Geography and Environment
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Geography and Environment, Education, Rajshahi.
স্লোগান: পৃথিবীকে জানুন, পরিবেশ বাঁচান।
আমাদের চারপাশের পৃথিবীটা কত বিশাল এবং পরিবেশ এর বৈচিত্র্যময়, তা জানতে সাথে থাকুন।এখানে তুলে ধরি প্রকৃতির রূপ এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয় তথ্য।
25/04/2026
জঙ্গলী ফুল
16/04/2026
"নদীর বুকে কচুরিপানার এই বিশালতা যেন এক অলস দুপুরের গল্প বলে। আপনার গ্রামের বাড়ির নদীটা এখন কেমন আছে? 💭✨"
10/04/2026
বন্ধুরা ক্যাপশনটা কমেন্ট বক্স এ লিখে দাও।।
09/04/2026
প্রকৃতির পরিবর্তন
14/08/2023
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭
আল্লাহ প্রিয় শায়খকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন।🤲
#ওজোন স্তর কী ?
#ভৌগলিক উপাদান কি ?
ইতিহাসের সাথে #ভূগোলের সম্পর্ক আলোচনা :-
ইতিহাসের ও ভূগোল হল মহাবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখা এবং তাদের সম্পর্ক অতি নিবিড়। প্রমথ চৌধুরীর মতে, ইতিহাসের ছবি আঁকতে গেলে প্রথমে ভূগোলের জমি করতে হয়। কোন একটি দেশের সীমার মধ্যে কালকে আবদ্ধ করতে না পারলে - সেই কালের পরিচয় দেওয়া যায় না। অসীম আকাশের ভূগোল নেই বা অনন্তকালেরও ইতিহাস নেই । হেরোডোটাস সর্বপ্রথম ইতিহাসের সাথে ভূগোলের নিবিড় সম্পর্কের কথা বলেন।
• #ভূগোল ও ইতিহাসের সম্পর্ক:-
কোনো দেশের ইতিহাসের উপর সেই দেশের ইতিহাসের ভৌগলিক প্রভাব অতি গুরুত্বপূর্ণ। সব ইতিহাসেরই দুটি চোখ, কাল ও স্থান বা ভূগোল অর্থাৎ ইতিহাসের দুটি চোখের একটি চোখ হলো ভূগোল। প্রকৃতপক্ষে কোনো দেশ বা জাতির চরিত্র ও তার ইতিহাস নির্ভর করে ওই দেশের জল হওয়া ও ভৌগোলিক পরিবেশের উপর। ইতিহাস ও ভূগোলের সম্পর্ক নির্ধারণে ইমানুয়েল কান্টের বক্তব্য থেকে বোঝা যায় মানবসভ্যতার কালানুক্রমিক বর্ণনা হলো ভূগোল।প্রকৃতপক্ষে ইতিহাস হল কাহিনী প্রধান ও ভূগোল হল বর্ণনামূলক। ইতিহাস ও ভূগোল স্থান ও কাল নির্দেশ করে আমাদের উপলব্ধিকে পরিপূর্ণ করে।
ইতিহাসের উপর #ভূগোলের প্রভাব:-
ভূগোল ইতিহাস কে নানাভাবে নিয়ন্ত্রিত করে। প্রতিটি দেশের ইতিহাস ভৌগলিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, ইয়াংসিকিয়াং নদীর তীরে চীন সভ্যতা, সিন্ধু নদীর তীরে - গাঙ্গেয় সিন্ধু সভ্যতা গুলি গড়ে উঠেছিল। কোন না কোন নদীর তীরে আবার মগধের উত্থান ঘটেছিল। ভৌগোলিক অবস্থানের জন্য ব্রিটেনের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়। আবার পরবর্তীকালে ইংল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য ও উপনিবেশ দখলের লড়াইয়ের সাফল্যের মূলে ছিল ভৌগোলিক পরিবেশ। আবার ভৌগোলিক অনুকূল জলবায়ু খনিজ সম্পদের প্রাচুর্যতা ডেকে আনে। গ্রীস দেশ সমুদ্রবেষ্টিত হওয়ায় তারা সমুদ্র বাণিজ্য তৎপর হয়। এছাড়া হিমালয় পর্বতমালা ও আসামের বনভূমির বৈদেশিক আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করে। রাশিয়ার প্রচন্ড শীত নেপোলিয়ন ও হিটলারের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। মুঘল, পাঠান প্রভৃতি জাতি খাইবার, বোলান গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করে । আবার ওই পথ ধরে ভারতের সভ্যতা, সংস্কৃতি এশিয়ার অন্যান্য দেশে বিস্তার লাভ করে। ফলে ভারতের সাথে এশিয়ার বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। ভারতের নদনদী ভারতকে সুজলা-সুফলা শস্য-শ্যামলা দেশে পরিণত করেছে। আবার ভারতের প্রাকৃতিক সম্পদের লোভে বিদেশীরা হানা দিয়েছে কিন্তু ভারতে তিনদিক সমুদ্র থাকায় জলপথে বহিঃশত্রুর আক্রমণ এর সম্ভাবনা কমেছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rajshahi
6000