সাধারন জ্ঞান & BCS preparation

সাধারন জ্ঞান  & BCS preparation তথ্যের সাথে থাকুন, অজানাকে জানার চেষ্টা করুন, আর জ্ঞানকে ছড়িয়ে দিন সবার মাঝে।

আজকের বিসিএস প্রশ্ন
27/05/2022

আজকের বিসিএস প্রশ্ন

28/07/2021

একটি ঘোড়া পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বলো তো দেখি লেজ কোন দিকে ?

28/07/2021

ইন্টারনেটের গতিতে সুদান-উগান্ডারও পেছনে "ডিজিটাল বাংলাদেশ"।

28/07/2021

আজ বিকেল ৪ টা থেকে অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

 ্প্রীতি ইংরেজিতে কথা বলতে এই নোটটাই যথেষ্ট।
28/07/2021

্প্রীতি
ইংরেজিতে কথা বলতে এই নোটটাই যথেষ্ট।

আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ রেকর্ড করেছে যা প্রায় $৩৪ বিলিয়ন ডলারের বেশি । এদিকে সরকারি ভাবে কোভিড-...
05/06/2020

আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ রেকর্ড করেছে যা প্রায় $৩৪ বিলিয়ন ডলারের বেশি ।

এদিকে সরকারি ভাবে কোভিড-১৯ মোকাবেলায় মোট প্রণোদনা ঘোষনা হয়েছে $১২.১১ বিলিয়ন ডলারের । টাকার অঙ্কে যেটা প্রায় ১,০২,৯৫৭ কোটি টাকা বা ১.০২ ট্রিলিয়ন টাকা । ভারতের পর এই অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্ধ প্রোনোদনায় । দেশের ব্যাংক গুলি এপ্রিল এবং মে মাসের সুদ আয়ে স্থানান্তর করতে পারবেনা । বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সুদ ঋন হিসাবে চার্জ না করে Blocked Interest for Covid-19 হেডে স্থানান্তর করেছে সব ব্যাংক। এর পরিমান ১৬,৫০০ কোটি টাকার বেশি । হয়ত এইটুকু পর্যন্ত দেশের অর্থনীতি সহ্য করতে পারবে । কিন্তু পরিস্থিতি দীর্ঘায়ত হলে সমস্যা আরো প্রকট হবে ।

ইতোমধ্যে IMF বাংলাদেশের প্রবৃদ্ধির ফোরকাস্ট ৭.৪% থেকে কমিয়ে মাত্র ৩.৮% করেছে ।

এরকম মুহুর্তে আপনাদের পরামর্শ কি? আমাদের ইকনোমিকে সুস্থ করতে কি করা যেতে পারে বলে মনে করছেন?

তথ্যসুত্র : ডেফ্রেস

27/04/2020

করোনা পরিস্থিতি না বদলালে সেপ্টম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে - প্রধানমন্ত্রী শেখ হাসিনা

17/04/2020

সচরাচর পত্রিকায় যেগুলো থাকে.....

১) Mass upsurge - গণ অভ্যুত্থান।
২) Shun politics of killing - হত্যার রাজনীতি পরিহার।
৩) Political rivalry - রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা।
৪) Unconditional cease fire - নিঃশর্ত যুদ্ধ বিরতি।
৫) forest fire - দাবানল,
৬) Thundershower - ঝোড়োবৃষ্টি

৭) Gusty or equally wind - দমকা অথবা ঝড়ো হাওয়া।
৮) Start aid effort -- ত্রাণ তৎপরতা শুরু।
৯) Perpetual peace - অনন্ত সুখ।
১০) Humidity -- আর্দ্রতা
১১) Yield to temptation -- প্রলোভনে নত হওয়া।
১২) Temporize - গড়িমসি করা, কালক্ষেপণ করা।
১৩) Flippancy -- ফাজলামি।

১৪) Much sought after - অত্যন্ত কাঙ্ক্ষিত।
১৫) Amid protests - প্রতিবাদের মধ্যে দিয়ে।
১৬) Turbulence - দাঙ্গা-হাঙ্গামা,
১৭) Face stiff competition -- কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হওয়া।
১৮) legitimate rights -- ন্যায়সঙ্গত অধিকার।
১৯) Rich tributes -- গভীর শ্রদ্ধা।

২০) Itinerary - ভ্রমণের পরিকল্পনা, গমন পথ।
২১) Tentative -- পরীক্ষামূলক,
২২) International landscape -- আন্তর্জাতিক সন্ধিক্ষণ।
২৩) Historic Juncture -- ঐতিহাসিক সন্ধিক্ষণ।
২৪) Struck a common chord -- একই লক্ষ্যে কাজ করতে সম্মত হওয়া।

২৫) A pair of raids -- কয়েকদফা তল্লাসি।
২৬) Long soughted -- দীর্ঘ আকাঙ্ক্ষিত।
২৭) Water share acord - পানি বন্টন চুক্তি।
২৮) Rejuvenate - পুনরুজ্জীবিত করা।
২৯) Ethnic conflict -- জাতিগত দ্বন্দ্ব।
৩০) Vanguard role -- অগ্রণী ভূমিকা।

17/04/2020

বিশ্বাস করলে এতোটাই করো যেন প্রতারণা করতে গেলে তার রুহ্ কেঁপে উঠে!
#পন্ডিত_মশাই

এই কবির নাম হলধর নাগ। মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। সেই সময়টুকুও ঠিকমতো ক্লাসে গেছেন কি না তা নিয়ে সন্...
04/04/2020

এই কবির নাম হলধর নাগ।
মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। সেই সময়টুকুও ঠিকমতো ক্লাসে গেছেন কি না তা নিয়ে সন্দেহ আছে। অথচ তাঁর লেখা কবিতা নিয়ে গবেষণা করে রীতিমতো পিএইচডি ডিগ্রি নিয়েছেন পাঁচজন।
গত সোমবার তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। মূলত প্রাচীর কোসলি ভাষায় কবিতা লেখেন তিনি। মজার ব্যাপার হলো নিজের লেখা ২০টি মহাকাব্য এবং সব কবিতা হলধরের মুখস্ত।

৩১ শে মার্চ ১৯৫০ সালে উড়িষ্যার 'বরগড়' জেলার 'ঘেস' গ্রামে একটি হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এই মানুষটি।...মাত্র ১০ বছর বয়সে বাবা মারা যাওয়ায় ক্লাস থ্রি পাস করেই পড়া ছেড়ে দিতে হয় তাকে।...পরিবারের মুখে ভাত তুলে দিতে সেই ঘেস গ্রামেই হাই স্কুলের হোস্টেলে রাঁধুনি হিসেবে তার জীবনসংগ্রাম শুরু করেন।

এই কাজের সময়ই তার সঙ্গে পরিচয় হয় মালতি নামে একটি মেয়ের, যে সেই হোস্টেলেই তাকে রান্নার কাজে সাহায্য করতে আসত।...ধীরে ধীরে মালতিকে ভাল লেগে যায় তার।মালতি বেশ সুন্দরী হওয়ায় মুখে ভালবাসার কথা বলতে না পারলেও রান্নাঘরের দেয়ালে কয়লা দিয়ে কবিতা লিখে মালতিকে ভালবাসার কথা বোঝাতে চাইতেন তিনি।...রান্না ঘরের দেয়াল ভরে উঠত শত শত কবিতায়। ...শেষে এই লাজুক প্রেমিকটির মনের গভীরতা ভাল লেগে যায় মালতির, বিয়েও করেন।...সংসার বড় হয়, আসে তাদের ভালবাসার প্রাপ্তি মেয়ে নন্দিনী। ...স্কুলের শিক্ষকদের পরামর্শে স্কুল গেটের পাশে একটি ছোট বইখাতার দোকান খোলেন তিনি, ছেড়ে দেন রান্নার কাজ।...এই প্রথম কলম হাতে ওঠে তার, আর সাদা পৃষ্ঠার তো কোন অভাব ছিল না দোকানে; শুরু হয় পুরোদমে কবিতা লেখা।..."কোশলি" ভাষায় কবিতা লিখতেন তিনি।...সেই শুরু তার প্রথম কবিতা "ধোদো বড়গাছ" (বুড়ো বটগাছ) প্রকাশ পায় ১৯৯০ সালে। ...এরপর "ভাব", "সুরত" একে একে শত শত কবিতা প্রকাশ পায় তার।...লিখে ফেলেন কোশলি ভাষায় ‘আচিয়া’, ‘বাছার’, 'মহাসতী উর্মিলা’, ‘তারা মন্দোদরী’, ‘শিরি সামালাই’, ‘প্রেম পইচান’, ‘বীর সুরেন্দ্র সাই’, ‘শান্ত কবি বিমাভাই’, ‘র“শি কবি গঙ্গাধর’ ইত্যাদি ২০ টি মহাকাব্য।...তার লেখাগুলি নিয়ে দেশে বিদেশে এখনও পর্যন্ত ৫ জন মানুষ "পিএইচডি" করেছেন, এবং ১৪ জন স্কলার এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন।...২০১৪ সালে তিনি "উড়িষ্যা সাহিত্য একাডেমী পুরস্কার" পেয়েছেন।...তার সেই বইখাতার স্টলটি এখন তার গুণমুগ্ধ স্কলারদের কাছে মন্দির স্বরূপ।...উড়িষ্যা সরকার সংরক্ষণ করেছে সেটিকে। ...এই অতি সাধারণ মানুষটির নাম "হলধর নাগ"।
..সম্বলপুরী-কোশলি ভাষায় সাধারণ গ্রাম জীবনের মানুষের দুঃখবেদনার কথা, ভালবাসার কথা, প্রতিবাদের কথা, অতীত গৌরবের কথা, ধর্মের কথা- এতো সুন্দর আঙ্গিকে এর আগে কেউ তুলে ধরতে পারে নি।...তার লেখার কৌশল একটি নতুন কাব্য ধারা তৈরি করেছে যেটি তার নাম অনুযায়ী "হলধর ধারা" হিসেবে পরিচিত।...তার কাব্যগুলি সঙ্কলিত করে প্রকাশিত হয়েছে "হলধর গ্রন্থাবলী" এবং "হলধর গ্রন্থাবলি-২"।...এই বইগুলি সম্বলপুর ইউনিভার্সিটির মাস্টার্স সিলেবাসের পাঠ্যসূচিতে স্থান পেয়েছে।

13/03/2020

শব্দ নিয়ে একটু খেলি
-------------------------------

🔻 সেবা কী চায়?
🔺 সে বাকী চায়।

🔻 ওটা কী মাছ?
🔺 ও টাকী মাছ।

🔻 চা কার ধাক্কায় পড়েছে?
🔺 চাকার ধাক্কায় পড়েছে।

🔻 ছেলেটা কার প্রতি দুর্বল?
🔺 ছেলে টাকার প্রতি দুর্বল।

🔻 এমন শিল্পকর্ম কার দ্বারা নির্মিত?
🔺 এমন শিল্প কর্মকার দ্বারা নির্মিত।

🔻 একা কি থাকা যায়?
🔺 একাকি থাকা যায়।

🔻 পৃথিবীটা কার বশ?
🔺 পৃথিবী টাকার বশ।

🔻 টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়?
🔺 টাকা দিয়ে ভালো বাসা কেনা যায়।

🔻 আমি তোমাকে ভালবাসি।
🔺 আমি তো মাকে ভালবাসি।

মজা পেলে শেয়ার করতে ভুলবেন না

sultana posted

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাধারন জ্ঞান & BCS preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সাধারন জ্ঞান & BCS preparation:

Shortcuts

Share