13/08/2025
রাজনৈতিক দর্শন - ডাডলি নোলস লেখকঃ ডাডলি নোলস, ক্যাটাগরিঃ রাজনৈতিক দর্শন, মূল্যঃ 516, লিংকঃ https://www.rokomari.com/book/486870/রাজনৈতিক-দর্শন , সার সংক্ষেপঃ রাজনৈতি.....
Department-of-Political-Science, University-of-Rajshahi
Established in 1963 A.D. Rajshahi - Dhaka Hi
13/08/2025
রাজনৈতিক দর্শন - ডাডলি নোলস লেখকঃ ডাডলি নোলস, ক্যাটাগরিঃ রাজনৈতিক দর্শন, মূল্যঃ 516, লিংকঃ https://www.rokomari.com/book/486870/রাজনৈতিক-দর্শন , সার সংক্ষেপঃ রাজনৈতি.....
20/03/2025
রাষ্ট্রবিজ্ঞানীদের তত্ত্বে নিরাপত্তা ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো নিরাপত্তা। ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবার, সমাজ...
ফেসবুক বন্ধুদের ভেরিফাইড পেইজ Sultan Mahmud Rana - সুলতান মাহমুদ রানা-র সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
25/06/2024
খবরের কাগজ, ২৫ জুন ২০২৪
শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে বেকারত্ব দূর করা যায়
-------------
যেসব শিক্ষার্থী চাকরিকেই ক্যারিয়ার হিসেবে নিতে চান তাদের জন্য বেশ কিছু প্রাতিষ্ঠানিক সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা যথেষ্ট গঠনমূলক এবং সমন্বয়সম্পন্ন হওয়ার প্রসঙ্গটি সর্বাগ্রে। বিশেষ করে নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক জনশক্তি তৈরিতে কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে পদ্ধতিগত সমন্বয় অনেক জরুরি। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রচলিত জ্ঞানের পাশাপাশি ‘নতুন জ্ঞান’ সৃষ্টি করা। পুরনো বই কিংবা নোট মুখস্থ করে পরীক্ষায় তা লেখা- এক ধরনের একাডেমিক ‘চৌর্যবৃত্তি’। এই মুখস্থ বিদ্যার চর্চা তথা চৌর্যবৃত্তি দেশের উন্নয়নের কিংবা নতুনত্বের সৃষ্টির সবচেয়ে বড় অন্তরায়। অন্যদিকে শিক্ষকদের যে ধরনের পাঠ পরিকল্পনা প্রণয়ন করা দরকার এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা তৈরিতে যেসব প্রচেষ্টা থাকা আবশ্যক সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু সমন্বয়হীনতা রয়েছে। শিক্ষকগণও যদি পুরনো তথ্য নিয়ে ক্লাসে যান অথবা ১০-১৫ বছর আগের তৈরিকৃত নোট নিয়ে শিক্ষাদান অব্যাহত রাখেন সেটির ক্ষেত্রেও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বাধা তৈরি হয়।
(লিংক মন্তব্যের ঘরে)
20/06/2024
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অতিসত্ত্বর রেজিস্ট্রেশন করার জন্য আহবান জানাচ্ছি। নিশ্চয়ই দেখা হচ্ছে আগামী ১৩ জুলাই ঢাকা ক্লাবে। প্রয়োজনে পোস্টারে উল্লিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।
Sultan Mahmud Rana - সুলতান মাহমুদ রানা
29/05/2024
খবরের কাগজ, ২৯ মে ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বারবার কেন সংবাদের শিরোনাম
-------------------
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে আবাসিক হলগুলোতে আসন পেতে হল প্রশাসনের অনুমতির পাশাপাশি ইদানীং ছাত্রলীগের সম্মতিও লাগে। ছাত্রলীগ নেতা-কর্মীদের সম্মতি ছাড়া শিক্ষার্থীরা হলের আসন পান না। এ ছাড়া শিক্ষার্থীদের কেউ কেউ গণমাধ্যমের কাছে প্রায়ই অভিযোগ দেন যে, আবাসিক হলে আসন বরাদ্দ পেয়ে প্রতি মাসে ভাড়ার টাকা ঠিকই দেন কিন্তু আসন দখল পান না। উল্টো তাদের মেস ভাড়া দিতে হয়। হল প্রাধ্যক্ষকে বললে তারা ‘বড় ভাইদের’ (ছাত্রলীগ নেতা) ধরে হলে ওঠার পরামর্শ দেন। এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। কারণ এ বিষয়টির দ্রুততম সময়ে সুন্দর সমাধান না হলে এর সুদূরপ্রসারী প্রভাব সাধারণ শিক্ষার্থীদের তথা সাধারণ মানুষকে চরমভাবে ব্যথিত করে তুলবে। (লিংক মন্তব্যের ঘরে)
09/05/2024
কালের কণ্ঠ, ৯ মে ২০২৪
চিকিৎসাসেবায় আস্থা ফেরানো জরুরি
--------------------------------
এক শ্রেণির ডাক্তারের অনৈতিক মুনাফাবাজি, বাণিজ্যিক ও অপেশাদার মনোভাবের কারণে দেশের পুরো স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার সুযোগ বৃদ্ধি পেলেও কিছু নৈতিকতাহীন চিকিৎসকের নেতিবাচক ভূমিকায় সাধারণদের আস্থার সংকট প্রকট হচ্ছে। (লিংক মন্তব্যের ঘরে।)
শিক্ষার্থীদের কী করা উচিত আর কী করা উচিত নয়
22/04/2024
দৈনিক বাংলা, ২২ এপ্রিল ২০২৪
গুণগত রাজনৈতিক সংস্কৃতিচর্চার সংকট
----------------------------------
রাজনীতিকে যারা জনকল্যাণের পরিবর্তে ব্যবসায়িক হাতিয়ারে পরিণত করেছেন, তাদের করাল গ্রাস থেকে রাজনীতিকে মুক্ত না করতে পারলে এর বিপরীতে অগণতান্ত্রিক শক্তির ক্ষমতায়ন আসবে। যা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এজন্য প্রয়োজন হবে রাজনীতিবিদদের সর্বক্ষেত্রে নৈতিক আচরণ। নৈতিকতা বিবর্জিত রাজনীতি ভণ্ডামির শামিল। রাজনীতিতে অনৈতিকতার অবসান ঘটলেই রাজনৈতিক সংস্কৃতি বদলের পথ সুগম হবে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের জন্য একই সঙ্গে প্রয়োজন হবে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত ডিজাইন গ্রহণ করা। (লিংক কমেন্টে)
| Monday | 09:00 - 13:30 |
| 14:30 - 17:00 | |
| Tuesday | 09:00 - 13:30 |
| 14:30 - 17:00 | |
| Wednesday | 09:00 - 13:30 |
| 14:30 - 17:00 | |
| Thursday | 09:00 - 13:30 |
| 14:30 - 17:00 | |
| Sunday | 09:00 - 13:30 |
| 14:30 - 17:00 |