বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী

বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী Office of the Divisional Commissioner, Rajshahi

ফেইসবুকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী পেইজটি বিভাগীয় কমিশনার,রাজশাহীর একটি উন্মুক্ত যোগাযোগ মাধ্যম। বিভাগীয় পর্যায়ে মাঠ প্রশাসনের সবোর্চ্চ এ কার্যালয়টি নিজ এখতিয়ারধীন বিভিন্ন অফিসের কার্যক্রম তদারকি করা ছাড়াও এ বিভাগের অন্যান্য সকল অফিসের সাথে বিভিন্ন কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন। মূলত এই পেইজ তৈরীর পেছনে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে।
এক: এর মাধ্যমে এই বিভাগে অবস্থিত সকল অফিসের কর্মকর্তা/কর্মচারীদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক সম্পর্ককে সুসংহত করা ।
দুই. রাজশাহী বিভাগের ফেইসবুক ব্যবহারকারী সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হওয়া, তাঁদেরকে এ অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং তাঁদের অভিযোগ/ মন্তব্য প্রদানের অধিকার ও সুযোগকে সরাসরি 'কানেক্টেট' করা।
তিন. ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ফেইসবুকসহ সকল যোগাযোগ মাধ্যমকে কিভাবে জনগণের কল্যাণে সম্পৃক্ত করা যায় সেই প্রয়াসের দ্বারকে উন্মুক্ত রাখা
তবে এই পেইজ ব্যবহারকারীদের প্রতি সতর্ক অনুরোধ করা হল_
১. দয়া করে ব্যক্তিগত কোন বিষয় এই পেইজে পোস্ট/শেয়ার করবেন না।
২. কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম বিষয় পোস্ট/শেয়ার করা যাবে না।
৩. কোন অশ্লীল ছবি অথবা কনটেন্ট পোস্ট/শেয়ার করা যাবে না।
৪. অপ্রাসঙ্গিক বিষয় পোস্ট/শেয়ার করা যাবে না।
৫. মন্তব্য বা অভিযোগ করার ক্ষেত্র ভাষা ব্যবহারে মার্জিত ও সংযত হতে হবে। কোন ব্যক্তিকে সরাসরি আক্রমন করা যাবে না।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের ৯ম সভা আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে অনুষ্...
18/08/2026

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের ৯ম সভা আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শরীফুল আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ। সভায় রাজশাহী-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ এমপি এবং বস্ত্র ও পাট মন্ত্র্রণালয়ের সচিব জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ সভায় উপস্থিত ছিলেন।

“নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভা আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিন...
18/08/2026

“নজরুল বর্ষ” উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভা আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মিজ্‌ কানিজ মওলা। সভায় সভাপতিত্ব করেন মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ।

আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, বি...
18/08/2026

আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, বিভাগীয় রাজস্ব সম্মেলন ও বিভাগীয় জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভা/সম্মেলনসমূহে সভাপতিত্ব করেন মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ।

১৫-০৮-২০২৬ তারিখ এ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন, রাজশাহী’র উদ্যোগে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের...
15/08/2026

১৫-০৮-২০২৬ তারিখ এ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন, রাজশাহী’র উদ্যোগে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম খান, সচিব, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রহিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সভায় সভাপতিত্ব করেন মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অদ্য ১০ আগস্ট ২০২৬ তারিখে নজরুল ভিলেজ, রাজশাহী প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহী এর যৌথ উদ্যোগে ১৫ দিন ...
10/08/2026

অদ্য ১০ আগস্ট ২০২৬ তারিখে নজরুল ভিলেজ, রাজশাহী প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহী এর যৌথ উদ্যোগে ১৫ দিন ব্যাপী “রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬” এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ, বন সংরক্ষক, বগুড়া জনাব মুহাম্মদ সুবেদার ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসক, রাজশাহী কাজী শহিদুল ইসলাম।

১০-০৮-২০২৬ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র সম্মেলন কক্ষে মাদকদ্রব্য শনাক্তকরণ, মাদকদ্রব...
10/08/2026

১০-০৮-২০২৬ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র সম্মেলন কক্ষে মাদকদ্রব্য শনাক্তকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দায়েরকৃত মামলার তদন্ত বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ২০২৬ তারিখ সকালে রাজশাহীর সিএন্ডবি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ২০২৬ তারিখ সকালে রাজশাহীর সিএন্ডবি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

০৪-০৮-২০২৬ তারিখ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), রাজশাহী’র সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্...
05/08/2026

০৪-০৮-২০২৬ তারিখ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), রাজশাহী’র সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক “Regional Conference on Agro-Processing 2026” শীর্ষক সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র মাননীয় নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সম্মেলন সভাপতিত্ব করেন মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ।

০২-০৮-২০২৬ তারিখ নানকিং দরবার হল, রাজশাহীতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী ও মহানগর দুর্নীতি প্রতিরো...
02/08/2026

০২-০৮-২০২৬ তারিখ নানকিং দরবার হল, রাজশাহীতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মান্যবর বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. আ. ন. ম. বজলুর রশীদ।

Address

Office Of The Divisional Commissioner
Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী:

Shortcuts

Share