URC Academy, Rangamati

URC Academy, Rangamati

Share

PROPER EDUCATION CAN FULL FILL YOUR DREAMS

Photos from URC Academy, Rangamati's post 03/10/2024






27/09/2024



24/09/2024




24/09/2024
01/02/2024

অর্থনীতি কেন পরবো?? অর্থনীতি বিষয়টি কাদের জন্য??

লিখেছেন: প্রভাষক সন্ত বিকাশ চাকমা, বরকল রাগীব রাবেয়া কলেজ, রাংগামাটি

কোনো বিষয়ে পড়ার জন্য আমরা যখন আগ্রহ প্রকাশ করি, আমরা বলি, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই, কিংবা সাংবাদিকতা পড়ে সাংবাদিক হতে চাই। তাহলে কি অর্থনীতি পড়ে অর্থনীতিবিদ হবো? মজাটা এখানেই। অর্থনীতি পড়ে তুমি যেকোনো পর্যায়ে যেতে পারবে। বিষয়টা ডাক্তারি পড়ে বিসিএস (পুলিশ ক্যাডার) এ যাওয়ার মতো না। সত্যিকার অর্থেই অর্থনীতি পড়ে অর্জিত জ্ঞান যেকোনো ক্ষেত্রে কাজে লাগাতে পারো। হতে পারো তুমি পলিসি মেকার, হতে পারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারো গবেষক, হতে পারো বহুজাতিক কোম্পানির ডিরেক্টর, হতে পারো আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, হতে পারো সমাজকর্মী, কিংবা হয়ে যেতে পারো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কে জানে হয়তো হতে পারো তুমি অর্থনীতে নোবেলজয়ী!!

আসলে অর্থনীতি অনেক প্রসারিত একটি বিষয়। এর ক্ষেত্র বিশাল। খেয়াল করলেই দেখবে স্টক মার্কেট থেকে শুরু করে বাড়ির পাশে ছোট বাজার কিংবা জাতীয় বাজেট থেকে শুরু করে ঘরের আয় ব্যয়ের হিসাব নিকাশ সবকিছুই নিয়ন্ত্রণ করে অর্থনীতি।

# তাহলে অর্থনীতিটা আসলে কী?

অর্থনীতি হচ্ছে খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়। অর্থনীতির মূল ধারণা হচ্ছে কীভাবে আমাদের অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে কীভাবে পূরণ করা যায় তাই শেখানো হয় এখানে। সেজন্য আছে বিভিন্ন চমকপ্রদ থিওরি, আছে অনেক গাণিতিক সূত্র, আছে অসংখ্য ডেফিনিশন। অর্থনীতির জ্ঞান থাকলে সহজেই তুমি ব্যক্তি ও জাতীয় জীবনে অর্থনৈতিক সমস্যাগুলো বুঝতে পারবে। যেমন- মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মন্দা, বৈদেশিক বিনিময় হার, প্রবৃদ্ধি ইত্যাদি।

# সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে অর্থনীতি সামাজিক বিজ্ঞানের একটা স্ট্রিম, উচ্চমাধ্যমিক পর্যন্ত এটা মানবিক বিভাগের অন্তর্ভুক্ত। অথচ এটিই মনে হয় একমাত্র বিষয় যেখানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা আর মানবিকের একটা অপূর্ব মেলবন্ধন পাওয়া যায়। একদিকে তুমি জানবে গণিত, একদিকে শিখবে বিজনেস স্ট্র্যাটেজি আবার অন্যদিকে পড়বে দেশ ও বিশ্বের রাজনীতি, সমাজ আর ইতিহাস নিয়ে। অর্থনীতির মতো এত বহুমুখী ভার্সেটাইল বিষয় দুটি নেই।

# অর্থনীতিতে ৪ বছরের অনার্স কোর্সে কি কি পড়ানো হয়?

· মাইক্রো ইকোনোমিকস
· ম্যাক্রো ইকোনোমিকস
· গণিত
· পরিসংখ্যান
· ইকোনোমেট্রিকস
· ইন্টারন্যাশনাল ইকোনমিকস
· পাবলিক ফিন্যান্স
· মানি, ব্যাংকিং ও ফিন্যান্স
· কম্পিউটার বিজ্ঞান
· ডেভেলপমেন্ট ইকোনোমিকস
· রিসার্চ মেথডোলজি
· এনভায়রনমেন্টাল ইকোনোমিকস
· বাংলাদেশের অর্থনীতি
· ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিকস

# পড়ালেখার ধরন কি রকম হয়?

----অর্থনীতিতে ভালো করতে হলে গণিতে দক্ষতা থাকা আবশ্যক। কারণ অর্থনীতি আর গণিত পাশাপাশি চলে।
---ইকোনমিকস থিওরিটিক্যাল বিষয়। তবে অনার্স ও মাস্টার্স এ গণিত, পরিসংখ্যান, ডাটা সায়েন্স এইসব কোর্স করানো হয় যা পরবর্তীতে অর্থনীতিবিদরা বিভিন্ন বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন।
---এই বিষয়ে পড়াকালীন কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা যায় যা পরবর্তীতে ক্যারিয়ার গঠনে হেল্প করবে?
---অর্থনীতি পড়া জটিল মনে হলেও অসম্ভব ইন্টারস্টিং।

# অর্থনীতি পড়ে চাকরির ক্ষেত্রে কি কি অপশন রয়েছে?

শুরুতেই বলেছি অর্থনীতি পড়ে কাজ করার সুযোগ বহুমুখী। ইকনোমিক্স যেহেতু রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট, তাই পাশ করার পর সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে রিসার্চ অর্গানাইজেশানে। সিপিডি, বিআইডিএস, সানেম ইত্যাদি স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রতি বছর তরুণ মেধাবী অর্থনীতিবিদগণ তাদের ক্যারিয়ার শুরু করার সুযোগ পান। এরপর আসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এর পোস্ট। সাধারণ পদগুলোর পাশাপাশি শুধু স্ট্যাটিস্টিক্স আর ইকনোমিক্সের জন্য ডেডিকেটেড কিছু পোস্ট থাকে। এছাড়া বিসিএস পরীক্ষার ক্ষেত্রেও জেনারেল ক্যাডারের পাশাপাশি শিক্ষা ক্যাডারেও রয়েছে সুবর্ণ সুযোগ । এর বাইরে থাকে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক, কন্সাল্টেন্সি ফার্ম, এনজিও, কলেজের প্রভাষক ইত্যাদির সুযোগ।
এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি, আইএমএফ ইত্যাদি অর্থনৈতিক প্রতিষ্ঠানে রয়েছে চাকরির সুযোগ। আর বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে ফিন্যান্স এডভাইজার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্ট তো রয়েছেই।
অর্থনীতির পড়াশোনা শেষ করে বিভিন্ন দেশগুলো যাওয়ার সুযোগ রয়েছে; অনার্স মাস্টার্স দুইটাতেই ইকোনোমিকসের স্কলারশিপ অপরচুনিটি বেশি।

# অর্থনীতি কীভাবে পড়বে?

আগ্রহ নিয়ে অর্থনীতি পড়লে কোনো ব্যাপার নয়। পড়াশোনার চাপ থাকবেই, কিন্তু তাতে দমে গেলে চলবে না। পড়াশোনায় লেগে থাকতে হবে। লক্ষ্য স্থির রেখে প্রস্তুতি নিতে হবে শুরু থেকেই। বারবার অনুশীলন করা হবে একমাত্র সমাধান।

# অর্থনীতি যাদের জন্য নয় :

ছোটবেলা থেকে যাদের গণিত ভীতি রয়েছে ও যারা পড়াশোনায় পর্যাপ্ত ইফোর্ট দিতে পারেন না , তাদের বিষয়টি মোটেও নির্বাচন করা উচিত নয়!

11/01/2024

#এইচ এস সি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে চান
#নিম্নোক্ত বিষয়গুলো যারা এখনো ভালো বুজেন না
#যারা পরীক্ষা প্রস্তুতি এখনো ভালভাবে শুরু করেননি

তাদের জন্য আমাদের শিক্ষা সহায়ক কার্যক্রম, সাথে আছেন আমাদের অভিজ্ঞ শিক্ষক রিটন চাকমা স্যার।

04/01/2024

#প্রাথমিক_শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪
#সাধারন_গনিত
#বিগত সালের প্রশ্ন সমাধান ২০২০

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rangamati
4500