19/04/2026
“শ্রেণিকক্ষ একদিন ফাঁকা হবে, কিন্তু শিক্ষকের হৃদয়ে থেকে যাবে তোমাদের হাসি, কৌতুক আর স্বপ্নে ভরা চোখ।”
…………………………………………………………………………
অদ্য ১৯ এপ্রিল ২০২৬, রোজ রবিবার বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিরা দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সহকারী মৌলভী বেল্লাল হোসেন এর উপস্থাপনায় স্বাগত বক্তব্যে রাখেন মাদ্রাসার ইংরেজি শিক্ষক মোঃ রবিউল হোসেন, সহ- সুপার মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোঃ ইসহাক মজিদ । বিদায় শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান ও মোনাজাত পরিচালনা করেন আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদেরী ।
18/04/2026
নুরানি শিক্ষার্থীদের নামাজ প্রশিক্ষণ।
26/03/2026
যে স্বাধীনতাকে সঠিকভাবে লালন করা হয় না, সেই স্বাধীনতা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায়। তাই স্বাধীনতা মানে শুধু স্বাধীন হওয়া নয়, তা রক্ষা করার প্রতিশ্রুতি।”
অদ্যকার আয়োজিত মহান ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে অত্র মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত করা হয় ।
02/03/2026
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতিরদ দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি
27/02/2026
বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও গাউছিয়া তৈয়্যবিয়া এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
21/02/2026
যে জাতি ভাষার জন্য প্রাণ দিতে জানে, তাকে কেউ দমিয়ে রাখতে পারে না…….
মহান ২১ ফেব্রুয়ারি ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয় ।
17/02/2026
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর হেলাল মহোদয়গনকে অভিনন্দন 🎊
17/02/2026
বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও গাউছিয়া তৈয়্যবিয়া এতিমখানার পক্ষ থেকে অভিনন্দন 🎉
26/01/2026
দাখিল পরীক্ষা-২০২৬ এর সময়সূচি।