24/12/2025
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
লংগদু, রাঙামাটি পার্বত্য জেলা।
24/12/2025
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
গুলশাখালী জামিয়া আস সালাফিয়া
লংগদু রাঙ্গামাটি বাংলাদেশ
প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম আরও সুসংহত ও মানসম্মত করার লক্ষ্যে একজন যোগ্য ও অভিজ্ঞ আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
🔹 পদের নাম:
আরবি শিক্ষক
🔹 শিক্ষাগত যোগ্যতা:
দাওরায়ে হাদীস উত্তীর্ণ অথবা সমমান
আরবি ভাষা, নাহু–সরফ ও কিতাবি পাঠদানে পারদর্শী হতে হবে
সালাফি মানহাজ অনুসারী হওয়া অগ্রাধিকারযোগ্য
🔹 অভিজ্ঞতা:
মাদ্রাসায় পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন (যোগ্যতার ভিত্তিতে)
🔹 দায়িত্বসমূহ:
নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী আরবি বিষয় পাঠদান
শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি উন্নয়নে ভূমিকা রাখা
প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখা
🔹 বেতন ও সুযোগ-সুবিধা:
যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে
থাকা–খাওয়ার সুবিধা (প্রযোজ্য ক্ষেত্রে)
🔹 আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন অথবা জীবনবৃত্তান্তসহ আবেদন পাঠান—
📞 মোবাইল: __01632348828__________________
📍 ঠিকানা: গুলশাখালী জামিয়া আস সালাফিয়া লংগদু রাঙ্গামাটি পার্বত্য জেলা
🗓 আবেদন শেষ তারিখ: ___30/12/2025_________________
23/03/2025
লাইলাতুল ক্বদরে সাদাকার সওয়াব বহুগুণ বৃদ্ধি পায় আজ পবিত্র রমাদানের ২৩তম রাত, সম্ভাব্য লাইলাতুল ক্বদর, যা হাজার মাস থেকে উত্তম। এই মহিমান্বিত রাতে আন্তরিক ইবাদত ও সাদাকা করে আল্লাহর নৈকট্য হাসিল করুন।
গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ্ কমপ্লেক্স এর জায়গা ক্রয়ের জন্য সাদাকাহ করে সাদাকাহ জারিয়াহ এর সওয়াব লাভ করুন। আর এই সওয়াব লাইলাতুল ক্বদরে বহুগুণে বৃদ্ধি পায়।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা!
গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ কমপ্লেক্সে-আগামী কাল সোমবার, ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আপনারা স্ব-পরিবারে চলে আসবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ।
মহিলাদের জন্য পর্দা সহ সুব্যবস্থা রয়েছে।
28/02/2025
আলেম-ওলামাগণের পদচারণা কল্যাণ বয়ে আনে। মহান আল্লাহ সত্য কবুল করার জন্য সকলের অন্তরকে প্রশস্ত করে দিন! দেশ ও জাতির জন্য আমাদেরকে কাজ করার সুযোগ দিন! আমীন!
Abdullah bin Abdur Razzak
24/02/2025
আসসালামু আলাইকুম।
প্রিয় দ্বীনি ভাই,
গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ কমপ্লেক্স প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা ও সহীহ দ্বীন প্রচার, প্রচেষ্টায় উন্নয়ন- অগ্ৰগতিতে আপনার সহযোগিতা কামনা করছি।
২০২৫ সালের জানুয়ারি থেকেই আপনার ইচ্ছা ও সাধ্য অনুযায়ী মাসিক দানে এগিয়ে আসুন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা কবুল করুন, সহজ করুন এবং সর্বোপরি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।
মাদ্রাসা অফিস (বিকাশ/নগদ):
০১৬১৭১৪৮০৮৯
বিনীত ,
প্রধান শিক্ষক
মোঃ আলাল উদ্দিন
গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ কমপ্লেক্স
লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
18/02/2025
সহজেই ইংরেজি শিখার বিশেষ সুযোগ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এবং স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য
ক্লাসের সময়: প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার বিকাল ৪:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত।
যারা ইংরেজি শিখতে ও লিখতে আগ্রহী, ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে আগ্ৰহী , যাদের টেনস শিখতে মাথা ঘুরে তাদের জন্যই এই আয়োজন।
১ ঘন্টার ক্লাসে আপনি হয়তো কয়েক মাসের পড়া আয়ত্ব করতে পারবেন ইনশাআল্লাহ।
আসুন সময়কে কাজে লাগাই, পরিশ্রম করি, জীবনকে গড়ি, সাজিয়ে তুলি শিক্ষার পরিবেশ।
আজই যোগাযোগ করুন:
অফিস,
গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ্ কমপ্লেক্স
হোয়াটসঅ্যাপ: 01617148089
06/02/2025
06/02/2025
আসসালামু আলাইকুম।
প্রিয় দ্বীনি ভাই,
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলাধীন গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ কমপ্লেক্স এই দ্বীনি প্রতিষ্ঠানটি ২০১৮ সাল থেকে বর্তমান অবধি হিফজুল কুরআন বিভাগ সহ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে।
আলহামদুলিল্লাহ! অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথেই পড়ালেখা করছে ।
দ্বীনি শিক্ষার এই প্রতিষ্ঠানটি (সরকারি ও বেসরকারি) অনুদান ছাড়াই কিছু দ্বীনি ভাইদের সাধারন দানে অত্যন্ত সুনামের সাথেই পরিচালিত হয়ে আসছে।
কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের ভাতা, দরিদ্র ছাত্রদের খাবার পরিবেশনসহ সার্বিক পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
অতএব আপনার সাধারন দান এবং মাসিক/ এককালীন দান অব্যাহত রাখলে প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় দ্বীন শিক্ষা ও সহীহ দ্বীন প্রচার, প্রচেষ্টায় উন্নয়ন- অগ্ৰগতিতে আরও সহজতর হবে ইংশাআল্লাহ।
বিশেষ করে
শিক্ষকদের সম্মানিতে
প্রতি মাসে আপনার ইচ্ছা অনুযায়ী মাসিক দানে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ।
পরামর্শ
অফিস (বিকাশ/নগদ):
০১৬১৭১৪৮০৮৯
বিনীত ,
প্রধান শিক্ষক
মোঃ আলাল উদ্দিন
গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ কমপ্লেক্স
লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
13/01/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
সম্মানিত শিক্ষক, অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ জানুয়ারী ২০২৫, রোজ: মঙ্গলবার হতে রুটিন অনুযায়ী , যথারীতি ও যথা সময়ে হিফজুল কুরআন সহ সকল শ্রেণীর পাঠদান হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
উক্ত ব্যবস্থাপনায় সম্মানিত শিক্ষকদের পাঠদান পরিচালনা, সম্মানিত অভিভাবকদের সন্তানদের পাঠদান গ্ৰহনের পূর্ব প্রস্তুতি ও সকল শিক্ষার্থীদেরকে যথাযথ পাঠ গ্ৰহনের জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে ।
আল্লাহ তাআলা কবুল করুন, সহজ করুন এবং সর্বোপরি সু-ব্যবস্থাপনায় পূর্ণ সফলতা দান করুন আল্লাহুম্মা আমীন।
নির্দেশ ক্রমে:
প্রধান শিক্ষক,
মোঃ আলাল উদ্দিন
গুলশাখালী জামি'আহ আস-সালাফিয়্যাহ্ কমপ্লেক্স
লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।