Department of CSE, Varendra University

Department of CSE, Varendra University

Share

The mission of VU is to emerge as one of the leading and premier centre of higher studies in Arts, Social Science, Science, Engineering and technology.

VU, in general, aims at preparing its students nurturing their potentialities and proficiencies relating to the development of leadership, entrepreneurship and professionalism. It facilitates students’ involvement in higher research and implementation of the technological knowhow and ideas. The University is committed to work for the sustainable development and changes for the betterment of the so

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ম বছর পূর্তি উদযাপন 18/03/2019

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ম বছর পূর্তি উদযাপন
আজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ৮ম বছরে পা রাখল। ২০১২ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় সরকার ও ইউজিসি অনুমোদিত রাজশাহীর প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার কাজলা ভবন থেকে ৭টি পিকআপ ভ্যান ও দুটি বাসযোগে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি রাজশাহী শহর প্রদক্ষিণ করে পুনরায় কাজলায় ফিরে আসে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
৭ম বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । প্রফেসর ড. রাশিদুল হক কেক কেটে বিশ্ববিদ্যালয়ের ৮ম বছরের পদার্পণকে স্বাগত এবং সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।

09/01/2019
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 07/01/2019

রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০১৯ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩.৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) , জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ,অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান, ফার্মেসী, ইংরেজি ও আইন ও মানবাধিকার বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে নিযুক্ত

বাংলাদেশের সাবেক হাই কমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, ও উপ- উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক ভর্তি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক বলেন, শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছেলেমেয়েদের মধ্যে উৎসাহ লক্ষ্য করেছি,তাদের সঙ্গে কথা বলে যে উত্তরগুলো পেয়েছি তা খুবই সন্তোষজনক।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবে এবং ৯ জানুয়ারি থেকে স্প্রিং- ২০১৯ সেমিস্টারের ক্লাশ শুরু হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.vu.edu.bd ) পাওয়া যাবে।

Photos from Department of CSE, Varendra University's post 06/11/2018

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস সেবার উদ্বোধন আজ
- - - - - - - - - - - - - - - -
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস সেবার শুভ উদ্বোধন আজ (মঙ্গলবার) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন উপলক্ষে কাজলা ভবন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে বাস সেবার শুভ উদ্বোধন করবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের ক্লাবসমূহের সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদ্যাপন 16/04/2018

আজ শনিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় “ঐ নতুনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়” শ্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৪ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ। জীর্ণ, অশুভ, অসুন্দর সব কিছু পিছনে ফেলে নতুনের কেতন ওড়িয়ে বাঙ্গালি বরণ করে এই দিনকে।
সকাল ৮.৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ফেস্টুন, প্ল্যাকার্ডসহ বর্ণিল মঙ্গল শোভাযাত্রাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রধান ফটক হয়ে আবার কাজলায় ফিরে আসে। শিক্ষার্থীরা নানা ধরনের শ্লোগান দিয়ে শোভাযাত্রাটি আরো প্রাণচঞ্চল করে তোলে। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান, প্রক্টর শাহরিয়ার হোসেন তালুকদার সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Photos from Department of CSE, Varendra University's post 29/03/2018

ADMISSION INFORMATION FOR DIPLOMA STUDENTS (CSE AND EEE)

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস উদযাপন 22/02/2018

২১ ফেব্রুয়ারি’২০১৮ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

সকাল ৭.৪৫ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে প্রভাতফেরি বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপরই এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন বিভাগ ও ক্লাব পুষ্পস্তবক অর্পণ করে।

সুইডেনে উচ্চশিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত 11/01/2018

গত ০৮ জানুয়ারী ২০১৮ সকাল ১১টায় কাজলা ক্যাম্পাসে সুইডেনে উচ্চশিক্ষার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের বিষয়বস্তু উপস্থাপন করেন সুইডেনের শভদে বিশ্ববিদ্যালয়ের (Skovde University) মলিকিউলার বায়োলজীর প্রফেসর ড. আবুল মন্ডল।
শভদে বিশ্ববিদ্যালয়ের (Skovde University) শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, অনুষদসমূহ, শিক্ষার্থীদের আবাসন, টিউশন ফি, সেখানে পড়তে যাবার পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন প্রফেসর ড. আবুল মন্ডল। সেমিনারে উপস্থিত শিক্ষার্থী, নবীন ও প্রবীণ শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সুইডেনের এই শভদে বিশ্ববিদ্যালয়ের (Skovde University) সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের লিংক প্রোগ্রাম এবং “Study Abroad” ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ ভোগ করে আসছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথেও “Study Abroad” শীর্ষক অনুরূপ ব্যবস্থা চালু করার ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, এবং মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।
সেমিনার শেষে প্রফেসর ড. আবুল মন্ডলসহ আরো দু’জন অতিথির হাতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

স্প্রিং-২০১৮ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 08/01/2018

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৭ জানুয়ারি ২০১৮ রোজ রবিবার, স্প্রিং-২০১৮ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩.৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত পরীক্ষা গ্রহণ করে।

সকাল ৯টা থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের লিখিত পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপর পর্যায়ক্রমে সমাজ বিজ্ঞান, ফার্মেসী, ইংরেজি, ফলিত পরিসংখ্যান, আইন ও মানবাধিকার, রাষ্ট্রবিজ্ঞান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, অর্থনীতি, এবং সবশেষে ইসলামের ইতিহাস বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন স্থান থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারনায় বিশ্ববিদ্যালয় চত্বর মুখরিত ছিল। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী ভর্তিপরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবেন এবং আগামী ১০ জানুয়ারি থেকে স্প্রিং-২০১৮ সেমিস্টারের ক্লাশ শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.vu.edu.bd) পাওয়া যাবে।

Photos 18/12/2017

ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয়বারের মত “সিএসই কার্নিভ্যাল ২০১৭” এর আয়োজন করেছে। গত ১৭ ডিসেম্বর ২০১৭ সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনাইদ আহমেদ পলক, এম পি জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বেগম আক্তার জাহান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান এবং মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় সদস্য কামরুন রহমান খান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান/কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

১৭ ও ১৮ ডিসেম্বর, দু’দিনের এই কার্নিভ্যালে রয়েছে বিভিন্ন ইভেন্ট। প্রোগ্রাািমং কন্টেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রখ্যাত ১০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭৭ জন শিক্ষার্থী। প্রজেক্ট শো এর সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ক্যাটাগরিতে মোট ১৯টি দল অংশগ্রহণ করবে যার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৫টি দল রয়েছে। এছাড়াও আইডিয়া কম্পিটিশন, গেমিং কন্টেস্ট ও রোবট কম্পিটিশন এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৯৭টি দল অংশগ্রহণ করবে। কার্নিভালের মোট পুরষ্কারের মূল্যমান পঞ্চাশ হাজার টাকা।
বিশ্বাঙ্গনে বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয় প্রয়োজন প্রফেশনাল দক্ষতার। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতাবৃদ্ধি এবং পারস্পারিক তথ্য বিনিময়ের এক অনন্য ক্ষেত্র তৈরি করবে।
কার্নিভালের আহবায়ক হিসেবে রয়েছেন সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

Admission Test Schedule Spring-2018 08/11/2017
Admission Advertisement (Spring- 2018) 08/11/2017
Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dept Of CSE Varendra University
Rajshahi
6204