28/04/2026
"চেনা মুখের ভিড়ে ফিরে আসে ফেলে আসা দিন,
ঈদের খুশিতে মুছে যায় দুঃখ-ব্যাথা-ঋণ।"
UDAF-এর আয়োজনে এবারের ঈদ রিইউনিয়নটি ছিল অনুভূতির এক জীবন্ত ক্যানভাস, যেখানে শিক্ষক, অ্যালামনাই আর শিক্ষার্থীদের মিলনে পুরো আবহ ভরে উঠেছিল উচ্ছ্বাস, আন্তরিকতা আর পুরোনো দিনের মধুর স্মৃতিতে। বহুদিন পর চেনা মানুষগুলোর সাথে দেখা, পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া, সবকিছু মিলিয়ে সময়টা যেন থেমে ছিল শুধুই আনন্দের জন্য।
শ্রদ্ধেয় অধ্যাপক মোঃ মনজুর মোরশেদ এবং সহকারী অধ্যাপক হাসিনা বেগম তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ ও অনুপ্রেরণাময় করে তোলে। এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তুলেছিল আর প্রাণবন্ত।
একই সাথে সদ্য প্রয়াত, বিভাগের সাবেক শিক্ষক শ্রদ্ধেয় ড. মজিব উদ্দিন আহমেদ-কে স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার মুহূর্তটি পুরো পরিবেশকে করে তুলেছিল নীরব ও বেদনা ভারাক্রান্ত।
সব মিলিয়ে পুণর্মিলনীর এই আয়োজনটি শুধু মিলন নয়, এটি ছিল সম্পর্কগুলোকে আবার নতুন করে অনুভব করার এবং হারিয়ে যাওয়া সময়গুলোকে একটু ছুঁয়ে দেখার এক অপূর্ব উপলক্ষ।
27/04/2026
University of Dhaka Accounting Forum (UDAF) successfully hosted the workshop “AI for Academic Excellence: Hands-on Learning Session for Future Accounting Professionals” on April 25, 2026.
The session was conducted by Professor Md. Shahinur Sobhan, Finance Educator & AI Integration Specialist. Moderator of UDAF Professor Amirus Salat's presence graced the program. Alumni President Mr. Ahmed Yousuf Abbas was present as the Chief Guest.
The workshop featured an interactive, application-based learning experience. Through engaging examples, participants explored AI-driven academic strategies and its growing impact on modern accounting practices. The session offered participants practical exposure to AI tools and their applications in academics and accounting, highlighting how AI enhances efficiency and builds relevant professional skills.
The presence of respected faculty members and alumni further enriched the session, reflecting a collective commitment to innovation in education. UDAF extends sincere thanks to the speaker, faculties, organizers, and participants for making the session a success.
21/04/2026
Eager to meet the mind behind your AI learning experience? University of Dhaka Accounting Forum (UDAF) is proud to unveil the esteemed instructor for our exclusive workshop “AI for Academic Excellence: Hands-on Learning Session for Future Accounting Professionals”.
It is our pleasure to present our special guest: Prof. Md. Shahinur Sobhan (MS Sobhan), Finance Educator & AI Integration Specialist.
He is an extraordinary professional who possesses plenty of knowledge and real-life experiences that can be used to empower future accounting professionals.
This session will provide a stimulating and informative learning experience. Participants will benefit from his deep knowledge and expertise in AI applications within accounting.
Get ready to explore the power of AI in accounting like never before!
Registration Link: https://forms.gle/SChGcrWCTJ2XY5Sq8
20/04/2026
University of Dhaka Accounting Forum (UDAF) is introducing an exclusive workshop titled 'AI for Academic Excellence: Hands-on Learning Session for Future Accounting Professionals'. This workshop is designed to equip future accounting professionals with practical knowledge of Artificial Intelligence in academics.
Target Audience: BBA 27th - 32nd Batch of the Department of Accounting.
Date: Saturday, 25th April
Time: 2:00 PM – 6:00 PM
Location: MBA Building Conference Hall, 9th Floor.
Registration Fee: 100 BDT
Prerequisites:
• Fully charged Laptop (mandatory).
• Attendees are strongly advised to carry charging materials also to avoid low battery obstacles.
What participants will gain:
- Practical, hands-on experience with AI tools
- Application of AI in accounting and academic work
- Improved efficiency and structured study approaches
- Exposure to future-relevant skills
- Gaining Certificates
Registrations are now open. Seats are limited so secure your participation and take a step towards academic excellence!
Regitration Link: https://forms.gle/SChGcrWCTJ2XY5Sq8
19/04/2026
আলো নিভতেই যেন পূর্ণতা পেলো 'UDAF থিয়েটার'। ৩১ ও ৩২ ব্যাচের প্রাণবন্ত উপস্থিতিতে অচেনা মুখগুলোও মুহূর্তেই হয়ে উঠেছিল আপন, আর চারপাশ ভরে উঠেছিল উচ্ছ্বাস, হাসি ও আন্তরিকতায়। এই চমৎকার মিলনমেলার নিমিত্তেই তো আমরা মঞ্চস্থ করেছিলাম ‘UDAF Says Hi’ sponsored by Joya Sanitary Napkin in association with SMC Enterprise Limited.
পুরো আয়োজনটি যেন ছিল এক জীবন্ত সিনেমার মতো, যেখানে প্রতিটি মুহূর্ত ভিন্ন ভিন্ন দৃশ্যপট হয়ে ধরা দিয়েছে। প্রিয় শিক্ষক ও অগ্রজদের অনুপ্রেরণামূলক কথাগুলো সবার মনে নতুন উদ্দীপনা জাগিয়েছে। তার সঙ্গে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা; নৃত্য, গান ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা। হাস্যরসাত্মক নাটিকা যোগ করেছিল আনন্দের ভিন্ন মাত্রা, আর র্যাম্প শোতে ফুটে উঠেছিল আত্মবিশ্বাস ও গ্ল্যামারের অভূতপূর্ব সমন্বয়।
এই আয়োজন শুধু একটি দিনের স্মৃতিতে সীমাবদ্ধ নয়; এটি ছিল ৩১ ও ৩২ ব্যাচের সঙ্গে আমাদের এক সুন্দর বন্ধনের সূচনা। নবীনদের উচ্ছল অংশগ্রহণে UDAF আবারও ফিরে পেয়েছে তার চিরচেনা উষ্ণতা ও প্রাণের স্পন্দন। ভবিষ্যতে এই মঞ্চেই তৈরি হবে আরও নতুন গল্প, নতুন অনুভূতি। ততক্ষণ পর্যন্ত এই মুহূর্তগুলোই থাকুক আমাদের স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে।
14/04/2026
প্রিয় ৩১ ও ৩২!
‘UDAF থিয়েটার’-এর পর্দা এই উঠলো বলে। তোমরা সবাই তৈরি তো?
পপকর্নের ক্রাঞ্চ, আড্ডার ভিড়, হাসির আড়ালে উত্তেজনা; সব মিলিয়েই একটি রহস্য ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে, যা শেষ পর্যন্ত সবাইকে ভাবনার জগতে ডুবিয়ে রাখবে। গান, আড্ডা, নাটক আর হঠাৎ ঘুরে যাওয়া গল্পের মোড়, কে জানে কখন কী হয়?
১৫ এপ্রিল ২০২৬,
ঠিক দুপুর ২:০০টায়,
দেখা হচ্ছে 'UDAF থিয়েটা' এর মঞ্চে। মিস করো না কিন্তু! কারণ কিছু মুহূর্ত ধরা দেয় কেবল একবারই ।
ইভেন্ট লিংক: https://facebook.com/events/s/udaf-says-hi-accounting-31st-3/885472827870780/
14/04/2026
আগামীকালই খুলছে গল্পের দুয়ার, প্রস্তুত তো তুমি?
নিভু নিভু আলোয় থেমে আছে মঞ্চ, পর্দার আড়ালে জমে উঠেছে শেষ মুহুর্তের মহড়া। অপেক্ষা আর মাত্র একটি দিনের। আলো জ্বলবে, আর হঠাৎই জীবন্ত হয়ে উঠবে সবকিছু। হয়তো কোনো দৃশ্যে তুমি খুঁজে পাবে নিজেকে, হয়তো কোনো সংলাপ মনের খাতায় ছাপ রেখে যাবে অনেকদিন।
এসো, নিজেকেই খুঁজে নাও, আমাদের গল্পের মাঝে।
Event Link: https://www.facebook.com/share/1BhEdxK3Rq/
14/04/2026
“পুরাতন যাক মুছে, নতুনের হোক উন্মোচন
এসো হে নবীন, হে বৈশাখ! এসো হে নতুন।”
আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্যে পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে ফিরে আসে নব আনন্দের বার্তা নিয়ে। বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়; এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের স্বরূপ। বৈশাখের পহেলা দিনটি আমাদের মনে জাগিয়ে তোলে পুরনো দিনের স্মৃতি, জোগায় নতুনের পথে এগিয়ে চলার দৃঢ় প্রেরণা। সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা এই উৎসব আমাদের জাতিসত্ত্বাকে করে তোলে আরও সুদৃঢ় ও ঐক্যবদ্ধ।
লাল-সাদার নান্দনিক আবেশ, আলপনার সূক্ষ্ম শিল্পরেখা, একতারার সুর ও বাঁশির মূর্ছনায় চারপাশ হয়ে ওঠে উৎসবমুখর। পান্তা-ইলিশের স্বাদ, বাউল গানের গভীর আবেগ এবং হালখাতার লাল খাতায় নতুন দিনের সূচনা সব মিলিয়ে পহেলা বৈশাখ হয়ে উঠেছে বাঙালি সাংস্কৃতির এক পরিপূর্ণ উৎসব।
নানা প্রতিকূলতা ও ঘটনা বহুল একটি বছর পার করে আমরা উপনীত হয়েছি নতুন প্রভাতের সম্মুখে। অতীতের হতাশা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার। মানবিকতা, সহনশীলতা ও প্রগতিশীল চেতনায় সমৃদ্ধ একটি সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আমরা একসাথে এগিয়ে চলি। বৈশাখের নির্মল আলো আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সাহস এবং সম্ভাবনার নতুন দিগন্ত।
UDAF-এর পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩৩।
13/04/2026
'UDAF থিয়েটার'- এর মঞ্চ পুরোপুরি প্রস্তুত। এখন শুধু আলো জ্বলে উঠার অপেক্ষা!
পর্দা ওঠার ঠিক আগ মুহূর্তে প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি আর মঞ্চের প্রতিটি কোণকে নিখুঁত করতে নিরন্তর চেষ্টা চলছে। দিনভর ক্লান্তিহীন রিহার্সাল আর সবার সম্মিলিত অনুশীলন এখন শুধুই তোমাদের সামনে উন্মোচিত হওয়ার অপেক্ষায়।
প্রিয় ৩১ ও ৩২, দেখা হচ্ছে খুব শিগগিরই। 'UDAF থিয়েটার' প্রস্তুত তোমাদের গল্পকে জীবন্ত করে তুলতে। তাহলে আর দেরি কেন? চলে এসো আমাদের আঙিনায়, আর নিজেকেই আবিষ্কার করো গল্পের সেই ‘মূল চরিত্র’ হিসেবে!
Event Link: https://www.facebook.com/share/18JkzNDZUc/
13/04/2026
'UDAF থিয়েটার' - এর মঞ্চ প্রস্তুত, অপেক্ষা আর মাত্র দু'টি দিন!
চারদিকে ঝলমলে আলো, টানটান উত্তেজনা, আর অজানা গল্পের পসরা নিয়ে মঞ্চ সাজিয়ে চলেছি আমরা। প্রতিটি গল্প তোমাকে দেবে ভিন্ন অনুভূতি, নতুন স্মৃতি, আর অন্যরকম এক রোমাঞ্চ। এসো, জীবন্ত করে তোলো নিজের গল্পটাকে!
ইভেন্ট লিংক:https://facebook.com/events/s/udaf-says-hi-accounting-31st-3/885472827870780/