20/06/2025
☘️ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)
🌼জন্ম: ১৯১৮ সালের ১০ই জুন (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের সৈয়দ বংশে।
🌼পিতা-মাতা: বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর এবং মা রওশন আখতার।
🔹তাঁর উপাধি: 'মুসলিম রেনেসাঁর কবি'।
🔹পেশা: কবি, সম্পাদক ও বেতার শিল্পী।
🔹মৃত্যু: ১৯৭৪ সালের ১৯শে অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন।
🌼কাব্য: বাংলা কাব্যজগতে সর্বাধিক সনেট রচয়িতা তিনি। তাঁর কবিতায় বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। উল্লেখযোগ্য কাব্যগুলো হলো-
🔹সাত সাগরের মাঝি: এই কাব্যে মোট ১৯টি কবিতা রয়েছে। উল্লেখযোগ্য কবিতা হলো, পাঞ্জেরী, সিন্দাবাদ, আকাশ-নাবিক, ডাহুক, এই সব রাত্রি ইত্যাদি। বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি। এতে পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে। এই কাব্যটিকে মুসলিম জাগরণের অন্যতম গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। আরব্য উপন্যাস, ইরান-আরবের সংস্কৃতি ও পুরাণ কথা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কাব্যটির মূল উপজীব্য। এ কাব্যে কবি বাংলা ভাষার বিপরীতে আরবি ভাষার শব্দকে বেশি মূল্যায়ন করেছেন। বাংলা কবিতায় রেনেসাঁর যে সুরটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন, কবি ফররুখের সাত সাগরের মাঝি তারই পরিপূরক।
এছাড়াও রয়েছে,
🔹সিরাজাম মুনিরা
🔹নৌফেল ও হাতেম (কাব্যনাটক)
🔹মুহূর্তের কবিতা
🔹ধোলাই কাব্য
🔹হাতেমতায়ী (কাহিনিকাব্য)
🔹নতুন লেখা
🔹নতুন কবিতা
🔹কাফেলা
🔹হাবেদা মরুর কাহিনি
🔹সিন্দাবাদ
🌼বিখ্যাত কবিতা:
🔹উপহার- (নিজের বিয়ে উপলক্ষে লিখেন। যা পরবর্তীতে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।)
🔹স্মরণী- (কবি আল্লামা ইকবালের ইন্তেকালে নিবেদিত)
🔹পাঞ্জেরী- এই কবিতাটি 'সাত সাগরের মাঝি' কাব্যের অন্তর্গত। পাঞ্জেরী ফারসি ভাষার শব্দ। যার অর্থ জাহাজের অগ্রভাগে রক্ষিত পথনির্দেশক আলোকবর্তিতা বা আলোকবর্তিকাধারী ব্যক্তি। যার মাধ্যমে নাবিকগণ সমুদ্রের দুর্গম পথ অতিক্রম করে বন্দরে পৌঁছবে। যেখানে মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য অপেক্ষা করছে হাজারো মানুষ। 'কবি' শব্দটি এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। ইংরেজ শাসনের যাতাকলে পিষ্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাকে পাঞ্জেরী হিসেবে আখ্যায়িত করেছেন।
এই কবিতার প্রথম লাইন-
"রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরী?"
🔹সাত সাগরের মাঝি- এই কবিতাটি 'সাত সাগরের মাঝি' কাব্যের কবিতা। এতে যেমন আছে স্বপ্ন, সৌন্দর্যবোধ, ও উজ্জীবনের প্রেরণা, তেমনি আছে আত্মধিক্কার এবং নির্যাতিত ও দুঃখ পীড়িত ক্ষুধার্ত মানুষের চিত্র।
এই কবিতার বিখ্যাত উক্তি- "সাত সাগরের মাঝি, চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ।"
🌼শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা, চাঁদের আসর, ফুলের আসর, হরফের ছড়া, ও ছড়ার আসর।
🎯 গুরুত্বপূর্ণ প্রশ্ন....
✅ ফররুখ আহমদকে কোন উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: মুসলিম রেনেসাঁর কবি
✅''সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল কাকে?
উত্তর: আল্লামা ইকবাল
✅ ‘পাঞ্জেরী’ শব্দের অর্থ কী?
উত্তর: আলোকবর্তিকাধারী ব্যক্তি
✅ ‘পাঞ্জেরী' কোন ভাষার শব্দ?
উত্তর: ফারসি
✅ 'উপহার' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: সওগাত