08/07/2024
ভর্তি চলছে ........
বিগত ১০ বছর ধরে সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক প্রতিষ্ঠান
08/07/2024
ভর্তি চলছে ........
থাক রেখে দেন মাছ। নিবো না। শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম।
- ক্যান মামা মাছ মাপলাম, দরদাম করলেন এখন আবার নিবেন না ক্যান?
বললাম, দশ টাকা কম আছে।
- আহ মামা কন কী! শর্ট যখন আছেই তখনতো আর আপনার দোষ নাই। নেন মাছটা নেন। অন্যদিন দেখা হলে দিয়ে দিয়েন আর নাইলে দাবি নাই।
মাছ নিয়ে বাসায় ফিরলাম।
বাসের সুপারভাইজারের এক কথা- ভাড়া পনের টাকার এক টাকাও কম না কিন্ত। এইটা গেটলক বাস মামা।
বললাম, পাঁচ টাকা শর্ট আছে।
বেজায় কড়া সুপারভাইজার মুহূর্তেই গলে গিয়ে বলল- তাইলে আর কী করার, উঠেন মামা। ভাড়া লাগবো না।
ফলফলাদির দোকানে। মামা একটা আমলকি টেস্ট করে দেখি! কিনতে পারবো না কিন্তু।
- আরে মামা খাইবেনই তো। খান খান। কেনা লাগবো না। বলেই বেচারা একটা সুন্দর দেখে আমলকি শুধু বেছেই দিলো না বরং ঘাড়ে ঝুলানো গামছা দিয়ে আবার মুছেও দিল।
এই যে চারটা উদাহরণ দিলাম, এগুলোই হয় আমার, আপনার আশেপাশে অহরহ। এখানে এক পক্ষ লাভের আশার চেয়ে মানবিক দিকটাকেই বেশি গুরুত্ব দেয়।
এগুলো মার্কেটিং বা অবুস্তগত ইনভেস্টমেন্ট নয়। শ্রেফ মানবিকতা।
এই মানবিকতা যতোদিন, ততোদিন কিছু হলেও সুখ সুখ ভাব লাগবে উভয়ের মনে। কিন্তু দিন বদলাচ্ছে দ্রুত গতিতে। আমরা চরম ''উন্নতি'' করছি।
কোনো চেইন শপে গেলেন। অনেক পছন্দের একটা জিনিস নিলেন। দাম দেয়ার সময় যদি এক টাকাও কম হয় আপনি নিতে পারবেন না। মেশিন পিক পিক আওয়াজ করবে । আপনাকে সেখানে কেউ ছাড় দেবে না। দেবেই বা কেন! ওখানে যারা আছে সবাইতো চাকরিজীবী।
তাদের পকেট থেকে গচ্ছা যাবে যে। প্রযুক্তি এমনই। হিসাব নিকাশে ভুল যেন নাহয় তাই নানান রকম বার কোড, ভ্যালু কোড বসানো হয়েছে। খাপে খাপ মিলতে হবে। কোড ছাড়া ক্যাশের ড্রয়ার খুলে না।
মামা, ভালো দেইখা দিয়েন কিন্তু, কিম্বা আরে মামা দুইডা খাইয়া টেস্ট কইরা লন এমনটা বলার সুযোগ নেই।
যুগটা এমনই হয়েছে। ভালোবাসাহীন, বিবেকহীন মেশিনের সাথে আমাদের বসবাস বাড়ছে। দুনিয়া আগাচ্ছে, আমরা আস্তে আস্তে ভালোবাসাহীন হয়ে পড়ছি।
26/04/2024
সারাদেশে হিট এলার্ট জারি, হিট ওয়েভ আসছে, তাপমাত্রা হতে পারে ৪০°-৫০° সে: সতর্ক হোন
করনীয়: বর্জনীয়
—স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
—ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।
—বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।
—যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।
—যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।
—ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন । অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।
—অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে। প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।
নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।
মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তর।
ভর্তি কার্যক্রম চলমান রয়েছে....
ভর্তি হলেই প্রতি সাবজেক্ট ভিত্তিক ডাইজেস্ট ও গাইড / সাজেশন বই "ফ্রী"....বই কেনার কোনো ঝামেলা ছাড়াই....
২য় ব্যাচে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে.....এতে মাসিক কিস্তি প্রদানের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে ।
বিঃদ্রঃ শর্ত প্রযোজ্য.....