EEE Innovation Club at North Bengal International University

EEE Innovation Club at North Bengal International University Alupatty, Dainik barta complex 3'rd& 4'th floor, Boialiya,Rajshahi. EEE Dept.. All Problem & Solution .

16/12/2018
25/09/2018

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী রিজিয়া আফরিন ‘স্বয়ংক্রিয় রেলগেট নিয়ন্ত্রণ’ পদ্ধতির উদ্ভাবন করেছেন। এই পদ্ধতি কাজে লাগিয়ে দেশের সকল রেলগেটগুলোকে মানুষবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি। মঙ্গলবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ল্যাবে এই পদ্ধতির উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবিষ্কারক। রিজিয়া আফরিন বলেন, স্বয়ংক্রিয় মানুষবিহীন রেলগেট নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে দেশের দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তার আবিষ্কৃত সিস্টেম আগের তৈরী যে কোনো সিস্টেম থেকে অনেক সাশ্রয়ী। এই সিস্টেম সেন্সরের মাধ্যমে ট্রেন আসার কিছুক্ষণ আগেই সেটাকে সনাক্ত করা হবে। ট্রেন সনাক্ত করার সাথে সাথে রেলগেট নিচে নেমে আসবে এবং একইসাথে রেলগেটের পাশে লালবাতি জ্বলে উঠবে।এরপর যতক্ষণ ট্রেন না চলে যাবে, ততক্ষণ গেট নামানো থাকবে। ট্রেন ওই গেট পার হয়ে চলে যাওয়ার পর স্বয়ংক্রিয় ভাবেই গেট উপরে উঠে যাবে।
এনবিআইইউ’র ইইই বিভাগের কো-অর্ডিনেটর রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থী রিজিয়া আফরিন অনেক প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিন ধরে গবেষণার করে এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। তার এই কাজে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক মিল্টন কুমার কু-ু। তিনি আরও বলেন, স্বয়ংক্রিয় রেলগেট নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে রেলেগেটে কোনো আলাদা লোকবলের প্রয়োজন হবে না। অনেক কম খরচে রেলগেট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিপুল অর্থায়নের মাধ্যমে এই প্রযুক্তিকে আরো উন্নত করা সম্ভব হবে বলে আশা করেন আবিষ্কারক। উল্লেখ্য, উত্তরবঙ্গের মেধাবী শিক্ষার্থীদের মাত্র ২ লক্ষ ৯৭ হাজার টাকায় ফল ২০১৮ সেমিস্টারে ইইই ও সিএসই বিভাগে ডিগ্রী অর্জনের সুযোগ প্রদান করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

18/09/2018


নানা দেশের উদ্ভাবনী ক্ষমতার ওপর যে আন্তর্জাতিক তালিকা তৈরি হয়েছে তাতে বাংলাদেশের নাম সবচেয়ে নীচে বলে বলছে একট....

29/12/2017

"বৈদ্যুতিক সাব-স্টেশানে পাথর দেয়া
থাকে কিন্তু কেন??"
প্রথমত অবশ্যই GPR (ground potential rise)
মিনিমাইজ করার জন্য। এর দ্বারা ভূমির রোধ বেড়ে
যায় বলে স্টেপ পটেনশিয়াল ( step potential) এবং
(touch potential) লিমিট কম থাকে এবং যারা
সাবস্টেশানে কাজ করে তাদের ইলেক্ট্রিক শকড
হবার পসিবিলিটি কমে যায়। এছাড়াও এর দ্বারা নিম্নলিখিত
সুবিধা পাওয়া যায় বোনাস হিসেবেঃ
১. ঘাস বা আগাছা জন্মায় না, ফলে পরিচ্ছন্ন থাকে,
২. সাপ, ব্যাঙ, গিরিগিটি, ইঁদুর প্রভৃতি প্রাণী চলাচল কমে
যায়, ফলে শর্ট সার্কিট হবার আশঙ্কা কমে যায়,
৩. বৃষ্টির পানি দ্রুত নেমে যায় ফলে কাঁদা বা পিচ্ছিল
হয় না,
৪. ট্রান্সফরমার বা সার্কিট ব্রেকার ইত্যাদি থেকে
তেল গড়িয়ে পড়লে তা জমে থাকে না।
৫. কনক্রীটের ঢালাইয়ের তুলনায় এটি সস্তা এবং
পরিষ্কারের ঝামেলা নাই।
৬. এর ভার বহন ক্ষমতা অনেক বেশী।
এবার আসা যাক, স্টেপ পটেনশিয়াল এবং টাচ
পটেনশিয়ালের কথায়।
যখনই কোন সাব-স্টেশান ডিজাইনিং এর চিন্তা করা হয়
তখনই এই দুইটা বিষয় সর্বপ্রথম খেয়াল করা হয়। কারণ
"Safety First!" এই দুইটা পটেনশিয়াল ঠিকমতো
ডিজাইন করা না থাকলে বৈদ্যুতিক শক অনিবার্য।
স্টেপ পটেনশিয়ালঃ
কোন প্রাণীর দুই/চার পায়ের মাঝখানে যতটুকু
পটেনশিয়াল থাকে তাকে স্টেপ পটেনশিয়াল
বলে। যদি ভূমিতে সবর্ত্র পটেনশিয়াল সমান না
থাকে তবে একজন মানুষ যদি পা দুটি ফাঁক করে দাঁড়ায়
তাহলে তার দুই পায়ের মাঝখানে অবশ্যই একটি বিভব
পার্থক্য অবশ্যই থাকবে। এটিই স্টেপ পটেনশিয়াল।

বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত বিষয়ে 'উদ্ভাবনী উদ্যোগ উৎসাহিতকরণ প্রতিযোগিতা ২০১৭' আয়োজন করা হয়েছে...
29/12/2017

বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত বিষয়ে 'উদ্ভাবনী উদ্যোগ উৎসাহিতকরণ প্রতিযোগিতা ২০১৭' আয়োজন করা হয়েছে। 'স্কুল', 'কলেজ ও বিশ্ববিদ্যালয়' এবং 'উন্মুক্ত' এ শ্রেণিতে উদ্ভাবকগণ নিম্নোক্ত ঠিকানায় অনলাইনে ৩১ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত উদ্ভাবনী ধারণা(আইডিয়া) প্রেরণ করতে পারবেন [email protected] এই ঠিকানায় মেইল করে। প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বিত ওয়েব সাইট

Address

Allupatti, Boalia
Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when EEE Innovation Club at North Bengal International University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EEE Innovation Club at North Bengal International University:

Shortcuts

Share