21/08/2026
Life is Beautiful (1997) directed by Roberto Benigni. জীবন সত্যিই সুন্দর। হলোকাস্টের কড়াল গ্রাস থেকে ছেলেকে বাঁচাতে এক বাবার সংগ্রাম! ছোট ছেলে জানেনা কী হচ্ছে তাদের সাথে এক কনসেন্ট্রেশন ক্যাম্পের বিভীষিকা বোঝার আগেই সে ও তার পরিবার তাতে বন্দী। আর বিভীষিকা থেকে তার বাবাই তাকে আগলে রাখে। এই গল্পেই গত ২০শে আগস্ট TFP Film Club এর সাপ্তাহিক স্ক্রিনিং এ দর্শক কখনও হেসেছে, কখনও কেঁদেছে। Life is Beautiful সিনেমার শুরুর স্ল্যাপস্টিক কমিডিতে পুরো হল জুড়ে যেমন উঠেছিল হাসির রব তেমনি সিনেমার শেষের উৎকণ্ঠা, আবেগ আর এক অতিমানবীয় আবেগ দর্শকদের নাড়া দিয়েছে গভীরভাবে। সত্যিই তো জীবন সুন্দর, কত সুন্দর মানবিক সম্পর্কের আখ্যান, মানুষের আত্মত্যাগ আর বেঁচে থাকার সংগ্রাম। সাথে ছিল TFP Film Club এর বিশেষ আয়োজন কুইজ। বিজয়ীর হাতে বই তুলে দেন টেলিভশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারপারসন সাইয়্যিদ শাহজাদা আল কারীম। প্রতি বৃহস্পতিবার ঠিক দুপুর দেড়টায় এমনই সুন্দর জীবনের ইমোশনাল রোলারকোস্টার রাইডে আপনাকে TFP Film Club আমন্ত্রণ জানায়।
থাকুন সিনেমার সঙ্গে। থাকুন TFP Film Club এর সঙ্গে।