30/04/2026
Happy Vesak Day 🙏
🌸 Happy Buddha Purnima 🌸
"Sabbe Satta Sukhi Hontu" — May all beings be happy.
On this auspicious day of Buddha Purnima,
the Mahabodhi Society - BD extends our warmest greetings to everyone across the globe. Today, we celebrate the birth, enlightenment, and passing of Lord Buddha—a day that reminds us of the power of compassion, mindfulness, and inner peace.
In a world that often feels divided, let us embrace the Buddha’s teachings of non-violence, loving-kindness, and harmony. May this sacred day bring clarity to our minds and light to our hearts. Let us strive to make the world a kinder place for all.
Wishing you and your loved ones a blessed and peaceful Buddha Purnima.
In peace and compassion,
Mahabodhi Society - BD
28/03/2026
সবাইকে জানাই মৈত্রীময় শুভেচ্ছা।
আগামী ৩রা এপ্রিল, ২০২৬ (শুক্রবার) মহাবোধি সোসাইটি - বিডি এর ২০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজবন বিহারের স্বর্গঘর সংলগ্ন মাঠে আয়োজিত হতে যাচ্ছে এক পবিত্র 'মহা বোধিবৃক্ষ পূজা'। উক্ত অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান এবং হাজার বাতি প্রজ্বলন করা হবে।
পুণ্যময় এই আয়োজনে আপনাদের সবার উপস্থিতি ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
📅 তারিখ: ০৩/০৪/২০২৬ ইং (শুক্রবার)
🕓 সময়: বিকাল ৪:০০ ঘটিকা
📍 স্থান: রাজবন বিহার, স্বর্গঘর সংলগ্ন মাঠ প্রাঙ্গণ।
জগতের সকল প্রাণী সুখী হোক।
17/03/2026
"মৈত্রীময় নমস্কার ও শুভেচ্ছা"
আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ায় আপনার বাড়িয়ে দেওয়া একটি হাতই যথেষ্ট।
দীর্ঘ বিরতির পর আগামী ২৭শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 'মহাবোধি ধম্ম স্কুল'-এর নতুন পথচলা। শিশুদের নীতি-নৈতিকতা ও নিজ সংস্কৃতির আলোয় আলোকিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তবে এই যাত্রা সফল করতে আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। পোস্টারে উল্লেখিত আনুষঙ্গিক শিক্ষা উপকরণ ও ব্যবস্থাপনার জন্য আমরা আপনাদের নিকট হতে আর্থিক ও অন্যান্য সহযোগিতার আবেদন জানাচ্ছি।
আমাদের কী কী প্রয়োজন:
💰 আর্থিক সহযোগিতা (যেকোনো পরিমাণ)
📔 খাতা ও 🖊️ কলম
🧘 মাদুর ও বসার কার্পেট
📚 প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা উপকরণ
সহযোগিতা পাঠাতে পারেন নিচে দেওয়া নম্বরে:
লিশন চাকমা: ০১৫৬৬০৫৩৫৩৯ (বিকাশ, রকেট, নগদ)
শুভ চাকমা: ০১৬৩৩০৯৭৬৩৩ (বিকাশ)
সৃজন চাকমা: ০১৫৩৩০৬২১৬৭ (নগদ)
আপনার ছোট একটি সাহায্য হয়তো একটি শিশুর জীবনে শিক্ষার বড় সুযোগ করে দিতে পারে। আসুন, আমরা সবাই মিলে এই শুভ কাজের অংশীদার হই।
আমাদের ঠিকানা ও যোগাযোগ:
📞 +৮৮০১৫৬৬০৫৩৫৩৯, +৮৮০১৫৩৩০৯৭৬৩৩
🗾 রাজবন বিহার, রাঙামাটি।
06/10/2025
On this sacred day, Mahabodhi Dhamma School - MDS wishes peace, compassion, and enlightenment for all.
May the Buddha’s timeless message of wisdom and harmony shine in every heart.
May your day be filled with the light of compassion, love, and wisdom. Happy Buddha Purnima.
11/02/2025
আজ শুভ মাঘী পূর্ণিমা। বৌদ্ধদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে, প্রাতিমোক্ষ উদ্দেশে ও বৈশালীর চাপাল চৈত্যে স্বীয় পরিনির্বাণ দিবস ঘোষণা করা হয়। তাই বিশ্বের বৌদ্ধরা এই দিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকে।☸️
09/01/2025
❤️
গত ৮ই জানুয়ারি ২০২৫,পরম পূজ্য (শ্রাবক বুদ্ধ) সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে'র) ১০৬ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে Mahabodhi Dhamma School - MDS ও Mohabodhi Society BD সদস্যরা সফলভাবে অংশগ্রহণ করে।
🙏🎂🎂🎂🙏
23/11/2023
We're looking for volunteer to help us make difference! Whether You're passion about voluntary, we have a place for you.
Here aee just a few reason to volunteer with us-
# Meet new people and make friends
# Gain experience
If you interest please fill up this form......
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdyT8nKQb2FXZaqgaSWloWQpnZg2QA8PiAi5NOntQT1Drgxaw/viewform?usp=sf_link
13/01/2023
আগামী ৭ই এপ্রিল ২০২৩, রোজ শুক্রবার, মহাবোধি সোসাইটির "বর্ষপূর্তি" উদযাপনের পরিকল্পনায় সুহৃদ মহাবোধি সোসাইটি পরিবারের সদস্যবৃন্দের আলাপের কিছু মুহূর্ত। 😊
আপনারা সবাই প্রস্তুত তো???
13/01/2023
এই ঘোর কুয়াশায় ভরা শীতের আমেজে নতুন ভোরের মিষ্টি রোদের আলোয় নব উদ্যম ও উদ্দীপনায়, কোমলমতি শিশুদের নতুন বই হাতে নিয়ে উচ্ছ্বাসের সাথে আজ থেকে আবারও "মহাবোধি সোসাইটির" দ্বারা পরিচালিত "মহাবোধি ধাম্মা স্কুল" এর শ্রেণির কার্যক্রম শুরু হলো....