19/04/2026
সরকারি ১১ টি কলেজে পদ সৃজন করার জন্য প্রস্তাব পাঠানোর পর অর্থ মন্ত্রনালয় ৩ টি কলেজ বাদে বাকি ৮ টি কলেজের পদ সৃজনের প্রস্তাব পুনরায় পাঠাতে বলে। ২৫৫ টি ৪র্থ গ্রেডের অধ্যাপক পদের জন্য মাসিক বরাদ্দ প্রয়োজন ২৫৫x ৫০,০০০= ১,২৭,৫০,০০০ টাকা;
২১৩ টি ৫ম গ্রেডের সহযোগী অধ্যাপক পদের জন্য মাসিক বরাদ্দ প্রয়োজন ২১৩ x ৪৩,০০০= ৯১,৫৯,০০০ টাকা;
৪৫৮ টি ৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদের জন্য মাসিক বরাদ্দ প্রয়োজন ৪৫৮ x ৩৫,৫০০= ১,৬২,৫৯,০০০ টাকা এবং
প্রভাষক পদের জন্য মাসিক বরাদ্দ প্রয়োজন ৫৩৫ x ২২,০০০ = ১,১৭,৭০,০০০ টাকা। মাত্র ১১ টি কলেজের ১৪৬১ টি পদ সৃজনের জন্য সরকারের প্রতি মাসে সর্বমোট ৪,৯৯,৩৮,০০০ টাকা বা প্রায় ৫ কোটি টাকা প্রয়োজন হবে। বেতনের বেসিক স্কেল হিসাবে বছরে প্রায় ৬০ কোটি টাকা দরকার। অন্যান্য ভাতাদি বাবদ অর্থ প্রয়োজন হবে বছরে প্রায় ১০০ কোটি টাকা। এই অতিরিক্ত খরচে ১১ টি কলেজে আনুমানিক ১-১.৫ লক্ষ শিক্ষার্থী গুণগত উচ্চ শিক্ষা পাবেন। এই উদ্যোগ অবশ্যই উচ্চ শিক্ষার জন্য ইতিবাচক দিক।
এই যে উচ্চ শিক্ষার গুনগত মানোন্নয়নের জন্য এত আয়োজন, এত ব্যয় করা হচ্ছে, এই উচ্চ শিক্ষা লাভের জন্য শিক্ষার্থী আসবে কোথা থেকে? মাধ্যমিক বিদ্যালয় শেষ করেই ত আসবেন। তাহলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের জন্য সরকারের বরাদ্দ কেমন হওয়া প্রয়োজন? ৩২৮ টি পুরাতন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক রয়েছে ৭,৭০০ জন এবং শিক্ষার্থী রয়েছে প্রায় ৫ লক্ষ। এছাড়াও ৩৭৯ টি সরকারিকৃত বিদ্যালয়ে শিক্ষক রয়েছে ৯,৮২৩ জন এবং শিক্ষার্থী রয়েছে প্রায় ৬ লক্ষ। এই ১১ লক্ষ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের যথাযথ গুণগত শিক্ষা যারা প্রদান করবেন, তাদের শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে কোন আলোচনা হয় নাই।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করণে কোন ধরনের পদক্ষেপ এখনও নেওয়া হয় নাই। এই ২০ হাজার শিক্ষকের বেসিক বেতনস্কেল ১০ম গ্রেড হতে ৯ম গ্রেডের উন্নীত করতে মাসে প্রয়োজন মাত্র ২ কোটি টাকা। বছরে ২৪ কোটি ও অন্যান্য ভাতাদি হিসাব করলে বছরে লাগবে মাত্র ৪০ কোটি টাকা!!!!
১১ টি সরকারি কলেজের আংশিক পদ সৃজন করার জন্য যে অর্থ লাগবে, ৭০৭ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের জীবনমান তথা শিক্ষার মান উন্নয়নের জন্য সেই পরিমান টাকাও প্রয়োজন হবে না। এমনকি এই ১১ টি কলেজের ১,৪৬১ টি পদের অর্ধেক টাকা দিয়ে পুরা সরকারি মাধ্যমিক বিধ্যালয়গুলোকে একটি টেকসই সরকারি মাধ্যমিক সেক্টরে রূপান্তর সম্ভব। ১-১.৫ লক্ষ উচ্চ শিক্ষার শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত অর্থ এর অর্ধেক টাকা দিয়ে ১১ লক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুনগত ও টেকসই মাধ্যমিক শিক্ষা প্রদান করা সম্ভব।
অথচ সরকারি কলেজের জন্য অহরহ পদ সৃজনের প্রস্তাব প্রেরণ করলেও সরকারি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের জন্য পদ সৃজন বা পদের উন্নয়নের কোন প্রস্তাব প্রেরণ করা হয় না কেন?
আসলে পদের উন্নয়ন চায় না নাকি সরকারি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন চায় না সেটাই বড় প্রশ্ন??
...