28/11/2025
২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন।
বাংলা বিভাগ {স্থাপিত- ২০১৫} ✅
রাঙ্গামাটি সরকারি কলেজ। 🏢
সবাইকে বাংলা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা। 💐
28/11/2025
২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন।
23/11/2025
বাংলা সাহিত্য চর্চা
=============
পঞ্চকবি কি?
পঞ্চকবি হলেন বাংলা সাহিত্যের ৫ জন কবি সাহিত্যিক যারা একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক ।
৫ জন পঞ্চকবির নাম মনে রাখার ক্ষুদ্র প্রয়াস----
রবিন্দ্রনাথ কাজীকে রজনীতে অতুলনীয় উপহার দিলো।
রবি= রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী = কাজী নজরুল ইসলাম
রজনী= রজনীকান্ত সেন
অতুলনীয় = অতুল প্রসাদ সেন
দিলো= দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম মনে রাখার টেকনিক
=======================================
বাংলা সাহিত্যে ত্রিশোত্তর সাহিত্যিকদের মধ্যে উল্লেখ যোগ্য ৫ জনকে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব।
মনে রাখার টেকনিক >>> অবুজ বিসু
অ= অমিয় চক্রবর্তী
বু = বুদ্ধদেব বসু
জ= জীবনানন্দ দাস
বি = বিঞ্চু দে
সু = সুধীন্দ্রনাথ দত্ত
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১২টি উপন্যাস গল্পের মাধ্যমে মনে রাখার সহজ উপায়।
১৷ দুই বোন
২৷ ঘরেবাইরে
৩৷ চার অধ্যায়
৪৷ গোরা
৫৷ চতুরঙ্গ
৬৷ চোখের বালি
৭৷ রাজর্ষি
৮৷ যোগাযোগ
৯৷ মালঞ্চ
১০৷ বউ ঠাকুরানীর হাট
১১৷ নৌকাডুবি
১২৷ শেষের কবিতা
টেকনিকঃ দুই বোন(দুইবোন), একজন থাকে ঘরে, আরেকজন থাকে বাইরে ( ঘরেবাইরে)। দুই বোন আর মা-বাবা পরিবারে মোট চারজন (চার অধ্যায়)। বোনদের একজনের নাম গোরা(গোরা) আরেকজনের নাম চতুরঙ্গ (চতুরঙ্গ)। একজন আরেকজনকে দেখতে পারে না (চোখের বালি)। দুইজনই একজন রাজার ছেলেকে পছন্দ করত, নাম তার রাজর্ষি (রাজর্ষি)। চতুরঙ্গ গোপনে যোগাযোগ (যোগাযোগ) করল রাজর্ষির সাথে ফুল বাগানে(ফুলবাগান মানে = মালঞ্চ)। চতুরঙ্গ রাজর্ষিকে বলল আমি তোমার সাথে লুকিয়ে দেখা করতে এসেছি এটা যদি গোরা জানতে পারে তাহলে খুবই সমস্যা হবে। তখন রাজর্ষি ও চতুরঙ্গ বিয়ের সিদ্ধান্ত নিল। তারা বিয়ে করবে বউ ঠাকুরানীর হাটে (বউ ঠাকুরানীর হাট)। নৌকায় করে চতুরঙ্গ ও রাজর্ষি যাত্রা শুরু করল, নৌকা গেল ডুবে (নৌকা ডুবি)। রাজর্ষি মারা গেল। চতুরঙ্গ বাসায় ফিরে এসে ডায়রিতে লিখল শেষের কবিতা (শেষের কবিতা)।
কবিতা: কেউ কথা রাখেনি...
কবি: সুনীল গঙ্গোপাধ্যায়।
❝সাহিত্য-সংস্কৃতি ছড়িয়ে যাক সর্বত্র❞ Part 8
13/11/2025
স্নাতক সম্মান ৪র্থ বর্ষের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ☘️
রাঙামাটি নাকি রাঙ্গামাটি!!! কোনটি সঠিক?
👉 সরকারি/প্রশাসনিকভাবে জেলার নামের সঠিক বানান হলো — “রাঙ্গামাটি”
কেন “রাঙ্গামাটি” সঠিক?
সরকারি নথি ও প্রশাসনিক তালিকা
বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভাগ (ISO 3166-2:BD) অনুযায়ী জেলার নাম “রাঙ্গামাটি”।
🔗 Wikipedia: Rangamati District
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও সরকারি বিভিন্ন ওয়েবসাইটেও “রাঙ্গামাটি” লেখা হয়।
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী “রাঙামাটি” শব্দটি একটি সাধারণ বিশেষ্য (যার মানে লালচে মাটি), তবে জেলার নাম হিসেবে এটি ব্যবহার হয় না।
সহজভাবে বোঝাতে গেলে
রাঙ্গামাটি → জেলার সরকারি নাম (সঠিক বানান) ✅
রাঙামাটি → সাধারণ শব্দ, কিন্তু জেলার নাম নয় ❌
🔰 তাই জেলার নাম লিখতে হলে সবসময় “রাঙ্গামাটি” ব্যবহার করবেন।
29/06/2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ রাঙ্গামাটি সরকারি কলেজ, বাংলা বিভাগে-১১০ জন ভর্তির সুযোগ পেয়েছেন।
সবাইকে অভিনন্দন!
27/05/2025
আজ ২৭ মে ২০২৫, স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ
পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।