Varendra University Crushes & Confessions

Varendra University Crushes & Confessions

Share

05/06/2015

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন এডমিনের পরীক্ষা এবং যথাসময়ে কম্পিটার হাতে কাছে না থাকায় অনেক পুরাতন একটা পোষ্ট এবং প্রথম পোষ্ট টাই মিস হয়ে গেছে। আন্তরিক ভাবে দুঃখিত - এডমিন।

Post: 01


BBA/ENG
borendro university
basa - shalbagan
Ex student of city college
তোমার সম্পর্কে এর বেশি কিছু জানিনা ।
তোমাকে প্রথম দেখেছিলাম সানডায়ালে কোচিং করার সময় ।প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে যায়॥ প্রতিদিন ভাবতাম আজ কথা বলব আজ কথা বলব
কিন্তু বলা হয়ে ওঠে না ।এমন করতে করতে ssc exam চলে আসল কিন্তু কথা আর বলা হল না ।ভাবলাম আর কোনদিন বোধহয় দেখা হবে না ।
তারপর তোমাকে আবার দেখলাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে sundial এর সংবর্ধনায় ভাবলাম এইবার কথা বলব কিন্তু বলা হইল না ।
বাসায় এসে ভাবতে থাকলাম তোমার সাথে বোধহয় আর দেখা হবে না ।
ভর্তি হলাম সিটি কলেজে কাকতালীয় ভাবে হোক আর কোকিলতালীয় ভাবেই হোক তুমিও সেই সিটি কলেজেই ভর্তি হলে ।আমি ভাবলাম দুই বছর একসাথে আছি এইবার কথা বলব ।কিন্তু বলা আর হল না ।
ভেবেছিলাম আর কখনো দেখা হবে না.......
ভালো ছেলের মত পড়াশোনাতে মন দিলাম ।ভর্তি হলাম লক্ষীপুরে কেমিস্টি প্রাইভেটে ।প্রথম দিন প্রাইভেট এ গিয়ে দেখি সেখানেও তুমি ।ভাবলাম এইবার কথা বলবই ॥ কিন্তু আমাকে আর কস্ট করে কথা বলতে হল না ।তুমিই কিছুদিন পর আমাকে ডেকে বললে.........

" এই ছেলে তুমি প্রতিদিন আমাকে ফলো কর কেন ।আর কোনোদিন যদি আমার পেছন পেছন আসতে দেখছি তো পা ভেঙে হাতে ধরিয়ে দেব "

আমি নিশ্চুপ হয়ে তোমার পথের পানে চেয়ে থাকলাম একটিবারও তুমি ফিরে তাকালে না ।আমার পা দুটো আমার খুব প্রিয় তাই সেই প্রাইভেট বাদ দিলাম ।ভাবলাম লাভ স্টোরি এখানেই শেষ ।
কিন্তু তোমার সাথে আবার দেখা হল ভার্সিটি ভর্তি পরীক্ষায় ।ভাবলাম এইবার কথা বলি কিন্তু যথারীতি আবারো বলা হল না ।
তোমার সাথে কিছুদিন আগে আমার আবারো দেখা হল তালাইমারিতে তোমার ক্যাম্পাসের সামনে ভাবলাম কথা বলব কিন্তু :) :) :)
গত তিন বছর থেকে ভাবছি তোমার সাথে কথা বলব কিন্তু কেন যে বলা হয়ে ওঠে না আজো বুঝলাম না ।

বেশি কিছু না আমি শুধু তোমার সাথে একটি বার কথা বলতে চাই শুধু একটি বার............

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rajshahi