100টি সর্বাধিক ব্যবহৃত ইংরেজি প্রেজ
🌤 Maybe (মেবি) – হয়তো
☁ Probably (প্রবাবলি) – সম্ভবত
🌞 Surely (শিউরলি) – নিশ্চয়ই
🌿 Generally (জেনারেলি) – সাধারণত
🍂 Usually (ইউজুয়ালি) – সাধারণত
🌧 Perhaps (পারহ্যাপস) – হয়তো
🌊 Possibly (পসিবলি) – সম্ভবত
🌼 Certainly (সার্টেনলি) – অবশ্যই
✨ Definitely (ডেফিনিটলি) – নিশ্চিতভাবে
🔥 Obviously (অবভিয়াসলি) – স্পষ্টভাবে
💫 Frequently (ফ্রিকোয়েন্টলি) – ঘন ঘন
🌙 Rarely (রেয়ারলি) – খুব কমই
☀ Sometimes (সামটাইমস) – কখনো কখনো
🌦 Occasionally (অক্যাজনালি) – মাঝে মাঝে
🌀 Seldom (সেলডম) – কদাচিৎ
🌸 Always (অলওয়েজ) – সবসময়
🌻 Never (নেভার) – কখনো না
🌺 Ever (এভার) – কখনো
🌈 Normally (নরমালি) – স্বাভাবিকভাবে
💥 Surely not (শিউরলি নট) – নিশ্চয়ই না
🍀 Absolutely (অ্যাবসলিউটলি) – পুরোপুরি
🌾 Exactly (একজ্যাক্টলি) – একদম ঠিক
🪴 Totally (টোটালি) – সম্পূর্ণভাবে
🍁 Completely (কমপ্লিটলি) – পুরোপুরি
🌼 Fully (ফুলি) – পুরোপুরি
🔥 Almost (অলমোস্ট) – প্রায়
🌸 Nearly (নিয়ারলি) – প্রায়
🌈 Hardly (হার্ডলি) – প্রায় না
☁ Barely (বেরলি) – কষ্টে কষ্টে
🌙 Scarcely (স্কার্সলি) – খুব কম
🌻 Clearly (ক্লিয়ারলি) – স্পষ্টভাবে
🌹 Exactly (একজ্যাক্টলি) – নির্ভুলভাবে
🌺 Certainly (সার্টেনলি) – নিশ্চিতভাবে
🌿 Undoubtedly (আনডাউটেডলি) – নিঃসন্দেহে
🍂 Obviously (অবভিয়াসলি) – অবশ্যই
🌊 Truly (ট্রুলি) – সত্যিই
🌾 Honestly (অনেস্টলি) – সততার সাথে
🌸 Luckily (লাকিলি) – ভাগ্যক্রমে
💫 Hopefully (হোপফুলি) – আশাকরি
🌧 Unluckily (আনলাকিলি) – দুর্ভাগ্যবশত
🍀 Finally (ফাইনালি) – শেষমেশ
🌻 Eventually (ইভেনচুয়ালি) – শেষ পর্যন্ত
🌼 Gradually (গ্র্যাজুয়ালি) – ধীরে ধীরে
🌸 Suddenly (সাডেনলি) – হঠাৎ
💨 Instantly (ইনস্ট্যান্টলি) – সাথে সাথে
⚡ Immediately (ইমিডিয়েটলি) – অবিলম্বে
🔥 Recently (রিসেন্টলি) – সম্প্রতি
🌙 Lately (লেটলি) – ইদানীং
🌤 Nowadays (নাউএডেজ) – বর্তমানে
☀ Currently (কারেন্টলি) – বর্তমানে
🌿 Daily (ডেইলি) – প্রতিদিন
🌾 Weekly (উইকলি) – প্রতি সপ্তাহে
🍁 Monthly (মান্থলি) – প্রতি মাসে
🌼 Yearly (ইয়ারলি) – প্রতি বছর
🌀 Once (ওয়ান্স) – একবার
🌈 Twice (টুইস) – দুইবার
🌸 Thrice (থ্রাইস) – তিনবার
💫 Often (অফেন) – প্রায়ই
🌧 Again (অ্যাগেইন) – আবার
🔥 Before (বিফোর) – আগে
🌿 Afterward (আফটারওয়ার্ড) – পরে
🍂 Then (দেন) – তারপর
🌾 Next (নেক্সট) – পরবর্তী
🌻 Later (লেটার) – পরে
🌸 Earlier (আর্লিয়ার) – আগেই
💫 Meanwhile (মিনহোয়াইল) – এদিকে
🌙 Nowadays (নাউএডেজ) – বর্তমানে
🌤 Someday (সামডে) – কোনো একদিন
🔥 Anytime (এনিটাইম) – যেকোনো সময়
🌈 Every time (এভরি টাইম) – প্রতিবার
🍀 At last (অ্যাট লাস্ট) – অবশেষে
🌿 By chance (বাই চ্যান্স) – কাকতালীয়ভাবে
🍁 Of course (অফ কোর্স) – অবশ্যই
🌸 As usual (অ্যাজ ইউজুয়াল) – আগের মতো
🌼 For sure (ফর শিউর) – নিশ্চিতভাবে
🌾 In fact (ইন ফ্যাক্ট) – আসলে
🌻 No doubt (নো ডাউট) – সন্দেহ নেই
🔥 In general (ইন জেনারেল) – সাধারণভাবে
🌙 In short (ইন শর্ট) – সংক্ষেপে
🌈 After all (আফটার অল) – সবশেষে
🍀 In reality (ইন রিয়েলিটি) – বাস্তবে
🌸 In truth (ইন ট্রুথ) – সত্যি বলতে
🌿 As usual (অ্যাজ ইউজুয়াল) – সাধারণভাবে
🌾 On time (অন টাইম) – সময়মতো
🌻 In time (ইন টাইম) – সময়ে
💫 From now (ফ্রম নাউ) – এখন থেকে
🌤 At present (অ্যাট প্রেজেন্ট) – বর্তমানে
🌈 Long ago (লং এগো) – অনেক আগে
🔥 Right now (রাইট নাউ) – এই মুহূর্তে
🌼 These days (দিজ ডেজ) – এই দিনগুলোতে
Shahiduzzaman's BCS, Bank & Others Job Preparation Exams
“নিজে জানবো এবং অন্যকে জানাবো“।
অভিনন্দন জানাবেন যেভাবে…….
💠 Congratulations! - অভিনন্দন।
💠 Best wishes - শুভ কামনা।
💠 Felicitation- অভিনন্দন
💠 Congrats! You are the winner. - অভিনন্দন! তুমিই বিজয়ী।
💠 Congratulations! You deserve it! - অভিনন্দন! তুমি এটা পাওয়ার যোগ্য।
💠 Congratulations for your new job! - তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন।
💠 Congratulations on your promotion - তোমার পদোন্নতির জন্য অভিনন্দন।
💠 That was excellent. Congratulations! - ঐটা ছিল দারুণ! অভিনন্দন।
Bravo! You have completed the task nicely.- সাবাস! তুমি কাজটা দারূণভাবে শেষ করেছো।
💠 I’m so glad! My heartiest congratulations! - আমি খুবই আনন্দিত! আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।
শব্দের আগে "উপ" বসিয়ে শব্দ তৈরি করেন। যারটা ইউনিক হবে সে জিনিয়াস।
যেমনঃ উপগ্রহ, উপবন
একদিনে ৮ পরীক্ষা! আবেদন করেও পরীক্ষা দিতে পারবেন না চাকরিপ্রার্থীরা! 🥲
আবারো একই দিনে বিসিএসসহ আটটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে করে পকেটের টাকা খরচ করে একাধিক আবেদন করেও শুক্রবার অনুষ্ঠিত কাঙ্ক্ষিত পরীক্ষাগুলোতে অংশ নিতে পারছেন না অনেকে। সমস্যা সমাধানে চাকরির পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। ✊
পাবলিক প্লেসে বিসিএসকে ধুয়ে দিয়েও লুকিয়ে লুকিয়ে যারা আগামীকালকে প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন তাঁদের জন্য দো‘আ ও শুভকামনা রইলো।
৪৫তম বিসিএসে যারা ২০০টা বৃত্ত ভরাট করবেন তারা হাজিরা দেন।
কেন আপনার বিসিএস হবে না? জেনে নিন কারণসমূহ-
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
(১) আপনি মোবাইল আর ফেসবুক ছাড়া থাকতে পারেন না।
(২) আপনি এখনো নতুন মেয়ে বন্ধু খুঁজে বেড়ান। মেয়ে পটানোর ধান্দায় থাকেন।
(৩) পড়ার টেবিলে বসলে আপনার দুনিয়ার ঘুম চোখে চলে আসে।
(৪) পড়েন না কিন্তু স্বপ্ন দেখেন অনেক বড়।
(৫) আজ পর্যন্ত কোন বই ই আপনি ভালো মত শেষ করেন নি।
(৬) হতাশ থাকেন বেশির ভাগ সময়।
(৭) ধৈর্য শক্তি নাই বললেই চলে।
(৮) কোচিং নির্ভর পাবলিক আপনি।
(৯) আরাম আয়েশ করতে খুব পছন্দ করেন।
(১০) শুধু বড় ভাইদের পরামর্শ নেন। কিন্তু আমল করেন না।
✑ জয়নুল আবেদীন
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
🟥 পড়াশোনায় মন বসানোর বেস্ট উপায়ঃ
🟩 পড়ালেখায় মনযোগ আনার কৌশলঃ
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, "স্যার, পড়তে মন চায় না। কী করব?
পড়তে ভালো লাগে না। কী করব?
কিছুদিন পড়ার পর আর পড়ায় মন বসাতে পারি না। কী করব?
*পড়া ভালো না লাগার বা পড়ায় মন বসাতে না পারার রো*গ কেবল আপনার নয়। খোঁজ নিলে দেখা যাবে পৃথিবীর ৯০% এর বেশি মা*নুষ এই সমস্যায় ভুগছেন।
তাহলে কি এই এই সমস্যার কোনো সমাধান নেই?
- অবশ্যই আছে।
তাহলে দেখে নেওয়া যাক এই সমস্যার সমাধানগুলো-
১। কেন পড়বেন আগে সেটা ঠিক করুন: পড়ার আগে ঠিক করে নিন- 'আপনি কেন পড়বেন? কেন পড়তে হবে? পড়লে কী হবে? না পড়লে কী হবে?'
ফুটবল খেলায় যদি গোলপোস্ট না থাকত, তাহলে রোদের মাঝে ৯০ মিনিট কেউ দৌঁড়াতে চাইতো না, বা দৌঁড়িয়ে আনন্দ পেত না। ক্রিকেট খেলায় বাউন্ডারি লাইন না থাকলে ব্যাটসম্যান ব্যাটিং করে আনন্দ পেত না; উইকেট সিস্টেম না থাকলে বোলার বল করে আনন্দ পেত না।
আমরা যেমন খেলাধুলা করি, যেখানে ঘণ্টার পর ঘণ্টা চলে যায়, কিন্তু আমরা টের পাই না।
২। বদ অভ্যাসগুলো পরিত্যাগ করুন: অযথা আড্ডা দেয়া, অযথা ঘোরাফেরা করা পড়াশোনার প্রতি ডিমোটিভেটেড করতে করতে পারে। পরশ্রীকাতরতাও অনেক সময় পড়াশোনার প্রতি অনাগ্রহ তৈরি করতে পারে।
৩। রাগ নিয়ন্ত্রণ করুন: আপনি যদি নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার মন-মেজাজ সবসময় খিটখিটে থাকবে। পড়তে ইচ্ছে করবে না তখন।
৪। স্টাডিপ্ল্যান ও স্টাডি রুটিন তৈরি করুন: আগামীকাল কী পড়বেন, তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা"। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন, তাও প্ল্যান করে খাতায় লিখে রাখুন এবং একটি দৈনিক পড়ার রুটিন করতে পারেন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন এবং পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে।
৫। ভালো লাগার বিষয় দিয়ে পড়া শুরু করুন: আপনার যখন পড়তে ইচ্ছে করছে না, তখন যদি এমন সাবজেক্ট পড়তে চান, যেটা পড়তে ভালো লাগে না (যেমন ধরুন- বাংলা ব্যাকরণ) তাহলে আপনার আর পড়তেই ইচ্ছে করবে না। তাই পড়ার টেবিলে আগে নিজেকে বসানোর জন্য এমন কোনো সাবজেক্ট দিয়ে শুরু করুন, যেটা আপনার পড়তে ভালো লাগে বা পড়ে আনন্দ পান। এরপর আস্তে আস্তে পড়ায় মন বসে গেলে তখন অন্য সাবজেক্টও পড়তে ভালো লাগবে আগের থেকে বেশি।
৬। বেশি পড়া ভাগ করে নিন: একটা বইয়ের যদি অনেকগুলো চ্যাপ্টার থাকে, কিংবা কোনো চ্যাপ্টার যদি অনেক বড় হয়; তাহলে সেগুলো ভাগ করে নিন কয়েক ভাগে। এতে করে পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। কিন্তু একসাথে যদি অনেক মোটা একটা বই শেষ করতে হবে ভাবেন বা অনেক বড় একটি চ্যাপ্টার শেষ করতে হবে ভাবেন, তাহলে ভয়ে আর পড়তে ইচ্ছে নাও করতে পারে; অথবা পড়াটা বোঝা মনে হতে পারে।
৭। কঠিন বিষয়গুলো অল্প অল্প করে পড়ুন: স্বাভাবিকভাবে আমাদের কাছে যে বিষয়গুলো কঠিন লাগে, সেগুলো পড়তে ইচ্ছে করে না। তখন যদি আমরা কঠিন বিষয়গুলো অল্প অল্প করি পড়ি তাহলে সময় একটু বেশি লাগলেও পড়াটা কিন্তু ঠিকই হবে। এই ক্ষেত এই ধরনের বার বার রিভিশন দিলে ও খাতায় লিখে হালকা শব্দ করে পড়তে পারলে মনে থাকে বেশি। যেমন- বিভিন্ন, তারিখ, সাল, নতুন নাম, Preposition, Vocabulary ইত্যাদি।
৮। পড়ার মাঝে ব্রেক দিন: পড়ার মাঝে ছোট ছোট ব্রেক দিলে পড়ার প্রতি এনার্জি থাকে দীর্ঘ সময়। আপনি চাইলে অল্প সময়ে ঘুমিয়েও নিতে পারেন। পড়ার ব্রেকের মধ্যে পানি বা হালকা কিছু খেলে দীর্ঘ সময় পড়তে গেলে ক্লান্ত বোধ হবে না। পড়তে ভালো লাগবে।
৯। পড়ার সময় ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকুন: পড়ার সময় ফেইসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ইন্টারনেট, মোবাইল ফোন ব্যবহার করলে সেগুলোর প্রতি মনোযোগ চলে যেতে পারে। তখন এগুলো ব্যবহার করতে ইচ্ছে করবে; পড়তে ইচ্ছে করবে না। তাই পড়ার সময় এগুলো ব্যবহার থেকে নিজে বিরত রাখুন।
১০। পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তা পরিহার করুন: অতীত নিয়ে বেশি দুশ্চিন্তা করলে আর পড়ার প্রতি মনোযোগ কমে যায়। কেউ কেউ জীবনের লক্ষ্যে পৌঁছাতে পিছিয়ে পড়েন। কিন্তু, পিছিয়ে পড়া আর লক্ষ্যভ্রষ্ট হওয়া একই বিষয় নয়৷ তাই জীবনে পিছিয়ে পড়া নিয়ে অযথা না ভেবে, কীভাবে নিজের লক্ষ্যে পৌঁছানো যায়, সেটা নিয়েই ভাবুন।
আপনার জীবন থেকে যে সময় চলে গেছে, সেটা হয়তো আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না; বা ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন না; কিন্তু আপনার বর্তমান ও ভবিষ্যতের সময়টুকুকে যথাযথভাবে কাজে লাগিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার ক্ষমতা আপনি রাখেন। কে ট্রেনের কোন স্টেশন থেকে উঠেছেন, সেটা বড় বড় কথা নয়; কে গন্তব্যে পৌঁছাতে পারলেন, সেটাই বড় কথা।
১১। নিজের উপর আস্থা রাখুন: আপনার সামর্থ্য নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন। 'আপনার দ্বারা হবে না। আপনি জীবনে কিছু করতে পারবেন না।'
-এই ধরনের কথা পড়াশোনার প্রতি আপনাকে ডিমোটিভেটেড করতে পারে। তাই অন্যের কথা এড়িয়ে চলুন এবং নিজের সামর্থ্যের উপর আস্থা রাখুন।
১২। পর্যাপ্ত ঘুমিয়ে নিন: আপনি যদি রাত রেগে ফেইসবুকিং করেন, মেসেঞ্জারে চ্যাটিং করেন কিংবা ইউটিউবে ভিডিও দেখেন; তাহলে আপনার ভিতর একটা ঘুম ঘুম ভাব আসতে পারে কিংবা অবসাদগ্রস্ত হতে পারেন। তাই পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন। তাজা পুষ্টিকর খাবার ও শাক-সবজি খেলে সেটা আপনাকে উজ্জীবিত রাখতে সহায়তা করবে এবং পড়তে ভালো লাগবে।
১৩। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করুন: নিয়মিত ও পর্যাপ্ত খেলাধুলা ও ব্যায়াম আমাদের মন-মেজাজ ও মস্তিষ্ককে চাঙ্গা রাখতে সহায়তা করে। ফলে আপনার পড়তে ভালো লাগবে।
১৪। মোটিভেশনাল বই পড়ুন: বিভিন্ন মোটিভেশনাল বই ও আত্ম-উন্নয়নমূলক বই আপনাকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। তাই মাঝেমধ্যে এই ধরনের বই পড়তে পারেন। চাইলে মোটিভেশনাল ও আত্ম-উন্নয়নমূলক বই "তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে" এবং "ঘুরে দাঁড়াও আরেকবার" বই দুটি পড়ার টেবিলে রাখতে পারেন। যখনই পড়তে ইচ্ছে করবে না, তখন এই বইগুলো থেকে কিছু অংশ পড়বেন। দেখবেন, পড়ার নতুন শক্তি ফিরে পাচ্ছেন। প্রতিদিন যেমন শরীরের শক্তির জন্য খাদ্যের প্রয়োজন হয়, ঠিক তেমনি মনকে চাঙ্গা রাখতে, নিজের লক্ষ্যে ফোকাস থাকতে মোটিভেশনের প্রয়োজন হয়।
তবে ভুলেও ইউটিউবের ভিডিও থেকে পড়ার সময় মোটিভেশন নিতে যাবেন না। তাহলে, একটার পর একটা ভিডিও দেখতে দেখতে কখন সময় চলে গেছে, টেরই পাবেন না! আর মোটিভেশনাল ভিডিও থেকে কখন যে গান/নাটক বা ফানি ভিডিওতে ঢুবে গেছেন, বুঝতেই পারবেন না!
আশা করি, উপরিউক্ত পরামর্শগুলো অনুসরণ করলে পড়াশোনা প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি সহায়তা করবে।
✑ গাজী মিজানুর রহমান
ক্যারিয়ার স্পেশালিস্ট; লেখক ও মোটিভেশনাল স্পিকার।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
দাম্পত্য জীবনে সুখী নন এমন শিক্ষক দয়া করে পরীক্ষার হলে আসবেন না।
দাবী জানিয়েছেন ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীরা।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ঘাড় ঘোরালেই পরীক্ষা বাতিলঃ পিএসসি
সমস্যা নেই, তবে পরীক্ষার হলে যারা দায়িত্বে থাকবেন তারাও এসে যেন সংসারের গল্প খুলে না বসেন সেদিকে নজর দেয়ার জন্য পিএসসির কাছে জোর দাবি জানাচ্ছি।
কার বাসায় কি রকম আত্নীয় আসে, কোন বিস্কুটের টেস্ট কেমন, কার জামাই এর টাকা বেশি আর কার কম, কে কোথায় ঘুরতে যাই, কার শাড়ি আর গহনা কেমন ও তার দাম কেমন। চা-শিঙাড়া গরম না ঠাণ্ডা।
বিশ্বাস করেন! যেটুকু পড়ে যাই এদের অত্যাচারে সেটুকুও ভুলে যায় 🤦♂️
✑ Muhammad Shahiduzzaman 💚
একজন স্টুডেন্ট দেখাও,
যে ঈদের দিনেও পড়ে!
নিচের কোনটি সঠিক?
(ক) ঈদ মোবারক
(খ) ঈদ মুবারক
(গ) ইদ মোবারক
(ঘ) ইদ মুবারক
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Ramna
1205