Brain Train Academy, Rangamati

Brain Train Academy, Rangamati

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brain Train Academy, Rangamati, Educational consultant, Rangamati.

We are providing teaching services at Rangamati to our students in less amount of money and divided our services into various categories following the public university-based unit for all students.

07/11/2021

★জিএসটি ভর্তি পরীক্ষার তিন ইউনিটের বিস্তারিত তথ্য★

✅বিজ্ঞান বিভাগ ( A unit) :

৯০ এর উপরে = ১০ জন
৮০ - ৮৯.৭৫ = ৯৩ জন
৭০ - ৭৯.৭৫ = ৪৬৫ জন
৬০ - ৬৯.৭৫ = ১৭৭৮ জন
৫০ - ৫৯.৭৫ = ৬১৯৭ জন
৪৫ - ৪৯.৭৫ = ৬০৫১ জন
৪০ - ৪৪.৭৫ = ৯৫৩৩ জন

মোট ৪০ এর উপর পেয়েছে ২৪ হাজার ১২৭ জন। ২০ টি বিশ্ববিদ্যালয় মিলে মোট আসন প্রায় ১২ হাজার।

✅মানবিক বিভাগ ( B unit) :

৯০ এর উপরে = ২ জন
৮০ - ৮৯.৭৫ = ৪৫ জন
৭৫ - ৭৯.৭৫ = ১৬৬ জন
৭০ - ৭৪.৭৫ = ৪২৯ জন
৬০ - ৬৯.৭৫ = ২৭৪৪ জন
৫৫ - ৫৯.৭৫ = ২৪৯৩ জন
৫০ - ৫৪.৭৫ = ৩৪৩৩ জন
৪৫ - ৪৯.৭৫ = ৪৪৬৫ জন
৪০ - ৪৪.৭৫ =৫২৭৬ জন
৩০ - ৩৯.৭৫ = ১৩৪০১ জন

৩০ এর উপরে নাম্বার পেয়েছে মোট ৩২ হাজার ৪৫৪ জন। ২০ টি বিশ্ববিদ্যালয মিলে আসন সংখ্যা প্রায় ৬১০০ টি।

✅বাণিজ্য বিভাগ ( C unit) :

৯০ এর উপরে = ৩ জন
৮০ - ৮৯.৭৫ = ১১১ জন
৭০ - ৭৯.৭৫ = ৮৬৬ জন
৬০ - ৬৯.৭৫ = ২৪০৮ জন
৫০ - ৫৯.৭৫ = ৪১১৩ জন
৪৫ - ৪৯.৭৫ = ২৬০২ জন
৪০ - ৪৪.৭৫ = ২৯২০ জন
৩০ - ৩৯.৭৫ = ৬৬২৪ জন

মোট ৩০ এর উপর পেয়েছে ১৯ হাজার ৬৪৭ জন। ২০ টি বিশ্ববিদ্যালয় মিলে মোট আসন প্রায় ৩৬০০ টি।

#তথ্যসূত্র : শাবিপ্রবি উপাচার্য মহোদয়!

13/10/2021

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে A ইউনিটে সাব্জেক্ট চয়েচের প্রক্রিয়া শুরু হয়েছে।
A ইউনিটে আদিবাসী শিক্ষার্থীদের উর্দু, ফারসি,আরবি এবং ইসলামিক স্টাডিজ এই সাব্জেক্টগুলো সিলেক্ট না করার জন্য বলা হচ্ছে।

B-UNIT(BUSINESS STUDIES & NON-COM)

GROUP-1,2,3.

বি-ইউনিটে সাবজেক্ট চয়েস ফরম পূরণ করার তারিখ ১৫-১৯ অক্টোবরের মধ্যে।

26/09/2021

(বাংলা ব্যাকরণ মনে রাখার সহজ টেকনিক!)
[বিভিন্ন ভাষা থেকে যে সকল শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। সকল পরিক্ষার জন্য সারাজীবন কাজে আসবে]
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
⇣⇣⇣⇣⇣
_____পোষ্টটাতে যা পাবেনঃ
১) যৌগিক শব্দ ২) রুঢ বা রুঢি শব্দ ৩) যোগরুট শব্দ ৪)দেশী ৫) ফার্সী ৬) গ্রীক ৭) বর্মী ৮) চীনা ৯) জাপানী শব্দ ১০) ওলন্দাজ ১১) ফরাসী ১২) পর্তুগীজ ১৩) তুর্কীশব্দ ও ১৪) আরবীশব্দ সমূহ টেকনিকে।
________________________________________
✿➢ # যৌগিক__শব্দ
✺মনেরাখুনঃ
মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে
রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক, পাঠক মিতালীর সঙ্গে পাগলামি করছে।
➢শব্দঃ
মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনি, দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালী, পাগলামী।
________________________________________
✿➢ # রুঢ়__বা__রুঢ়িশব্দ
✺মনে রাখুনঃ
তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের
প্রবীন শ্বশুর আজ পাঞ্জাবী পরে হস্তীর পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মন্ডপ ছেড়ে পালাতে লাগল।
➢শব্দঃ
তৈল, ভাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবী, হস্তী, দারুণ, বাঁশি, হরিণ, মন্ডপ।
____________________________
✿➢ # যোগরুঢ়__শব্দ
✺মনেরাখুনঃ
রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল।
➢শব্দঃ
রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা।
_________________________________
✿➢ # দেশী__শব্দ
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা,কুলা,ডাব ও ডিংগা নিয়ে টং এরমাচায় উঠল।
________________________________________
✿➢ # ফারসী__শব্দ
চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশার কাছে নালিশকরলেন। তাই শুনে বাদশা তাদের কে দরবারে ডেকে দস্তখত নিয়ে জানোয়ার ও বদমাশ বলে দোযখে পাঠালেন!
________________________________________
✿➢ # গ্রীক__শব্দ
গ্রীকের সুরঙ্গে সেমাইয়ের দাম বেশী।
________________________________________
✿➢ # বর্মী__শব্দ
বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে।
________________________________________
✿➢ # চীনা__শব্দ
সাম্পানে চীনার চিনির চা লিচুর মত লাগে।
________________________________________
✿➢ # জাপানী__শব্দ
জাপানের রিক্সায় হারিকেন লাগে।
________________________________________
✿➢ # ওলন্দাজ__শব্দ
ওলন্দাজরা ইস্কাপন, টেককা,তুরুপ, রুইতন, ও হরতন দিয়ে তাস খেলে।
________________________________________
✿➢ # ফরাসী (ফ্রান্স)
গেরেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ ও ওলন্দাজদের রেস্তোরার কুপন আছে!
________________________________________
✿➢ # পর্তুগীজ__শব্দঃ
✺মনেরাখুনঃ গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।

➢শব্দঃ গির্জা, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা, কেরানি, কামরা, জানালা, পেরেক, ইস্ত্রি, ইস্পাত, পিস্তল, বালতি, টুপি, সাবান, বোতাম, পাউরুটি, মিস্রি, পেরেক, ইংরেজ, নিলাম ও বেহালা ইত্যাদি ।
________________________________________
✿➢ # তুর্কী__শব্দঃ
✺মনেরাখুনঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।

➢শব্দঃ বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা ।
__________________________________
✿➢ # আরবি__শব্দঃ
✺মনে রাখুনঃআরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও।

➢শব্দঃ ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন,দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ।

22/09/2021

বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেটঃ
★ আগামীকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড শুরু।
......
★ রাবির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৬ অক্টোবর 'বি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়।

দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।

দ্বিতীয় দিন ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়। প্রতি শিফটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা 'এ' ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।

এছাড়া আগামী ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।

এবার ভর্তি পরীক্ষা শুধুমাত্র বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

16/09/2021

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখসমূহঃ-

16/09/2021

২০২০-২০২১ ইং সেশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় "ব্রেইন ট্রেইন একাডেমির " ডি ইউনিট" এর প্রথম ব্যাচের শিক্ষার্থী, ঐশ্বর্য চাকমা, "Bangladesh University of Professionals" (BUP) বিশ্ববিদ্যালয়ে "Development Studies" বিষয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে।
তার একাডেমিক জীবনঃ
জেএসসি: রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি।
জিপিএ: ৫.০০
এসএসসি: রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি।
জিপিএ: ৪.৯৪
এইচএসসি: ঢাকা মহিলা কলেজ, ঢাকা।
জিপিএ: ৫.০০
আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি।

07/09/2021

পড়া শেষে done লিখুন
কঠিন ইংরেজি বানান মনে রাখার কৌশল!
1. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।prebd .com
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।
আরও কিছু প্রয়োজনীয় ইংরেজি বানান:
1) ☆ Accommodation(বাসস্থান)
2) ☆ Brilliant(মেধাবী)
3) ☆ Bulletin(বুলেটিন)
4) ☆ Burglar(চোর)
5) ☆ Challenge(চ্যালেন্জ)
6) ☆ Cigarette(সিগরেট)
7) ☆ Colonel(কর্নেল)
8) ☆ Commission(কমিশন)
9) ☆ Committee(কমিটি)
10) ☆ Guerrilla(গেরিলা যুদ্ধা)
11) ☆ Leisure(অবসর)
12) ☆ Maintenance(ভরণপোষণ)
13) ☆ Millennium(সহস্রাব্দ)
14) ☆ Misspell(ভুল বানান করা)
15) ☆ Questionnaire(প্রশ্নমালা)
কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান,যেগুলো আমরা প্রায়ই ভুল করি…….
16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ
17) Accessory ➫ অপরাধের সহযোগী
18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই
19) Amateur ➫ শৌখিন/অপেশাদার
20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার
21) Anaemia ➫ রক্তাল্পতা
22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন
23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান
24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ
25) Assassin ➫ গুপ্তঘাতক
26) Avaricious ➫ লোলুপ/লোভী
27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা
28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক
29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ
30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য
31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান
32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল
33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান
34) Commencement ➫ সূচনা/আরম্ভ
35) Commodity ➫ পণ্যদ্রব্য
36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী
37) Contemporaneous ➫ সমকালীন/সমসাময়িক
38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়
39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা
40) Counterfeit ➫ জাল/নকল
41) Curriculum ➫ পাঠ্যসূচি
42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম
43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন
44) Disciplinarian ➫ কঠোর শাসক
45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম
46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ
47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা
48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ
49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত
50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ
51) Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার
52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা
53) Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম
54) Flicker ➫ মিট মিট করা
55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয়
56) Grandeur ➫ মহিমা/বিশালতা
57) Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র
58) Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক
59) Hippopotamus ➫ জলহস্তী
60) Homogeneous ➫ সমজাতীয়
61) Honorary ➫ অবৈতনিক/সম্মানসূচক
62) Humorous ➫ রসিকতাপূর্ণ
63) Hyacinth ➫ কচুরিপানা
64) Idiosyncrasy ➫ স্বভাব বৈশিষ্ট্য/আচরণ
65) Inapplicable ➫ অপ্রযোজ্য/অনুপযুক্ত
66) Incorrigible ➫ অশোধনীয়/অপ্রতিকার্য
67) Infinitesimal ➫ অতিক্ষুদ্র/অনীয়ান
68) Inheritance ➫ উত্তরাধিকার
69) Interruption ➫ ব্যাঘাত/বিঘ্ন/বাধা
70) Irreconcilable ➫ বিসঙ্গত/অসদৃশ
71) Irresponsible ➫ দায়িত্বহীন/বেপরোয়া
72) Irreversible ➫ অপরিবর্তনীয়
73) Itinerant ➫ পরিভ্রমী/ভ্রমণশীল
74) Jewelry ➫ রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র
75) Magniloquent ➫ বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন
76) Malediction ➫ অভিশাপ
77) Manoeuvre ➫ কৌশল
78) Masquerade ➫ ভান বা ছদ্মবেশ ধারণ করা
79) Mediterranean ➫ ভূমধ্যসাগরীয়
80) Mellifluous ➫ সুমধুর/সুললিত
81) Mellifluous ➫ সুমধুর/সুললিত
82) Mercenary ➫ ভাড়াটে সৈনিক বা কর্মী
83) Millennium ➫ সহস্রাব্দ/বর্ষসহস্রক
84) Millionaire ➫ কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি
85) Monotonous ➫ একঘেয়ে/বৈচিত্র্যহীন
86) Multifarious ➫ নানাবিধ/বিচিত্র
87) Nauseous ➫ বিতৃষ্ণাজনক
88) Omelet ➫ ডিম ভাজা/মামলেট
89) Omission ➫ বর্জন/বাতিল
90) Opprobrious ➫ অশোভন
91) Orthodoxy ➫ গোঁড়ামি
92) Oscillate ➫ দোলানো/আন্দোলিত করা
93) Palliate ➫ প্রশমন/লাঘব করা
94) Pedagogue ➫ স্কুলশিক্ষক/পণ্ডিতপ্রবর
95) Peevish ➫ বিরক্তিকর
96) Phthisis ➫ যক্ষ্মারোগ
97) Physique ➫ দৈহিক গঠন
98) Pomegranate ➫ ডালিম
99) Predecessor ➫ পূর্বসূরী
100) Procession ➫ মিছিল/শোভাযাত্রা
101) Prodigious ➫ অতিবৃহৎ
102) Prolegomenon ➫ গ্রন্থাভাষ/ভূমিকা
103) Pseudonym ➫ ছদ্মনাম
104) Pulchritude ➫ দৈহিক সৌন্দর্য
105) Questionnaire ➫ প্রশ্নাবলী
106) Receipt ➫ প্রাপ্তি
107) Recommendation ➫ সুপারিশ/পরামর্শ
108) Reconciliation ➫ সামঞ্জস্যবিধান/মীমাংসা
109) Reconnaissance ➫ তথ্যসংক্রান্ত অভিযান
110) Referendum ➫ গণভোট
111) Regeneration ➫ আধ্যাত্মিক পুনর্জম্ম/নবজন্মলাভ
112) Reminiscence ➫ স্মৃতিচারণ
113) Rendezvous ➫ মিলনস্থল
114) Rhinoceros ➫ গণ্ডার
115) Sanatorium ➫ স্বাস্থ্যকেন্দ্র
116) Scissors ➫ কাঁচি
117) Shaggy ➫ রুক্ষ/মোটা ও অপরিপাটি
118) Simultaneous ➫ যুগপৎ/সমকালীন
119) Sobriety ➫ আত্মনিয়ন্ত্রণ/সংযম
120) Souvenir ➫ স্মৃতিচিহ্ন
121) Stereotype ➫ গৎবাঁধা/অপরিবর্তনীয়
122) Successive ➫ ক্রমাগত/পারস্পরিক
123) Superiority ➫ শ্রেষ্ঠতা/উৎকৃষ্টতা
124) Superstition ➫ কুসংস্কার/অন্ধবিশ্বাস
125) Thesaurus ➫ ভাব-অভিধান
126) Transliterate ➫ ভিন্ন ভাষায় রূপান্তর করা
127) Unparalleled ➫ অতুলনীয়/অদ্বিতীয়
128) Vehement ➫ প্রবল/ব্যগ্র/উদ্দাম
129) Vendetta ➫ বংশানুক্রমিক প্রতিহিংসা
130) Veterinary ➫ পশুচিকিৎসক
131) Vicissitude ➫ উত্থানপতন/পরিবর্তন
////////

Brain Train Academy, Rangamati Send a message to learn more

01/09/2021

সাধারন জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিম্নে প্রদান করা হল
#হর্ণ অব আফ্রিকা (Horn of Africa)ঃ দেশ-৪টি
#মনে রাখার টেকনিকঃ- See Gate
S-সােমালিয়া- মােগাদিসু ( সােমালিয়াকে মােগলাই দিস)
E- ইরিত্রিয়া - আসমারা - (ইরিত্রিয়ায় আসমারা
থাকে) 3. E - ইথিওপিয়া- আদ্দিস আবাবা ( ইথিওপিয়ার আদা বাবা)
Gate- জিবুতি - জিবুতি
#বাল্টিক রাষ্ট্র →৩টি
#মনে রাখার কৌশলঃ “ALL” / এলালি।
A = এস্তনিয়া
L = লাটভিয়া
L =লিথুনিয়া
#মাইক্রোনেশিয়ার দেশঃ ৫ টি
মনে রাখার কৌশলঃ মামা নাকি পালাইছিলা?
মা= মাইক্রোনেশিয়া ফেডারেশন
মা= মার্শাল দ্বীপপুঞ্জ
না= নাউরু
কি= কিরিবাতি
পালা= পালাউ
#পলিনেশিয়ার দেশঃ৩ টি
মনে রাখার কৌশলঃTTS
T=Tuvalu (ফুনাফুতি)
T= Tonga(নুকুয়ালোফা)
S= Samoa (আপিয়া)
#স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্রঃ ৫ টি
#মনে রাখার কৌশলঃ ফিডে আসুন।
ফি = ফিনল্যান্ড
ডে = ডেনমার্ক
আ =আইসল্যান্ড
সু = সুইডেন
#গুয়াম দ্বীপঃ
প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের একটি দ্বীপ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়েছিল।
#রাজধানীঃ হাগাতনিয়া
#হাওয়াই দ্বীপঃ
হাওয়াই (ইংরেজি: The State of Hawaii
রাজ্য প্রতিষ্ঠার আগে: Territory of Hawaii
#বৃহত্তম শহর: হনলুলু (রাজধানী)
রাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্র
ইউনিয়নে অন্তর্ভুক্তি: August 21, 1959
#এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাংশে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
#বোকাক অ্যাটল (মার্শাল দ্বীপপুঞ্জ)
প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
#রাজধানীঃ Majuro
#সলোমন দ্বীপপুঞ্জ
সলোমন দ্বীপপুঞ্জ (ইংরেজি Solomon Islands সলমন্‌ আইল্যান্ড্‌জ়্‌) প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
#রাজধানীঃ হোনিয়ারা
#বাহামা দ্বীপপুঞ্জঃ
#অবস্থানঃ
দ্বীপটি আটলান্টিক মহাসাগরের মধ্যে, এবং কিউবার উত্তরে অবস্থিত এবং দ্বীপের উত্তর-পশ্চিমে হিস্পানিওলা (হাইতি এবং ডোমিনিকান প্রজাতন্ত্র এর মধ্যে ভাগাভাগি) এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ, দক্ষিণে- মার্কিন যুক্তরাষ্ট্র ফ্লোরিডা এবং ফ্লোরিডা কিসের পূর্বে অবস্থিত।
সরকারি ভাষা: ইংরেজি
রাজধানী: নেসাউ
মুদ্রা: ডলার (BSD)
১. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
ক. সনোরা লাইন
খ. ম্যাকনামারা লাইন
গ. ডুরাল্ড লাইন
ঘ. হিন্ডার বার্গ লাইন
উত্তরঃ ক
২.'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
ক. চীন ও রাশিয়া
খ. চীন ও ভারত
গ. ভারত ও পাকিস্তান
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ খ
৩. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ক. ম্যাকমোহন লাইন
খ. ডুরাল্ড লাইন
গ. রেডলাইন
ঘ. রেডক্লিফ লাইন
উত্তরঃ ক
৪. 'Line of control' is situated between which two countries?/'লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ক. ইসরাইল ও জর্ডান(Israel and Jordan)
খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া(South Korea and North Korea)
গ. চীন ও তাইওয়ান(China and Taiwan)
ঘ. ভারত ও পাকিস্তান(India and Pakistan)
উত্তরঃ ঘ
৫.১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা--
ক. ম্যাকমোহন লাইন
খ. ডুরাল্ড লাইন
গ. ম্যানারহেইম লাইন
ঘ. রেডক্লিফ লাইন
উত্তরঃ ঘ
৬. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা--
ক. র্যা ডক্লিফ লাইন
খ. ম্যাকমোহন লাইন
গ. ডুরাল্ড লাইন
ঘ. ম্যানারহেইম লাইন
উত্তরঃ ক
৭.পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ক. ডুরাল্ড লাইন
খ. তালেবান লাইন
গ. ম্যাকমোহন লাইন
ঘ. রের্ডক্লিফ লাইন
উত্তরঃ ক
৮. ডুরাল্ড লাইন কি?
ক. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
খ. ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
গ. ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ক
৯. ওয়ালেস-এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা?
ক. এশিয়া ও অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা ও মাদাগাস্কার
গ. ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া
ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তরঃ ঘ
১০.জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ক. ডুরাল্ড লাইন
খ. ম্যাজিনো লাইন
গ. হিল্ডারবার্গ লাইন
ঘ. ম্যাকমোহন লাইন
উত্তরঃ খ
১১.ওডার নীচ নদী---
ক. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ. পশ্চিম জার্মানি ও চেকোশ্লাভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
গ. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ. সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
উত্তরঃ ক
১২.উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
ক. ডুরাল্ড লাইন
খ. ৩৮তম অক্ষরেখা
গ. ম্যাজিনো লাইন
ঘ. ম্যাকমোহন লাইন
উত্তরঃ খ
১৩.কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে?
ক. ১০°
খ. ১৭°
গ. ৩৮°
ঘ. ৩৩°
উত্তরঃ গ
১৪.সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?
ক. ৩৮° সমান্তরাল
খ. ১৭° সমান্তরাল
গ. ২৩° সমান্তরাল
ঘ. ১৮° সমান্তরাল
উত্তরঃ খ
১৫.কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
ক. হরমুজ
খ.বেরিং
গ.জিব্রাল্টার
ঘ.মালাক্কা
উঃ গ
১৬. জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
ক. স্পেন ও ইতালি
খ.মরক্কো ও স্পেন
গ. ইতালি ও মরক্কো
ঘ. পর্তুগাল ও স্পেন
উঃ খ
১৭.Dead Sea কোথায় অবস্থিত?
ক.Israil এবং Jordan এর মধ্যে অবস্থিত
খ.মিসরএবং লেবানন এর মধ্যে অবস্থিত
গ.Israil এবং ইরাক এর মধ্যে অবস্থিত
ঘ.Israil এবং মিসর এর মধ্যে অবস্থিত
উঃ ক
১৮.হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
ক.মৃত পর্বত
খ.ভঙ্গিল পর্বত
গ. সুপ্ত অগ্নিগিরি
ঘ. কোনটিই নয়
উঃ খ
১৯.কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
ক. মধ্য ইউরোপের সমভূমি
খ.মধ্য এশিয়ার সমভূমি
গ.মধ্য আমেরিকার সমভূমি
ঘ.কোনটি নয়
উঃ ক
২০.Which one is not a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত নয়?
ক.Strait of Gibralter
খ. peak Strait
গ. হরমুজ প্রণালি
ঘ. কোনটিই নয়
উঃ ক
২১.ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না?
ক.মরুভূমি
খ. খাল
গ.হ্রাদ
ঘ.কোনটিই নয়
উঃ ক
২২.মালাক্কা প্রণালীর অবস্থান?
ক.দক্ষিণ পূর্ব এশিয়া
খ.দক্ষিণ এশিয়া
গ. ইউরোপের মধ্যে
ঘ.কোনটিই নয়
উঃ ক
২৩.উত্তমাশা অন্তিরীপ কোন মহাদেশে অবস্থিত?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
গ.আমেরিকা
ঘ.কোনটিই নয়
উঃ ক
২৪.আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক.বেরিং
খ.মালাক্কা
গ. পক
ঘ.বাব-এল-মান্দেব
উঃ ক
২৫.পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ক.ডুরাল্ড লাইন
খ.মালাক্কা
গ. পক
ঘ.বাব-এল-মান্দেব
উঃ ক
২৬.বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?
ক.আমেরিকা ও এশিয়া
খ.ইউরোপ ও এশিয়া
গ.আফ্রিকা ও এশিয়া
ঘ.আমেরিকা ও অস্ট্রেলিয়া
উঃ ক
২৭. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
ক.উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
খ.আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
গ. ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
ঘ. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
উঃ ক
২৮.Which is a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত?
ক. Kiel Canal
খ. পানামা খাল
গ.চীনসাগর
ঘ.কোনটিই নয়
উঃক,খ (দুইটি মানুষের দ্বারা নির্মিত)।
২৯.এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়-
ক.১৯৫৩ সালে
খ.১৯৭৩ সালে
গ.১৯৬৩ সালে
ঘ.১৯৪৩ সালে
উঃ ক
৩০.কোনটি ইরানের মরুভূমি?
ক.হরমুজ
খ.বাব-এল-মান্দেব
গ.দস্ত-ই-লুত
ঘ.দার্দানেলিস
উঃ গ
৩১.পানামা খালের মালিকানা কতসালে পানামার কাছে হস্তান্তর করা হয়?
ক.১৯৯৯ সালে
খ. ১৮৫৬ সালে
গ.১৮৬৯ সালে
ঘ.১৮৫৯ সালে
উঃ ক
৩২. সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?
ক.১৭° সমান্তরাল
খ.৩৮° সমান্তরাল
গ.২৭° সমান্তরাল
ঘ.৩৭° সমান্তরাল
উঃ ক
৩৩.সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?
ক.মালভূমি
খ.হ্রাদ
গ.নদী সিকস্তি
ঘ. কোনটিই নয়
উঃ ক
৩৪.সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক.হরমুজ
খ.মালাক্কা
গ. পক
ঘ.দার্দানেলিস
উঃ খ
৩৫.জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ক.ম্যাজিনো লাইন
খ. সনেরা লাইন
গ.হিন্ডারবার্গ লাইন
ঘ. ম্যাকমোহন লাইন
উঃ ক
৩৬.প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
ক.২০১০
খ.২০১১
গ.২০১২
ঘ.২০১৩
উঃ ক
৩৭.ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম-
ক.হরমুজ
খ.মালাক্কা
গ. পক
ঘ.দার্দানেলিস
উঃ ঘ
৩৮.The waterway separating India and Sri Lanka is/ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ?
ক.হরমুজ
খ.মালাক্কা
গ. পক
ঘ.বাব-এল-মান্দেব
উঃ গ
৩৯.জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?
ক.আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
খ. ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
গ. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
ঘ. কোনটিই নয়
উঃ গ
৪০.Niagara Falls is situated in which of the following country?/নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক.যুক্তরাষ্ট্র
খ.চীন
গ.শ্রীলংকা
ঘ.কোনটিই নয়
উঃ ক
৪১.গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
ক. চীন
খ.মঙ্গোলিয়া
গ.ভিয়েতনাম
ঘ.কোনটিই নয়
উঃ খ
৪২.যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে?
ক.লিভিংস্টোন
খ.বেননেভিস
গ.স্ট্যানলি
ঘ. কোনটিই নয়
উঃ খ
৪৩.গোবি একটি?
ক. প্রণালির নাম
খ.মরুভূমির নাম
গ. নদীর নাম
ঘ.খাদের নাম
উঃ খ
৪৪.পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক. ভেক্টরিয়া
খ.কাস্পিয়ান
গ. গ্রান্ড
ঘ.বৈকাল
উঃ ঘ
৪৫.স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি?
ক. বিখ্যাত রাস্তা
খ.বিখ্যাত প্রণালি
গ.বিখ্যাত জলপ্রপাত
ঘ.বিখ্যাত খাল
উঃ গ
৪৬.Line of control is situated between which two countries?/লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ক. ভারত ও চীন
খ. ভারত ও পাকিস্তান
গ. নেপাল ও চীন
ঘ. কোনটিই নয়
উঃ খ
৪৭.আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম?
ক.হরমুজ
খ.মালাক্কা
গ. পক
ঘ.বাব-এল-মান্দেব
উঃ ঘ
৪৮.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
ক.পানামা খাল
খ.সুয়েজ খাল
গ. কিচেন লেক
ঘ.গ্রান্ড খাল
উঃ ক
৪৯.পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক.আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
খ. ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগর
গ. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
ঘ. কোনটিই নয়
উঃ ক
৫০.ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
ক. চীন ও ভারত
খ.চীন ও পাকিস্তান
গ.চীন ও নেপাল
ঘ.চীন ও মায়ানমার
উঃ ক
৫১.সুয়েজখাল কোন বছর উদ্বোধন হয়?
ক.১৮৬৯
খ. ১৮৫৬
গ.১৮৬৯
ঘ.১৮৫৯
উঃ ক
৫২.হরমুজ প্রণলী সংযুক্ত করেছে?
ক.ওমান উপসাগর ও পারস্য উপসাগর
খ.ওমান উপসাগর ও চীন উপসাগর
গ.ওমান সাগর ও চীন উপসাগর
ঘ. কোনটিই নয়
উঃ ক
৫৩.কোন প্রণালী ভারত মহাসগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
ক. হরমুজ
খ.বেরিং
গ.পক
ঘ.মালাক্কা
উঃ ঘ
৫৪.ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?
ক.শ্রীলংকায়
খ.নেপালে
গ. ভুটানে
ঘ.ভারতে
উঃ খ
৫৫.Adams Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
ক.শ্রীলংকায়
খ.নেপালে
গ. ভুটানে
ঘ.ভারতে
উঃ ক
৫৭.পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে?
ক. মৃত
খ. কাস্পিয়ান
গ. নীলনদ
ঘ. কোনটিই নয়
উঃক
৫৮.লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে?
ক.শ্রীলংকায়
খ.নেপালে
গ. ভুটানে
ঘ.ভারতে
উঃ ঘ
#বিশ্বে বিরোধপূর্ণ কিছু সীমান্ত স্থানঃ
=========♦♦♦♦=========
♦সিয়াচেন হিমবাহ --- ভারত ও পাকিস্তান
♦গোলান মালভূমি --- সিরিয়া ও ইসরাইল
♥শাত-ইল-আরব --- ইরাক ও ইরান
♦জেরুজালেম --- ফিলিস্তিন ও ইসরাইল
♥মংড়ু --- বাংলাদেশ ও মিয়ানমার
♦ইমফাল --- ভারত ও মায়ানমার
♦লাদাখ --- জম্মু কাশ্মীর ও চীন
♦নাগার্নো কারাবাখ --- আজারবাইজান ও আর্মেনিয়া
♦পানমুনজম --- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
#বিশ্বে বিরোধপূর্ণ কিছু দ্বীপঃ
♦নিউমুরদ্বীপঃ---বাংলাদেশও ভারত
♦হানিস দীপপুঞ্জ --- ইয়েমেন ও ইরিত্রিয়া
♦স্প্রাটলি দ্বীপপুঞ্জ --- ভিয়েতনাম ও চীন
♦প্যারোলাস দ্বীপ --- চীন ও তাইওয়ান
♦শাখালিন দ্বীপপুঞ্জ --- জাপান ও রাশিয়া
♦ফকল্যান্ড দ্বীপ --- ব্রিটেন ও আর্জেন্টিনা
♦কুরিল দ্বীপপুঞ্জ --- রাশিয়া ও জাপান
♦পেরেজিল/লায়লা দ্বীপ ---স্পেন ও মরক্কো
♦আবু মুসা দ্বীপ --- সংযুক্ত আরব আমিরাত ও ইরান

27/08/2021

🔳 BUP এর ভাইভায় কিভাবে ভালো করবা :

☑️ ভাইভা বোর্ডে নরমালি ৪/৫ জন স্যার থাকবেন।
☑️ ভাইভা ডিউরেশন : মিনিমাম ৮ মিনিট, সর্বোচ্চ ১৫ মিনিট (এটা মুলত টিচারদের মুডের উপর ডিপেন্ড করে)

🔳 ড্রেসকোড :ফরমাল ড্রেস।

☑️ Male : ফরমাল শার্ট-প্যান্ট,টাই। পারলে শুট- কোর্ট।ক্লিন সেইভ থাকতে হবে। সুন্নতী দাড়ি রাখা যাবে।স্টাইলিশ দাড়ি রাখা যাবে না।

☑️ Female : শাড়ি / সালোয়ার-কামিজ /থ্রি পিচ (এমন ড্রেস পড়বা যাতে ডিসেন্ট লাগে)

🔳 Conversation ( কথোকথপন) ইংরেজিতে দেওয়ার ট্রাই করবা। ইংরেজিতে না পারলে বাংলায় দিবা।জড়তা থাকা যাবে না। কোন কিছু না পারলে সেটা এমনভাবে প্রেজেন্ট করবা যে তুমি সেটা পারো বাট এখন ভুলে গেছে।এগুলোর আনসার সরাসরি সরি না বলে বলবা স্যার এই মুহুর্তে মনে আসছে না।মোট কথা সব কিছু কনফিডেন্টলি আনসার করবা। বেশী ওভার স্মার্ট দেখানো যাবে না।

🔳 কি ধরণের প্রশ্ন হয় :

1. Introduce Yourself/ Tell Me Something About Yourself (Intro) :নাম,কোথায় থেকে এসেছো, কলেজ এর নাম, রেজাল্ট কি ছিলো এবং বর্তমানে কোথায় থাকো।

2. BUP তে কেন পড়তে চাও?

3. Department Wise Questions : যে ডিপামেন্ট এ পড়তে চাও সে ডিপার্টমেন্ট এর ডিটেইলস জেনে যাবা। ইউনিট গুলোর ফুল নাম এবং কোন ইউনিটে কোন কোন ডিপার্টমেন্ট আছে এগুলো জেনে যাবা।

🔳 Department Wise Questions :

🔰 ইকোনোমিক্স :ইন্টিগ্রেশন, সামেশন গুলো পড়ে যাবা।

🔰 ইংরেজি : লিটারেচার, গ্রামার। তোমার কোন ফেভরেট অথর থাকলে সেটা সম্পর্কে ইন ডিটেইলস জেনে যাবা।

🔰 আন্তর্জাতিক সম্পর্ক (IR) : রিসেন্ট ইস্যু, বিভিন্ন দেশের রাজধানী,বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্রপ্রধানের নাম ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানতে চাইবে।

🔰 জার্নালিজম : মিডিয়া রিলেটেড প্রশ্ন গুলো দেখে যাবা।

🔰 আইন (Law) : সংবিধান (A-Z), বাংলাদেশের আইন কারা প্রণয়ন করে,সংশোধনী গুলো, সংসদ সদস্যরা কিভাবে আইন তৈরী করে, বাংলাদেশের আইনমন্ত্রীর নাম কি?

🔰 FBS : ম্যাথ থেকে প্রশ্ন করতে পারে।

🔰 FST : Why Do You Choose FST(কেন FST তে পড়তে চাও?)
☑️ ICT এর ব্যাসিক টার্মগুলো যেমন লজিকগেট, এএনডিগেট,এনএএনডিগেট, ওরগেট,নরগেট।

🔳 এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ :এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ সম্পর্কে জানতে চাইতে পারে।

BASIC QUESTION :
☑️ আর্মি, নেভী, এয়ারফোর্স এর প্রধানদের নাম।
☑️ BUP'র বর্তমান ভিসির নাম কি?
☑️ BUP কত তম পাবলিক বিশ্ববিদ্যালয়?
☑️ BUP কত সালে প্রতিষ্ঠিত হয়?

বাসায় বসে এগুলো প্র্যাক্টিস করো।বেটার হয় আয়নার সামনে দাড়িয়ে ডেইলী প্র্যাক্টিস করতে পারলে।

BUP Admission 27/08/2021

বিইউপির MCQ রেজাল্ট প্রকাশিত হয়েছে।
https://admission.bup.edu.bd/Admission/Home
পিডিএফ থেকে রোল নাম্বার মিলিয়ে নাও এছাড়া ওয়েভসাইট থেকেও দেখে নিতে পারো৷
FBS:- https://drive.google.com/.../1kr4gkWtFhZW3bcgerLK.../view...
FSSS:- https://drive.google.com/.../1ktzv07TTYZeo6IlY46g.../view...
FST:- https://drive.google.com/.../1knnvy3UoByd774M1K3K.../view...
FASS:- https://drive.google.com/.../1kvypBB6VSNupcTMPBqj.../view...
MCQ পরীক্ষায় উত্তীর্ণ সকলের জন্য শুভ কামনা৷

BUP Admission

14/05/2021

প্রিয় এইচএসসি ২০২১ সালের পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন । আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এবার আর অটোপাস নয় আনুষ্ঠানিকভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সবাইকে স্তর অতিক্রম করতে হবে । পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে । পরীক্ষা আগামী জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত হতে পারে তবে পরিস্থিতি মোতাবেক দু-এক মাসও পিছিয়ে যেতে পারে । যদি জুলাই মাসে পরীক্ষা হয় তাহলে আপনার হাতে মাত্র ৬০ দিনের মত সময় আছে । আর হ্যাঁ, এখনই উপযুক্ত সময় নিজেকে শান দেওয়ার ।
ব্রেইন ট্রেইন একাডেমির পক্ষ থেকে একটি সুখবর হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সুষ্ঠুভাবে সম্পন্ন করে এখন এইচএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি ইংরেজি ও আইসিটি স্পেশাল কোর্স । ইংরেজি একটি অন্যতম যোগাযোগের মাধ্যম হলেও আমাদের দেশে এ বিষয়ের একাডেমিক ভ্যালু অনেক বেশি । বিভিন্ন পাবলিক পরীক্ষা ও চাকরি পরীক্ষায় ইংরেজি গ্রামার ও ভাষা দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ তা একজন চাকরি প্রত্যাশী ও পরীক্ষার্থীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন । পাশাপাশি বর্তমান প্রযুক্তি যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মত বিষয়টিকে এড়িয়ে চলা প্রায় অসম্ভব । এবছর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাসে আইসিটি বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে । তাই শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য নয় এখন থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্যও আইসিটি বিষয়টিকে মাথায় রাখতে হবে । ইংরেজি ও আইসিটি বিষয়ে যার ভালো জ্ঞান তার সামনের পথ চলা ততটাই সহজ হবে বলে আমরা মনে করি ।

আমাদের কোর্স মডিউলঃ

১. ইংরেজি গ্রামার বেসিক থেকে এডভান্স করা
২. আইসিটি বেসিক থেকে এডভান্স ।
৩. আইসিটি ব্যবহারিক মাধ্যমে পাঠদান ।
৪. সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে পরীক্ষার জন্য প্রস্তুত করা ।
৫. সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে ।
......
বিদ্রঃ শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী ব্যাচ নির্ধারণ করা হবে । হোম টিউটরিং সুবিধা আছে ।

যোগাযোগ - ১। 01877699261
২। 01516196910

Brain Train Academy, Kallyanpur, Rangamati

06/04/2021

ব্রেইন ট্রেইন একাডেমির সফলতার যাত্রা শুরু।
২০২০-২০২১ ইং সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থী বিক্রমাদিত্য চাকমা, রাঙ্গামাটি মেডিকেল কলেজে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, স্কোর ৫৬.২৫।
তার একাডেমিক জীবনঃ
জেএসসি: লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি।
জিপিএ: ৫.০০
এসএসসি: লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি।
জিপিএ: ৫.০০
এইচএসসি: সেন্ট যোসেফ কলেজ, ঢাকা।
জিপিএ: ৫.০০
আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি।

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rangamati
4500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00