Visionary-26th Batch

Visionary-26th Batch Visionary-26th Batch,
2020-21 Session
Department of Islamic Studies,
University of Rajshahi

Alhamdulillah!Heartiest congratulations to our friend Mujtahida Alam from Visionary-26th Batch (Session 2020–21), Depart...
23/07/2026

Alhamdulillah!

Heartiest congratulations to our friend Mujtahida Alam from Visionary-26th Batch (Session 2020–21), Department of Islamic Studies, University of Rajshahi, for successfully qualifying the 50th BCS Written Examination and being shortlisted for the viva in both cadres.

Your dedication, perseverance, and unwavering commitment to your dream have brought you to this remarkable milestone. This achievement is not only a proud moment for you but also a source of inspiration for our entire batch.

We pray that Allah (SWT) grants you success in the viva and blesses you with the best outcome. Wishing you continued excellence and a bright future.

আজ ২রা মার্চ,২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার)  ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ আয়োজ...
02/03/2026

আজ ২রা মার্চ,২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ আয়োজন করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-

প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন
ডীন, কলা অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি:
প্রফেসর ড. এফ এম এ এইচ তাকী
সাবেক ডীন, কলা অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সভাপতিত্ব করবেন -
প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
সভাপতি, ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

🗓️ তারিখ: ২রা মার্চ,২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার)
⏱️ সময়: বিকাল ৪:০০ মিনিট
📍 স্থান: শহীদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আয়োজনে:
ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শোক সংবাদইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জেরিন নাজ মিলি-এর সম্মানিত পিতা মোঃ শহিদুজ্জামান আঙ্কেল আজ (২...
21/01/2026

শোক সংবাদ

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জেরিন নাজ মিলি-এর সম্মানিত পিতা মোঃ শহিদুজ্জামান আঙ্কেল আজ (২১ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুর ১:০০ টায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা ইসলামিক স্টাডিজ বিভাগের ভিশনারি-২৬ ব্যাচে ব্যাচের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তাআলা প্রিয় আঙ্কেলের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫-এ আমাদের ইসলামিক স্টা...
18/10/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫-এ আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০–২১ সেশন (ভিশনারি–২৬তম ব্যাচ)-এর সহপাঠীরা "সম্মিলিত শিক্ষার্থী জোট" প্যানেল থেকে বিভিন্ন হলে ভিপি পদে ২ জন, জিএস পদে ১ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ১ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন—তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের এই অর্জন আমাদের ব্যাচের জন্য গর্বের ও অনুপ্রেরণার। আমরা বিশ্বাস করি, তোমরা দায়িত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশকে আরও সমুন্নত করবে।

আমাদের ব্যাচ থেকে নির্বাচিতদের তালিকা:

মোঃ তাজুল ইসলাম
নবনির্বাচিত ভিপি
মতিহার হল সংসদ

মোঃ রাছেল মিয়া
নবনির্বাচিত ভিপি
বিজয় ২৪ হল সংসদ

মোঃ বায়জীদ
নবনির্বাচিত জিএস
শাহ্ মখদুম হল সংসদ

মোঃ বায়েজিদ খান
নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক
মতিহার হল সংসদ

মোঃ আরমান
নবনির্বাচিত সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক
শহীদ হবিবুর রহমান হল সংসদ

জিল্লুর রহমান
নবনির্বাচিত নির্বাহী সদস্য
সৈয়দ আমীর আলী হল সংসদ

ইসলামিক স্টাডিজ বিভাগের নব নিযুক্ত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম স্যার ও সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহা. ...
28/09/2025

ইসলামিক স্টাডিজ বিভাগের নব নিযুক্ত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম স্যার ও সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহা. আশরাফ উজ্ জামান স্যারকে Visionary-26th Batch ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান।

মহান আল্লাহর দরবারে আমাদের সকল শিক্ষকদের নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করছি।

ইসলামিক স্টাডিজ পরিবারের সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিভাগের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি অর্জিত হোক।

🕊️ দোয়া মাহফিল অনুষ্ঠিত 🕊️রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদ ও আহতদের জন্য আজ ...
22/07/2025

🕊️ দোয়া মাহফিল অনুষ্ঠিত 🕊️

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদ ও আহতদের জন্য আজ দুপুর ১২:০০ ঘটিকায় ইসলামিক স্টাডিজ বিভাগের ভিশনারি—২৬তম ব্যাচের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

📍 স্থান: ইসলামিক স্টাডিজ বিভাগ
🎓 উপস্থিত ছিলেন: প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান স্যার
🤲 দোয়া পরিচালনা করেন: মোঃ বায়েজীদ

আমরা মহান আল্লাহর দরবারে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং জাতির নিরাপত্তা ও শান্তি কামনা করি।
إنا لله وإنا إليه راجعون

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দিন। 🤲



#দোয়া_মাহফিল

তারিখ: ২১ জুলাই ২০২৫ খ্রি.শোক ও সমবেদনা বার্তা:রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘ...
21/07/2025

তারিখ: ২১ জুলাই ২০২৫ খ্রি.

শোক ও সমবেদনা বার্তা:
রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলটসহ বহু শিক্ষার্থী শাহাদাত বরণ এবং আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২৬তম ব্যাচ, গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
২১ জুলাই সোমবার বেলা ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ ১৯ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনও শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা ব্যথিত ও মর্মাহত।
আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যেন আহতদের সুচিকিৎসা ও সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়।
এই শোকাবহ পরিস্থিতিতে আমরা ইসলামিক স্টাডিজ বিভাগের ২৬তম ব্যাচের পক্ষ থেকে আগামীকাল (২২ জুলাই) শহীদদের মাগফিরাত কামনায় এক দোয়ার আয়োজন করেছি এবং শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সমস্ত ক্লাস স্থগিত রাখা হবে।
আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দিন এবং এই জাতিকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলুন—এই আমাদের প্রার্থনা।

শ্রদ্ধা ও সহমর্মিতায়,
ইসলামিক স্টাডিজ বিভাগ
২৬তম ব্যাচ (২০২০-২১)
রাজশাহী বিশ্ববিদ্যালয়

তারিখ: ১৯ জুলাই,২০২৫ খ্রিষ্টাব্দ শোক সংবাদ:গভীর শোক ও হৃদয়ব্যথার সঙ্গে জানানো যাচ্ছে যে, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪...
19/07/2025

তারিখ: ১৯ জুলাই,২০২৫ খ্রিষ্টাব্দ

শোক সংবাদ:
গভীর শোক ও হৃদয়ব্যথার সঙ্গে জানানো যাচ্ছে যে, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের (বিপ্লবী-২৯ ব্যাচ) শিক্ষার্থী মো: আশিকুর রহমান-এর শ্রদ্ধেয় পিতা মাওলানা মোঃ আবু রায়হান দীর্ঘ দিন দুরারোগ্য ক্যানসারের সাথে যুদ্ধ করে আজ দুপুরে ইন্তেকাল করেছেন‌। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ভিশনারি-২৬ ব্যাচের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ তায়ালা আমাদের প্রিয় ছোট ভাই মো: আশিকুর রহমান এবং তাঁর পরিবারকে এই শোক ও প্রতিকূল অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করার তাওফিক দিন এবং ধাপে ধাপে এই কঠিন সময় কাটিয়ে উঠার শক্তি ও সহনশীলতা দান করুন, আমিন।

আল্লাহ তায়ালা মরহুম পিতাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, আমিন।

Address

Dr. Muhammad Sahidullah Academic Building, University Of Rajshahi
Rajshahi
6205

Telephone

+8801749713643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visionary-26th Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Visionary-26th Batch:

Shortcuts

Share

Category