SAYA Disabled & Autistic School

SAYA Disabled & Autistic School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAYA Disabled & Autistic School, Community College, Rajshahi.

এক সাথে চলি (এসাচ) নামক সেবা মূলক একটি সংস্থা গঠিত হয় ২০০১ খ্রি.। সমাজের বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও মানষিক বিকাশের সেবা মূলক প্রতিষ্ঠান তৃতীয় বিশ্বের স্বল্পায়তনের এই দরিদ্র দেশের বিশাল জনগষ্ঠী কোন না কোন ভাবে প্রতিবন্ধীতার স্বীকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Photos from SAYA Disabled & Autistic School's post 18/05/2022

জনাব মোঃ জাহাঙ্গীর আলম স্যার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। জনপ্রশাাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে তাকে এ পদে পদোন্নতি দেয়া হয়। জাহাঙ্গীর আলমের জন্ম রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি রংপুরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ছাত্র। তিনি রংপুর বিভাগ সমিতি ঢাকা’র সহ সভাপতি এবং অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ।

16/05/2022

শোক সংবাদ
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বুদ্ধী প্রতিবন্ধী শাখার শিক্ষার্থী মৌসুমী খাতুন পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ই মে)২০২২ সকাল ৭.০০টায় মোহরকয়া নতুনপাড়া গ্রামের জাহাঙ্গীর আলোমের মেয়ে মৌসুমী (১৫) নিজ বাড়ীর পার্শ্বে পুকুরে ডুবে মারা যায়। মৌসুমীর মৃত্যুতে ছায়া পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।

Photos from SAYA Disabled & Autistic School's post 02/05/2022

বিশেষ চাহিদা সম্পূন্ন কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সমাজের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে সবার এসকল শিশুদের পাশে দাঁড়ানো উচিত। ’তাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে। আজ মাত্র ২৫ জন শিক্ষার্থীকে নতুন পোশাক দিতে পেরেছি। ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়ার চেষ্টা করছি। সকলের সহযোগিতা কামনা করছি।

Photos from SAYA Disabled & Autistic School's post 26/04/2022

আজ আমেরিকার ভার্জিনিয়ার ‘সেভাতে’ কোম্পানীর সিনিয়র কনসালটেন্ট প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১১৮ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৮০০/- টাকা করে বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির সদস্য, জনাব, মো. আসলাম উদ্দীন, জনাব, মো. ইসমাইল হোসেন,প্রধান শিক্ষক, মো. সিমানুর রহমান, সহকারী শিক্ষক-কর্মচারী ও অভিভাকবৃন্দ।

26/04/2022
Photos from SAYA Disabled & Autistic School's post 25/04/2022

ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ১৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, শামীমা সুলতানার সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব, ইসাহাক আলী, লালপুর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালেব সরকার, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, জনাব, ড. মোঃ ইসমত হোসেন, মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার মোকারেব্বুর রহমান নাসিম, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, মুঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব, মো. সাইফুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী আছলাম উদ্দীন, ইসমাইল হোসেন, দুলাল উদ্দীন, সুশিল সমাজের প্রতিনীধি, সাংবাদিক প্রমুখ।

Photos from SAYA Disabled & Autistic School's post 22/04/2022

আলহামদুলিল্লাহ। আজ প্রবিত্র ২০ মাহে রমজান ও প্রবিত্র জুম্মার দিনে জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক বরাদ্দকৃত অর্থে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের তিনতলা ভীত বিশিষ্ট ভবনটির দুতলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণকাজের উদ্বোধন করা হলো। স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দোয়া করে এ ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনতলা বিশিষ্ট ভবনটিতে দ্বিতীয় তলায় ছায়া স্পেশাল টিচার্স ট্রেনিং কলেজের ক্লাস রুম, লাইব্রেরি, অফিস ও গেস্টরুমসহ Ramp সুবিধা থাকবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদের ইমাম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

Photos from SAYA Disabled & Autistic School's post 13/04/2022

উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, লালপুর, নাটোর, জনাব, শামীমা সুলতানা-এর সভাপতিত্বে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আজ-১৩/০৪/২০২২খ্রি. বুধবার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, লালপুর, নাটোর-এ সকাল-১০.০০ ঘটিকা সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা সমাজসেবা অফিসার, জনাব, মোতালেব সরকার, সদস্য জনাব, ওয়াহেদুজ্জামান সরকার, ইসমাইল হোসন ভান্ডারী, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, আঃ মান্নান, নুরুন্নাহার বিনা, সিমানুর রহমান।

03/04/2022

প্রিয়, শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, লালপুর, নাটোর-এ থেরাপি সেবা প্রদানের লক্ষে, একটি উন্নত ও আধুনিক মানের থেরাপি ইউনিট চালু হতে যাচ্ছে। তাই আপনাদের কাছে সু-পরামর্শ, আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত মতামত কামনা করছি। ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই উদ্বোধন হতে হবে।ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
01848-052125
https://maps.app.goo.gl/e5cdgfhNLhjn89En8

26/03/2022

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ ইং উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, লালপুর, নাটোর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহন।

26/03/2022

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ ইং উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, লালপুর, নাটোর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণ।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rajshahi
6420