Rangamati Govt. Girls' High School "রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"

Rangamati Govt. Girls' High School "রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"

Share

রাঙ্গামাটি সরকারি বালিকা বিদ্যালয়টি Girls' High School. Specially the Educational Contents are able able here. Thanks for reading and interesting with our site.

রাঙ্গামাটি সরকারি বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন হতে অত্র জেলার নারী শিক্ষণ-শিক্ষণে গৌরবজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।বিদ্যালয় গঠন, পাঠন, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সহ শিক্ষাক্রমিক কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষার ফলাফলও জাতীয় মানের।অভিভাবক ও শিক্ষার্থীদের গতিশীল চাহিদা পূরণে বিদ্যালয় কর্তৃপক্ষ সদা সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ। এটি স্কুল কর্তৃপক্ষ দ্বারা প্রতি

08/11/2021

SSC Exam Routine - 2021 (এসএসসি পরীক্ষার রুটিন)
রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

Photos from Rangamati Govt. Girls' High School "রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"'s post 19/12/2019

Admission Test Result : 2019
Rangamati Govt. Girls High School
(Class: Five, Six, Seven, Eight)

26/05/2019

JSC Scholarship Result- 2018
Congratulations

Photos from Rangamati Govt. Girls' High School "রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"'s post 06/05/2019

SSC Result 2019

06/05/2019

এবার সারা দেশে SSC (২০১৯ সাল)
পরিক্ষা দিয়েছে ৫৪৮২২০ জন,
পাস করেছে ৪৩৬৪৭৮ জন
পাশের হার ৭৯.৬২%

জিপিএ ৫ঃ ২৯৬৮৭

Photos from Rangamati Govt. Girls' High School "রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"'s post 21/02/2019

#উচ্চারণ_হোক_শুদ্ধ।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

20/02/2019

মাতৃভাষার সম্মান রক্ষায় যারা দিয়েছে তাদের আত্মদান, আমরা তোমাদের ভুলবনা

19/02/2019

সাহায্য করো,
সম্মান করো,
একজন আরেকজনের পাশে দাড়াও 💕.
Credit: UNICEF Bangladesh

26/01/2019

SSC Exam Routine : 2019

27/12/2018

ছোট ছেলে ধ্রুব তিনবছর আগে পিএসসি পাশ করলো। স্টাটাস লিখতে বসে তাকে ডেকে এনে আমার জিজ্ঞেস করতে হলো -'রেজাল্ট যেন কি ছিল তোর?'
ছেলে অবাক হয় নাই। জিপিএ ৫ বলে খেলতে চলে গেছে। আমি একটু লজ্জিত। রেজাল্ট মনে রাখা উচিত ছিল।

এই সেদিনের কথা আমি নিজে স্কুলে পড়তাম। চোখ বুজলেই এখনো স্পষ্ট দেখি বেনি দুলিয়ে স্কুলে যাচ্ছি, গায়ে সবুজ-সাদা স্কুল ড্রেস। আহা কি আনন্দের ছিল দিনগুলো। ইচ্ছে হলে পড়ি, ইচ্ছে না হলে নাই। স্কুলে যাই মূলত বান্ধবীদের সাথে আড্ডা আর গল্পের বই চালাচালি করতে। ফাইনাল পরীক্ষায় পাশ করলেই হলো। অক্টোবর মাস থেকে একটু চোখে পানি দিয়ে রাত জেগে পড়লেই হয়ে যেতো। এখন সারা বছর কি সব পরীক্ষা হয়, বিরক্তির একশেষ।

বছর জুরেই ছেলেরা পড়তেই থাকে, পড়তেই থাকে। :(
টিভি অন করলে ছেলেদের ধমক খাই - "মা, আমার পরীক্ষা চলছে, টিভি অফ করো"। ছিঃ, এ কি শৈশব!

ধ্রুবর কিছুদিন আগে ফাইনাল এক্সাম হলো। অংক পরীক্ষার দিন আমি সকাল থেকে বাতিঘরের কাজে বাইরে বাইরে। একটার দিকে খুব ভাবের ওপর ফোন দিলাম -
কিরে? পরীক্ষা কেমন হইছে? পড়িস তো না একটুও। (মা হলে এমন বলতে হয়)
ছেলে নিরামিশ গলায় বলল - ৯৯ থাকবে মা।
- ক্যান, ৯৯ থাকবে ক্যান? কি আশ্চর্য? আমি ক্লাস এইটে অঙ্কে ফেল করছিলাম। পারিবারিক একটা প্রথা আছে না?
- ধুর মা, ফোন রাখো তো। পড়তে দাও। কাল ধর্ম পরীক্ষা।
- মাত্র না পরীক্ষা দিয়ে আসলি? এখন কিসের পড়া? টিভি দেখ।
- ফোন রাখো তো মা। জ্বালাইও না।
:( :( :(

সত্যিই ক্লাস এইটে অঙ্কে ফেল করেছিলাম।

অংক পরীক্ষা দিচ্ছিলাম, ২০ মিনিটের মাথায় সুমাইয়া (যাকে বলে বেস্ট ফ্রেন্ড) ওয়াশরুমে গেলো এবং ফিরে এলো মাথা ফাটিয়ে। সাদা স্কার্ফ মাথায় চেপে ধরেছিল, গলগল করে রক্ত পরছে। বাথরুমে পা পিছলে পরে এই দশা। টিচার তার সাথে স্কুলের পিয়ন দিয়ে বাসায় পাঠানোর কথা যতবার বলে ততবারই সে আমারে চেপে ধরে কান্না - "তুই চল সেতু, আম্মা আমারে মাইরা ফেলবে না হইলে"।
শিশুমন সেদিন মাদার তেরেসা হয়ে উঠেছিল। খাতা জমা দিয়ে ওর সাথে চলে এলাম।
ওর মায়ের তো প্রশ্নই ওঠে না, আমার মাও আমাকে কিছু বলে নাই সেদিন। বার্ষিক পরীক্ষায় অঙ্কে ২৫ পেয়েছিলাম। ফেল!!
ক্লাস নাইনে সায়েন্স নিতে মেলা ঝামেলা হইলো সেই ফেলের জন্য।

আজ ছেলে যখন উজ্জ্বল চোখে অঙ্কে ৯৯ পাবার কথা বলে তখন সেই চোখে ডুব দিয়ে দেখার চেষ্টা করি- সেদিন আমার যায়গায় ও থাকলে পরীক্ষার খাতা ফেলে যেতো তো বন্ধুর সাথে??

পুত্র,
অংকের মার্কসে পারিবারিক প্রথা বজায় রাখতে পারিস নাই সে দুঃখ না হয় মেনে নেবো। কিন্তু পরেরটা ঠিক রাখিস, অনুরোধ। জীবনে বেঁচে থাকতে হলে এই বিষয়ে ৯৯ পাওয়া খুব জরুরী। বিশ্বাস কর ভুল বলছি না। মা কখনও ভুল বলে না।
ইতি
মা

(আমি যাই লিখি তাতেই নাকি লোকের কান্না পায়। আজ এই লিখাটি পড়ে নিজেরই দেখি চোখে পানি। )

কাল পিএসসি/জেএসসি নামক আজব এক পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পৃথিবীর সবথেকে নোংড়া এবং অমানবিক দৃশ্য দেখার জন্য কাল আপনি যে কোন স্কুল গেটে দাঁড়িয়ে থাকতে পারতেন। দেখতেন, জিপিএ ৫ না পাওয়া একটি ৮/১০ বছরের শিশুকে তার সমস্ত আত্ববিশ্বাস নষ্ট করে দিয়ে, পরিচিত -অপরিচিত হাজারো মানুষ এর সামনে দিয়ে মা-বাবারা গালাগাল করতে করতে বের হচ্ছে।
আমি এই শিশুদের ভবিষ্যৎ জানি না।

একই সাথে দেখতেন ৮/১০ বছরের আরো কিছু শিশু পরীক্ষায় ভাল করে বয়সের সাথে কি অসামঞ্জস্য দম্ভে মেতে উঠেছে মা বাবাদের প্রশ্রয়ে!
আমি সে সকল শিশুদেরও ভবিষ্যৎ জানি না।

আমি শুধু জানি, একটা শিশুকে মানুষ করে গড়ে তোলার জন্য শৈশবের গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক পড়াশোনা এ বয়সের ১০ টি জরুরী বিষয়ের একটি। বাকি নয়টিকে আমরা মা বাবারা মেরে ফেলছি!
আমাদের ভবিষ্যৎও তাই আমি জানি না।

(ধ্রুব জেএসসি দিয়েছিল এবার। বিজ্ঞানে এ প্লাস মিস। আমার নিষ্ঠুর আনন্দ হচ্ছে। এই ছেলের রেজাল্ট ভালো হতে হতে সে কাউকে পাত্তাই দেয় না ভাব হইছিল। এইবার উচিত কাজ হইছে। আমি দাঁত ক্যালায় তারে মিষ্টি আনতে বলছি। সে ল্যাপটপে উপুর হয়ে বসে খাতা চ্যালেঞ্জের নিয়ম খুঁজছে।
আরাফ আমার লক্ষ্মী ছেলে। জীবনে জিপিএ ৫ পায় নাই, আগামীতেও পাবে না। )

লিখেছেন ঃ তামান্না সেতু

Photos from Rangamati Govt. Girls' High School "রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"'s post 24/12/2018

যারা জিপিএ ৫ পেয়ছো তাদের অভিনন্দন। বেশ ভালো রেজাল্ট করেছো।আশা করি সামনে এরকম রেজাল্ট ধরে রাখবে।
আর যারা পাওনি, তাদের ও অভিনন্দন। কয়েকটা দিন একটু কথা শুনতে হবে হয়তো। তারপর সব ঠিকঠাক। আর এইযে একটু বোকামি করলে, সময়ের কাজ টা সময়ে করোনি তাই আশাতীত ফল পাওনি... এই ভূল টা থেকে শিক্ষা নেবে। সামনে আরো বড় বড় অনেক পরীক্ষা আছে সেখানে ভালো করে সবাইকে দেখিয়ে দিবে।
হতাশ হওয়ার কিছুই নাই।

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Beside Kotwali Thana, Tabalchari Bazar
Rangamati
4500

Opening Hours

Monday 09:00 - 16:41
Tuesday 09:00 - 16:40
Wednesday 09:00 - 16:40
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 16:40
Sunday 09:00 - 16:40