27/09/2026
অপেক্ষা করছিলাম। কখন এই ধরনের কিছু শুনতে পারবো।
সকাল হতেই জানতে পারলাম, "সরাসরি সালমানের কোন চাঁদা চাওয়া হয় নাই, সালমান মিথ্যা বলেছে" , যাক আলহামদুলিল্লাহ সালমানের কাছে চাঁদা না চেয়ে জায়গার মালিকের কাছে চেয়েছে। কতবড় বুদ্ধিমান ও ন্যায়ের কাজ করেছে ভাইয়ারা। বাড়ির মালিকের কাছে চাঁদা চেয়ে না পেয়ে পুরো নিউ গিনি প্রপার্টিজে ভাংচুর চালিয়েছে। সেই জায়গায় সালমানের স্টুডিও থাকলে তাদের আর কি করার।
এরপর জানতে পারলাম, না চাঁদাই চায় নাই। জায়গাটা নাকি দখল করা। নিউ গিনি প্রাপার্টিজ লীগের দোসর, অবৈধ ভাবে জায়গা দখল করেছিলো তাই সেই জায়গা ভলান্টিয়াররা যেয়ে দখলমুক্ত করেছে। যাক, আবারো আলহামদুলিল্লাহ মোমেন্ট। যেহুতু জায়গা মূল মালিকের দখল করা এবং চাঁদা চাওয়ায় হয় নাই তাইলে সালমানের স্টুডিও ভাঙ্গলে কি আর করার।
দোষ সালমানের, সে কেন মিথ্যা বললো? ভাংচুর হতেই পারে। চাঁদার জন্য হোক অবৈধ জায়গার জন্য হোক। সালমানের উচিত ছিল ভাংচুর মেনে নিয়ে লীগ কিংবা বিরোধীদলকে দোষ দেয়া। সে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিল? কেন সরকারের কথা বলল? সরকার কি এখন অবৈধ জায়গা পাহারা দিবে নাকি? যার যখন মন চায় সে তখন জায়গা জমি দখল করে নিবে,এই নিয়ম সালমান জানতো না?
প্রিয় সরকার এবং তাদের হাইব্রিড সমর্থকরা,
আপনারা থামুন। নিজেদের ভুল বুঝে দ্রুত শুধরে নিন। আপনারা সবই জানেন। মিরপুরসহ ঢাকায় কি হচ্ছে আপনারা জানেন। কারা করছে সেটাও জানেন। এটা যদি দলীয় সিদ্ধান্তে হয়ে থাকে তাহলে আলাদা কথা। কিন্তু না হলে ব্যবস্থা নিন। আগের দিন একি জকায়দায় মিরপুরে একাধিক যুগ ধরে চলা একটি কমিওউনিটি হাসপাতাল ও টিকা কেন্দ্র এভাবেই ভাংচুর করে জায়গা দখল করে নেয়া হয়েছে। মোহাম্মদপুরে একি স্টাইলে কয়েকশ মানুষ নিয়ে আরো একটি জায়গা দখল করে নেয়া হয়েছে। এরপর আবার একি স্টাইলে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর হয়েছে। সবগুলো একি স্টাইলে, একি ধাঁচে। একজায়গায় তো দেখা গেছে পুলিশের গাড়িও দাঁড়িয়ে ছিল।
দেখেন কোন জায়গা লীগ দখল করে নিয়েছিলো যদি হয়েও থাকে তাহলে সে জায়গা আবার দখলে দলীয় কিংবা সন্ত্রাসীরা ভাঙচুর কেন করবে? আইন আদালত আর প্রশাসন কোথায়?
যদি কোন অসহায় মালিকের জায়গা হয়ে থাকে, তাহলে সে আইন আদালত মেনে তার জায়গা বুঝে নিবে, এভাবে হামলা করে দখল করার নিয়ম কে করেছে?
প্রকাশ্যে এভাবে হামলা করে জায়গা দখল করছে, সেখানে পুলিশ/প্রশাসন কি করছে?
সালমান সেলিব্রেটি, তার স্টুডিও ভাঙচুরে আমরা জানতে পেরেছি এটা স্রেফ চাঁদা না, বরং এটা জায়গা জমি দখল করার মতো বড় ইস্যু। তাহলে যারা আরো দুর্বল তাদের জায়গা জমি দখল হচ্ছে কিন্তু বাইরে আসছে না এমন ঘটনা কতগুলো? আপনারা লিগ্যাল কাজই যদি করবেন, তাহলে সেটা ইলিগ্যাল ওয়েতে কেন?