Abdullah - আবদুল্লাহ্

Abdullah - আবদুল্লাহ্ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah - আবদুল্লাহ্, Education, Dhaka, Ramna.

বুঝে-বুঝে  #কুরআন_শিখি। পর্ব-০১।◉ কোরআনের মোট শব্দ সংখ্যা ৭৭,৯৩৪টি। এই পর্বে এমন ৫টি শব্দ শিখবো, যেগুলো কোরআনে প্রায় ২,৭...
28/05/2020

বুঝে-বুঝে #কুরআন_শিখি। পর্ব-০১।

◉ কোরআনের মোট শব্দ সংখ্যা ৭৭,৯৩৪টি। এই পর্বে এমন ৫টি শব্দ শিখবো, যেগুলো কোরআনে প্রায় ২,৭০০ বার এসেছে।

(১) أَعُوذُ --- [আউযু] --- আমি আশ্রয় চাই / I seek refuge.
-স্বীকার করে নিচ্ছি, আমি নিজের সুরক্ষার জন্য স্বয়ংসম্পূর্ণ নই।

(২) بِاللَّهِ --- [বিল্লাহি] --- আল্লাহ্’র কাছে / in Allah.
-সুরক্ষা দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ্’র।

(৩) مِنَ --- [মিন] --- থেকে / From.

(৪) الشَّيْطَانِ --- [আল-শাইত্বন] --- শয়তান / the Satan.
-শয়তান: যে সত্ত্বা/অস্তিত্ব আল্লাহ্’র অনুগ্রহ থেকে বিচ্ছিন্ন। এক বচনে ‘শাইত্বন’ হচ্ছে ‘ইবলিস’ বহুবচনে ‘শাইয়াত্বিন’ হচ্ছে ইবলিসের সহায়তাকারীরা।

(৫) الرَّجِيمِ --- [আল-রাজিইম] --- যে বিতাড়িত / the outcast.
-শয়তান অহংকারবশতঃ আল্লাহ্’র নির্দেশ অমান্য করে আল্লাহ্’র অনুগ্রহ থেকে বিতাড়িত হয়েছে।

📺 Video: https://youtu.be/fnct2kvwaqA

◉ কখন أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পড়বো?
যেকোনো পরিস্তিতিতে আল্লাহ্’র কাছে আশ্রয় পেতে চাইলে; যেমন- কুরআন পড়ার আগে, মসজিদে প্রবেশের পূর্বে, নামাজ শুরুর পূর্বে, যখন আপনি রেগে থাকবেন, ফ্রেশরুমে প্রবেশের পূর্বে, ভীত-সন্ত্রস্ত থাকা অবস্থায়, নামাজে মনোযোগ ধরে রাখতে না পারলে, বাজে চিন্তা মাথায় এলে।

◉ কোরআনের ভাষা সহজ: মাত্র ৭টি সূরা -- ফাতিহা, আসর, নাসর, কাফিরুন, ইখলাস, ফালাক্ব, নাস – এবং নামাজের বিভিন্ন অংশ; যেমন আযান, উযুর দোয়া, রুকু, সেজদা, আত্তাহিয়্যাতু, দুরুদ, আল্লাহুম্মা ইন্নি জোয়ালামতু নাফসি.., রব্বানা আতিনা, এবং খুব common কিছু আরবি শব্দের অর্থ জানা থাকলে আমরা কোরআনের ৫০% শব্দ কারো সাহায্য ছাড়াই আরবি দেখেই বুঝতে পারবো।

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবায়ে কেরাম একে অপরকে ঈদের অভ্যর্থনা জানাতে বলতেন, ’ تَقَبَّلَ اللّ...
24/05/2020

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবায়ে কেরাম একে অপরকে ঈদের অভ্যর্থনা জানাতে বলতেন,
’ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ ‘
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমল গুলো কবুল করুক।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃআল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্ল...
08/05/2020

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।


সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৪

❝ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আগামীকাল (৭ মে,২০২০) থেকে মসজিদে পাঁচ ওয়াক্ত নামায ও তারাবীহ পড়া যাবে ❞-...
06/05/2020

❝ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আগামীকাল (৭ মে,২০২০) থেকে মসজিদে পাঁচ ওয়াক্ত নামায ও তারাবীহ পড়া যাবে ❞

-- ধর্ম মন্ত্রণালয়

‘‘ নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে, তাদের জন্যে তাদের ...
06/05/2020

‘‘ নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না ’’

সূরা বাকারা ২:২৭৪

Abdullah - আব্দুল্লাহ্
Follow Us for more...

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বলেনঃ ইমাম যখন ‘আ-মীন’ বলে, তোমরাও তখন ‘আ-ম...
04/05/2020

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বলেনঃ ইমাম যখন ‘আ-মীন’ বলে, তোমরাও তখন ‘আ-মীন’ বল। কেননা যার ‘আ-মীন’ বলা মালায়িকাদের (ফেরেশতাদের)‘আ-মীন’ বলার সাথে মিলে যাবে তার আগেকার গুনাহ মাফ করে দেয়া হবে। ইবনু শিহাব বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আ-মীন’ বলতেন।


সহিহ মুসলিম, হাদিস নং ৮০১
হাদিসের মান: সহিহ হাদিস

Abdullah - আব্দুল্লাহ্
Follow Us for more...

নামাজে সালামের আগে তাশাহহুদের পরের দোআ"হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জী...
29/04/2020

নামাজে সালামের আগে তাশাহহুদের পরের দোআ

"হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে"

Abdullah - আব্দুল্লাহ্
Follow Us for more...

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে কেউ যখন রাতে আপন বিছানায় যাবে এবং 'আয়াতুল কুরসি' পড়বে, তখন স...
28/04/2020

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে কেউ যখন রাতে আপন বিছানায় যাবে এবং 'আয়াতুল কুরসি' পড়বে, তখন সে রাতের পুরো সময় আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেফাযতকারী থাকবে; আর সকাল হওয়া পর্যন্ত শয়তান তার নিকটেও আসবে না"

বুখারী, (ফাতহুল বারীসহ), ৪/৪৮৭, নং ২৩১১

Abdullah - আব্দুল্লাহ্
Follow Us for more...

আমি একে আরবি ভাষায় কোরআনরূপে নাজিল করেছি, যাতে তোমরা (তোমাদের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করে) সহজে বুঝতে পারো। সূরাহ ইউসুফ...
28/04/2020

আমি একে আরবি ভাষায় কোরআনরূপে নাজিল করেছি, যাতে তোমরা (তোমাদের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করে) সহজে বুঝতে পারো।
সূরাহ ইউসুফ ১২:২

Abdullah - আব্দুল্লাহ্
Follow Us for more...

27/04/2020

সূরা বাকারার শেষ দুই আয়াত

For Better quality: https://www.youtube.com/watch?v=fTMSXKcw0ME

কুরআন মহান আল্লাহ্ সুবানাহু ওয়াতা’আলার পক্ষ থেকে আগত মানবজাতির জন্য পথ প্রদর্শক। তাই একজন মুমিন বান্দার জন্য কোরআন অধ্যয়ন খুব জরুরি। কোরআনের সূরাসমূহের মধ্যে সূরা বাকারা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ্ মুহাম্মদ (সঃ)-ও আমাদেরকে সূরা বাকারা অধ্যায়নের জন্য তাগিদ দিয়েছেন। অতএব, সূরা বাকারায় রয়েছে বরকত। সূরা বাকার শেষ দুই আয়াত তেলাওয়াত বিশেষ ফজিলতপূর্ণ। আল্লাহ্ তা’আলা আমাদের আমল করার তৌফিক দিন, আমিন।

তেলাওয়াত: আব্দুলআজিজ আজ-জাহরানি
Recited by: Abdulaziz Az-Zahrani

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:নবী  (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কুরআনে তিরিশ আয়াতবিশিষ্ট একটি সূরাহ রয়েছ...
26/04/2020

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কুরআনে তিরিশ আয়াতবিশিষ্ট একটি সূরাহ রয়েছে। সূরাহটি তার পাঠকের জন্য সুপারিশ করবে, শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া হবে। সূরাহটি হচ্ছে ‘তাবারকাল্লাযী বিয়াদিহিল মুল্‌ক’।

সুনানে আবু দাউদ, হাদিস নং ১৪০০
মান: হাসান
Abdullah - আব্দুল্লাহ্
Follow Us for more...

সর্বশ্রেষ্ঠ দো‘আ হল,اَلْحَمْدُ لِلّٰهِ আলহামদু লিল্লাহসকল প্রশংসা আল্লাহরইআর সর্বোত্তম যিক্‌র হল,لاَ إِلَهَ إِلاَّ اللّٰ...
25/04/2020

সর্বশ্রেষ্ঠ দো‘আ হল,

اَلْحَمْدُ لِلّٰهِ
আলহামদু লিল্লাহ
সকল প্রশংসা আল্লাহরই

আর সর্বোত্তম যিক্‌র হল,

لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ
লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।

তিরমিযী ৫/৪৬২, নং ৩৩৮৩; ইবন মাজাহ্‌ ২/১২৪৯, নং ৩৮০০;
Abdullah - আব্দুল্লাহ্
Follow Us for more...

Address

Dhaka
Ramna
1000

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah - আবদুল্লাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Abdullah - আবদুল্লাহ্:

Shortcuts

Share

Category