03/03/2026
বিয়াম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রাথমিক পর্যায় বৃত্তি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরী স্কুল,রাঙ্গামাটি থেকে মাহির আদনান সিয়াম বৃত্তি পাওয়ায় বিয়াম স্কুলের শিক্ষক, ক্ষুদে শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন।
BIAM Laboratory School is an initiative of Bangladesh institute of Administration and Management (BIAM) foundation. Mostafa Kamal Sir.
Bangladesh has experienced a huge expansion in the number of educational institutions especially in the last few years. A superficial improvement has been observed but the condition of educational advancement is not still pleasing. BIAM Laboratory School is an initiative of Bangladesh institute of Administration and Management (BIAM) foundation which is an association of Bangladesh Administrative
03/03/2026
বিয়াম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রাথমিক পর্যায় বৃত্তি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরী স্কুল,রাঙ্গামাটি থেকে মাহির আদনান সিয়াম বৃত্তি পাওয়ায় বিয়াম স্কুলের শিক্ষক, ক্ষুদে শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন।
02/03/2026
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ প্রকাশিত রাঙামাটি সদরের ফলাফলে নওশের সাদনান দিহান, চতুর্থ শ্রেণিতে জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে।এবং আব্দুল্লাহ আবীর,এ গ্রেডে বৃত্তি পেয়েছে।
নওশাবা আজিন জারা দ্বিতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বিয়াম স্কুলের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন।
21/02/2026
শহিদ দিবস উদযাপন
'জাতীয় শহিদ দিবস' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপন উপলক্ষ্যে বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের নিয়ে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করি।
ডিজিটাল ড্রয়িং।
আমাদের স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতের কাজ।
ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা,আমাদের একটি কম্পিউটার ল্যাব দেওয়ার জন্য।
16/02/2026
জেলা প্রশাসক, রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত বিয়াম ল্যাবরেটরী স্কুলের ৪র্থ ও ৫ম শ্রেণির মাসিক প্রতিযোগিতা( কুইজ) আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আবু হুরাইরা আদর, সহকারী কমিশনার ( শিক্ষা ও কল্যাণ শাখা)জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার দেওয়া হয়।
বিয়াম ল্যাবরেটরী স্কুলের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয় কে এমন উদ্যােগের জন্য।
Gardening at BIAM Laboratory School.
06/02/2026
চড়ুইভাতি ২০২৬
27/01/2026
বিয়াম ল্যাবরেটরী স্কুল, রাঙ্গামাটি।
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬
22/12/2025
বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ চলাকালীন সময়ে।
কেন্দ্র : বিয়াম ল্যাবরেটারী স্কুল, রাঙ্গামাটি।
21/12/2025
২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ (রোজ-রবিবার) বিয়াম ল্যাবরেটরী স্কুল, রাঙ্গামাটি-র ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মাঝে রিপোর্ট কার্ড প্রদান করা হয়।এসময় উপাধ্যক্ষ জনাব কামরুন নাহার রুমি এবং সহকারী শিক্ষকবৃন্দ সহ শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
16/12/2025
ক্লাসপার্টি -২০২৫
আজ ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ (রোজ-রবিবার) বিয়াম ল্যাবরেটরী স্কুল, রাঙ্গামাটিতে ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব রিফাত আসমা মহোদয় শিশু শিক্ষার্থীদের নিয়ে বিশাল এক কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর পরই শিশু শিক্ষার্থীদের সকালের নাস্তা ও পানি সরবরাহ করা হয়।
রাঙ্গামাটি শহরে বাচ্চাদের অন্যতম আকর্ষণ টেডিম্যান Teddy Man Rangamati শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দে যোগ দেয়। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশনায় নাচগান, আবৃত্তি চলতে থাকে। এসময় শিক্ষার্থীদের সাথে যোগদেন শিক্ষকরাও। সহকারী শিক্ষকবৃন্দ সমবেত কন্ঠে একটি রবীন্দ্র সঙ্গীত গেয়ে শোনান। উপাধ্যক্ষ জনাব পারভেজুল ইসলাম সুমন শিশু শিক্ষার্থীদের ৯০এর দশকের শিশুদের জনপ্রিয় গান "মামুনিয়া" গেয়ে শোনান। এসময় শিক্ষার্থীদের সাথে টেডিম্যানকেও নাচে মেতে উঠতে দেখা যায়।
এছাড়াও পুরোটা সময়জুড়ে শিক্ষক-শিক্ষার্থীর সাথে অভিভাবকদের সেল্ফি কর্ণারে সেলফি তোলা, নাচ-গানে অংশগ্রহণ আর টেডিম্যানকে ঘিরে শিশু শিক্ষার্থীদের উৎসবমুখর আনন্দঘন পরিবেশে জমকালো আয়োজনে আনন্দ উপভোগের মধ্য দিয়ে ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়। দুপুর শুরুর সাথে সাথেই শিক্ষার্থীদের মজাদার দুপুরের খাবার পরিবেশন করা হয়।
সব শেষে উপাধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস পার্টির সমাপ্তি ঘোষনা করেন।
ছবিতেঃ ক্লাসপার্টি -২০২৫, ভিডিও চিত্র (পর্ব-১)