এমন একটা দেশে থাকলে মাঝে মাঝে সত্যি মাথা কাজ করে না ভাই। নিউজফিড স্ক্রল করে এত রাতে ঘুম আসছে না।
আইন আছে, কিন্তু সেটা ঠিকমতো কাজ করে না। ঘুষ, প্রভাব, অব্যবস্থাপনা আর প্রশাসনের দায়িত্বহীনতার আড়ালে সব হারিয়ে যাচ্ছে। তাই আসল অপরাধী ধরা পড়ে না, আর নিরপরাধ মানুষ মরে। একটা ঘটনা ইনভেস্টিগেট করতে যেখানে সময় লাগার কথা, সেখানে কিছু মানুষ হঠাৎ বিচারক বনে যায়। কোনো প্রমাণ নেই, যাচাই-বাছাই নেই — সরাসরি মারধর, তারপর মৃত্যু।
মানিকগঞ্জের ঘটনাটা শুনে সত্যি মাথা ঘুরে গেছে। গতকাল বনপারিল গ্রামে ৮-৯ বছরের শিশু আতিকা নিখোঁজ হয়, পরে বাড়ির পাশের ভুট্টা খেত থেকে তার হাত-পা বাঁধা মর//দেহ উদ্ধার হয়। এটা শুনলেই বুক কেঁপে উঠে। কিন্তু এরপর যা হলো, সেটা আরও ভয়ংকর।
মূল সন্দেহভাজন নাঈম পালিয়ে গেছে। আর এলাকার মানুষ ক্ষোভে কোনোরকম যাচাই না করেই তার বাবা পান্নু মিয়া (অটোরিকশাচালক), চাচা ফজলু মিয়া আর ভাই নাজমুল — তিনজনকে ধরে পিটিয়ে মা/রে। দুজন ঘটনাস্থলেই মা/রা যায়, নাজমুল গুরুতর আহত। সবচেয়ে ভয়ের ব্যাপার, নারী-পুরুষ সবাই এই কাজটাকে সমর্থন করছে।
একটু ভেবে দেখো। যার জন্য এত রাগ, সে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর যাদের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণই নেই, তাদের জীবন শেষ হয়ে গেল।
এটা বিচার না, এটা আরেকটা অপরাধ। এটা মূর্খতা আর অজ্ঞতা।
হ্যাঁ, মানুষ আইনের উপর ভরসা হারিয়েছে — এটা সত্যি। কিন্তু তাই বলে প্রমাণ ছাড়া কাউকে মেরে ফেলার অধিকার কেউ পায় না। ইতিহাস বলে, এই মব কালচারে অপরাধী না, নিরপরাধরাই বেশি মারা পড়ে।
শেষ পর্যন্ত কী হলো? শিশু আতিকা তার ন্যায়বিচার পেল না, আসল অপরাধীও ধরা পড়ল না। বরং দুজন নিরীহ মানুষ চলে গেলেন।। রেপি//স্টদের নৃশংসভাবে মা//রা দরকার কিন্তু সেটা সত্যতা যাচাই করে প্রমাণ করার পর।।
এভাবে চলতে থাকলে কাল কার সাথে কী হবে, কেউ বলতে পারে না।
Zihad
Self-revelations, bold storytelling, and a future worth watching.........
বিদ্রোহ আমার রক্তে,
শব্দে জ্বলে আগুন… 🔥
কণ্ঠে ধারণ করার চেষ্টা করলাম
Kazi Nazrul Islam এর ‘বিদ্রোহী’
Voice: Zihad 🎙️
Virgin deserves virgin and leftover deserves leftover...
Eibar tora tham vai.
23/02/2026
কয়েকদিন পর ফেসবুকে ঢুকলাম।
মাত্র ১৫–২০ মিনিট স্ক্রল করলাম।
এই অল্প সময়েই সামনে যত নিউজ কার্ড এসেছে, তার বেশিরভাগই চাঁদাবাজির খবর।
সাথে কিছু ভিডিওও ছিল-- শেয়ার করা হলো না।।
এর মধ্যে আবার সেই স্বৈরাচার পুরনো দলের প্রত্যাবর্তনের খবরও চোখে পড়ল।
আমার জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।
কি এক ভয়াবহ অবস্থা।।☹️
আর জনগণ স্বপ্ন দেখছে এই দেশ নাকি স্বৈরাচার মুক্ত হবে।।
12/02/2026
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম 🇧🇩
এখন দায়িত্ব তাদের- যারা নির্বাচিত হবে।
যদি তারা ন্যায়, সততা ও জনগণের স্বার্থে কাজ করে, তাহলে একটু শান্তিতে ঘুমাতে পারব।
আর যদি অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি বা নির্যাতন বাড়িয়ে দেয়, তাহলে ঘুম হারাম হবে.. কারণ তখন বিবেকে প্রশ্ন জাগবে আমি যোগ্য দলের সমর্থন করতে পারিনি।।
Unconditional love is freely given to women, children, and animals. For men, love usually depends on usefulness, success, or provision.
বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করা হোক।।