Library Hour

Library Hour

Share

This is Educational Page for all General Knowledge, Bangla, English, Chakma language learning tutor

If you will come to Library you enriched your knowledge to future life.

18/08/2026

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন সংক্রান্ত।

18/08/2026
18/08/2026

সংশোধিত বদলি নীতিমালা ২০২৬ জারি!
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বহু প্রতীক্ষিত বদলি নীতিমালার গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্নের উত্তর একনজরে দেখে নিন।

সৌজন্যে: NTRCA TEACHERS' FORUM

- বদলি নীতিমালা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি:

১. নীতিমালার নাম: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)।
২. 'শিক্ষক' বলতে কারা: প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সকল এমপিওভুক্ত শিক্ষক।
৩. আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইনে, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে।
৪. শূন্য পদের তালিকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রকাশ করবে।
৫. আবেদনের সময়কাল: প্রথম যোগদানের ০২ (দুই) বছর পূর্ণ হলে আবেদন করা যাবে।
৬. পরবর্তী বদলি: একবার বদলি হওয়ার পর পুনরায় আবেদনের জন্য নতুন কর্মস্থলে কমপক্ষে ০২ (দুই) বছর কর্মরত থাকতে হবে।
৭. সর্বোচ্চ বদলি: একজন শিক্ষক সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ ০৩ (তিন) বার বদলি হতে পারবেন।
৮. অগ্রাধিকার: নারী শিক্ষক, দূরত্বের সুবিধা প্রয়োজন এমন শিক্ষক, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা অনুযায়ী অগ্রাধিকার পাবেন।
৯. দূরত্ব পরিমাপ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল অনুযায়ী উপজেলা বা জেলা কেন্দ্রের দূরত্ব হিসেবে।
১০. প্রতি প্রতিষ্ঠান থেকে কোটা: একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ০২ (দুই) জন শিক্ষক বদলির সুযোগ পাবেন (নারী ও জ্যেষ্ঠতা ভিত্তিতে)।
১১. বিষয়ভিত্তিক সীমাবদ্ধতা: একই বিষয় থেকে একটি প্রতিষ্ঠান থেকে একই বছরে একাধিক শিক্ষক বদলি হতে পারবেন না।
১২. পছন্দক্রম: একজন আবেদনকারী সর্বোচ্চ ০৩ (তিন) টি প্রতিষ্ঠানের নাম পছন্দ করতে পারবেন।
১৩. চূড়ান্ত কর্তৃপক্ষ: মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১৪. পারস্পরিক বদলি: লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন।
১৫. ইনডেক্স ও জ্যেষ্ঠতা: হ্যাঁ, ইনডেক্স অনলাইনে ট্রান্সফার হবে এবং আর্থিক সুবিধাদিসহ জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে।
১৬. টিএ/ডিএ ভাতা: বদলির জন্য কোনো প্রকার টিএ/ডিএ (ভাতা) প্রদান করা হবে না।
১৭. অবমুক্তির সময়: বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান শিক্ষককে অবমুক্ত করবেন।
১৮. যোগদানের সময়সীমা: অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
১৯. মধ্যবর্তী সময়: অবমুক্তি থেকে যোগদান পর্যন্ত মধ্যবর্তী সময়টি 'কর্মকাল' হিসেবে গণ্য হবে।
২০. অযোগ্যতা: যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকে, তবে তিনি বদলির অযোগ্য হবেন।
Copy post

16/08/2026

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বদলির ওয়েবসাইটের জন্য একজন শিক্ষক /কর্মচারীর যে সকল তথ্য প্রয়োজন।

15/08/2026

বদলি ওয়েবসাইটে যে তথ্য প্রয়োজন।

11/08/2026

আমার প্রয়োজন আয়ত্ব করা, টাই কপি করে টাইমলাইনে রেখে দিলাম ।

যেদিন থেকে ভাবছেন দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যাবেন, সেদিন থেকেই একাডেমিক এর পাশাপাশি নিচের বিষয়গুলো শিখতে শুরু করুন। দেশের বাইরে পড়তে যাওয়াটা শুধু অ্যাকাডেমিক নয়, সম্পূর্ণ একটা লাইফস্টাইল পরিবর্তনের অভিজ্ঞতা।

১. দশ আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করুন।

২. অন্তত একটি প্রোগ্রামিং (Python, R) শেখা শুরু করুন।

৩. Microsoft Word-এ কাজ করার দক্ষতা অর্জন করুন।

৪. Excel-এ ডেটা এন্ট্রি, ফর্মুলা এবং গ্রাফ তৈরি করার পদ্ধতি রপ্ত করুন।

৫. PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শিখুন।

৬. স্ট্যাটিস্টিক্স-এর বেসিক শেখার চেষ্টা করুন।

৭. প্রতিদিন রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।

৮. কীভাবে প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজে বের করতে হয় তা শিখুন।

৯. Reference ম্যানেজমেন্ট টুল (Mendeley/EndNote/Zotero) শিখুন।

১০. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখতে শিখুন।

১১. একাডেমিক সিভি কীভাবে সাজাতে হয় তা শিখুন।

১২. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করুন।

১৩. ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।

১৪. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখে রাখুন।

১৫. গবেষণা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।

১৬. ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি করে রাখুন।

১৭. LaTeX ব্যবহার করা শিখুন।

১৮. SPSS, STATA বা RStudio-র মতো ডেটা অ্যানালাইসিস টুলের বেসিক শিখুন।

১৯. নির্দিষ্ট রুটিনে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।

২০. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করুন।

২১. একাকীত্ব কাটাতে ক্রিয়েটিভ কাজে নিজেকে যুক্ত করুন।

২২. টিমওয়ার্কে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

২৩. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করুন।

২৪. সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস গড়ুন।

২৫. অপমান বা রূঢ় কথা হাসিমুখে সহ্য করার মানসিকতা তৈরি করুন।

২৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখুন।

২৭. নিজে রান্না করার অভ্যাস গড়ে তুলুন।

২৮. বাসন ধোয়ার অভ্যাস গড়ুন।

২৯. নিজের ঘর, বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করার অভ্যাস করুন।

৩০. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।

৩১. সাইকেল চালাতে না জানলে এখনই শিখে ফেলুন।

৩২. সুযোগ থাকলে গাড়ি চালানো শিখে ফেলুন।

৩৩. কীভাবে ইমেইল লিখতে হয় তা রপ্ত করুন।

৩৪. নিজের কথা সংক্ষেপে ও গুছিয়ে উপস্থাপন করার অভ্যাস গড়ুন।

৩৫. নিজের সময় ও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে শিখুন।

৩৬. জেদি, সহ্যশীল ও ধৈর্যশীল মানসিকতা গড়ে তুলুন।

৩৭. মানসিকভাবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।

৩৮. নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জীবনযাপন শিখুন।
………………..
মনে হলো আমার ভাবনাগুলোই লিখেছেন
Azizul Haque

24/07/2026

প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এর দল গঠন, অনুশীলন ও অংশগ্রহন সংক্রান্ত নির্দেশনা

মাঠের লড়াই ডেস্ক : বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ
প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এ অংশগ্রহণে দল গঠন, অনুশীলন ও অংশগ্রহন সংক্রান্ত নির্দেশনা প্রদান। গত ২১ জুলাই প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ পরিচালনা সংক্রান্ত বোর্ড কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রফেসর মোঃ আবুল কাসেম স্বাক্ষরিত স্বারক্ষে এত বোর্ডের আওতাধীন নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রধানগণ বরাবরে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সুষ্টু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য নিন্মলিখিত নির্দেশনা ও সংযুক্ত নীতিমালা অনুযায়ী দল গঠন, অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত সার্বিক প্রস্তুতি গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়।

১. দল গঠনঃ
ক. প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতায় (৬ষ্ট থেকে ১০ম শ্রেনী) বা সমমনা পর্যায়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে ১৬ (ষোল) জন ও প্রতিষ্ঠান কর্তৃক মনোণিত ২ (দুই) জন কর্মকতা (ম্যানেজার ও প্রশিক্ষক) মোট ১৮ (আঠার) সদস্যের দল গঠন করতে হবে। বালিকাদের দলে আব্যশকীয়ভাবে ১ (এক) জন নারী কর্মকতা রাখতে হবে।
খ. উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতায় (একাদশ ও দ্বাদশ শ্রেনী) বা সমমনা পর্যায়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে ১৬ (ষোল) জন ও প্রতিষ্ঠান কর্তৃক মনোণিত ২ (দুই) জন কর্মকতা (ম্যানেজার ও প্রশিক্ষক) মোট ১৮ (আঠার) সদস্যের দল গঠন করতে হবে। বালিকাদের দলে আব্যশকীয়ভাবে ১ (এক) জন নারী কর্মকতা রাখতে হবে।
গ. মাধ্যমিক পর্যায়ের খেলোয়াড়দের বয়স সর্বোচ্চ ১৬ (ষোল) বছর ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের খেলোয়াড়দের বয়স সর্বোচ্চ ১৮ (আঠার) হতে হবে।

২. খেলোয়াড়দের যোগ্যতাঃ
ক. খেলোয়াড়কে সংলিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
খ. খেলোয়াড়কে প্রতিযোগিতায় নিবন্ধন সম্পন্ন হওয়ার পূর্বে সংলিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে।
গ. একজন শিক্ষার্থী একই প্রতিযোগিতায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহন করতে পারবে না।
ঘ. একজন খেলোয়াড় একবার নির্বাচিত হওয়ার পর প্রতিযোগীতা চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে না।

উপরোক্ত নির্দেশনাসমুহ ও সংযুক্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণ পূর্বক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় নির্বাচন, দল গঠন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
কার্টেসী: Mohammed Mohammad Faruk ভাই।

23/07/2026

🎤 শিক্ষকদের জন্য ইংরেজিতে বক্তৃতা দেওয়ার সম্পূর্ণ পদ্ধতি (ধাপে ধাপে)

━━━━━━━━━━━━━━

📌 Step 1: Greeting (শুভেচ্ছা)

বক্তৃতার শুরুতে উপস্থিত সকলকে সম্মান জানাতে হবে।

English:
Good morning everyone.

বাংলা অর্থ:
সকলকে সুপ্রভাত।

English:
Respected Principal, honorable teachers, dear students, and distinguished guests, Assalamu Alaikum.

বাংলা অর্থ:
সম্মানিত প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।

━━━━━━━━━━━━━━

📌 Step 2: Express Gratitude (কৃতজ্ঞতা প্রকাশ)

English:
First of all, I would like to thank the organizers for giving me this opportunity to speak before you.

বাংলা অর্থ:
প্রথমেই আমি আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।

English:
I am truly honored to be here today.

বাংলা অর্থ:
আজ এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।

━━━━━━━━━━━━━━

📌 Step 3: Introduce the Topic (বিষয় পরিচয়)

English:
Today, I would like to share my thoughts on the importance of education.

বাংলা অর্থ:
আজ আমি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমার কিছু ভাবনা আপনাদের সাথে ভাগ করতে চাই।

English:
My topic today is "The Role of Education in Building a Better Future."

বাংলা অর্থ:
আজকের আমার বিষয় হলো "একটি উন্নত ভবিষ্যৎ গঠনে শিক্ষার ভূমিকা"।

━━━━━━━━━━━━━━

📌 Step 4: Main Discussion (মূল বক্তব্য)

English:
Education is the foundation of a successful life. It helps us develop knowledge, skills, and good character.

বাংলা অর্থ:
শিক্ষা একটি সফল জীবনের ভিত্তি। এটি আমাদের জ্ঞান, দক্ষতা এবং সুন্দর চরিত্র গঠনে সাহায্য করে।

English:
A nation cannot progress without educated citizens.

বাংলা অর্থ:
শিক্ষিত নাগরিক ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।

English:
Teachers play a vital role in shaping the future of a country.

বাংলা অর্থ:
একটি দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

English:
As teachers, our responsibility is not only to teach lessons but also to inspire students to become good human beings.

বাংলা অর্থ:
শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের ভালো মানুষ হতে অনুপ্রাণিত করা।

━━━━━━━━━━━━━━

📌 Step 5: Use a Quote (উক্তি ব্যবহার)

English:
Nelson Mandela once said, "Education is the most powerful weapon which you can use to change the world."

বাংলা অর্থ:
নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, "শিক্ষা হলো পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।"

English:
This quote reminds us of the true value of education.

বাংলা অর্থ:
এই উক্তিটি আমাদের শিক্ষার প্রকৃত মূল্য স্মরণ করিয়ে দেয়।

━━━━━━━━━━━━━━

📌 Step 6: Motivate the Audience (অনুপ্রেরণা দিন)

English:
Dear students, never stop learning because learning never stops.

বাংলা অর্থ:
প্রিয় শিক্ষার্থীরা, কখনো শেখা বন্ধ করো না, কারণ শেখার কোনো শেষ নেই।

English:
Believe in yourself and work hard to achieve your dreams.

বাংলা অর্থ:
নিজের ওপর বিশ্বাস রাখো এবং স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো।

━━━━━━━━━━━━━━

📌 Step 7: Conclusion (উপসংহার)

English:
In conclusion, education is the key to success and progress.

বাংলা অর্থ:
পরিশেষে বলতে চাই, শিক্ষা হলো সফলতা ও উন্নতির চাবিকাঠি।

English:
Let us work together to build an educated and prosperous nation.

বাংলা অর্থ:
আসুন, আমরা সবাই মিলে একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে তুলি।

━━━━━━━━━━━━━━

📌 Step 8: Ending (সমাপ্তি)

English:
Thank you all for your kind attention.

বাংলা অর্থ:
আপনাদের মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।

English:
May Allah bless you all.

বাংলা অর্থ:
আল্লাহ আপনাদের সকলকে আশীর্বাদ করুন।

English:
Have a nice day.

বাংলা অর্থ:
আপনাদের দিনটি শুভ হোক।

━━━━━━━━━━━━━━

🌟 Full Speech Closing Formula

English:
Thank you once again for giving me the opportunity to speak before you. I hope my words have been helpful and inspiring. Let us continue to learn, grow, and work together for a brighter future. Thank you.

বাংলা অর্থ:
আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আশা করি আমার কথাগুলো আপনাদের উপকারে এসেছে এবং অনুপ্রাণিত করেছে। আসুন, আমরা সবাই শেখা, উন্নতি করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করা অব্যাহত রাখি। ধন্যবাদ।

📚 একজন শিক্ষক যদি এই ৮ ধাপের ফরম্যাট অনুসরণ করেন, তাহলে যেকো

20/07/2026

ক্রীড়া কমিটি গঠনের পরিপত্র।

19/07/2026

প্রশ্ন : MPO শিক্ষক-কর্মচারীর ইনডেক্সের পূর্বে ( B.C. D.R.S.M.N) কেন বসে ?

বিস্তারিত তথ্য দেওয়া হলো:-
ইনডেক্স নম্বরের আগে ইংরেজিতে যে বর্ণ বসে তাকে Prefix বা উপসর্গ বলা হয়।
ম্যানুয়াল পদ্ধতিতে এমপিওভুক্তির আবেদন অঞ্চল ভিত্তিক নিষ্পত্তি করা হতো। তাই অঞ্চল ভিত্তিক নামের ১ম অক্ষর ইনডেক্স নম্বরের আগে ব্যবহার করা হতো। অতীতে অঞ্চলভিত্তিক নামের প্রথম অক্ষর যুক্ত করে ইনডেক্স তৈরি করা হতো। অনেক সময় B দিয়ে বরিশাল নির্দিষ্ট বিভাগ/অঞ্চল বোঝানো হতো।
যেমন- Barisal এর জন্য B581256
Dhaka অঞ্চলের জন্য D112355, Chittagong অঞ্চলের জন্য C086544
এই সংক্ষেপ রূপ দ্বারা কোন অঞ্চলের শিক্ষক-কর্মচারী বুঝতে সহজ হতো। এছাড়া কর্তৃপক্ষের হিসাব-নিকাশের সুবিধার জন্যও এই বর্ণ ব্যবহার করা হতো।
MPO শিক্ষক-কর্মচারীর ইনডেক্সের পূর্বে N কেন বসে?
অনেকের ভুল ধারণা, NTRCA এর মাধ্যমে নিয়োগ তাই ইনডেক্সের পূর্বে N বসে। আবার, কেউ বলে থাকে, New MPO তাই ইনডেক্সের পূর্বে N বসে। আসলে এমনটি নয়।
কর্মচারীদের তো NTRCA নিয়োগ দেয় না। অথচ তাদের বেলায়ও N ব্যবহার হচ্ছে।
পরবর্তীতে সরকারের নীতিগত সিদ্ধান্তে সকল শিক্ষক-কর্মচারীর ইনডেক্সে ২০১৩/১৪ সালের দিকে ইনডেক্সের আগে N বসানো শুরু করে। অথচ NTRCA এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৬ সালের দিকে।
বেসরকারি শিক্ষক-কর্মচারীর ইনডেক্স নম্বরের আগে N কেন বসে?
বাংলাদেশে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স নম্বরের আগে "N" বসানোর মূল কারণ হলো "Non-Government" অর্থাৎ বেসরকারি নির্দেশ করা।
সরকারি ও বেসরকারি পার্থক্য
সরকারি শিক্ষকদের জন্য আলাদা শনাক্তকরণ পদ্ধতি থাকে। আর বেসরকারি শিক্ষকদের আলাদা করে চিহ্নিত করার জন্য ইনডেক্স নম্বরের আগে "N" যুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা
বেসরকারি শিক্ষকদের ইনডেক্স নম্বর শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ড দ্বারা ব্যবস্থাপিত হয়। সরকারি ব্যবস্থাপনার অংশ হিসেবে এটি সহজে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত প্রশাসনিক ও তথ্য সংরক্ষণ সুবিধার জন্য একটি সাংকেতিক চিহ্ন।
গত কয়েক বছর আগেও শিক্ষা অধিদপ্তর ছিল ১টি। স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ৩টিই পরিচালিত হতো ১টি অধিদপ্তরের অধীনে। MPO প্রদান করা হতো ১টি দপ্তরে। (C, D, R) ইত্যাদি অঞ্চল ভিত্তিক নামের ১ম অক্ষর দিয়ে ইনডেক্স প্রদান করত।
বর্তমানে, মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) স্কুল ও কলেজ দেখাশুনা করে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসাসমূহ দেখাশুনা করে। আর কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি প্রতিষ্ঠানসমূহ দেখাশুনা করে।
বর্তমানে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর ইনডেক্স নম্বরের পূর্বে M ব্যবহৃত হয়। অর্থাৎ M দিয়ে Madrasha বুঝানো হয়। আর কারিগরি শিক্ষক-কর্মচারীর ইনডেক্স নম্বরের পূর্বে কিছুই প্রদান করে না। আর স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীর ইনডেক্স নম্বরের পূর্বে N ব্যবহৃত হয়। অর্থাৎ N দিয়ে Non-Government বুঝানো হয়।

Want your school to be the top-listed School/college in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Rangamati, Chittagong Hill Tract, Bangaladesh
Rangamati
4500