত্তে জাদতুর রজাত্তলে যেবার পোইদেনে দুজ অত্তে পাটিউনুর এগঝধা ওই নআরানাআন! হধাআন সবায় নয়দি নয়, অয়। মাত্তর সিয়ান বাদ দিলিয়ু আর যে হয়েক্কান হারন আগে জাদতুর রজাত্তলে জানার পোইদেনে তার এগ্গান অত্তে চাঙমা জাদতুত "নাঙেসাঙে শিক্ষিত" বেজ বারদন্দে, "গিজসিক শিক্ষিত" নবাড়দন। সেত্তায়-
১) বাপ জেদা চৌদ্দ পুরুজেই নগুজসি "গায়ে হলুদ/হলুদ সন্ধ্যা" আয়োজন চাঙমা সমাজত বাড়েত্তে নহমের।
২) উগুরি উগুরি বানা নম নম, নিত্য রাজবন বিহারত যান হালিক নেইয়ি মানজোরে মানুজ বিলি মনে নগোজসি মানুজ চাঙমা সমাজত বাড়দনদে নহমদন।
৩) মানজোরে চেঙারালোয়, উরোন-পিরোনদোয় মাবিয়ি মানুজ বাড়দন্দে নহমদন।
৪) মদ হেইয়ি বাড়দনদে নহমদন।
৫) বেজাত লোইয়ি বাড়দন্দে নহমদন।
৬) নিজে হিজসু গুরিবার সেদাম নেই, হালিক বড় চাগুজ্জিবলা নেক পেনেই খাও দাও ফূর্তি করো বাবদর জিংহানি হাদেবার স্ববন দিগিয়ি বাড়দন্দে নহমদন।
৭) মন্টু বিকাশ (চাঙমা জাদর হিরো আলম হলে সোই, লাজ শরম সবায় যাত্তুন নেই), মামিয়া তালুকদার (জাদর ইজ্জোত হেয় দেনা আন যার একমাত্র হাম আর অর্জন), মুনমুন মুন (খাও দাও, ফূর্তি করো যার জীবন দর্শন, হন্না হয় টিক্কি সিলুম উড়ে পিনে অলদে তার গবেষণার চ্যাঁচড়া বিষয়বস্তু), আর্য্য ব্রো ( গম শিগিবার কন্টেন্ট বানেবার ন্যুনতম চেদন, গরজ, ঘিলু হোনোক্কানই যিবিত্তুন নেই), বৃষ্টি/রেইন (যিবি নুও বজর পালাইদি পাবলিকলি রেদ সম্বাগ অয় সঙ মরদলোয় লুদুপুদু ওইনে মদ হেই হেই) ইদিক্কি চাপড়ি কন্টেন্ট ক্রিয়েটরউনুর হারোজসি বয়জর পোসাবা ফলোআর বাড়দন্দে নহমদন।
৮) ইংরেজি দহ দূরো হধা, ঠিকমত মিনিমাম দোলে বাংলা হোয় নজান্নি, লিগি নজান্নি, ইন্দি চেলে বিএ, এমএ পাস বাড়দন্দে নহমদন।
৯। হধায় হধাঢ মা---দা নহলে হধা হোয় নআরন্দে, পেদ ভাত হয় নেজে নআরন্দে উঠতি বয়জসি পো-সা বাড়দন্দে নহমদন।
১০। টেক্সট বুক, আউটবুক নপুড়িনেই বানা ফেসবুক পুড়ি পুড়ি আলতুফালতু জিনিস চেই চেই সময় হাদেইয়ি বাড়দন্দে নহমদন।
১১। বোয় বোয় বাপ-মার হোটেলত হেইয়ি বাড়দন্দে নহমদন।
ইয়ানির দায় হার? ধর্মগুরু,নেতা, দল, সমাজ বেগর। মাত্তর আগে নিজোর গরত্তুন ইয়ানি শিগি পা পড়েদে। নিজো ঘরর মাস্টরবু গম নঅলে নঅয়। আমার মাউন বেজনভাগ চেদন/ উজ আরা অই যাদন হেনেত্তেয় জাদতুর এই অবস্থা। চিগোনোত্তুন ধুরি পো-সারে বেজ আদর গরদে গরদে বান্দর বানে পুড়েইয়ি মাউনিই বেগ পোইল্লে দায়ী জাদতুর রজাত্তলে যেবার পোইদেনে।
"মরে উগ্গু শিক্ষিত মা দে, মুই শিক্ষিত জাদ দিম" - এই হধাআন নেপোলিয়ন দাগী এনে এনে নহন!
আমা জাদত গম প্রকৃত স্বশিক্ষিত আহ্ সুশিক্ষিত মা বাড়োদোক। জাদতু ঠিগি থোক পিত্তীমি বুগোত মান বলা ওইনে।
internationalwomensday
27/02/2026
ছবির সুস্মিত হাস্যোজ্জ্বল কনে সম্পর্কে আমার মাসী আর বয়সে আমার অনুজা। এই মানুষটাকে আমি ভীষণরকম শ্রদ্ধা করি। কারণটা সুস্পষ্ট! আমি এই নারীর মধ্যে জুম্মদের মানসপটে সুপ্রতিষ্ঠিত কল্পনা চাকমার স্বরূপ প্রত্যক্ষ করি- মেধা,মনন,শিক্ষা-সংস্কৃতি সবকিছুতেই তাঁর সাবলীলতা আমাকে ভীষণ মুগ্ধ করে। টিকটকার, চাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর, অন্তঃসারশূন্য, কেবল বাহ্যিক সৌন্দর্য ও বৈষয়িক আশা-আকাঙ্ক্ষায় ভয়ানক মোহাবিষ্ট এবং বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে স্বেচ্ছায় নিয়ত বিলীনপ্রবণ হাজার হাজার জুম্ম নারীর বিপরীতে এক বিরল দৃষ্টান্ত সুশিক্ষা ও স্বশিক্ষায় মহিমান্বিত এই নারী। আমার চোখে দেখা জুম পাহাড়ের বর্তমান সময়ের সবচেয়ে স্মার্ট মেয়েগুলোর একজন হিসেবে আপনি নিলা চাকমা আজ হতে জীবনের নতুন পথপরিক্রমায় পরিব্রাজন শুরু করতে যাচ্ছেন। আপাত সুখময়তার আড়ালে আষ্টেপৃষ্ঠে থাকা দুঃখময় ও কণ্টকাকীর্ণ সংসার সাগর পাড়ি দেওয়ার এই সমরে আপনার মনস্বিতা আরও বেশি দ্যুতি ছড়াক আলুটিলা থেকে ফুরোমোন, যমচুগ থেকে ফালিত্তাঙ্যি চুগ ও কেওক্রাডং থেকে তাজিংডংয়ের পাহাড় থেকে মাইনী,চেঙ্গী,কাচালঙ,বরগাঙ (কর্ণফুলী), রাইংখ্যঙ, ইছামতি,হালদা, সাঙ্গু,শঙ্খ ও মাতামুহুরির অববাহিকাজুড়ে। অথালেইয়ি কোচপানা আর্ ভালেদী তবনা গরঙর মুজি+মোইজে 🥰😍❤️।
26/02/2026
নূও উগ্গু বৌদ্ধ সম্প্রদায়র নাঙ জানেবাত্তেই ভান্তেরে ধন্যবাদ 😶
চঞ্চঙ্গ্যা বৌদ্ধ সম্প্রদায় 🙄🥴
21/02/2026
মুই এ পিত্তিমী বুগোত এনেই বেগহ্ পোইল্লে যিয়ুদ জাগা পেইয়ুঙ সিয়েন মহ্ মাহ্ পেদত
মুই এ পিত্তিমী বুগোত এনেই বেগহ্ পোইল্লে যেহ্ বজান হুজি ওইয়ি সিবি মহ্ মাহ্
এ পিত্তিমীর আহ্জি রঙ তামাজা নাজ্ গীদ্ ছড়া ছুড়ি গাঙ-সাগর সঙ জাগা আহ্ মুরোমুরি দোলে দিগি পাঙ পারা যেহ্ বেগত্তুন মর্ যত্তন লোইয়ি সিবি মহ্ মাহ্
এ পিত্তিমীত জনম লোনেই বেগহ্ পোইল্লে মুই হধা নজানিদুঙ মরে যিবি পোইল্লে হধা শিগেয়ি সিবি মহ্ মাহ্
মহ্ মাহ্ পোইল্লে যে ভাজ্ মরেহ্ শিগেইয়ি সিয়েন মহ্ মা ভাজ্
সে ভাজ্লোই মুই মহ্ সুগো হধা, দুগো হধা হঙ, স্ববনহ্ হধা হঙ, গীদ গাঙ, আবিলেজ্ হাঙ, পরানবলারে হিরবো গরঙ, সঙসমাজ্জিলোই জ্ঞেদিহুদুম্মোলোই আলুলুদুলুলো গুরি থাঙ।
অন্য ভাজলোই মুই যিক্কি দোলে হধা হোই পাত্তুঙ সাত মহ্ মাহ্ ভাজহ্ সান ইল্ নপাঙ।
সেত্তে মুই মহ্ মা ভাজ কোচপাঙ।
মহ্ লাজ যায় যক্কে মুই মহ্ মা ভাজ্ লারচার নগত্তে নগত্তে আরাঙ।
২১/০২/২৪
যে দেশে মাতৃভাষার জন্য ১৯৫২ সালে সালাম, বরকত,রফিক,জব্বার, শফিউরসহ নাম না জানা অনেকেই প্রাণ উৎসর্গ করার অভূতপূর্ব ও মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সে দেশে সকল মাতৃভাষা স্বমহিমায় টিকে থাকুক। ভাষাশহীদদের আত্নত্যাগ ও স্মৃতি দেশবাসীর হৃদয়ে চির জাগরূক থাকুক। বৈচিত্র্যেই সৌন্দর্য নিহিত - এ বোধ ছড়াক আমার মাতৃভূমির আনাচেকানাচে।
২১/০২/২৪
20/02/2026
আওজ/সতেজ চাঙমা
--------------------------------
আঙোচ্ছির ওগুর আন্ধারত বোই আগং
চিকচিক্কি নিবিলি রেদো সম্ভাগত।
হদক হদা মনত উদের,আজিহ্ রঙেহ হাদেই এজ্সুং
সে দিনুন আরেই যেইয়ুন্দোই।
নপিরিবাক আর.......নপিরিবাক আর হোনোদিন।
তুওদহ্ আওজ গরে আর ফিরি পেবার সে দিনুন।
হোচপানার ছদগ সিদি পুজ্সি সে মাদানউন
এলুং মুইউ হদক সুগোর তুমোলেহ্ সেত্তেরাহ্
নেই আর সে স্ববনত গুঙি যেইয়ি দিনুনুর মাজারা।
এজোদোক আরহ্ সিদিক্কি আওজোর মাদান
বুগোর ওমাহ্ স্ববনানি ফুদি উদোক ফুলো সান।
হাদেই যোগ জীংহানির হালাহ্ মেঘহ্ চাগ আনি
ভরন চানর ছদগে ভুরি উদোক আরহ্ জীংহানি।
২০/০২/২০২০
গাড়িত,রাঙামাট্যেত্তুন চাদিগাঙ যাদে।
18/02/2026
প্রত্যাশা/সতেজ চাকমা
--------------------------------
সৌম্যতা,
তুমি আমাকে
স্নেহ দিও আমার মায়ের মতোই।
অভয় দিও আমার বাবার মতোই।
ভালোবাসা দিও আমার বোনের মতোই।
আতিথ্য দিও আমার আত্নীয়দের মতোই।
ভুল শুধরে দিও আমার শিক্ষকদের মতোই।
উপদেশ দিও আমার ধর্মগুরুদের মতোই।
সখ্যতা দিও আমার বন্ধুদের মতোই।
প্রেম দিও তান্যাবি, ধনপুদিদের মতোই।
ভরসা দিও আমার আত্মবিশ্বাসের মতোই।
ছায়া দিও আমার লাগানো বটবৃক্ষটির মতোই।
স্নিগ্ধতা দিও নতুন সকালের মতোই।
নির্জনতা দিও নিস্তব্ধ দুপুরের মতোই।
ভাবাবেশ দিও পড়ন্ত বিকেলের মতোই।
নীরবতা দিও বাড়ন্ত রাতের মতোই।
আমি তাতেই বর্তে যাবো।
তোমাকে দেবো চকচকে হীরের মতোই আরাধ্য কবিতা।
শুধু কি তাই!
আমার মননে,স্বপনে,মগনে,লগনে,ভাবাই,লেখাই,বলাই দুর্লভ অমরতা দেবো।
আর কিছু কি লাগে বলো!
তবে আর যাই দাও
কৃত্রিমতার খোলসে বন্দি আপাত ঝলমলে মোহময়ী মনস্বিতা দিও না।
সেটা যে প্রেম নয়। কুৎসিত ভিক্ষুণী হতে যেওনা।
অন্যথায়,বিষমাখা শব্দ-তীর ঝাঁকেঝাঁক ছুঁড়ে দেবো।
এক হৃদয় নিঙড়িয়ে ঘৃণা ছুঁড়ে দেবো।
জানো কি মনের মন্দির যারা ভাঙে তারাই নিখাদ ঘৃণা আর অভিশাপের সবচেয়ে যোগ্যতম প্রাপক।
সুতরাং, তুমি কবিতা নিও। এই পৃথিবীতে এর চেয়ে মানবসৃষ্ট অনিন্দ্য সুন্দর আর কিছু হতে পারেনা।
# আমরা প্রায়ই অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ হওয়া সত্বেও অনেককেই ভিক্ষা করতে দেখি তারা কুৎসিত ভিক্ষু(সবচেয়ে ঘৃণ্য)।
# পৃথিবীর রোমান্টিক সাহিত্যের ইতিহাসে যেমন লায়লা-মজনু, রোমিও-জুলিয়েট অমর হয়ে আছেন,তেমনি আমাদের চাকমা সাহিত্যেও(ইতিহাসেও বটে) তান্যাবি এবং ধনপুদি নিখাঁদ প্রেমিকার কালোত্তীর্ণ উদাহরণ।
১৮/০২/২০২০
কাটাপাহাড়, বন্ধু যিশুটিলা,তবলছড়ি, রাংগামাটি।